চীনজুড়ে শরত্কালীন শস্যের সংগ্রহ শুরু - Mati News
Monday, November 16

চীনজুড়ে শরত্কালীন শস্যের সংগ্রহ শুরু

অক্টোবর ১: চীনজুড়ে শরৎকালীন শস্যের ব্যাপক মাত্রায় সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যেই সংগ্রহ করা হয়েছে ৩০ শতাংশ ফসল। গত বছরের একই সময়ের তুলনায় যা দ্রুততর।

আবহাওয়া সামগ্রিকভাবে স্বাভাবিক থাকলে ফলন ও সংগ্রহ দুটোই আগের চেয়ে বাড়বে বলে জানা গেছে কৃষি ও গ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পর্যবেক্ষণে।

চীনে শরত্কালীন শস্যের জাত তুলনামূলক বেশি। দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত এর বিস্তৃতি। চীনের মোট খাদ্য উত্পাদনের প্রধান যোগান আসে এই সময়ের আবাদ থেকে। মোট শস্য উত্পাদনের প্রায় ৪ ভাগের ৩ ভাগই হয় এ মৌসুমে।

কৃষি ও গ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ কৃষি পরিস্থিতি পর্যবেক্ষণ অনুসারে, এ বছর চীনে শরত্কালীন শস্যের আবাদ সামান্য বাড়তে পারে। বিভিন্ন অঞ্চলে উচ্চফলনশীল ভুট্টার আবাদ বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *