September 2026 - Page 14 of 46 - Mati News
Thursday, November 19

Month: September 2026

জলবায়ু ও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ-চীন সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন: ঢাবি ভিসি

জলবায়ু ও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ-চীন সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন: ঢাবি ভিসি

China, Cover Story
ঢাকা, ২১ সেপ্টেম্বর, সিএমজি বাংলা: জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নে বাংলাদেশ ও চীনের মধ্যে একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সোমবার ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন শাসন অভিজ্ঞতা বিনিময়: দ্বিতীয় রাউন্ড টেবিল’-এ দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাবি উপাচার্য বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতার সঙ্গে চীনের প্রযুক্তি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার সমন্বয় বাস্তব-ভিত্তিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে জলবায়ু ঝুঁকি পূর্বাভাস, আগাম সতর্কীকরণব্যবস্থা, অবকাঠামো পরিকল্পনা এবং জরুরি ব্যবস্থাপনায় চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।‘ তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় বৈজ্ঞানিক জ্ঞান, প্রযুক্তি এবং কার্যকর আগাম সতর্কীক...
ঢাকায় চীন-বাংলাদেশ শাসনব্যবস্থা বিষয়ক দ্বিতীয় গোলটেবিল বৈঠক শুরু

ঢাকায় চীন-বাংলাদেশ শাসনব্যবস্থা বিষয়ক দ্বিতীয় গোলটেবিল বৈঠক শুরু

China, Cover Story
ঢাকা, সেপ্টেম্বর ২১, সিএমজি বাংলা: বাংলাদেশ ও চীনের মধ্যে শাসনব্যবস্থার অভিজ্ঞতা বিনিময় এবং উন্নয়ন সহযোগিতা জোরদারের লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে চীন-বাংলাদেশ শাসনব্যবস্থার অভিজ্ঞতা বিনিময় বিষয়ক দ্বিতীয় গোলটেবিল বৈঠক। সোমবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ক্রিস্টাল বলরুমে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই বৈঠক চলবে বিকেল ৫টা পর্যন্ত। উদ্বোধনী সেশনে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহছানুল হক মিলন, চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাও ফেং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম এবং শাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের ভাইস প্রেসিডেন্ট এবং সিনিয়র গবেষক লি খাইশেং-সহ আরও অনেকে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বা বিআইআইএসএস, ওসমানি সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এবং চীনের শাংহাই ইনস্টিটিউটস ফর ...
চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা: মার্কিন ব্যবসায়ী মহলে প্রত্যাশার আলো

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা: মার্কিন ব্যবসায়ী মহলে প্রত্যাশার আলো

China
ওয়াশিংটনে, চীন-যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ আর্থ-বাণিজ্যিক আলোচনা শুরু হয়েছে গতকাল শনিবার; চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। চীনা কমিউনিস্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও দেশের উপ-প্রধানমন্ত্রী হ্য লি ফেং, এ আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় শনিবার জানায়, দু’দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্যের ভিত্তিতে, অভিন্ন কল্যাণের আর্থ-বাণিজ্যিক ইস্যুগুলো নিয়ে দু’পক্ষ আলোচনা করবে। এই আলোচনা দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের আরও অগ্রগতির বিষয়ে মার্কিন ব্যবসায়ী ও শিল্পগোষ্ঠীগুলোর মধ্যেও প্রত্যাশা জাগিয়ে তুলেছে। যুক্তরাষ্ট্রের সয়াবিন রপ্তানি পরিষদ-ইউএসএসইসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা জিম সাটার বলেছেন, তিনি চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এবং মার্কিন সয়াবিন শিল্প আরও ইতিবাচক অগ্রগতির অপেক্ষায় রয়েছে। সাটার বলেন, কৃষি বাণিজ্য—বিশেষ করে সয়াবিন—দীর্...
চীনের সি’আনে ত্রয়োদশ রেশমপথ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব শুরু

চীনের সি’আনে ত্রয়োদশ রেশমপথ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব শুরু

China, Entertainment
সেপ্টেম্বর ২০: গতকাল (শনিবার) চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং চীনের শাআনসি ও ফুচিয়ান প্রদেশের সরকারের যৌথ উদ্যোগে, ত্রয়োদশ রেশমপথ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব শুরু হয়েছে, চীনের সি’আন শহরে। সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়োং তাঁর ভিডিও-ভাষণে বলেছেন, বিগত ১৩ বছরে রেশমপথ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব, চীন ও অন্যান্য দেশের চলচ্চিত্র-নির্মাতাদের জন্য একটি বিশাল শিল্প-উত্সবে পরিণত হয়েছে। তিনি বলেন, চলতি বছর চীন ও মিসরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের এসসিও শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ এবং কিরগিজস্তান ও মিসরে রাষ্ট্রীয় সফরকালে, কিরগিজস্তান ও মিসরে সিএমজি-র ‘সি চিন পিংয়ের ক্লাসিক উক্তি’-র বহুভাষিক ও আরবি সংস্করণ প্রচারিত হয়। এ উপলক্ষ্যে কিরগিজ রাষ্ট্রপতি জাপারভ এবং মিসরের রাষ্ট্রপতি সিসি অভিনন্দনবার্তাও পাঠান। তিনি আরও বলেন, সিএমজি’র চীনা চলচ্চিত্রের ...
চীনের হ্যফেই শহরে ‘বিশ্ব উত্পাদন সম্মেলন, ২০২৬’ উদ্বোধন

চীনের হ্যফেই শহরে ‘বিশ্ব উত্পাদন সম্মেলন, ২০২৬’ উদ্বোধন

China
আজ (রোববার), চীনের আনহুই প্রদেশের হ্যফেই শহরে উদ্বোধন হয়েছে, ‘বিশ্ব উত্পাদন সম্মেলন (ডাব্লিউএমসি), ২০২৬’। চীনের জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান ওয়াং তোংইউয়ে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন। ভাষণে তিনি বলেন, উত্পাদন-শিল্প বস্তনিষ্ঠ অর্থনীতির ভিত্তি, একটি জাতির ভিত্তি, এবং শক্তিশালী জাতির মূল কাঠামো। ২০১৯ সালের সম্মেলেনের সাফল্য কামনা করে পাঠানো প্রেসিডেন্ট সি চিন পিংয়ের শুভেচ্ছাবার্তার চেতনায় উদ্বুদ্ধ হয়ে, চীন বিশ্বের বিভিন্ন দেশের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে হাতে হাত রেখে, উত্পাদন-শিল্পের বুদ্ধিদীপ্ত, সবুজ ও সমন্বিত উন্নয়ন ত্বরান্বিত করে যাচ্ছে। চীন বিশ্বের উত্পাদন-শিল্পের উচ্চমানের উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে ইতিবাচক অবদান রেখে চলেছে। তিনি আরও বলেন, একটি দায়িত্বশীল দেশ হিসেবে চীন বিভিন্ন পক্ষের সাথে নতুন সুযোগ ও নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে এবং সে অনুযায়ী সাড়া দিয়ে, প্...
একসাথে ৯টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে চীন

একসাথে ৯টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে চীন

China
আজ (রোববার) দুপুর ১২টা ৩ মিনিটে, তোংফেং বাণিজ্যিক মহাকাশ উদ্ভাবন পরীক্ষাকেন্দ্র থেকে লংমার্চ-১৮ পরিবাহক রকেটের সাহায্যে, নয়টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে চীন। উপগ্রহগুলোর মধ্যে রয়েছে: ছিনলিং স্যাটেলাইট ০১ ও ০২, পুচিয়াং-৪ স্যাটেলাইট, পেংছেং ফার্স্ট স্যাটেলাইট, তিথিং ০১ গ্রুপ এ/বি/সি স্যাটেলাইট, সুপারকম্পিউটিং-১ স্যাটেলাইট, এবং ইউনশিয়াও পাথফাইন্ডার স্যাটেলাইট। উত্ক্ষেপণের নির্দিষ্টি সময় পর, উপগ্রহগুলো সফলভাবে মহাকাশের পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। সূত্র: সিএমজি...
চীনের ব্লু ইকোনমি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার উৎস: ড. কে এম আজম চৌধুরী

চীনের ব্লু ইকোনমি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার উৎস: ড. কে এম আজম চৌধুরী

China, Cover Story
বাংলাদেশের সমুদ্র অর্থনীতি এখনো বিকাশের প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ ক্ষেত্রে চীনের ব্লু ইকোনমির বিকাশ ও অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্ন্যান্সের পরিচালক ড. কে এম আজম চৌধুরী। রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘চীনের সমুদ্র অর্থনীতি: রূপান্তর, চ্যালেঞ্জ এবং ভবিষ্যত সম্ভাবনা’ বিষয়ক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, চীনের ব্লু ইকোনমির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক শুধু এর বিশাল আকার নয়, বরং এর কাঠামোগত পরিবর্তন। তিনি বলেন, ঐতিহ্যবাহী সমুদ্রভিত্তিক কার্যক্রম— বিশেষ করে মৎস্য ও নৌপরিবহনখাতের পাশাপাশি চীন প্রযুক্তি-নির্ভর বিভিন্ন শিল্পকে সমুদ্র অর্থনীতির সঙ্গে যুক্ত করেছে। এর মধ্যে রয়েছে অফশোর তেল-গ্যাস অনুসন্ধান, সামুদ্রিক জৈবপ্রযুক্তি, ব্লু কার্বনসহ ন...
চীনে ইলিশ-চিংড়ি রপ্তানির বড় সুযোগ রয়েছে বাংলাদেশের: ঢাবির সেমিনারে অধ্যাপক ইয়াং ওয়েই

চীনে ইলিশ-চিংড়ি রপ্তানির বড় সুযোগ রয়েছে বাংলাদেশের: ঢাবির সেমিনারে অধ্যাপক ইয়াং ওয়েই

Agriculture Tips, China
সমুদ্র অর্থনীতির (ব্লু-ইকোনমি) মাধ্যমে অর্জিত অভাবনীয় সাফল্য কেবল নিজেদের সীমানায় সীমাবদ্ধ না রেখে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর মাঝে ছড়িয়ে দিচ্ছে চীন। এর অংশ হিসেবে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) আওতায় বাংলাদেশের সঙ্গে গভীর সমুদ্রে মৎস্য আহরণ, আধুনিক অ্যাকুয়াকালচার এবং সামুদ্রিক গবেষণা ডেটা শেয়ারিংয়ে বিপুল সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানান চীনের শাংহাই ওশান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক এবং চায়না ফিশারিজ ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি রিসার্চ সেন্টারের উপ-পরিচালক ইয়াং ওয়েই। ‘চীনের সমুদ্র অর্থনীতি: রূপান্তর, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ঢাবির সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস)। এতে বিশ্ববিদ্যা...
ঢাবিতে ‘চীনের সমুদ্র অর্থনীতি’ শীর্ষক সেমিনার, অপার সম্ভাবনার দ্বার

ঢাবিতে ‘চীনের সমুদ্র অর্থনীতি’ শীর্ষক সেমিনার, অপার সম্ভাবনার দ্বার

China, Cover Story
স্থলভাগের সীমিত সম্পদ অতিক্রম করে টেকসই সমুদ্র অর্থনীতির (ব্লু ইকোনমি) মাধ্যমে বৈশ্বিক প্রবৃদ্ধিতে নেতৃত্ব দিচ্ছে চীন। বর্তমানে দেশটির মোট সামুদ্রিক উৎপাদন বা গ্রস ওশান প্রোডাক্ট ১১.০২ ট্রিলিয়ন ইউয়ানে উন্নীত হয়েছে, যা চীনের জাতীয় জিডিপির প্রায় ৭.৯ শতাংশ। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানানো হয়। 'চীনের সমুদ্র অর্থনীতি: রূপান্তর, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা' শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ঢাবির সেন্টার ফর চায়না স্টাডিজ। এতে বিভিন্ন বিভাগের প্রায় ৫০ জন শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন শাংহাই ওশান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও চায়না ফিশারিজ ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি রিসার্চ সেন্টারের উপ-পরিচালক ইয়াং ওয়েই। তিনি চীনের সামুদ্রিক অর্থনীতির দ্রুত বিকাশ,...
এশিয়ান গেমস: নারী পেন্টাথলন দলের হাত ধরে চীনের ঘরে প্রথম স্বর্ণ পদক

এশিয়ান গেমস: নারী পেন্টাথলন দলের হাত ধরে চীনের ঘরে প্রথম স্বর্ণ পদক

China
আইচি-নাগোয়া এশিয়ান গেমসে প্রথম স্বর্ণ পদক এলো চীনের ঘরে। রোববার নারীদের আধুনিক পেন্টাথলন দলীয় ইভেন্টে জয় ছিনিয়ে নেয় চীনা নারী দল। এদিকে, চীনের ছয় সদস্যের উশু থাওলু দল রোববার ২০তম এশিয়ান গেমসে তাদের অভিযান শুরু করেছে। প্রতিযোগিতার প্রথম পূর্ণ দিনে দলের পাঁচজন ক্রীড়াবিদ এশিয়ান গেমসে অভিষেক করেছেন। এর আগে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার পর্দা ওঠে এবারের এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসরের। জাপানের সম্রাট নারুহিতো আনুষ্ঠানিকভাবে গেমসের উদ্বোধন ঘোষণা করেন। নাগোয়ার পালোমা মিজু স্টেডিয়ামে আয়োজিত দুই ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানে তুলে ধরা হয় জাপানের ঐতিহ্য ও সংস্কৃতি। অনুষ্ঠানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি কার্স্টি কভেন্ট্রির পাশে সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞীকে অভ্যর্থনা জানানো হয়। এবারের এশিয়ান গেমসে ৩৮টি ডিসিপ্লিনে ৩৬৯টি ইভেন্টে অংশ নিতে ৮১৫ জন অ্যাথলেট পাঠিয়েছে চীন। চীনা অলিম্প...
চীনা প্রতিষ্ঠানের খনন করা তিতাসের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ

চীনা প্রতিষ্ঠানের খনন করা তিতাসের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ

China
বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের খনন করা এ কূপ থেকে প্রতিদিন প্রায় সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই সরবরাহ দেশের চলমান গ্যাস সংকট কমাতে ভূমিকা রাখবে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে বাণিজ্যিকভাবে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২০৩০ সালের মধ্যে দেশে গ্যাসের চাহিদা ও সরবরাহের ব্যবধান শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে সরকারের। এ লক্ষ্যে ১৫০টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ২৯টি কূপ খনন করা হয়েছে। তিনি বলেন, জ্বালানি সংকটের মধ্যে তিতাসের নতুন কূপ থেকে গ্যাস সরবরাহ স্বস্তির খবর। এ ধরনের উদ্যোগ গ্যাসের চ...
জাতিসংঘের অনুমোদন ছাড়া একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা চীনের

জাতিসংঘের অনুমোদন ছাড়া একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা চীনের

China
জাতিসংঘের অনুমোদন ছাড়া আরোপ করা একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে চীন। একইসঙ্গে নিজেদের উন্নয়নমূলক স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে দেশটি। শনিবার রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিল পাসের প্রতিক্রিয়ায় এ কথা জানান চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র। হোয়াইট হাউসের এক বিবৃতি অনুযায়ী, শুক্রবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত বিলে স্বাক্ষর করে আইনে পরিণত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের এই আইনের আওতায় রাশিয়ার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা আরও সম্প্রসারণ, নতুন শুল্ক আরোপ এবং বিভিন্ন বিধিনিষেধ কার্যকরের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞাও বহাল রাখা হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহ সম্পর্কে অবগত। চীন সবসময় জাতিসংঘের...
এশিয়ান গেমসের উদ্বোধন, চীনের ৮১৫ অ্যাথলেটের অংশগ্রহণ

এশিয়ান গেমসের উদ্বোধন, চীনের ৮১৫ অ্যাথলেটের অংশগ্রহণ

China
জাপানের নাগোয়া থেকে শুরু হয়েছে ২০তম এশিয়ান গেমস। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার পর্দা ওঠে এবারের এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসরের। জাপানের সম্রাট নারুহিতো আনুষ্ঠানিকভাবে গেমসের উদ্বোধন ঘোষণা করেন। নাগোয়ার পালোমা মিজু স্টেডিয়ামে আয়োজিত দুই ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানে তুলে ধরা হয় জাপানের ঐতিহ্য ও সংস্কৃতি। অনুষ্ঠানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি কার্স্টি কভেন্ট্রির পাশে সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞীকে অভ্যর্থনা জানানো হয়। এবারের এশিয়ান গেমসে ৩৮টি ডিসিপ্লিনে ৩৬৯টি ইভেন্টে অংশ নিতে ৮১৫ জন অ্যাথলেট পাঠিয়েছে চীন। চীনা অলিম্পিক কমিটির তথ্য অনুযায়ী, দেশটির দলের ২৭ শতাংশ অ্যাথলেটের জন্ম ২০০৫ সালে বা তার পরবর্তী সময়ে। এদের মধ্যে ৫৪৮ জন প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নিচ্ছেন। আর ৩০৬ জন এর আগে অলিম্পিক বা এশিয়ান গেমসে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে চীনের পতাকা বহন করেন বা...
টেম্পল অব আর্থে শুরু হয়েছে ২০২৬ বেইজিং বইমেলা

টেম্পল অব আর্থে শুরু হয়েছে ২০২৬ বেইজিং বইমেলা

China
চীনের রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক তিথান পার্কে ১১ দিনব্যাপী বেইজিং বইমেলা ২০২৬ শুরু হয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া এবারের বইমেলার প্রতিপাদ্য ‘টেম্পল অব আর্থ অ্যান্ড মি’। আসরটি চলবে আসন্ন মধ্য-শরৎ উৎসবের ছুটিজুড়ে। তিথান পার্কে এবারের বইমেলার প্রদর্শনী এলাকা ২০ হাজার বর্গমিটারেরও বেশি জায়গাজুড়ে বিস্তৃত। পাশাপাশি রয়েছে ৯টি বিশেষ থিম-ভিত্তিক জোন। বইমেলায় দর্শনার্থীরা দুর্লভ ও পুরোনো বই দেখার পাশাপাশি পছন্দের বই সংগ্রহ করতে পারছেন। একইসঙ্গে চীনের বিভিন্ন অঞ্চলের অধরা সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ রয়েছে। পাশাপাশি স্থানীয় ঐতিহ্যবাহী কারুশিল্পও কাছ থেকে দেখছেন দর্শনার্থীরা। বইমেলায় আসা এক দর্শনার্থী হান বলেন, ‘প্রথম দিনেই সকালে এসেছি। পুরোনো বইয়ের স্টলে অনেকটা সময় কাটিয়েছি।‘ বইমেলার কর্মী ইউ লিপিং জানান, পুরোনো বইয়ের স্টলে অনেক প্রাচীন ও দুষ্প্রাপ্য বই প্রদর্শন করা হয়েছে। প্রতিবছরই এই স...
নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের

নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের

China
উত্তর চীনের শানসি প্রদেশের থাইইউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে শনিবার একসঙ্গে কয়েকটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। বেইজিং সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে লং মার্চ-২ডি ক্যারিয়ার রকেটের মাধ্যমে পিয়েস্যাট-২ ১৩-১৬ স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর স্যাটেলাইটগুলো সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। উৎক্ষেপণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, এ মিশনের মধ্য দিয়ে লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের ৬৬৮তম উড্ডয়ন মিশন সম্পন্ন হলো। এবারের মিশনে মহাশূন্যে পাঠানো হয়েছে চারটি সিনথেটিক অ্যাপারচার রাডার (এসএআর) স্যাটেলাইট। এগুলো তৈরি করেছে বেইজিং-ভিত্তিক বেসরকারি স্যাটেলাইট নির্মাতা গ্যালাক্সিস্পেস। স্যাটেলাইটগুলোর প্রধান নকশাবিদ তুয়ান সিয়াও জানান, এসব স্যাটেলাইটে উচ্চ-রেজল্যুশনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর পেলোড রয়েছে। এর মাধ্যমে কক্ষপথেই রিমোট সেন্সিং ডেটা তাৎক্ষণিকভাবে প্রক্রিয়াজাত করা সম্...