এআই বনাম কর্মসংস্থান: চীনের নীতিকৌশল
ফয়সল আবদুল্লাহ
একসময় যে কাজ করতে মানুষের ঘণ্টা পেরিয়ে যেত, এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সেটা করে দিচ্ছে কয়েক সেকেন্ডে। যন্ত্র যদি এভাবে মানুষের কাজ করে দেয়, তাহলে কর্মীর দরকার হবে আর? যদি দশজন কর্মীর কাজ দুজনকে দিয়েই সব কাজ হয়ে যায়, তবে বাকি আটজনের কী হবে? অন্যদিকে, নতুন প্রযুক্তির প্রশিক্ষণ ও উন্নয়নে দরকার হচ্ছে নতুন কাজ জানা কর্মীর। তাই এআই যেমন একদিকে কিছু কাজের চাহিদা কমিয়ে দিচ্ছে, অন্যদিকে নতুন পেশার হাতছানিও আছে। চ্যালেঞ্জটা হলো, এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে সাধারণ মানুষকে কীভাবে প্রস্তুতি নিতে হবে?
এই সব প্রশ্নের উত্তর খুঁজতে বিশ্বের কাজে লাগতে পারে চীনের অভিজ্ঞতা। দেশটি এআই প্রযুক্তির উন্নয়ন ও প্রয়োগ বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের ওপর এর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় নানা ধরনের নীতিগত উদ্যোগ নিচ্ছে। আগের দিনের চাকরি ছিল নির্দিষ্ট পদ কেন্দ্রিক। কেউ হিসাবরক্ষক, কেউ শিক্ষক, কেউ প্রক...












