September 2026 - Page 13 of 46 - Mati News
Thursday, November 19

Month: September 2026

মার্কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিঠির উত্তর দিলেন চীনের প্রেসিডেন্ট

মার্কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিঠির উত্তর দিলেন চীনের প্রেসিডেন্ট

China
সেপ্টেম্বর ২১: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, সম্প্রতি চীনে চীন-যুক্তরাষ্ট্র যুব বিনিময় কার্যক্রমে অংশ নেওয়া, ১০টি মার্কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিঠির উত্তর দিয়েছেন। চিঠিতে সি বলেন, সবাই চীনে একটি আনন্দদায়ক ও অবিস্মরণীয় অভিজ্ঞতা অর্জন করেছে যেনে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন। চীনা সভ্যতার প্রতি তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, দু’দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সাফল্য কামনা, এবং প্রশান্ত মহাসাগরজুড়ে বন্ধুত্বের দূত হবার আগ্রহ প্রকাশের প্রশংসা করেন সি চিন পিং। সি চিন পিং জোর দিয়ে বলেন, চীনা ও মার্কিন তরুণ-তরুণীরা একই পৃথিবীতে বাস করে। তাঁরা দু’দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার উত্তরাধিকারী ও রক্ষণাবেক্ষণকারী হয়ে, হাতে হাত রেখে, দু’দেশের জনগণের পারস্পরিক বোঝাপড়া বাড়াবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উন্নত করতে অবদান রাখবে বলে আশা করা যায়। সূত্র: সিএমজি...
সিপিসি’র কেন্দ্রীয় পলিট ব্যুরোর সভায় সি চিন পিং

সিপিসি’র কেন্দ্রীয় পলিট ব্যুরোর সভায় সি চিন পিং

China
সেপ্টেম্বর ২১: আজ (সোমবার) বেইজিংয়ে, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় পলিট ব্যুরোর এক সভায় সভাপতিত্ব করেন, সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং। সভায়, আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত, সিপিসি-র দ্বাদশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় “সিপিসি-র কেন্দ্রীয় কমিটির ‘দলের পূর্ণাঙ্গ ও কঠোর শাসনব্যবস্থাকে ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান বিষয়গুলো অধ্যয়ন করার সিদ্ধান্ত’” শীর্ষক খসড়া দলিল পর্যালোচনা করা হয়। সভায় খসড়া দলিলটি সংশোধন করে, বিবেচনার জন্য ২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনে পেশ করার, সিদ্ধান্তও নেওয়া হয়। সভায় জোর দিয়ে বলা হয়, দলের শাসনতান্ত্রিক অবস্থানকে সুসংহত করা ও চীনা জাতির মহান পুনরুজ্জীবন বাস্তবায়নের কৌশলগত দৃষ্টিকোণ থেকে দলের সর্বাঙ্গীণ ও কঠোর শাসনকে নিরন্তর এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্...
চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদ্বয়ের পারস্পরিক সফর একটি ঐতিহাসিক মাইলফলক: বেইজিং

চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদ্বয়ের পারস্পরিক সফর একটি ঐতিহাসিক মাইলফলক: বেইজিং

China
সেপ্টেম্বর ২১: ছয় মাসের ব্যবধানে চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদ্বয়ের পারস্পরিক সফর একটি ঐতিহাসিক মাইলফলক। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন, আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আসন্ন যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে এ কথা বলেন। মুখপাত্র বলেন, এবারের সফরে সি চিন পিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, দু’দেশের সম্পর্ক এবং বিশ্বের শান্তি ও উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে মত বিনিময় করবেন। তিনি আরও বলেন, চীন-মার্কিন সম্পর্কে নেতাদের কূটনীতি এক অপরিহার্য কৌশলগত দিকনির্দেশনামূলক ভূমিকা রাখে। চীন যুক্তরাষ্ট্রের সাথে একযোগে, দু’দেশের গঠনমূলক কৌশলগত স্থিতিশীলতার সম্পর্ককে আরও সমৃদ্ধ করতে, পারস্পরিক সংলাপ ও সহযোগিতা জোরদার করতে, মতভেদ নিয়ন্ত্রণ করতে, দু’দেশের জনগণের জন্য আরও কল্যাণ সৃষ্টি করতে, এবং বিশ্বের শান্তি, স্থিতিশ...
পঞ্চম বিশ্ব ডিজিটাল বাণিজ্য মেলা উদ্বোধন করবেন চীনের প্রধানমন্ত্রী

পঞ্চম বিশ্ব ডিজিটাল বাণিজ্য মেলা উদ্বোধন করবেন চীনের প্রধানমন্ত্রী

China
সেপ্টেম্বর ২১: পঞ্চম বিশ্ব ডিজিটাল বাণিজ্য মেলা, আগামী ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত, চীনের চ্যচিয়াং প্রদেশের হাংচৌ শহরে অনুষ্ঠিত হবে। চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং মেলার উদ্বোধন করবেন এবং সংশ্লিষ্ট কার্যক্রমে অংশগ্রহণ করবেন। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়াতোং এ তথ্য জানান। সূত্র: সিএমজি...
দুর্যোগ পরবর্তী টেকসই পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ জরুরি: ড. লি ছিওশান

দুর্যোগ পরবর্তী টেকসই পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ জরুরি: ড. লি ছিওশান

China, Cover Story
ঢাকা, সেপ্টেম্বর ২১, সিএমজি বাংলা: প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো এবং পুনর্নির্মাণ প্রক্রিয়ায় কেবল সাময়িক ব্যবস্থাপনার ওপর নির্ভর না করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সমন্বিত নীতিমালা গ্রহণের প্রয়োজনের ওপর জোর দিয়েছেন বিশিষ্ট গবেষক ড. লি ছিওশান। তিনি সিছুয়ান বিশ্ববিদ্যালয় ও হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের যৌথ ‘ইনস্টিটিউট ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিকনস্ট্রাকশন’ (আইডিএমআর)-এর সহযোগী গবেষণা ফেলো হিসেবে কর্মরত। সোমবার বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন শাসন অভিজ্ঞতা বিনিময়: দ্বিতীয় রাউন্ড টেবিল’-এর তৃতীয় পর্বের 'দুর্যোগ ঝুঁকি হ্রাস: চীন-বাংলাদেশ অভিজ্ঞতা ও সহযোগিতা' অধিবেশনে বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বক্তব্যে ড. লি ছিউশান বলেন, 'দুর্যোগ ব্যবস্থাপনা কেবল জরুরি সাড়াদানের শেষ ধাপ নয়, বরং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। ঘরবাড়ি ও অবকাঠামো পুনর্নির্মাণের নীতি একদিকে ম...
ব্লু কার্বন সংরক্ষণে বাংলাদেশ-চীন প্রযুক্তি ও গবেষণা সহযোগিতার আহ্বান

ব্লু কার্বন সংরক্ষণে বাংলাদেশ-চীন প্রযুক্তি ও গবেষণা সহযোগিতার আহ্বান

China, Cover Story
ঢাকা, সেপ্টেম্বর ২১, সিএমজি বাংলা: বঙ্গোপসাগরকে ঘিরে টেকসই ও কম কার্বন-ভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে বাংলাদেশ ও চীনের মধ্যে প্রযুক্তি, অর্থায়ন, গবেষণা ও দক্ষতা বিনিময় জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আইন ও পরিবেশগত আইন ও নীতি গবেষক সহকারী অধ্যাপক প্রীতি কনা সিকদার। সোমবার ঢাকায় অনুষ্ঠিত ‘বঙ্গোপসাগরে সমুদ্র অর্থনীতি এবং টেকসই উন্নয়ন’ অধিবেশনে ‘ব্লু কার্বন-ভিত্তিক টেকসই উন্নয়ন: বঙ্গোপসাগরে নতুন অর্থনীতি নিশ্চিতকরণ—বাংলাদেশ-চীন সহযোগিতার সুযোগ’ শীর্ষক উপস্থাপনায় তিনি এ আহ্বান জানান। প্রীতি কনা সিকদার বলেন, ‘বঙ্গোপসাগর বিশ্বের অন্যতম উৎপাদনশীল সামুদ্রিক অঞ্চল। প্রায় ১৬ কোটি মানুষের জীবন-জীবিকা মৎস্যসম্পদ, নৌপরিবহন, জ্বালানি ও পর্যটনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, লবণাক্ততার অনুপ্রবেশ ও আবাসস্থল ধ্বংসের কারণে এ অঞ্চ...
টেকসই সমুদ্র অর্থনীতিতে বাংলাদেশ-চীন জ্ঞান বিনিময়ের গুরুত্ব তুলে ধরলেন ড. লিয়াও

টেকসই সমুদ্র অর্থনীতিতে বাংলাদেশ-চীন জ্ঞান বিনিময়ের গুরুত্ব তুলে ধরলেন ড. লিয়াও

China, Cover Story
ঢাকা, সেপ্টেম্বর ২১, সিএমজি বাংলা: সমুদ্র অর্থনীতির টেকসই বিকাশে দেশগুলোর মধ্যে প্রযুক্তি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন শাংহাই ওশান ইউনিভার্সিটির অধ্যাপক ও অ্যাপ্লাইড ইকোনমিকস বিভাগের প্রধান ড. লিয়াও চ্যফাং। সোমবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বঙ্গোপসাগরে সমুদ্র অর্থনীতি এবং টেকসই উন্নয়ন’ শীর্ষক অধিবেশনে বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. লিয়াও চ্যফাং বলেন, ‘বিশ্বজুড়ে সমুদ্র অর্থনীতির গুরুত্ব দ্রুত বাড়ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি সমুদ্রসম্পদের টেকসই ব্যবহার, পরিবেশ সুরক্ষা এবং উপকূলীয় জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করা এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।‘ তিনি বলেন, ‘সমুদ্র অর্থনীতির বিকাশ শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয় নয়; এর সঙ্গে পরিবেশ, সামাজিক উন্নয়ন এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবনযাত্রা সরাসরি যুক্ত। তাই সমুদ্রসম্পদের ব্যবহ...
নতুন বিশ্বায়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের সম্ভাবনা ও চ্যালেঞ্জ: ড. ইয়ে ইউ

নতুন বিশ্বায়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের সম্ভাবনা ও চ্যালেঞ্জ: ড. ইয়ে ইউ

China, Cover Story
ঢাকা, ২১ সেপ্টেম্বর, সিএমজি বাংলা: নতুন যুগের বিশ্বায়ন এবং এতে চীন ও বাংলাদেশের অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছেন শাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের ইনস্টিটিউট ফর ওয়ার্ল্ড ইকোনমি স্টাডিজের ভারপ্রাপ্ত পরিচালক ও সিনিয়র রিসার্চ ফেলো ড. ইয়ে ইউ। বিশ্বায়নের বর্তমান গতিপ্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে তিনি তিনটি মূল বিষয়ের ওপর আলোকপাত করেন— নতুন বিশ্বায়নের চরিত্র, বাংলাদেশের সামনে সুযোগ ও চ্যালেঞ্জ এবং এতে চীনের ভূমিকা। সোমবার ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন শাসন অভিজ্ঞতা বিনিময়: দ্বিতীয় রাউন্ডটেবিল’-এর ‘ইন্টারন্যাশনাল অ্যান্ড রিজিওনাল চেঞ্জেস অ্যান্ড দেয়ার ইমপ্যাক্ট অন বাংলাদেশ’ শীর্ষক সেশনে তিনি এ বিষয়ে দেওয়া বিশেষ বক্তব্যে এ কথা বলেন। এ ছাড়াও তিনি এ বিষয়ে পাওয়ারপয়েন্ট উপস্থিতদের সামনে তুলেন ধরেন নিজের মতামত। ড. ইয়ে ইউ উল্লেখ করেন, প্রযুক্তিগত অগ্রগতি, বিশেষ করে কৃত্র...
ঢাবি ও চাইনিজ লিটারেচার রিডার্স ক্লাবে এসআইআইএস-এর বই উপহার, বুদ্ধিবৃত্তিক সম্পর্ক জোরদারের আহ্বান

ঢাবি ও চাইনিজ লিটারেচার রিডার্স ক্লাবে এসআইআইএস-এর বই উপহার, বুদ্ধিবৃত্তিক সম্পর্ক জোরদারের আহ্বান

China, Cover Story
ঢাকা, সেপ্টেম্বর ২১, সিএমজি বাংলা: বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, গবেষণা ও বুদ্ধিবৃত্তিক আদান-প্রদান আরও বেগবান করতে বাংলাদেশস্থ চাইনিজ লিটারেচার রিডার্স ক্লাব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে গুরুত্বপূর্ণ বইয়ের সংকলন উপহার দিয়েছে শাংহাই ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ। একইসঙ্গে ‘একাডেমি অব কনটেম্পোরারি চায়না অ্যান্ড ওয়ার্ল্ড স্টাডিজ’ প্রকাশিত ‘কিওয়ার্ডস অব আন্ডারস্ট্যান্ডিং দ্য কমন ডেভেলপমেন্ট অব এশিয়া’ বইটির বাংলা ও ইংরেজি দ্বিভাষিক সংকলনের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘শাসন পরিচালনার অভিজ্ঞতা বিনিময়’ বিষয়ক দ্বিতীয় চীন-বাংলাদেশ গোলটেবিল বৈঠকের ফাঁকে এই সংকলন হস্তান্তর ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। বইটি প্রকাশ করেছে অ্যাকাডেমি অব কনটেম্পোরারি চায়না অ্যান্ড ওয়ার্ল্ড স্টাডিজ'। অনুষ্ঠানে এসআইআইএস-এর ভাইস প্রেসিডেন্ট লি খাইশেং বাংলাদেশস্থ চাইন...
মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে, চীনের সঙ্গে সহযোগিতার তাগিদ

মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে, চীনের সঙ্গে সহযোগিতার তাগিদ

China, Cover Story
ঢাকা, ২১ সেপ্টেম্বর, সিএমজি বাংলা: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথে অস্থিরতার কারণে বাংলাদেশের জ্বালানি ও অর্থনৈতিক নিরাপত্তায় ঝুঁকি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এস এম আলী আশরাফ। সোমবার ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন শাসন অভিজ্ঞতা বিনিময়: দ্বিতীয় রাউন্ডটেবিল’-এর ‘ইন্টারন্যাশনাল অ্যান্ড রিজিওনাল চেঞ্জেস অ্যান্ড দেয়ার ইমপ্যাক্ট অন বাংলাদেশ’ শীর্ষক সেশনে তিনি এ বিষয়ে একটি উপস্থাপনা করেন। উপস্থাপনায় অধ্যাপক আলী আশরাফ বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তাকে প্রভাবিত করছে না, এর প্রভাব বৈশ্বিক জ্বালানি সরবরাহ, সামুদ্রিক বাণিজ্য ও অর্থনীতিতেও পড়ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সামুদ্রিক ‘চেক পয়েন্ট’গুলোতে অস্থিতিশীলতা তৈরি হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার ...
সমুদ্র অর্থনীতি ও দুর্যোগ ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা প্রত্যাশা বাংলাদেশের

সমুদ্র অর্থনীতি ও দুর্যোগ ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা প্রত্যাশা বাংলাদেশের

China, Cover Story
ঢাকা, ২১ সেপ্টেম্বর, সিএমজি বাংলা: চীন-বাংলাদেশের দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী এ এন এম এহছানুল হক মিলন। তিনি সমুদ্র অর্থনীতি (ব্লু ইকোনমি), মানবসম্পদ উন্নয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় দুই দেশের যৌথভাবে কাজ করার বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন। সোমবার ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন শাসন অভিজ্ঞতা বিনিময়: দ্বিতীয় রাউন্ডটেবিল’-এ সেশনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘ঝড়, বৃষ্টি কিংবা রোদ— চীন ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বের সম্পর্ক নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলছে।‘ তিনি চীনের অর্থনৈতিক সমৃদ্ধির উদাহরণ টেনে উল্লেখ করেন, কীভাবে বিশাল জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করে দেশটি আজ বিশ্ব অর্থনীতিতে সুদৃঢ় অবস্থান তৈরি করেছে। বাংলাদেশের জনসংখ্যাও দেশের অন্যতম প্রধান সম্পদ এবং বর্তমানে 'ডেমোগ্রাফিক...
বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে চীনের উন্নয়ন অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: আলতাফ হোসেন চৌধুরী

বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে চীনের উন্নয়ন অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: আলতাফ হোসেন চৌধুরী

China, Cover Story
ঢাকা, ২১ সেপ্টেম্বর, সিএমজি বাংলা: বাংলাদেশ ও চীনের মধ্যে উন্নয়ন ও শাসন অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ব্লু ইকোনমি এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বাস্তব-ভিত্তিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। সোমবার ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন শাসন অভিজ্ঞতা বিনিময়: দ্বিতীয় রাউন্ডটেবিল’-এর উদ্বোধনী সেশনের বক্তব্যে তিনি এ কথা বলেন। আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক সম্পর্ক শুধু রাজনৈতিক যোগাযোগের ওপর নির্ভর করে না; কার্যকর প্রতিষ্ঠান, প্রশাসনিক সক্ষমতা এবং দীর্ঘমেয়াদি নীতি বাস্তবায়নের ধারাবাহিকতাও গুরুত্বপূর্ণ। অবকাঠামো ও বিনিয়োগের পাশাপাশি এসব ক্ষেত্রে সক্ষমতা বাড়ানো জরুরি। তিনি বলেন, ‘বাংলাদেশের মতো দেশ চীনের সফল উন্নয়ন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে। তবে কোনো অভিজ্ঞতা সরাসরি অনুকরণ ন...
সিল্ক রোড থেকে আজকের বাংলাদেশ-চীন সম্পর্ক: ওসিপিএএসএস চেয়ারম্যান

সিল্ক রোড থেকে আজকের বাংলাদেশ-চীন সম্পর্ক: ওসিপিএএসএস চেয়ারম্যান

China, Cover Story
ঢাকা, ২১ সেপ্টেম্বর, সিএমজি বাংলা: সিল্ক রোডের সময়কাল থেকেই বাংলাদেশ এবং চীনের মানুষের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক গভীর সংযোগ বিদ্যমান। এই ঐতিহাসিক অংশীদারত্ব পুনরুদ্ধার করে একসঙ্গে এগিয়ে যাওয়া অত্যন্ত স্বাভাবিক। সোমবার বাংলাদেশের রাজধানী ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘দ্বিতীয় চীন-বাংলাদেশ গোলটেবিল বৈঠক'-এ স্বাগত বক্তব্যে এসব কথা বলেন ওসমানী সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (ওসিপিএএসএস) চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে চীন ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘১৯৭৫ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্ক একটি সুসংহত ও বহুমাত্রিক অংশীদারত্বে উন্নীত হয়েছে। বর্তমান চীন-বাংলাদেশ সম্পর্ক যৌথ ভবিষ্যৎ ও আঞ্চলিক সংহতির এক নতুন উচ্চতায় পৌঁছাতে প্রতিশ্রুতিবদ্ধ।‘ গেল চার দশকে চীন যে...
পরিবর্তনশীল বিশ্বে টেকসই উন্নয়নে চীন-বাংলাদেশ যৌথ সুশাসন ও অংশীদারত্বের অঙ্গীকার

পরিবর্তনশীল বিশ্বে টেকসই উন্নয়নে চীন-বাংলাদেশ যৌথ সুশাসন ও অংশীদারত্বের অঙ্গীকার

China, Cover Story
ঢাকা, সেপ্টেম্বর ২১, সিএমজি বাংলা: পরিবর্তনশীল ও জটিল আন্তর্জাতিক পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলায় সুশাসন পরিচালনা ও টেকসই উন্নয়নের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চমাত্রায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে চীন ও বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘শাসন পরিচালনার অভিজ্ঞতা বিনিময়’ বিষয়ক দ্বিতীয় চীন-বাংলাদেশ গোলটেবিল বৈঠকে চীনা রাষ্ট্রদূতের পক্ষে লিখিত বক্তব্যে এসব কথা বলেন দূতাবাসের কালচার কাউন্সেলর লি শাও ফেং। বক্তব্যে তিনি জানান, চীন ও বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারত্ব বৃদ্ধি এবং নতুন যুগে ভাগাভাগি ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তোলার যে রূপরেখা দিয়েছেন, তা বাস্তবায়নে এই যৌথ সংলাপ অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহছানুল হক মিলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. ও...
উন্নয়ন অভিজ্ঞতা বিনিময়ে বাংলাদেশ-চীন সহযোগিতা বৃদ্ধির আহ্বান লি খাইশেংয়ের

উন্নয়ন অভিজ্ঞতা বিনিময়ে বাংলাদেশ-চীন সহযোগিতা বৃদ্ধির আহ্বান লি খাইশেংয়ের

China, Cover Story
ঢাকা, ২১ সেপ্টেম্বর, সিএমজি বাংলা: বৈশ্বিক ও আঞ্চলিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও চীনের মধ্যে উন্নয়ন অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন শাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের (এসআইআইএস) ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. লি খাইশেং। সোমবার ঢাকায় ‘বাংলাদেশ-চীন শাসন অভিজ্ঞতা বিনিময়: দ্বিতীয় রাউন্ডটেবিল’-এর উদ্বোধনী সেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। অধ্যাপক লি বলেন, ‘বর্তমানে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থরতা, ভূ-রাজনৈতিক উত্তেজনা, সরবরাহব্যবস্থা ও জ্বালানি নিরাপত্তার চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ সবমিলিয়ে বিভিন্ন দেশ নতুন বাস্তবতার মুখোমুখি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।‘ তিনি বলেন, ‘চীন ও বাংলাদেশের সম্পর্ক শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়; বৈশ্বি...