November 2026 - Page 3 of 15 - Mati News
Thursday, November 19

Month: November 2026

অক্টোবরে স্থিতিশীল চীনের অর্থনীতি , প্রবৃদ্ধির চালিকাশক্তিতে গতি

অক্টোবরে স্থিতিশীল চীনের অর্থনীতি , প্রবৃদ্ধির চালিকাশক্তিতে গতি

China
অক্টোবরে চীনের অর্থনীতি সামগ্রিকভাবে স্থিতিশীল ছিল। এ সময়ে নতুন প্রবৃদ্ধির চালিকাশক্তি আরও শক্তিশালী হয়েছে এবং অর্থনৈতিক কাঠামোর উন্নতি ঘটেছে। নীতিগত সমন্বয় জোরদার হওয়ায় অর্থনীতির স্থিতিশীল প্রবৃদ্ধির ভিত্তিও মজবুত দেখা যাচ্ছে। সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) জানায়, অক্টোবরে শিল্পপ্রতিষ্ঠানগুলোর মূল্য সংযোজন ২০২৫ সালের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৮ শতাংশ বেড়েছে। গত মাসে সেবা উৎপাদন সূচক বেড়েছে ৪ দশমিক ৬ শতাংশ। জরিপ-ভিত্তিক শহুরে বেকারত্বের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ১ শতাংশে, যা সেপ্টেম্বরের তুলনায় শূন্য দশমিক ১ শতাংশ পয়েন্ট কম। অন্যদিকে, ভোক্তা মূল্যসূচক (সিপিআই) আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৭ শতাংশ বেড়েছে। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত পণ্য ও সেবার খুচরা বিক্রয়, যা দেশের ভোগব্যয়ের সক্ষমতার অন্যতম প্রধান সূচক, আগের বছরের একই...
এফটিএএপি নথি নিয়ে এপেক অর্থনীতিগুলোর সঙ্গে আলোচনা করছে চীন

এফটিএএপি নথি নিয়ে এপেক অর্থনীতিগুলোর সঙ্গে আলোচনা করছে চীন

China
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড এরিয়া অব দ্য এশিয়া-প্যাসিফিক-এফটিএএপি) সংক্রান্ত একটি চূড়ান্ত নথি নিয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতার (এপেক) অন্যান্য সদস্য অর্থনীতির সঙ্গে আলোচনা করছে চীন। সোমবার, দক্ষিণ চীনের শেনচেনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়ক বিভাগের মহাপরিচালক ছেন ছাও। আগামী বুধবার ও বৃহস্পতিবার সেখানে ৩৩তম এপেক ইকোনমিক লিডার্স মিটিং অনুষ্ঠিত হবে। ছেন ছাও বলেন, ‘এ বছর এপেক নেতাদের পক্ষ থেকে এফটিএএপ’'র ধারণা প্রস্তাবের ২০ বছর পূর্তি হচ্ছে। তিনি জানান, চলতি বছর এপেক দুটি প্রধান ক্ষেত্রে এফটিএএপি এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে।‘ তিনি বলেন, ‘এ উদ্যোগের আওতায় আঞ্চলিক অর্থনৈতিক ও বাণিজ্যিক ব্যবস্থাগুলোর মধ্যে সংলাপ ও সমন্বয় জোরদার করা এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উচ্চপর্যা...
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গণমাধ্যমের সম্পর্ক জোরদারে সিএমজির উদ্যোগ

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গণমাধ্যমের সম্পর্ক জোরদারে সিএমজির উদ্যোগ

China
দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেন সিটিতে বিশ্বের বিভিন্ন দেশের গণ্যমাধ্যমকর্মীদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি। সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গণমাধ্যমগুলোর সম্পর্ক আরও জোরদারের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন তারা। আগামী ১৮ ও ১৯ নভেম্বর শেনচেনে অনুষ্ঠিতব্য ৩৩তম এপেক ইকোনমিক লিডার্স মিটিংকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ৬২টি দেশ ও অঞ্চলের ৬৯টি গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। তাদের সঙ্গে চীনের গণমাধ্যম, ব্যবসা এবং সংস্কৃতি ও শিল্পকলা খাতের প্রতিনিধিরাও আলোচনায় যোগ দেন। ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সুশাসনসহ বিভিন্ন বিষয়ে তারা বিস্তারিত আলোচনা করেন। অংশগ্রহণকারীরা অভিন্ন উন্নয়ন এবং বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়সহ নানা দৃষ্টিকোণ থেকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহযোগি...
ব্রয়লার মুরগির খামার : সম্পূর্ণ গাইড, রোগব্যাধি, চিকিৎসা ও ১,০০০ মুরগির লাভ-লোকসানের হিসাব

ব্রয়লার মুরগির খামার : সম্পূর্ণ গাইড, রোগব্যাধি, চিকিৎসা ও ১,০০০ মুরগির লাভ-লোকসানের হিসাব

Agriculture Tips
বাংলাদেশে স্বল্প সময়ে বিনিয়োগের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা থাকায় ব্রয়লার মুরগির খামার একটি জনপ্রিয় কৃষিভিত্তিক ব্যবসা। মাত্র ৩০–৪০ দিনের মধ্যে মুরগি বিক্রির উপযোগী করা সম্ভব। তবে এ ব্যবসায় লাভের পাশাপাশি রয়েছে নানা ধরনের ঝুঁকি। মুরগির বাচ্চার দাম, খাবারের মূল্য, রোগবালাই, মৃত্যুহার এবং বাজারদরের ওঠানামা সরাসরি খামারের লাভ-লোকসান নির্ধারণ করে। সঠিক পরিকল্পনা, উন্নত জাতের বাচ্চা, মানসম্মত খাবার, উপযুক্ত পরিবেশ, রোগ প্রতিরোধ এবং বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে ব্রয়লার মুরগির খামার থেকে নিয়মিত আয় করা সম্ভব। এই প্রতিবেদনে ব্রয়লার মুরগির খামার করার নিয়ম, প্রয়োজনীয় সরঞ্জাম, খাবার ও পরিচর্যা, সাধারণ রোগ ও চিকিৎসা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ১,০০০ মুরগির একটি পূর্ণাঙ্গ সম্ভাব্য লাভ-লোকসানের হিসাব তুলে ধরা হয়েছে। ব্রয়লার মুরগি কী এবং কত দিনে বিক্রি করা যায়? ব্রয়লার ...
শিশুর কানপাকা রোগ কেন হয়? লক্ষণ, কারণ ও প্রতিকার

শিশুর কানপাকা রোগ কেন হয়? লক্ষণ, কারণ ও প্রতিকার

Health and Lifestyle, Health, Kids Health
শিশুর কানপাকা রোগ বা কানের সংক্রমণ (Kids Ear Infection) শিশুদের মধ্যে খুবই সাধারণ একটি স্বাস্থ্যসমস্যা। বিশেষ করে ছয় মাস থেকে দুই বছর বয়সী শিশুদের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। সাধারণত সর্দি-কাশি বা ভাইরাসজনিত সংক্রমণের পর মধ্যকর্ণে জীবাণু সংক্রমণ হলে এ সমস্যা দেখা দেয়। সময়মতো চিকিৎসা না করালে শিশুর কানে ব্যথা, জ্বর ও সাময়িক শ্রবণসমস্যা হতে পারে। তাই শিশুর কানপাকা রোগের লক্ষণ, কারণ এবং করণীয় সম্পর্কে অভিভাবকদের জানা জরুরি। শিশুর কানপাকা রোগের লক্ষণ কী? শিশুরা অনেক সময় কানের ব্যথার কথা মুখে বলতে পারে না। তাই তাদের আচরণ ও শারীরিক পরিবর্তন দেখে কানের সংক্রমণ বোঝার চেষ্টা করতে হয়। শিশুর কানপাকা রোগের সাধারণ লক্ষণগুলো হলো— বারবার কানে হাত দেওয়া বা কান টানা। অস্বাভাবিক খিটখিটে ভাব ও কান্নাকাটি। শুয়ে থাকলে ব্যথা বেড়ে যাওয়ায় রাতে বেশি কান্না করা। জ্বর ও ঘুমের ব...
অপরাধের নেপথ্যে মাদক

অপরাধের নেপথ্যে মাদক

Cover Story
মাদক নিয়ন্ত্রণে কাজ করা বিভিন্ন বাহিনী ও সংস্থার তথ্যমতে, দেশের ৮০ শতাংশ অপরাধের নেপথ্যে রয়েছে নেশাজাতীয় দ্রব্য। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত খুন, কুপিয়ে জখম, গুলিবর্ষণ, হামলা ও সংঘর্ষের মতো ৩০টি বাছাই করা অপরাধের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। এতে দেখা গেছে, ২১টি ঘটনার নেপথ্যে কোনো না কোনোভাবে মাদকের সংশ্লিষ্টতা রয়েছে। বিশ্লেষণ অনুযায়ী, ২১টি ঘটনার মধ্যে ১৭টিই হত্যাকাণ্ড। এসব ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া যশোরে সংঘর্ষে ১৫ জন এবং ফেনীতে মা হত্যার সময় বাবা ও বোনসহ আরও দুজন আহত হয়েছেন। হত্যাকাণ্ডগুলোর মধ্যে আটটিতে ধারালো অস্ত্র, চারটিতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার এবং দুটিতে মারধরের ঘটনা ঘটেছে। কোনো কোনো ঘটনায় একাধিক পদ্ধতির ব্যবহার হয়েছে। আরও একটি ঘটনায় গুলির অভিযোগ, একটিতে শিশুকে ছুরির মুখে রেখে টাকা দাবি এবং একটিতে ডাকাতির অভিযোগের সঙ্গে ইয়াব...
‘সি চিন পিংয়ের সাংস্কৃতিক উদ্ধৃতি’ ও ‘সি চিন পিংয়ের চিঠি’ এপেকের সদস্যদেশগুলোর গণমাধ্যমে প্রচারিত

‘সি চিন পিংয়ের সাংস্কৃতিক উদ্ধৃতি’ ও ‘সি চিন পিংয়ের চিঠি’ এপেকের সদস্যদেশগুলোর গণমাধ্যমে প্রচারিত

China
নভেম্বর ১৬: গত ১৫ নভেম্বর থেকে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) প্রযোজনায় নির্মিত ‘সি চিন পিংয়ের সাংস্কৃতিক উদ্ধৃতি’ এবং ‘সি চিন পিংয়ের চিঠি’ শীর্ষক দুটি ভিডিও এপেকের সদস্যদেশগুলোর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। এসব গণমাধ্যমের মধ্যে রয়েছে রাশিয়ার গ্রেট এশিয়া টেলিভিশন, দক্ষিণ কোরিয়ার ওবিএস কিউংইন টিভি, ইন্দোনেশিয়ার জাতীয় বেতার এবং নিউজিল্যান্ডের চ্যানেল ৩৩। ‘সি চিন পিংয়ের সাংস্কৃতিক উদ্ধৃতি’ শীর্ষক ভিডিওতে চীনের অসাধারণ ঐতিহ্যবাহী সংস্কৃতির উত্তরাধিকার সংরক্ষণ ও বিকাশের ওপর প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ গুরুত্ব তুলে ধরা হয়েছে। পাশাপাশি চীনা সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং সাংস্কৃতিক আত্মবিশ্বাস জোরদারে তার গভীর সাংস্কৃতিক অনুভূতি ও চিন্তাধারাও এতে প্রকাশ পেয়েছে। ‘সি চিন পিংয়ের চিঠি’ শীর্ষক ভিডিওতে বিভিন্ন দেশের বন্ধু, শিল্পী এবং শিশু-কিশোরদের লেখা চিঠির জবাবে সি চিন পিংয়ের পাঠানো চিঠিগুলোর ...
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভিন্ন কল্যাণের সমাজ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান সি চিন পিংয়ের

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভিন্ন কল্যাণের সমাজ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান সি চিন পিংয়ের

China
নভেম্বর ১৬: আজ (সোমবার) চীনের ছিউশি সাময়িকীতে (কিউএসথিওরি ডট সিএন) চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের লেখা ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভিন্ন কল্যাণের সমাজ গঠনে একসঙ্গে কাজ করা’ শীর্ষক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। প্রবন্ধে বলা হয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন অর্থনৈতিক সত্তার স্বার্থ পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত। তাই তাদের পারস্পরিক কল্যাণও একে অপরের ওপর নির্ভরশীল। এপেকের প্রতিষ্ঠা ও বিকাশ উন্মুক্তকরণ ও সংযুক্তির ঐতিহাসিক ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন এবং সংশ্লিষ্ট দেশগুলোর জনগণের সম্মিলিতভাবে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার প্রয়োজন মেটায়। এ অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধিতে এপেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে এপেক বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাই এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভিন্ন কল্যাণের সমাজ গঠন...
শেনচেনে অনুষ্ঠিত হবে এপেকের ৩৩তম নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক বৈঠক

শেনচেনে অনুষ্ঠিত হবে এপেকের ৩৩তম নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক বৈঠক

China
ইয়াং চি চেন অনুপমা, সিএমজি বাংলা, বেইজিং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সর্বোচ্চ পর্যায়ের, সবচেয়ে বড় পরিসরের এবং সবচেয়ে প্রভাবশালী অর্থনৈতিক সহযোগিতা ব্যবস্থা। চীন সবসময় এ অঞ্চলের অংশীদারদের সঙ্গে উন্নয়নের সুযোগ ভাগ করে নিয়েছে। আগামী ১৮ নভেম্বর (বুধবার) থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এপেকের ৩৩তম নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক বৈঠক কুয়াংতুং প্রদেশের শেনচেনে অনুষ্ঠিত হবে। এপেকের সদস্যদেশগুলোর প্রজ্ঞা ও শক্তিকে একত্রিত করে চীন সব পক্ষের সঙ্গে যৌথভাবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমৃদ্ধি এগিয়ে নিতে কাজ করবে। ‘চীন-বর্ষে’ এপেকের সর্বশেষ জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক গতকাল (রোববার) শেনচেনে শেষ হয়েছে। বৈঠকে অংশগ্রহণকারী পক্ষগুলো বিভিন্ন বিষয়ে গভীর মতবিনিময় করেছে এবং ব্যাপক ঐকমত্যে পৌঁছেছে। পাশাপাশি আসন্ন নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক বৈঠকের প্রস্তুতিও সম্পন্ন...
সাড়া ফেলেছে চীনের শরত্কালীন মাজু উত্সব

সাড়া ফেলেছে চীনের শরত্কালীন মাজু উত্সব

China, Travel Destinations
নভেম্বর ১৬: সম্প্রতি, চীনের ফুচিয়ান প্রদেশের ফুথিয়ানের মেইচৌ দ্বীপে, বিংউ বর্ষ (২০২৬)-এর শরত্কালীন মাজু পূজা অনুষ্ঠান এবং ২৮তম মেইচৌ মাজু সাংস্কৃতিক পর্যটন উত্সব জাঁকজমকের সাথে আয়োজিত হয়। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) বিশ্বজুড়ে এটি সরাসরি সম্প্রচার করে, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। মাজু সংস্কৃতি 'নৈতিক সততা, পরোপকার ও বিশ্বজনীন ভালোবাসা'-র মূল চেতনাকে ধারণ করে। এটি তাইওয়ান প্রণালীর দুই পারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বন্ধন, যা বিশ্বজুড়ে চীনা জনগণের মধ্যে আবেগিক সংযোগ বজায় রাখে এবং চীনা ও বিদেশী সভ্যতার মধ্যে আদান-প্রদান ও পারস্পরিক শিক্ষাকে উত্সাহিত করে। এবারের উত্সব সরাসরি সম্প্রচার হয় সিজিটিএনের ম্যান্ডারিন, মিনান উপভাষা, হাক্কা, ক্যান্টনিজ, টিওচিউ এবং ইংরেজি ভাষা চ্যানেলে। অনুষ্ঠানে মাজু পূজা পদ্ধতির হাজার বছরের পুরোনো বংশধারা অনুসন্ধান করতে এবং এ...
জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও জনজীবন সুরক্ষায় চীনের আদালতের তৎপরতা বৃদ্ধি

জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও জনজীবন সুরক্ষায় চীনের আদালতের তৎপরতা বৃদ্ধি

China
জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং জনজীবনের মানোন্নয়নে বিচারিক সুরক্ষা আরও জোরদার করেছে চীনের আদালতগুলো। এর মাধ্যমে আইনের শাসনের অধীনে দেশটির ‘চীনা আধুনিকায়ন’ প্রক্রিয়াকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিচার বিভাগ। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন বলা হয়, ২০২৫ সালে চীনের আদালতগুলো গুরুতর সহিংস অপরাধের ৪৬ হাজার এবং টেলিকম ও অনলাইন প্রতারণার ৪১ হাজার মামলা নিষ্পত্তি করেছে। এ ছাড়া গত পাঁচ বছরে সাইবার নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ অপরাধের ৯ হাজার ৩২৬টি মামলার রায় দেওয়া হয়েছে। এদিকে, আদালতে মামলা-মোকদ্দমার জট কমাতে প্রাথমিক পর্যায়েই বিরোধ প্রতিরোধ ও নিষ্পত্তির উদ্যোগ আরও জোরদার করা হয়েছে। তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরুর আগেই মধ্যস্থতার মাধ্যমে ৪৮ লাখ ৬০ হাজারেরও বেশি বিরোধ ...
১২০ বছরে চিনান বিশ্ববিদ্যালয়, অভিনন্দন জানালেন সি চিন পিং

১২০ বছরে চিনান বিশ্ববিদ্যালয়, অভিনন্দন জানালেন সি চিন পিং

China
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সোমবার চিনান বিশ্ববিদ্যালয়ের ১২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। বার্তায় দেশটির কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। সিএমজি...
ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান

ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান

China
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী হয়েছে চীনের মুদ্রা রেনমিনবি (RMB) বা ইউয়ান। সোমবার চীনের বৈদেশিক মুদ্রা বাণিজ্য ব্যবস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, ডলারের বিপরীতে ইউয়ানের কেন্দ্রীয় সমতা হার ১১ পিপস শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৭১৪১ ইউয়ানে। চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারের প্রতি কার্যদিবসে ইউয়ানের মূল্য কেন্দ্রীয় মধ্যবর্তী মূল্য থেকে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে। এই কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয় আন্তঃব্যাংক বাজার খোলার আগে বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড়ের ভিত্তিতে। সিএমজি...
চীনের কুয়াংচৌয়ে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

চীনের কুয়াংচৌয়ে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

China
নভেম্বর ১৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কুয়াংচৌ শহরে আনুষ্ঠানিকভাবে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করেছে বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ‘ইনভেস্ট বাংলাদেশ’। এর মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ পরিকল্পনার প্রাথমিক পর্যায় থেকেই প্রয়োজনীয় তথ্য, পরামর্শ ও সহায়তা দেওয়া সহজ হবে। রোববার ইনভেস্ট বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই কার্যালয় থেকে চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা ও সুযোগ সম্পর্কে তথ্য, প্রয়োজনীয় আইন ও বিধিবিধান বিষয়ে পরামর্শ এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা পাবেন। ইনভেস্ট বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি বলেন, 'সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং বিনিয়োগ পরিকল্পনার শুরু থেকেই তাদের সহায়তা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। কুয়াংচৌর...
উন্নয়নশীল দেশগুলোর জন্য চীনের উন্নয়ন অভিজ্ঞতা শিক্ষণীয়: মিয়ানমারের বিশেষজ্ঞ

উন্নয়নশীল দেশগুলোর জন্য চীনের উন্নয়ন অভিজ্ঞতা শিক্ষণীয়: মিয়ানমারের বিশেষজ্ঞ

China
উন্নয়নশীল দেশগুলোর জন্য দারিদ্র্য বিমোচন, গ্রামীণ উন্নয়ন, শিল্পায়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে চীনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে বলে মন্তব্য করেছেন মিয়ানমারের বিশেষজ্ঞ নাইং সু ও। দেশটির ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ উপদেষ্টা বোর্ডের সদস্য নাইং সু শনিবার সিনহুয়াকে এক সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি আরও বলেন, গত কয়েক দশকে চীনের দ্রুত উন্নয়ন প্রমাণ করেছে, উন্নয়নশীল দেশগুলো নিজেদের জাতীয় বাস্তবতা ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। নাইং সু দারিদ্র্য বিমোচন, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, আদর্শ গ্রাম ও শহর গড়ে তোলা এবং শিল্প ও উচ্চপ্রযুক্তির কেন্দ্র প্রতিষ্ঠায় চীনের উদ্যোগের প্রশংসা করেন। তার মতে, মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে এসব উদ্যোগ অন্যান্য দেশের জন্য অনুসরণীয় হতে পারে। বাণিজ্য প্রসঙ্গে তিনি ...