জাতীয় দিবসের ছুটি: চীনে রেলযাত্রায় চাপ - Mati News
Saturday, October 3

জাতীয় দিবসের ছুটি: চীনে রেলযাত্রায় চাপ

জাতীয় দিবসের সাত দিনব্যাপী ছুটি শুরু হওয়ার আগে বুধবার ৩০ সেপ্টেম্বর চীনের বিভিন্ন রেলস্টেশনে বেড়েছে যাত্রীর ব্যাপক চাপ।

পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের নানচিং সাউথ ও সুচৌ ইস্ট রেলওয়ে স্টেশনে যাত্রীদের ট্রেনে ওঠার প্রস্তুতি নিতে এবং চেক ইনের জন্য লাইনে দাঁড়াতে দেখা যায়। একই চিত্র দেখা গেছে আনহুই প্রদেশের হ্যফেই ও দক্ষিণ-পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের সিয়ামেন রেলওয়ে স্টেশনেও।

জাতীয় দিবসের ছুটি উপলক্ষে বাড়তি যাত্রীচাপ সামলাতে বিভিন্ন স্টেশনে কর্মীদের যাত্রীদের দিকনির্দেশনা দিতে দেখা গেছে।

সূত্র: সিএমজি

C:\Users\USER\Desktop\১১.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *