সেপ্টেম্বর ২২,সিএমজি বাংলা ডেস্ক: কৌশল, আধুনিক প্রযুক্তি এবং ঐতিহ্যবাহী হস্তশিল্পের অভূতপূর্ব মেলবন্ধন নিয়ে চীনের শাংহাইয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ৪৮তম ‘ওয়ার্ল্ডস্কিলস কমপিটিশন ২০২৬’। ২২ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলমান এই বৈশ্বিক ভোকেশনাল অলিম্পিয়াডে বিশ্বের ৬৮টি দেশ ও অঞ্চল থেকে এবার রেকর্ড ১ হাজার ৩৮৫ জন তরুণ প্রতিযোগী অংশ নিচ্ছেন।
এবারের বিশ্ব-দক্ষতা প্রতিযোগিতায় রেকর্ড সর্বোচ্চ ৬৪টি ক্যাটাগরিতে দক্ষতা প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে ড্রোন বা ‘আনম্যানড অ্যারিয়াল সিস্টেমস’ এবং ‘ইন্টেলিজেন্ট সিকিউরিটি টেকনোলজি’-সহ নতুন ৭টি ক্যাটাগরি যুক্ত করা হয়েছে।
ঐতিহ্যবাহী ইট গাঁথুনি, দেয়াল পেইন্টিং, ল্যান্ডস্কেপ গার্ডেনিং থেকে শুরু করে সর্বাধুনিক রোবট সিস্টেম ইন্টিগ্রেশন ও ইলেকট্রনিক্সের মতো হাই-টেক বিষয়ে তরুণদের মেধা ও সঠিক পরিকল্পনা যাচাই করা হচ্ছে। যেমন- রোবটিক্স ক্যাটাগরিতে রোবটের গতি ও নিখুঁত প্রোগ্রামিং দেখা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বৈশ্বিক প্রতিযোগিতা নগর উন্নয়ন, গৃহ নির্মাণ ও সর্বাধুনিক শিল্প প্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরিতে অনুঘটক হিসেবে কাজ করবে।
সূত্র: সিএমজি





















