September 2026 - Page 26 of 46 - Mati News
Thursday, November 19

Month: September 2026

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

Cover Story
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টার পর নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমানের আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠিত হয়। তিনি আগামী এক বছর জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপক্ষীয় ফোরামটির সভাপতির দায়িত্ব পালন করবেন। শপথ গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘ ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির গুরুত্বপূর্ণ পদে আবারও কোনো বাংলাদেশি দায়িত্ব নিলেন। এর আগে ১৯৮৬-৮৭ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে এই পদে দায়িত্ব পালন করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক হুমায়ুন রশীদ চৌধুরী। অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি আনালেনা বেয়ারবক ড. খলিলুর রহমানকে মঞ্চে স্বাগত জানান। এরপর ডান হাত উঁচু করে শপথ নেন তিনি। এদিকে, মঙ্...
হরমুজে মার্কিন ডুবোজাহাজ আটকের দাবি ইরানের

হরমুজে মার্কিন ডুবোজাহাজ আটকের দাবি ইরানের

আন্তর্জাতিক
ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী দাবি করেছে যে, হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক মানববিহীন ডুবোজাহাজ আটক করেছে তারা। আইআরজিসির সরকারি সংবাদমাধ্যম সেপাহ নিউজ জানায়, গোয়েন্দা তথ্য ও সামরিক অভিযানের মাধ্যমে এ ডুবোজাহাজটি আটক করা হয়। তাদের দাবি, ডাইভ এলডি নামের এ যানটি ২০২৫ সালে মার্কিন সামরিক বাহিনীতে যুক্ত হয়। প্রকাশিত ছবিতে দেখা গেছে, ডুবোজাহাজটির দৈর্ঘ্য প্রায় ৫ দশমিক ৮ মিটার এবং ওজন প্রায় ৩ টন। এটি টানা ১০ দিন পানির নিচে থাকতে পারে এবং সর্বোচ্চ ৬ হাজার মিটার গভীরতায় চলতে সক্ষম। গোয়েন্দা নজরদারি, সমুদ্রতল জরিপ এবং মাইন শনাক্তকরণসহ বিভিন্ন কাজে এটি ব্যবহার করা হয়। এদিকে মার্কিন সামরিক বাহিনী জানায়, আঞ্চলিক জলসীমা জরিপের সময় একদিন আগে তাদের একটি পানির নিচের ড্রোনে ত্রুটি দেখা দেয়। তবে, সেটি ইরান আটক করেছে কি না, তা নিশ্চিত করেনি। সূত্র: সিএমজি...
চীনে আন্তর্জাতিক বিনিয়োগ সহজ করতে আরও পদক্ষেপ নেওয়া হবে: হান চেং

চীনে আন্তর্জাতিক বিনিয়োগ সহজ করতে আরও পদক্ষেপ নেওয়া হবে: হান চেং

China
আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য চীনে বিনিয়োগের পরিবেশ আরও সহজ করতে নতুন ও বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট হান চেং। মঙ্গলবার পূর্ব চীনের উপকূলীয় শহর সিয়ামেনে ২৬তম চীন আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনের (সিআইএফআইটি) উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। হান চেং বলেন, চীন স্বেচ্ছাপ্রণোদিতভাবে উন্মুক্তকরণ আরও সম্প্রসারণ করবে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য দেশটিতে বিনিয়োগের সুযোগ ও সুবিধা বাড়াতে আরও সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে। তিনি বলেন, বিশ্ব বর্তমানে ক্রমবর্ধমান অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার মধ্য দিয়ে নতুন এক পরিবর্তনশীল সময়ের প্রবেশ করেছে। তবে উন্মুক্ততা ও সহযোগিতার ঐতিহাসিক ধারা অপরিবর্তিত রয়েছে। এ কারণে সিআইএফআইটি-এর মতো আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য মেলার গুরুত্ব আগের যে কোনো সময়ের তুলনায় আরও বেড়েছে। চীনের ভাইস প্রেসিডেন্ট আরও বলে...
টেকসই নগর পুনর্গঠনের মডেল তৈরির আহ্বান চীনা প্রধানমন্ত্রীর

টেকসই নগর পুনর্গঠনের মডেল তৈরির আহ্বান চীনা প্রধানমন্ত্রীর

China
টেকসই নগর পুনর্গঠনের মডেল গড়ে তোলা এবং দেশজুড়ে নগর এলাকার কাঠামো আরও কার্যকরভাবে সাজানোর আহ্বান জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। মঙ্গলবার নগর পুনর্গঠনের উচ্চমানের উন্নয়ন এগিয়ে নিতে রাষ্ট্রীয় পরিষদের একটি স্টাডি সেশনে সভাপতিত্ব করার সময় তিনি এ আহ্বান জানান। লি ছিয়াং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন নতুন শিল্পায়ন ও নগরায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। একই সময়ে দেশটির জনসংখ্যার গতিশীলতা, অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি এবং আবাসন বাজারে গভীর পরিবর্তন এসেছে। টেকসই নগর পুনর্গঠন নিশ্চিত করতে পুরো প্রক্রিয়ায় জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার ওপর গুরুত্ব দেন চীনা প্রধানমন্ত্রী। তিনি বলেন, পুনরুজ্জীবিত জনপরিসর, সেবা-সুবিধা ও পরিবেশগত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে। দুর্যোগ প্রতিরোধ ও মোকাবিলার সক্ষমতা জোরদারেরও আহ্বান জানান লি। বন্যা, অগ্নিক...
নেপালে চীনের জরুরি সহায়তার চতুর্থ চালান পৌঁছেছে

নেপালে চীনের জরুরি সহায়তার চতুর্থ চালান পৌঁছেছে

China
নেপালে চীনের পাঠানো জরুরি ত্রাণ ও সহায়তা সামগ্রীর চতুর্থ চালান পৌঁছেছে। মঙ্গলবার আকাশপথে এসব ত্রাণসামগ্রী নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। নেপালে অবস্থিত চীনা দূতাবাস জানিয়েছে, এবারের চালানে মূলত উদ্ধারকাজে ব্যবহৃত হোভারক্রাফট, স্টেইনলেস স্টিলের স্থায়ী-চুম্বকযুক্ত বন্যা নিয়ন্ত্রণ পাম্প, ব্যাকআপ ব্যাটারি, মরদেহ সংরক্ষণের ক্যাবিনেট, সৌরবাতি এবং অন্যান্য জরুরি সামগ্রী রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও কার্যকর করতে এসব সরঞ্জাম নেপালকে সহায়তা করবে বলে জানিয়েছে চীনা দূতাবাস। সূত্র: সিএমজি...
উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় ম্যাচ ডে: ইউরোপের বড় দলগুলোর অগ্নিপরীক্ষা

উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় ম্যাচ ডে: ইউরোপের বড় দলগুলোর অগ্নিপরীক্ষা

ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২৬-২৭ মৌসুমের প্রথম ম্যাচ ডে-তে ফুটবলপ্রেমীরা দারুণ কিছু রোমাঞ্চকর লড়াই উপভোগ করেছেন। সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় ম্যাচ ডে-তে ইউরোপের শীর্ষ পরাশক্তিরা আজ রাতে ফের মাঠে নামছে। এই রাউন্ডের ম্যাচগুলো ঘিরে ফুটবল বিশ্ব এখন টানটান উত্তেজনায়।স্পটিফাই ক্যাম্প ন্যুতে হান্সি ফ্লিকের বার্সেলোনা আতিথ্য দেবে ডাচ ক্লাব ফেয়েনুর্দকে। লা লিগায় টানা চার জয় নিয়ে দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনা এই ম্যাচে পরিষ্কার ফেভারিট। চ্যাম্পিয়নস লিগে নিজেদের উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে ২০টির মধ্যে ১৮টিতেই জয়ের রেকর্ড রয়েছে কাতালানদের। অন্যদিকে, ইউরোপা লিগ পেরিয়ে চ্যাম্পিয়নস লিগে ফেরা ফেয়েনুর্দের জন্য ক্যাম্প ন্যু জয় করা কঠিন চ্যালেঞ্জ, কারণ কোনো ডাচ ক্লাবই এখন পর্যন্ত সেখানে জয়ের দেখা পায়নি।অ্যানফিল্ডে আজ রাতে হাই-ভোল্টেজ ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো ...
ছবি ছাড়া এনআইডি তৈরির রুল খারিজ করলেন হাইকোর্ট

ছবি ছাড়া এনআইডি তৈরির রুল খারিজ করলেন হাইকোর্ট

আইন-আদালত
ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির সুযোগ থাকছে না। এ সংক্রান্ত একটি রিট আবেদনের প্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে শুনানি করা আইনজীবী কামাল হোসেন মিয়াজী জানান, আদালত রুলটি খারিজ করে দিয়েছেন, ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র পাওয়ার কোনো সুযোগ নেই।মামলার বিবরণে জানা যায়, রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা ২০২২ সালে হাইকোর্টে এই রিটটি দায়ের করেন। রিটে তার স্বামী মুহম্মদ আরিফুর রহমানকে অথরাইজড ব্যক্তি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। রিটকারী দাবি করেন, তিনি একজন পর্দানশীন মুসলিম নারী এবং ইসলামী শরিয়াহর বিধান মেনে চলেন, যার ফলে তিনি ছবি তুলতে আগ্রহী নন। এনআইডি...
আর্থিক মন্দার ঝুঁকি মোকাবিলায় যেভাবে পরিকল্পনা করবেন আপনার সঞ্চয় ও খরচের

আর্থিক মন্দার ঝুঁকি মোকাবিলায় যেভাবে পরিকল্পনা করবেন আপনার সঞ্চয় ও খরচের

Lifestyle Tips
বর্তমান বিশ্বে মুদ্রাস্ফীতির হার ৯ শতাংশ ছাড়িয়ে গেছে। এর অর্থ হলো, এ বছর যে পণ্যের দাম ১০০ টাকা, আগামী বছর তা ১০৯ টাকার বেশি হবে। একদিকে আয় কমে যাওয়া এবং অন্যদিকে নিত্যপণ্যের দাম বাড়ার ফলে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা ও দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে। এই প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে হলে জীবনযাত্রার অভ্যাসে পরিবর্তন আনা জরুরি। ঘনঘন বাইরে ঘুরতে যাওয়া, শখের বশে দামি পোশাক কেনা কিংবা নিয়মিত রেস্টুরেন্টে খাওয়ার মতো বিলাসিতাগুলো কমিয়ে আনতে হবে। যে খরচগুলো না করলেও চলে, সেগুলো এখনই বর্জন করা বুদ্ধিমানের কাজ।আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা প্রয়োজন। যেমন, পরিবারের জরুরি খরচের জন্য ২০ শতাংশ বাজেট রাখা এবং আয়ের ৩০ শতাংশ সঞ্চয় বা বিনিয়োগের জন্য বরাদ্দ রাখা। তবে শুধু ব্যাংকে টাকা জমিয়ে রাখলে খুব একটা লাভ নেই। বর্তমানে বাংলাদেশে ব্যাংকের সর্বোচ্চ সুদের হার ৭ শতাংশ, যেখানে মুদ্রাস্ফ...
এজবাস্টন টেস্ট: সাত পরিবর্তনের ধাক্কায় পাকিস্তানের সম্ভাব্য একাদশ কেমন হবে

এজবাস্টন টেস্ট: সাত পরিবর্তনের ধাক্কায় পাকিস্তানের সম্ভাব্য একাদশ কেমন হবে

ক্রিকেট
লর্ডস টেস্টের পর পাকিস্তান স্কোয়াডে সাতটি বড় পরিবর্তন আনা হয়েছে। এর ফলে এজবাস্টনে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে একাদশ নির্বাচন করা বাবর আজমের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। এত পরিবর্তনের পর শেষ পর্যন্ত চূড়ান্ত একাদশ কেমন হবে, তা নিয়ে ক্রিকেট মহলে চলছে নানা জল্পনা। অধিনায়ক বাবর আজম অবশ্য দলের এই ব্যাপক পরিবর্তনের বিষয়ে পিসিবি বা পাকিস্তান ক্রিকেট বোর্ডই ভালো ব্যাখ্যা দিতে পারবে বলে মন্তব্য করেছেন।দলের ব্যাটিং অর্ডারের প্রথম ছয়জন প্রায় নিশ্চিত। আজান আওয়াইস, শান মাসুদ, আবদুল্লাহ শফিক, বাবর আজম এবং সৌদ শাকিলের খেলা একপ্রকার নিশ্চিত। লর্ডস টেস্টে চোটের কারণে ব্যাটিংয়ে নামতে না পারা ইমাম-উল-হকের জায়গায় এজবাস্টনে সুযোগ পেতে পারেন আবদুল্লাহ ফজল অথবা সাইম আইয়ুব। ফজল চোটের কারণে প্রথম দুই টেস্টে খেলতে পারেননি, অন্যদিকে সাইম আইয়ুব ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে সরাসরি দলে যোগ দিয়েছ...
মিথিলার সঙ্গে সম্পর্কের ইতিটানার ইঙ্গিত দিলেন সৃজিত মুখোপাধ্যায়

মিথিলার সঙ্গে সম্পর্কের ইতিটানার ইঙ্গিত দিলেন সৃজিত মুখোপাধ্যায়

Entertainment
টলিউডের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার বিবাহিত জীবন নিয়ে দীর্ঘ সময় ধরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছে। গত কয়েক বছর ধরে তাদের আলাদা থাকার বিষয়টি প্রকাশ্যে আসায় বিচ্ছেদের আলোচনা বারবার সামনে এসেছে। তবে এবার সৃজিতের একটি সাম্প্রতিক মন্তব্য সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি টকশোতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সৃজিত নিজের ব্যক্তিগত জীবন ও একাকিত্ব নিয়ে খোলামেলা আলোচনা করেন। সেখানে তিনি অকপটে স্বীকার করেন যে, বর্তমানে তার জীবনে কোনো ‘স্থায়ী সঙ্গী’ বা স্টেবল পার্টনার নেই। যদিও তিনি সরাসরি মিথিলার নাম উচ্চারণ করেননি, তবে তার এই মন্তব্যকে অনেকেই তাদের দীর্ঘ ছয় বছরের সম্পর্কের ইতি টানার ইঙ্গিত হিসেবে দেখছেন।সাক্ষাৎকারে সৃজিত তার অতীত সম্পর্কের সমীকরণ নিয়েও কথা বলেন। তিনি জানান, সাবেক প্রেমিকাদের সঙ্গে তার এখনো সৌহার্দ্যপূর্ণ যো...
জাতিসংঘের বাইরে থেকে কোনো নির্দেশনা নেব না: শপথ নিলেন খলিলুর রহমান

জাতিসংঘের বাইরে থেকে কোনো নির্দেশনা নেব না: শপথ নিলেন খলিলুর রহমান

জাতীয়
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শপথ গ্রহণের সময় তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন যে, দায়িত্ব পালনকালে তিনি জাতিসংঘের বাইরে কোনো সরকার বা অন্য কোনো উৎস থেকে কোনো ধরনের নির্দেশনা গ্রহণ করবেন না। তিনি সম্পূর্ণ আনুগত্য, বিচক্ষণতা এবং সততার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়েছেন।শপথবাক্যে খলিলুর রহমান আরও উল্লেখ করেন, জাতিসংঘের সনদ এবং সাধারণ পরিষদের সভাপতির নির্ধারিত আচরণবিধির আলোকে তিনি কেবল এই সংস্থার স্বার্থেই কাজ করবেন। এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘ চার দশক পর বাংলাদেশ পুনরায় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদ অলঙ্কৃত করল। এর আগে ১৯৮৬-৮৭ সালে ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।উল্লেখ্য, গত ২ জুন অ...
বরিশাল নগরীর নতুন বাজারে ময়লার স্তূপে মিলল দুই নবজাতক

বরিশাল নগরীর নতুন বাজারে ময়লার স্তূপে মিলল দুই নবজাতক

সারাদেশ
বরিশাল নগরীর নতুন বাজার ফরেস্ট অফিসসংলগ্ন ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের দেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ময়লা পরিষ্কার করার সময় পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন দুটি বড় প্লাস্টিকের কৌটার ভেতরে শিশু দুটির অস্তিত্ব দেখতে পান। বিষয়টি তিনি দ্রুত স্থানীয়দের অবহিত করেন। খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানালে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ সম্পন্ন করে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকার আশেপাশে বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিক রয়েছে। তাদের ধারণা, কোনো একটি চিকিৎসাকেন্দ্র থেকে ময়লার সাথে নবজাতক দুটিকে এখানে ফেলে রাখা হতে পারে। ঘটনার সময় কোতোয়ালি থানার টহল দল কাছাকাছি থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পুলিশ মৃত নবজাতক দুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত ক...
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু

জাতীয়
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের এই বেঞ্চে অন্য বিচারপতিরা হলেন এস এম এমদাদুল হক, ফারাহ মাহবুব এবং মো. হাবিবুল গণি।এর আগে মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতির মধ্যে একটি শুনানিকে কেন্দ্র করে বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এক পর্যায়ে বিচারপতিরা এজলাস ত্যাগ করলে বিচারকাজ মুলতবি করা হয়।...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড: সার্ভার রুমসহ ক্ষতিগ্রস্ত একাধিক কক্ষ

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড: সার্ভার রুমসহ ক্ষতিগ্রস্ত একাধিক কক্ষ

সারাদেশ
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া পার্শ্ববর্তী কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডে বায়েকের সার্ভার রুমের বিভিন্ন যন্ত্রাংশ, কম্পিউটার, এসি, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার পর থেকে পাওনিয়ার বেজসহ আশপাশের দুটি ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এছাড়া প্রকল্পের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) ও বায়েকের বিভিন্ন কার্যালয়েও ইন...
বগুড়ার শেরপুরে রহস্যে ঘেরা ‘জামুর ঢিবি’: খননের অপেক্ষায় প্রাচীন ইতিহাসের সন্ধানে

বগুড়ার শেরপুরে রহস্যে ঘেরা ‘জামুর ঢিবি’: খননের অপেক্ষায় প্রাচীন ইতিহাসের সন্ধানে

রাজধানী
বগুড়ার শেরপুর উপজেলা শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত কুসুম্বি ইউনিয়নের আদম জামুর গ্রাম। এই গ্রামের পাশেই সবুজে ঘেরা বিশাল এক ঢিবি দাঁড়িয়ে আছে, যা স্থানীয়ভাবে ‘জামুর ঢিবি’ বা ‘ধনপোতা ঢিবি’ নামে পরিচিত। খেজুর, বরই ও পিতরাজ গাছসহ নানা গাছপালায় ঢাকা এই শান্ত ঢিবিটি ঘিরে স্থানীয় মানুষের মধ্যে রয়েছে নানা জল্পনা-কল্পনা। কেউ মনে করেন মাটির নিচে চাপা পড়ে আছে প্রাচীন কোনো রাজবাড়ি, আবার কারও মতে এটি কোনো প্রাচীন ধর্মীয় স্থাপনা বা জনপদের ধ্বংসাবশেষ।গত ৩১ আগস্ট সরেজমিনে দেখা যায়, সমতল ভূমি থেকে বেশ উঁচু এই ঢিবিটির উচ্চতা বর্তমানে প্রায় ৩০ থেকে ৪০ ফুট এবং এর আয়তন প্রায় দুই থেকে আড়াই একর। স্থানীয় ৭৫ বছর বয়সী বাসিন্দা মমতাজ আলী প্রামাণিকের ভাষ্যমতে, ছোটবেলায় তিনি ঢিবিটিকে এখনকার চেয়ে অনেক বেশি উঁচু দেখেছেন। সময়ের বিবর্তনে এটি ধীরে ধীরে দেবে যাচ্ছে। অতীতে স্থানীয়রা ঢিবির মাটি কেটে পুরোনো ইটের টুকরা...