November 2026 - Page 4 of 15 - Mati News
Thursday, November 19

Month: November 2026

জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও জনজীবন সুরক্ষায় চীনের আদালতের তৎপরতা বৃদ্ধি

জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও জনজীবন সুরক্ষায় চীনের আদালতের তৎপরতা বৃদ্ধি

China
জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং জনজীবনের মানোন্নয়নে বিচারিক সুরক্ষা আরও জোরদার করেছে চীনের আদালতগুলো। এর মাধ্যমে আইনের শাসনের অধীনে দেশটির ‘চীনা আধুনিকায়ন’ প্রক্রিয়াকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিচার বিভাগ। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন বলা হয়, ২০২৫ সালে চীনের আদালতগুলো গুরুতর সহিংস অপরাধের ৪৬ হাজার এবং টেলিকম ও অনলাইন প্রতারণার ৪১ হাজার মামলা নিষ্পত্তি করেছে। এ ছাড়া গত পাঁচ বছরে সাইবার নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ অপরাধের ৯ হাজার ৩২৬টি মামলার রায় দেওয়া হয়েছে। এদিকে, আদালতে মামলা-মোকদ্দমার জট কমাতে প্রাথমিক পর্যায়েই বিরোধ প্রতিরোধ ও নিষ্পত্তির উদ্যোগ আরও জোরদার করা হয়েছে। তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরুর আগেই মধ্যস্থতার মাধ্যমে ৪৮ লাখ ৬০ হাজারেরও বেশি ...
আইনের শাসনে ‘স্থিতিশীলতা’ ও ‘অগ্রগতি’: সি চিন পিংয়ের আইনের শাসনবিষয়ক চিন্তাধারা উত্থাপনের ষষ্ঠ বার্ষিকী

আইনের শাসনে ‘স্থিতিশীলতা’ ও ‘অগ্রগতি’: সি চিন পিংয়ের আইনের শাসনবিষয়ক চিন্তাধারা উত্থাপনের ষষ্ঠ বার্ষিকী

China
ইয়াং ওয়েইমিং স্বর্ণা   ইয়াং ওয়েইমিন স্বর্ণা ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত চীনের কেন্দ্রীয় পর্যায়ের সর্বাত্মক আইনের শাসনবিষয়ক কর্মসম্মেলনে প্রথমবারের মতো সি চিন পিংয়ের আইনের শাসনবিষয়ক চিন্তাধারা তুলে ধরা হয়। এই চিন্তাধারার মূল বিষয়বস্তু ‘এগারোটি অটলতা’ মধ্যে কেন্দ্রীভূত। ছয় বছর পেরিয়ে গেছে। এই চিন্তাধারার অন্তর্নিহিত যুক্তি ও বাস্তব প্রয়োগের ধারা পর্যালোচনা করলে একটি বিষয় বিশেষভাবে স্পষ্ট হয়ে ওঠে—পরিবর্তনের যুগে একটি বৃহৎ দেশ কীভাবে আইনের শাসনের মাধ্যমে একদিকে স্থিতিশীলতা বজায় রাখবে, অন্যদিকে অগ্রগতিও নিশ্চিত করবে, সেই প্রশ্নের উত্তর দিতে চায় এই চিন্তাধারা। ‘এগারোটি অটলতা’ পরস্পর সংযুক্ত একটি পূর্ণাঙ্গ কাঠামো গঠন করেছে। সর্বাত্মকভাবে আইনের শাসন প্রতিষ্ঠায় পার্টির নেতৃত্ব বজায় রাখা, জনকেন্দ্রিক অবস্থান ধরে রাখা এবং চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক আইনের শাসনের পথ অনুসরণ...
ব্যাংকক-বেইজিং সহযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যেতে আশাবাদী চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং

ব্যাংকক-বেইজিং সহযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যেতে আশাবাদী চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং

China
চীন ও থাইল্যান্ডের মধ্যে রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করা, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। তিনি বলেছেন, দুই দেশের জনগণের কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা কাজে লাগিয়ে আরও দৃশ্যমান ফলাফল অর্জনে চীন থাইল্যান্ডের সঙ্গে কাজ করতে প্রস্তুত। শুক্রবার থাইল্যান্ডে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গে বৈঠকে লি ছিয়াং এসব কথা বলেন। তিনি বলেন, চলতি বছরের জুলাইয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর চীন সফরের সময় প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তার বৈঠক হয়। বৈঠকে দুই নেতা চীন-থাইল্যান্ড সম্পর্কের ভবিষ্যৎ উন্নয়নের দিকনির্দেশনা নির্ধারণ করেন। চার মাসের মধ্যে দুই দেশের প্রধানমন্ত্রীর পাল্টাপাল্টি সফর দ্বিপক্ষীয় সম্পর্কের উচ্চপর্যায়ের অবস্থান তুলে ধরে বলেও ম...
বৃহস্পতির সুলুকসন্ধানে প্রস্তুত চীন

বৃহস্পতির সুলুকসন্ধানে প্রস্তুত চীন

China
ফয়সল আবদুল্লাহ আন্তঃগ্রহ অভিযানগুলোর মধ্যে অন্যতম প্রকল্প ‘থিয়ানওয়েন-৪’ বাস্তবায়নে প্রস্তুতি শুরু করেছে চীনের জাতীয় মহাকাশ প্রশাসন। লক্ষ্য বৃহস্পতি গ্রহ ও এর উপগ্রহগুলো অনুসন্ধান করা।   ২০২৯ সালের দিকে হাইনান প্রদেশের ওয়েনছাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে ‘লং মার্চ-৫’ রকেটে থিয়ানওয়েন-৪ মহাকাশযানটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। শুক্রবার চীনের জাতীয় মহাকাশ প্রশাসন জানায়, এই অভিযানে পাঠানো হবে একটি স্বয়ংক্রিয় মহাকাশযান। এটি বৃহস্পতি গ্রহকে কেন্দ্র করে কক্ষপথে ঘুরবে এবং গ্রহটির দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ ক্যালিস্টোতে অবতরণ করে কাছ থেকে তথ্য সংগ্রহ করবে। প্রায় ২৯০ কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে ২০৩০ সালের এপ্রিলে বৃহস্পতিতে পৌঁছানোর কথা রয়েছে মহাকাশযানটির। এই লক্ষ্য বাস্তবায়নে মহাকাশযানে ব্যবহারের জন্য প্রয়োজনীয় বৈজ্ঞানিক যন্ত্রপাতি তৈরির প্রস্তাব আহ্বান করেছে প্রশাসনের চন্দ্র অনুস...
চীনে আন্তর্জাতিক যুব নেতৃত্ব কর্মসূচিতে বাংলাদেশের ছয় তরুণ

চীনে আন্তর্জাতিক যুব নেতৃত্ব কর্মসূচিতে বাংলাদেশের ছয় তরুণ

China, Cover Story
চীনের বেইজিং ও হাইনান প্রদেশে আয়োজিত ‘প্রতিবেশী দেশগুলোর অভিন্ন ভবিষ্যৎ গঠনে যুব নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি ২০২৬’-এ অংশ নিয়েছেন বাংলাদেশের ছয় তরুণ প্রতিনিধি। ১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ৯ দিনব্যাপী এ কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ নেতাদের সঙ্গে তারা মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছেন। বিভিন্ন দেশের প্রায় ৮০ জন তরুণ আন্তর্জাতিক প্রতিনিধি এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। ‘রিসার্চ সেন্টার ও বিল্ডিং এ কমিউনিটি উইথ এ শেয়ার্ড ফিউচার ফর হিউম্যানিটি’ এবং ‘হাইনান ইনস্টিটিউট ফর ফ্রি ট্রেড পোর্ট স্টাডিজ’-এর যৌথ উদ্যোগে এ আন্তর্জাতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক বোঝাপড়া গভীর করা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, বৈশ্বিক শাসনব্যবস্থা ও আন্তর্জাতিক সহযোগিতায় অবদান রাখার সক্ষমতা জোরদার করাই এ কর্মসূচির লক্ষ্য। কর্মসূচিতে বাংলাদেশের ...
দক্ষ-সাহসী তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে: শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ

দক্ষ-সাহসী তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে: শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ

ক্যাম্পাস
বাকৃবি  প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেছেন, ‘বাংলাদেশের তরুণদের নানা সংকট ও বঞ্চনার বিরুদ্ধে সাহসের সঙ্গে এগিয়ে আসতে হবে। এজন্য নিজেদের দক্ষ, যোগ্য ও প্রযুক্তিতে পারদর্শী হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের বিশ্বাস, সাহসী ও দক্ষ তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে।’ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে এ অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রশিবিরের বাকৃবি শাখা। ‘জ্ঞানের আলোয় গড়ব জীবন, ভাঙব আঁধার কালো, মোদের হাতের মশাল জ্বেলে জগৎ হবে ভালো’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয...
আন্তর্জাতিক পর্যায়ে চীনা ভাষা শিক্ষার সক্ষমতা বাড়ানোর আহ্বান চীনের

আন্তর্জাতিক পর্যায়ে চীনা ভাষা শিক্ষার সক্ষমতা বাড়ানোর আহ্বান চীনের

China
আন্তর্জাতিক পর্যায়ে চীনা ভাষা শিক্ষার সক্ষমতা বাড়ানো এবং বিশ্বজুড়ে মানসম্মত চীনা ভাষা শিক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতার আহ্বান জানিয়েছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং। শুক্রবার ২০২৬ সালের বিশ্ব চীনা ভাষা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। হান চেং বলেন, আন্তর্জাতিক পর্যায়ে চীনা ভাষা শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেয় চীন। চীনা ভাষার জন্মভূমি হিসেবে দেশটি সবসময় উন্মুক্ততা, অন্তর্ভুক্তি, পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় এবং উভয় পক্ষের জন্য কল্যাণকর সহযোগিতার নীতি অনুসরণ করে আসছে। একই সঙ্গে আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষা কার্যক্রমে সহযোগিতা এগিয়ে নিচ্ছে বেইজিং। এ সময় তিনি আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষার উন্নয়নে চারটি প্রস্তাব তুলে ধরেন। প্রথমত, বিশ্বজুড়ে চীনা ভাষা শেখা এবং চীন সম্পর্কে জানার আগ্রহ বাড়ছে উল্লেখ করে সব প...
চীন-দক্ষিণ কোরিয়ার অভিন্ন স্বার্থ সম্প্রসারণের আহ্বান ওয়াং ইর

চীন-দক্ষিণ কোরিয়ার অভিন্ন স্বার্থ সম্প্রসারণের আহ্বান ওয়াং ইর

China
চীন ও দক্ষিণ কোরিয়ার (আরওকে) মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন ক্ষেত্র তৈরি এবং অভিন্ন স্বার্থ সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শুক্রবার বেইজিংয়ে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে ওয়াং ই বলেন, চীন সবসময় দক্ষিণ কোরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে গুরুত্ব দিয়ে আসছে। প্রচলিত সহযোগিতার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বায়োমেডিসিন, পরিবেশবান্ধব ও নিম্ন কার্বন নিঃসরণভিত্তিক উন্নয়ন এবং প্রবীণ জনগোষ্ঠীকেন্দ্রিক অর্থনীতিসহ নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চীন প্রস্তুত। তিনি বলেন, আগামী বছর চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫ বছর পূর্তি হবে। এ উপলক্ষে দুই দেশের উচিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে সঠিক পথে এগিয়ে নিতে যৌথভাবে কাজ করা। ওয়াং ই আরও বলেন, শেনচেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযো...
পেঁয়াজের উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের প্রশিক্ষণ দিল বাকৃবি

পেঁয়াজের উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের প্রশিক্ষণ দিল বাকৃবি

Agriculture Tips, ক্যাম্পাস
বাকৃবি প্রতিনিধি: পেঁয়াজের মানসম্মত বীজ উৎপাদন ও সংরক্ষণকাল বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষক প্রশিক্ষণ এবং পেঁয়াজের বীজ ও চারা বিতরণ করা হয়েছে।   সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব ফার্মের অ্যালিয়াম মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের আয়োজনে এবং কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) অর্থায়নে ‘পেঁয়াজের মানসম্মত বাল্ব, বীজ উৎপাদন এবং সংরক্ষণকাল বৃদ্ধির লক্ষ্যে জার্মপ্লাজম স্ক্রিনিং’ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ইন-চার্জ) ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আলী রেজা ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মাসুম আহমাদ, কেজিএফের সিন...
বাংলাদেশ-চীন সম্পর্কের নীরব শক্তি জনকূটনীতি

বাংলাদেশ-চীন সম্পর্কের নীরব শক্তি জনকূটনীতি

China, Op-ed
লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোঃ শাহাদাত হোসেন, পিএসসি ২০২৬ সালের ২৬ জুন বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে দুই দেশের নেতারা নতুন যুগে বাংলাদেশ-চীন অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে যৌথ সিদ্ধান্ত ঘোষণা করেন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিকশিত দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে এই আনুষ্ঠানিক কূটনৈতিক অর্জনের অন্তরালে রয়েছে আরও একটি শক্তি, যা দীর্ঘদিন ধরে দুই দেশের সম্পর্ককে গভীর ও সমৃদ্ধ করে চলেছে। সেটি হলো জনকূটনীতি বা অনানুষ্ঠানিক কূটনীতি। প্রথাগত কূটনীতি পরিচালিত হয় সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, কূটনীতিক ও অনুমোদিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে। অন্যদিকে জনকূটনীতির ভিত্তি হলো মানুষ। শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, গবেষক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠন, সামরিক সদস্য, প্রাক্তন শিক্ষার্থী ও সাধারণ নাগরিক—যাঁর...
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে; সব পক্ষকে সংলাপ ও আলোচনায় ফিরে আসার আহ্বান চীনের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে; সব পক্ষকে সংলাপ ও আলোচনায় ফিরে আসার আহ্বান চীনের

China
নভেম্বর ১৩: স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২১৪০নং প্রস্তাবের অধীনে ইয়েমেনের উপর আরোপিত নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়ানো, অর্থাৎ ২০২৭ সালের ১৪ই নভেম্বর পর্যন্ত বৃদ্ধির একটি প্রস্তাব গ্রহণ করেছে। পাশাপাশি ইয়েমেন নিষেধাজ্ঞা কমিটির বিশেষজ্ঞ প্যানেলের কার্যকাল ২০২৭ সালের ১৫ই ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করবে। চীন এর পক্ষে ভোট দিয়েছে। ভোটগ্রহণের পর, জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং বলেন, ইয়েমেনে ক্রমবর্ধমান সংঘাত নিয়ে চীন গভীর উদ্বেগ প্রকাশ করে। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সংলাপ ও আলোচনার মাধ্যমে তা মতপার্থক্য ও বিরোধ নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছেন। ফু ছোং বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত দীর্ঘস্থায়ী, যেখানে ইয়েমেনের পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে এবং এর প্রভাব ক্রমাগত বিস্তৃত হচ্ছে। চীন ইয়েমেন ও সৌদি আরবসহ আঞ্চলিক দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগলিক অখণ্ডতা ...
২০২৬ এপেক নেতাদের সম্মেলনে শতভাগ সবুজ বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত হবে

২০২৬ এপেক নেতাদের সম্মেলনে শতভাগ সবুজ বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত হবে

