October 2026 - Page 5 of 6 - Mati News
Sunday, October 11

Month: October 2026

এশিয়ান গেমসে টানা ১২ বার পদক তালিকার শীর্ষে চীন

এশিয়ান গেমসে টানা ১২ বার পদক তালিকার শীর্ষে চীন

China
অক্টোবর ৫, সিএমজি বাংলা ডেস্ক: জাপানের আইচি-নাগোয়ায় বসেছিল এশিয়ান গেমসের আড়ম্বরপূর্ণ আসর। টানা দুই সপ্তাহের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা শেষে রোববার আনুষ্ঠানিকভাবে পর্দা নেমেছে এশিয়ান ক্রীড়া বিশ্বের সবচেয়ে বড় এই মিলনমেলার। এ আসরে আধিপত্য বজায় রেখে টানা ১২তম বারের মতো পদক তালিকার শীর্ষস্থান দখল করেছে চীন। ১৬৯টি স্বর্ণ, ৮৯টি রৌপ্য এবং ৮৩টি ব্রোঞ্জসহ মোট ৩৪১টি পদক জিতে নিজেদের ক্রীড়া ইতিহাসের সেরা বিদেশ সফর উদযাপন করেছেন চীনা অ্যাথলেটরা। নিজ দেশের বাইরে আয়োজিত কোনো এশিয়ান গেমসে এটাই চীনের সর্বকালের সেরা পদক জয়ের রেকর্ড। পদক তালিকায় ৮৩টি স্বর্ণ, ৯৫টি রৌপ্য ও ৯১টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে থেকে আসর শেষ করেছে আয়োজক দেশ জাপান। আর ৩৯টি স্বর্ণ, ৪৩টি রৌপ্য ও ৬৮টি ব্রোঞ্জ অর্জন করে তালিকার তৃতীয় স্থান অর্জন করেছে দক্ষিণ কোরিয়া। এদিকে প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার 'মোস্ট ভ্যালু...
‘বৈশ্বিক বিন্যাস পরিবর্তনের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক জোরদার করছে হংকং’

‘বৈশ্বিক বিন্যাস পরিবর্তনের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক জোরদার করছে হংকং’

China
  বিশ্বব্যাপী অর্থনৈতিক ও সরবরাহ ব্যবস্থার বিন্যাস পরিবর্তনের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য ও উন্নয়নশীল বিশ্বের সঙ্গে সহযোগিতা আরও গভীর করছে হংকং। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের অর্থমন্ত্রী পল চ্যান রোববার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও ‘বৈশ্বিক দক্ষিণের’ সঙ্গে হংকংয়ের সহযোগিতা এখন আরও গভীর ও অর্থবহ হচ্ছে। এ সহযোগিতা শুধু পুঁজি ও জনশক্তির আদান-প্রদানের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উদ্ভাবন, প্রযুক্তি ও শিল্প প্রকল্পের পাশাপাশি প্রাতিষ্ঠানিক উন্নয়নের ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের দিকেও প্রসারিত হচ্ছে। নিজের ব্লগে চ্যান উল্লেখ করেন, ২০২৬ সালের প্রথম নয় মাসে হংকংয়ের শেয়ারবাজারে গড় দৈনিক লেনদেনের পরিমাণ ২৭২ দশমিক ৯ বিলিয়ন হংকং ডলারে, অর্থাৎ প্রায় ৩৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৪ শতাংশ বেশি। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও বাজারও এ সময়ে সক্রিয় ছি...
জাতীয় দিবসের ছুটির প্রথম দিনে হাইনানে শুল্কমুক্ত কেনাকাটা ছাড়িয়েছে ১০ কোটি ইউয়ান

জাতীয় দিবসের ছুটির প্রথম দিনে হাইনানে শুল্কমুক্ত কেনাকাটা ছাড়িয়েছে ১০ কোটি ইউয়ান

China
চীনের হাইখৌ শহরের শুল্ক বিভাগের পরিসংখ্যানে দেখা গেছে, জাতীয় দিবসের ছুটির প্রথম দিনে হাইনানে শুল্কমুক্ত কেনাকাটার পরিমাণ ১০ কোটি ৭০ লাখ ইউয়ানে পৌঁছেছে। এ দিন ১৮ হাজার ৯০০ পর্যটক মোট ৮৩ হাজার শুল্কমুক্ত পণ্য ক্রয় করেছেন। গতবছরের একই সময়ের তুলনায় হাইনানে শুল্কমুক্ত কেনাকাটার পরিমাণ, ভোক্তাদের সংখ্যা এবং ক্রয়কৃত পণ্যের সংখ্যা যথাক্রমে ২১.১৭, ১৩.৮১ ও ১১.২৪ শতাংশ বেড়েছে। সূত্র: সিএমজি...
জাতীয় দিবসের ছুটিতে অর্থনীতির প্রাণশক্তি দেখাল চীন

