২০ মিনিটেই আকর্ষণীয় ত্বক! মেখে দেখুন এই ৫ ফেসপ্যাক
সৌন্দর্যের দু’টি গুরুত্বপূর্ণ শর্ত হল নিখুঁত মুখের ত্বক আর স্বাস্থ্যজ্জ্বল ঘন চুল। আর এই দুইয়ের পরিচর্যায় পার্লারে লাইন লাগান অনেকেই। হাল ফ্যাশানের চুলের ছাঁট দিতে পার্লারে যেতে হবেই। তবে পুজোয় ঝটপট জেল্লাদার ত্বক পেতে পার্লারে না গেলেও চলবে। মাত্র ২০ মিনিটে ঘরে বসেই পেয়ে যেতে পারেন জেল্লাদার আকর্ষণীয় ত্বক। তার জন্য রইল চন্দনের ৫ রকম ফেসপ্যাক । এর মধ্যে যে কোনও একটা কাজে লাগিয়ে দেখুন। চন্দনের ব্যবহারে ট্যান কেটে গিয়ে ত্বক উজ্জ্বল হবেই, কোনও সন্দেহ নেই তাতে...
১) চন্দন-অ্যালোভেরা: এক চামচ চন্দন বাটা বা পাউডারের সঙ্গে সামান্য অ্যালোভেরা জেল মিশিয়ে পেস্ট বানিয়ে ফেলুন। এর পর এই পেস্ট আলতো করে সারা মুখে, ঘাড়ে মেখে নিন। এই প্যাক ব্যবহার করলে মুখের কালচে দাগ এবং ট্যান কমাতে সাহায্য করে।
২) চন্দন ও গোলাপ জল: ত্বকের আর্দ্রতা বজায় রেখে এর জেল্লা বাড়াতে চন্দন ও গোলাপ জলের ফেসপ্যাক অত্যন্...