China
নভেম্বর ১৩: আজ (শুক্রবার) চায়না সাউদার্ন পাওয়ার গ্রিড সূত্রে জানা গেছে, ২০২৬ এপেক নেতাদের সম্মেলন চলাকালীন সম্মেলন কেন্দ্রসহ সংশ্লিষ্ট স্থানগুলোতে শতভাগ সবুজ বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করা হবে। বর্তমানে বিদ্যুত্ সরবরাহ নিশ্চিতকরণের সব প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। জানা গেছে, এই লক্ষ্য অর্জনের জন্য চায়না সাউদার্ন পাওয়ার গ্রিড আগেই ৮ কোটি ৯০ লাখ কিলোওয়াট-ঘণ্টা সবুজ বিদ্যুত্ সম্পদ সমন্বয় করেছে, যা সম্মেলন চলাকালীন সব ক্ষেত্রে সবুজ জ্বালানি ব্যবহারের সম্পূর্ণ কভারেজ নিশ্চিত করতে পারে। সে সময় শেনচেন সম্মেলন কেন্দ্রে ব্যবহৃত প্রতিটি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুতের সুস্পষ্ট সবুজ বিদ্যুত্ বৈশিষ্ট্য থাকবে এবং এর উত্স শনাক্তযোগ্য হবে।চায়না সাউদার্ন পাওয়ার গ্রিড শেনচেন পাওয়ার সাপ্লাই ব্যুরোর মার্কেট অ্যান্ড কাস্টমার সার্ভিস বিভাগের ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট ম্যানেজার শেন সাই বলেন, এবারের স...
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূতের বৈঠক

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূতের বৈঠক

China
নভেম্বরর ১৩: গতকাল (বৃহস্পতিবার) চীন সরকারের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত চাই চুন রিয়াদে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তাঁরা চীন-সৌদি সম্পর্ক এবং বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে গভীর মতবিনিময় করেন। চাই চুন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সর্বোচ্চ নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় চীন ও সৌদি আরবের সার্বিক কৌশলগত অংশীদারত্ব দ্রুত এগিয়েছে। বর্তমানে ইয়েমেন ও লোহিত সাগরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়ন আরও চ্যালেঞ্জের মুখে পড়েছে। তিনি বলেন, চীন বরাবরই মনে করে, সংঘাতের বিস্তার ঘটানো উচিত নয় এবং যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে দেওয়া উচিত নয়। মুখোমুখি অবস্থান উত্তেজনা ও বিরোধ বাড়ায়, আর সংলাপই সঠিক পথ। সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে—এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান ...
চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে নিরবচ্ছিন্ন সংলাপের আহ্বান ওয়াং ইর

চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে নিরবচ্ছিন্ন সংলাপের আহ্বান ওয়াং ইর

China
নভেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে নিরবচ্ছিন্ন সংলাপ ও যোগাযোগ বজায় রাখার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শুক্রবার বেইজিংয়ে ২০২৬ সালের চীন-যুক্তরাষ্ট্র রাজনৈতিক সংলাপে অংশ নেওয়া মার্কিন প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় পররাষ্ট্রবিষয়ক কমিশনের কার্যালয়ের পরিচালক ওয়াং ই বলেন, অভিন্ন লক্ষ্য নির্ধারণ, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি আরও সুদৃঢ় করতে দুই দেশের মধ্যে ধারাবাহিক যোগাযোগ প্রয়োজন। একই সঙ্গে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায়ও উভয় দেশকে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের উচিত পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উভয়ের জন্য কল্য...
চীনের সিনচিয়াংয়ে ৫ মাত্রার ভূমিকম্প

চীনের সিনচিয়াংয়ে ৫ মাত্রার ভূমিকম্প

China
নভেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের (সিইএনসি) তথ্য অনুযায়ী, বেইজিং সময় শনিবার রাত ১২টা ১৭ মিনিটে সিনচিয়াংয়ের আকসু প্রিফেকচারের কুচা শহরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর অক্ষাংশের ৪২ দশমিক ২২ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশের ৮৩ দশমিক ৬৪ ডিগ্রিতে। ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানিয়েছে সংস্থাটি। সিএমজি...