জাতীয় দিবসের ছুটিতে অর্থনীতির প্রাণশক্তি দেখাল চীন

China
১ অক্টোবর থেকে টানা এক সপ্তাহ ধরে চলছে চীনের জাতীয় দিবসের ছুটি। এ সময় চীনে পর্যটকের আগমন ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। আগের চেয়ে আরও বেশি বিদেশি পর্যটক একটি উন্মুক্ত ও প্রাণবন্ত দেশের সাংস্কৃতিক ও পর্যটন আকর্ষণ এবং উন্নয়নের প্রাণশক্তি অনুভব করতে চীনে আসছেন। চলতি বছরের প্রথমার্ধে চীনে বিদেশি পর্যটকের সংখ্যা ২ কোটি ২৯ লাখ ১৪ হাজারে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ২০ শতাংশেরও বেশি। তাদের মধ্যে ভিসামুক্ত পর্যটকের সংখ্যা গত বছরের তুলনায় ৩০ দশমিক ৬ শতাংশ বেড়েছে। বিশ্বব্যাপী সিজিটিএন পরিচালিত জরিপে দেখা গেছে, ৯২ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে চীনা পর্যটন-সম্পর্কিত বিষয়বস্তু চীন সম্পর্কে জানা এবং দেশটিতে ভ্রমণের প্রতি তাদের আগ্রহ ক্রমাগত বাড়িয়ে তুলছে। ৮৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, সরাসরি চীনে ভ্রমণ করলে চীনের সংস্কৃতি, সমাজ ও উন্নয়ন সম্পর্কে আরও ব্যাপক ও বাস্তবসম্মত ধারণা ...
গোল্ডেন উইকে পর্যটকের চাপ চীনের নতুন ফিংলু খালে

গোল্ডেন উইকে পর্যটকের চাপ চীনের নতুন ফিংলু খালে

China
চীনের জাতীয় দিবসের ছুটিতে জমে উঠেছে দক্ষিণাঞ্চলীয় কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের সদ্য চালু হওয়া ফিংলু খাল। ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত চলা ‘গোল্ডেন উইক’ ছুটিতে দেশের নানাপ্রান্তের পর্যটক ভিড় করছেন নতুন এই নৌপথে। গেল ১৬ সেপ্টেম্বর চালু হওয়া ১৩৪ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ফিংলু খাল উত্তরের শিচিয়াং নদীর নৌপথকে দক্ষিণের বেইবু উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। ১৯৪৯ সালের পর এটি চীনে জাতীয় পর্যায়ে পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে নির্মিত প্রথম বড় নদী-সমুদ্র সংযোগ খাল। ছুটির সময়ে খাল ঘুরে দেখতে নৌভ্রমণে অংশ নিচ্ছেন পর্যটকরা। নৌপথ, নেভিগেশন হাব, সেতু এবং আশপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন তারা। খালের ছিনচৌ সমন্বিত সেবা এলাকায় পর্যটকের জন্য সাংস্কৃতিক ও সৃজনশীল পণ্যও রাখা হয়েছে। নৌভ্রমণের অপেক্ষায় থাকা পর্যটকরা সেখান থেকে এসব পণ্য কিনতে পারছেন। ৫ হাজার টন পর্যন্ত ধারণক্ষমতার জাহাজ চলাচলের উপযোগী করে নির্ম...
চীনের জাতীয় দিবসে বুর্জ খলিফায় সিএমজির লাইট শো

চীনের জাতীয় দিবসে বুর্জ খলিফায় সিএমজির লাইট শো

China
গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল (বৃহস্পতিবার) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফাকে ‘চায়না রেড’ রঙে আলোকিত করা হয়। চায়না মিডিয়া গ্রুপের সিএমজি’র সুনিপুণভাবে নির্মিত লাইট শো’র মাধ্যমে ৮২৮ মিটার উঁচু ভবনটি পাঁচতারা লাল পতাকা ও চোখ ধাঁধানো আলোয় আলোকিত হয়ে ওঠে। এর মধ্য দিয়ে দুবাইয়ের রাতের আকাশে মাতৃভূমির প্রতি আন্তরিক শুভেচ্ছাবার্তা পৌঁছে দেওয়া হয়। চীনের জাতীয় দিবসে বিশ্বের সর্বোচ্চ ভবনে সিএমজির ভিডিও লাইট শো প্রদর্শনের ঘটনা এটিই প্রথম। জাতীয় দিবসের এই লাইট শো’র পেছনে রয়েছে সাংস্কৃতিক সৃজনশীলতা ও দৃশ্যপ্রযুক্তির গভীর সমন্বয়। সিএমজির প্রযোজনা দল পুরো নির্মাণ প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা-উৎপাদিত কনটেন্ট বা এআইজিসি প্রযুক্তি ব্যবহার করেছে। স্টোরিবোর্ড থেকে শুরু করে চিত্র নির্মাণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে এ প্রযুক্তি প্রয়োগ কর...
বাংলাদেশের জনগণের দৃঢ়তা ও জাতীয় মর্যাদাবোধ দেখে মুগ্ধ: চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশের জনগণের দৃঢ়তা ও জাতীয় মর্যাদাবোধ দেখে মুগ্ধ: চীনা রাষ্ট্রদূত

China
পারস্পরিক রাজনৈতিক আস্থা আরও গভীর হওয়া, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতায় অগ্রগতি এবং দুই দেশের জনগণের মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগের কারণে চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে ‘অর্ধশতাব্দীরও বেশি সময় হাতে হাত রেখে, আরও উজ্জ্বল ভবিষ্যতের পথে’ শীর্ষক এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। ইয়াও ওয়েন বলেন, এই বন্ধুত্ব দুই দেশ ও তাদের জনগণের মৌলিক স্বার্থে কাজ করে। নানা চ্যালেঞ্জ সত্ত্বেও দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহতভাবে এগিয়ে যাবে। বেইজিং বাংলাদেশের নতুন সরকারকে দেশ পরিচালনায় সমর্থন করে যাচ্ছে বলেও জানান চীনের রাষ্ট্রদূত। একইসঙ্গে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় চীন সমর্থন অব্যাহত রাখবে, বহিরাগত হস্তক্ষেপের বিরোধি...
জাতীয় দিবসে আতশবাজিতে ঝলমলে চীনের হংকং

জাতীয় দিবসে আতশবাজিতে ঝলমলে চীনের হংকং

China
চীনের জাতীয় দিবসে বর্ণিল সাজে সেজেছিল চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং। ভিক্টোরিয়া হারবারের দুই তীরে হাজারো মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। রাতের আকাশে ২৩ মিনিটের মনোমুগ্ধকর আতশবাজির প্রদর্শনীতে উদযাপিত হয় গণপ্রজাতন্ত্রী চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। আট পর্বের এই বিশেষ আতশবাজি প্রদর্শনীতে একের পর এক রঙের বিস্ফোরণে আলোকিত হয়ে ওঠে হংকংয়ের রাতের আকাশ। সবুজ ও নীল আলোয় ফুটে ওঠে দেশের পাহাড়-নদীর সৌন্দর্য। আর সোনালি বৃত্তের আকৃতি যেন মহাকাশের কক্ষপথ ও মহাবিশ্বের বিস্ময়কে তুলে ধরে। আতশবাজির দৃশ্য মোবাইল ফোনে ধারণ করতে ব্যস্ত ছিলেন অনেকেই। প্রদর্শনী শেষ হলেও উৎসবের আমেজ কাটেনি। ছবি তোলা ও রাতের সৌন্দর্য উপভোগ করতে অনেকেই আরও কিছু সময় সেখানে অবস্থান করেন। তবে আতশবাজিই ছিল না জাতীয় দিবসের একমাত্র আকর্ষণ। দিনব্যাপী নানা আয়োজনে উৎসবমুখর ছিল হংকং। সকালে অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান।...
জাতীয় দিবসের ছুটি: চীনে বাড়ানো হয়েছে ট্রেন ও সড়ক পরিবহন সক্ষমতা

জাতীয় দিবসের ছুটি: চীনে বাড়ানো হয়েছে ট্রেন ও সড়ক পরিবহন সক্ষমতা

China
চীনে শুরু হয়েছে সাত দিনের জাতীয় দিবসের ছুটি। এ সময় বাড়তি যাত্রী চাপ সামলাতে অতিরিক্ত ট্রেন চালু, রেল স্টেশনগুলোতে রাতভর কার্যক্রম এবং মহাসড়কে যান চলাচলের সক্ষমতা বাড়ানো হয়েছে। চীনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে যে, বৃহস্পতিবার দেশজুড়ে আন্তঃআঞ্চলিক যাত্রা ছাড়ানোর কথা প্রায় ৩৩ কোটি ৪০ লাখ। জাতীয় দিবসের ছুটি চীনের অন্যতম ব্যস্ত ভ্রমণ মৌসুম। এ সময়ে অনেকে অবকাশ যাপন কিংবা পরিবারের সঙ্গে সময় কাটাতে বিভিন্ন গন্তব্যে যান। রাত ১২টা থেকে সাত বা তার কম আসনের যাত্রীবাহী গাড়ির জন্য মহাসড়কে টোলমুক্ত যাত্রা শুরু হওয়ায় যানবাহনের চাপ দ্রুত বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন এলাকার মহাসড়কের টোল প্লাজা ও সার্ভিস এলাকায় অতিরিক্ত লেন ও প্রবেশপথ চালু করা হয়েছে। রেলপথে ২ হাজার ৩২৪টি অতিরিক্ত ট্রেন সার্ভিস চালানোর পরিকল্পনায় আছে। এ ছাড়া বেইজিং-শাংহাই, বেইজিং-কুয়াংচৌ ও বেইজিং-হারবিন রুটে রাতভর চলাচল করেছে দ্রুতগ...
ওয়াশিংটনে চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ওয়াশিংটনে চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

China
গণপ্রজাতন্ত্রী চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে চীনা দূতাবাস। বুধবারের এ আয়োজনে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন অংশগ্রহণকারীরা। চীনের জাতীয় দিবসের এই অনুষ্ঠানে হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তরের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন খাতের ব্যক্তিত্ব এবং নানা দেশের কূটনীতিকসহ ৮০০ জনের বেশি অতিথি অংশ নেন। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের তিন দিনের যুক্তরাষ্ট্র সফর শেষ হওয়ার কয়েক দিন পর এ অভ্যর্থনা অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সিয়ে ফেং বলেন, ২০২৬ সাল চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০২৬ থেকে ২০৩০ সালের শুরুর বছর। এই পরিকল্পনা চীনের ভবিষ্যৎ উন্নয়নের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার নির্ধারণ করছে। তিনি বলেন, শক্তিশালী রাষ্ট্র গঠন ও জাতীয় পুনর্জাগরণের নতুন যাত্রায় চীন এগিয়ে যাচ্ছে। একই সঙ্...
দূতাবাসে জাপানি সেনার অনুপ্রবেশ চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন: মুখপাত্র

দূতাবাসে জাপানি সেনার অনুপ্রবেশ চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন: মুখপাত্র

China
ছুরি হাতে জাপানের এক সেল্ফ-ডিফেন্স ফোর্সের (এসডিএফ) সদস্যের চীনা দূতাবাসে অনুপ্রবেশের ঘটনাকে চীনের সার্বভৌমত্ব ও মর্যাদার গুরুতর লঙ্ঘন বলে প্রতিবাদ জানিয়েছে টোকিওতে অবস্থিত চীনা দূতাবাস। দূতাবাসের এক মুখপাত্র জানান, গত ২৪ মার্চ জাপানের গ্রাউন্ড সেল্ফ-ডিফেন্স ফোর্সের (জিএসডিএফ) সেকেন্ড লেফটেন্যান্ট কোদাই মুরাতা কাঁটাতারের বেড়া টপকে ছুরি হাতে টোকিও’র চীনা দূতাবাসে ঢুকে পড়েন। এ সময় তিনি চীনা কূটনীতিকদের হত্যার হুমকি দেন। একপর্যায়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে বৃহস্পতিবার টোকিও জেলা আদালতে মুরাতার মামলার প্রথম প্রকাশ্য শুনানি হয়। চীনা দূতাবাসের মুখপাত্র বলেন, এ গুরুতর ঘটনা কূটনৈতিক সম্পর্ক বিষয়ে ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে চীনা কূটনীতিকদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। ওই ঘটনা জাপানে ডানপন্থী শক্তির বেপরোয়া কর্মকাণ্ড এবং সেল্ফ-ডিফেন্স ফোর্সের সদস্যদের ওপর যথাযথ তদারকি ...
বিশ্বজুড়ে চীনা দূতাবাসে ৭৭তম জাতীয় দিবস উদযাপন

বিশ্বজুড়ে চীনা দূতাবাসে ৭৭তম জাতীয় দিবস উদযাপন

China
বিভিন্ন দেশে চীনের দূতাবাস ও কূটনৈতিক মিশনে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে গণপ্রজাতন্ত্রী চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। পাকিস্তানে জাতীয় দিবসের এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন এগিয়ে নিতে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে বেইজিংয়ের সঙ্গে পাকিস্তানের ‘সব আবহাওয়ার কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব’ আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং চীনা জনগণকে আন্তরিক অভিনন্দন জানান শাহবাজ শরিফ। তিনি দিনটিকে চীনা জাতির অধ্যবসায়, ঐক্য ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধা জানানোর উপলক্ষ হিসেবে উল্লেখ করেন। এদিকে, নিউইয়র্কে চীনা কনস্যুলেট জেনারেল আয়োজিত সংবর্ধনায় ৪০০-এর বেশি অতিথি অংশ নেন। রবার্ট মরিস বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক অ্যান্থনি মোরেত্তি আগামী পাঁচ বছরে এক লাখ মার্কিন শিক্ষার্থ...
জ্বালানি ও মেগা প্রকল্প নির্মাণশিল্পের পথপ্রদর্শক আলহাজ্ব মাহমুদ হাসান পরলোক গমন করেছেন।

জ্বালানি ও মেগা প্রকল্প নির্মাণশিল্পের পথপ্রদর্শক আলহাজ্ব মাহমুদ হাসান পরলোক গমন করেছেন।

Cover Story
ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশের জ্বালানি অবকাঠামো ও মেগা প্রকল্প নির্মাণশিল্পের পথিকৃৎ এবং দীপন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদ হাসান আর নেই। তিনি ২৬ সেপ্টেম্বর ২০২৬ দিবাগত রাত ১১টা ১ মিনিটে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মরহুমের নামাজে জানাজা ২৭ সেপ্টেম্বর ২০২৬, আসর নামাজের পর গুলশান সোসাইটি মসজিদে অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। আলহাজ্ব মাহমুদ হাসান ১৯৭০ সালে তাঁর ব্যবসায়িক জীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশের জ্বালানি, পানি, বিদ্যুৎ ও বৃহৎ অবকাঠামো নির্মাণ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।...
মসজিদ নয়: ভাঙতে হবে বিদ্বেষের দেয়াল

মসজিদ নয়: ভাঙতে হবে বিদ্বেষের দেয়াল

Op-ed
       মীর আব্দুর আলীম মসজিদ ভাঙার ঘটনা কোনোভাবেই শুধু একটি স্থাপনা ভেঙে ফেলার ঘটনা নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের বিশ্বাস, প্রার্থনা, স্মৃতি, আবেগ এবং ধর্মীয় পরিচয়। ভারতে সাম্প্রতিক সময়ে বহু পুরোনো মসজিদ ও মুসলিম ধর্মীয় স্থাপনা নিয়ে মামলা, জরিপ, অপসারণের উদ্যোগ এবং কোথাও কোথাও ভাঙার ঘটনাকে কেন্দ্র করে যে উত্তেজনা ও প্রতিবাদ দেখা যাচ্ছে, তা তাই গভীরভাবে ভাবার বিষয়। একই সঙ্গে কোনো মন্দির, গির্জা, বৌদ্ধবিহার, সিনাগগ কিংবা অন্য কোনো ধর্মের উপাসনালয় ভাঙার ঘটনাও একইভাবে উদ্বেগের। কারণ উপাসনালয়ের দেয়াল ভাঙা যতটা সহজ, মানুষের হৃদয়ে তৈরি হওয়া ক্ষত সারানো ততটা সহজ নয়।আদালতের দোহাই দিয়ে কোনো পুরোনো ধর্মীয় স্থাপনা ভাঙার প্রশ্ন উঠলে রাষ্ট্রকে শুধু আইনের একটি ধারা দেখলেই চলবে না; তাকে ভাবতে হবে এর ধর্মীয়, সামাজিক ও মানবিক অভিঘাত নিয়েও। কোনো স্থাপনা নিয়ে ঐতিহাসিক বা মালিকানাগত...
বাকৃবিতে সাংস্কৃতিক সংগঠন ‘ত্রিভুজ’ এর সভাপতি ড. জিয়াউল, সম্পাদক ফাহিম

বাকৃবিতে সাংস্কৃতিক সংগঠন ‘ত্রিভুজ’ এর সভাপতি ড. জিয়াউল, সম্পাদক ফাহিম

ক্যাম্পাস
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘ত্রিভুজ’-এর ২০২৬-২৭ মেয়াদের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের অধ্যাপক ড. জিয়াউল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন পশুপালন অনুষদের শিক্ষার্থী মোহাম্মদ ফাহিম। বৃহস্পতিবার (১ অক্টোবর) সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে ত্রিভুজের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনটির নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে বাকৃবির সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে ত্রিভুজ। তবে ৫ আগস্ট-পরবর্তী বিভিন্ন বাস্তবতায় সংগঠনটির নিয়মিত কার্যক্রম কিছুটা ব্যাহত হয়। এ অবস্থায় সংগঠনটিকে পুনরায় সক্রিয় ও সুসংগঠিত করার উদ্যোগ নেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জিয়াউল...