দিয়াবাড়ির ভাইরাল বউবাজার - Mati News
Friday, November 27

দিয়াবাড়ির ভাইরাল বউবাজার

ফেসবুকে প্রায়ই দেখি, পরিচিত অনেকেই দিয়াবাড়ির বউবাজার থেকে টাটকা শাকসবজি আর নদীর তরতাজা মাছ কিনে ফিরছেন। উত্তরা সেন্টার মেট্রোস্টেশন থেকে কয়েক মিনিটের হাঁটাপথ এই বাজার। আবার এটাও অনেককেই বলতে শুনি যে এই বাজারে তো ঢাকার কারওয়ান বাজার থেকে নিয়ে জিনিস বেচে। আসলেই কি তাই? তাহলে কেন এত ভাইরাল এই বাজার?
বিক্রির জন্য আনা কচুর লতি কুটছিলেন রুবিনা আক্তার আর মালতি বেগম। সামনে রাখা আছে কলার মোচা, শজনেপাতা, কাঁচা ডুমুর আর বকফুল। রুবিনা আক্তার বলছিলেন, প্রায় ২০ বছর আগে আশপাশের গ্রামীণ নারীরা বিকেলে ঝুড়িতে করে শাকসবজি এনে এখানে বিক্রি করতেন। সেই থেকে এই বাজারের নাম হয়ে যায় বউবাজার। এখন অবশ্য পুরুষ বিক্রেতার সংখ্যাই বেশি।এই বাজারের মূল আকর্ষণ ছোট ছোট চাঁটাইয়ে পেতে রাখা সারি সারি সাজানো শাক। আছে চুকুর বা টকপাতা, দেশি ও বিলাতি ধনেপাতা, শজনেপাতা। বিক্রি হচ্ছে সাদা আর হালকা গোলাপি পাপড়ির বক ও মিষ্টিকুমড়ার ফুল। আছে সব ধরনের দেশি সবজি। কেজি দরে বিক্রি হচ্ছে পুঁইশাকের বীজ, শিমের বীজ। জাতভেদে লেবু মিলবে প্রতি হালি ৪০ থেকে ৬০ টাকায়।

শীতের সবজি শিম, লাউ, শালগম, মুলা যেমন আছে, তেমনি আছে ভর্তা হিসেবে খাওয়ার জন্য মৌ শিম। ক্যালেন্ডারের পাতায় ভাদ্র মাস বিদায় নিয়েছে কবে, তবু বাজারে  ২০০ টাকায় মিলবে পাকা তাল। আমের মৌসুম ফুরিয়ে গেলেও আছে বারোমাসি জাতের আম, ৭০০ টাকা কেজি। আছে ড্রাগন ফল, জলপাই, দেশি পেয়ারা, পাকা পেঁপে, করমচা, শরিফা, আমলকী, দেশি বেল, কতবেল, লাল ও হলুদ তরমুজ, জাম্বুরা, চালতা।এই বাজারের মূল আকর্ষণ ছোট ছোট চাঁটাইয়ে পেতে রাখা সারি সারি সাজানো শাক। আছে চুকুর বা টকপাতা, দেশি ও বিলাতি ধনেপাতা, শজনেপাতা। বিক্রি হচ্ছে সাদা আর হালকা গোলাপি পাপড়ির বক ও মিষ্টিকুমড়ার ফুল। আছে সব ধরনের দেশি সবজি। কেজি দরে বিক্রি হচ্ছে পুঁইশাকের বীজ, শিমের বীজ। জাতভেদে লেবু মিলবে প্রতি হালি ৪০ থেকে ৬০ টাকায়।

শীতের সবজি শিম, লাউ, শালগম, মুলা যেমন আছে, তেমনি আছে ভর্তা হিসেবে খাওয়ার জন্য মৌ শিম। ক্যালেন্ডারের পাতায় ভাদ্র মাস বিদায় নিয়েছে কবে, তবু বাজারে  ২০০ টাকায় মিলবে পাকা তাল। আমের মৌসুম ফুরিয়ে গেলেও আছে বারোমাসি জাতের আম, ৭০০ টাকা কেজি। আছে ড্রাগন ফল, জলপাই, দেশি পেয়ারা, পাকা পেঁপে, করমচা, শরিফা, আমলকী, দেশি বেল, কতবেল, লাল ও হলুদ তরমুজ, জাম্বুরা, চালতা।বাজারের পাশেই উৎপন্ন হচ্ছে পণ্য

অনেকে যে অভিযোগ করে, এখানের অনেক সবজি ঢাকার বিভিন্ন বড় বাজার থেকে আসে, পরে কাদামাটি মেখে গ্রাম থেকে আনা সবজি বলে বিক্রি করা হয়। আসলেই কি তাই? এমন প্রশ্নে বিক্রেতাদের কাছ থেকে উত্তর আসে, ‘না।’

এই বাজারে প্রায় ২০ বছর ধরে শাকসবজি বিক্রি করছেন হরিনা বেগম। তিনি বললেন, ‘এখানে একসময় খাল ছিল। আমরা ধান বুনেছি, নৌকা বেয়েছি, মাছ ধরেছি। এই বাজারে এসব বিক্রি করে সংসার চালিয়েছি।’ কারওয়ান বাজারের বা ঢাকার অন্য কোনো বাজারের কাঁচামাল এখানে চলবে না বলে দাবি করলেন বিক্রেতারা। বিরুলিয়া ব্রিজের পাশের গ্রাম, সাভার, কালিয়াকৈর আর মানিকগঞ্জ থেকে বিকেলের মধ্যেই এই বাজারে চলে আসে তাজা সবজি ডিম বিক্রি করছিলেন আশ্রাফ মিয়া। তিনিই বাজারের পাশের বিশাল সবজির খেতটা দেখালেন। এখান থেকেই বেশির ভাগ সবজি আসে। অনেকটা এখানেই উৎপাদন, এখানেই বিক্রির মতো অবস্থা! কৌতূহল দমাতে না পেরে আমরাও বাজারের পাশের সবজি খেত দেখতে পা বাড়ালাম।


বাজার থেকে দুই-তিন কদম পা বাড়াতেই হুট করে যেন গ্রামীণ কোনো ফসলের মাঠের সামনে হাজির হলাম। এক পাশে বিশাল লাউয়ের মাচা—ওপরে বাতাসে দোল খাচ্ছে লাউয়ের ধবধবে সাদা ফুল আর নিচে ঝুলছে সবুজ রঙের লাউ। অন্য পাশে বেগুনের খেত। বোনা হয়েছে মুলাশাক, ধনেপাতা। আছে ঢ্যাঁড়স, পেঁপে। একদিকে একটা পুকুরে ভাসছে কচুরিপানা আর নিচেই সাঁতার কাটছে কই, শিং মাছের মতো দেশি মাছ।

বাজার শেষে খাওয়াদাওয়া

ঘুরে ঘুরে বাজার করে পা ব্যথা হয়ে এলে বসতে পারেন বাজারের পিঠাপুলির দোকানগুলোয়। খেজুরের গুড় আর নারকেলে বানানো ধোঁয়া ওঠা শীতের ভাপা পিঠার সঙ্গে আছে চিতই, ডিম চিতই, ডিম চাপড়ি, নারকেল পুলি, চিকেন পুলি, পোয়া পিঠা, নকশি পিঠা, পাটিসাপটা, ঝিকিমিকি জামাই পিঠাসহ আরও কত পিঠা! দাম পড়বে ২০ থেকে ৫০ টাকা। আছে ডাবের পুডিং, নিমকি, হাতে বানানো সেমাই, মোমো, হালিমসহ মুড়ির মোয়া, চিড়ার মোয়া।

যেভাবে যাবেন

ঢাকার যেকোনো প্রান্ত থেকে আসতে পারেন উত্তরার দিয়াবাড়ি। মেট্রোরেলে এলে উত্তরা সেন্টার স্টেশনে নামতে হবে। স্টেশন থেকে নেমে উত্তরা উত্তরমুখী রাস্তার হাতের বাঁয়ে মিনিট দুই-তিন হাঁটলেই বউবাজারের দেখা পাবেন।

সপ্তাহের সাত দিনই বেলা তিনটা থেকে শুরু হয় এই বাজার। যথেষ্ট বৈদ্যুতিক বাতির ব্যবস্থা না থাকার কারণে সন্ধ্যার পরই শেষ হয়ে যায়। তাই দিনের আলো থাকতেই যাওয়া ভালো। তাহলে দেখেশুনে পছন্দের শাকসবজি কিংবা মাছ, ফল কিনতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *