সোনার দাম বাড়ল হাজার টাকা, ভরি এখনো ২ লাখের নিচে - Mati News
Friday, November 27

সোনার দাম বাড়ল হাজার টাকা, ভরি এখনো ২ লাখের নিচে

সোনার দাম উত্থানপতনের মধ্যেই রয়েছে। টানা ছয় দিনে ধাতুটির দাম দুই দিন কমেছে, আর চার দিন বেড়েছে। তার মধ্যে আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বেড়েছে। অবশ্য তারপরও ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরি ২ লাখ টাকার নিচে রয়েছে।

আজ সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার দাম কমানোর ঘোষণা দেয়। তার আগে গতকাল বৃহস্পতিবার সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৫০ বেড়েছিল। তার মানে দুই দিনে সোনার দাম বাড়ল ২ হাজার ১০০ টাকা।

গত রোববার সোনার দাম কমে ১ লাখ ৯৪ হাজার ৯৬৩ টাকা হয়েছিল, যা এক বছরের মধ্যে সর্বনিম্ন। তার আগে বৈশ্বিক বাজারে সোনার দাম কমে যাওয়ায় দেশে প্রতি ভরির দর ২ লাখ টাকার কাছাকাছি চলে আসে। গত শনিবার সোনার দাম থেকে অলংকার তৈরির মজুরি ও মুনাফা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় জুয়েলার্স সমিতি। সে কারণে সোনার দাম দুই লাখের নিচে নামে।

নতুন দর অনুযায়ী, আজ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের দাম বেড়েছে ভরিতে ৯৯১ টাকা। তাতে এই ক্যারেটের সোনার ভরি দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৭ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের সোনার দাম ভরিতে ৮৭৫ টাকা বৃদ্ধি করে ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৭০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা। সোনার দামের সঙ্গে ভরিতে আড়াই হাজার টাকা ভ্যাট যুক্ত করা আছে। ফলে ক্রেতাদের আলাদা করে ভ্যাট দিতে হবে না।

এদিকে সোনার দাম বাড়ানো হলেও রুপার দামে পরিবর্তন নেই। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৩ হাজার ৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *