গায়ে জ্বর নেই তবু ল্যাব এইড এর থার্মোমিটারে ১০৩ ডিগ্রি! বিল ১ লক্ষ ২২ হাজার
‘রেখো না তো ভয় মনে কোনো ভাবনা, পাশে আছি আমি বন্ধু চেনা, কাটবে আঁধার যেনো কাটবে রাতের ঘোর, পাশে আছি যেন হবে পাখির ডানায় ভোর।’ বিগত বেশ কয়েক বছর এমন চটকদার বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে রোগীদের আকর্ষণ করেছেন রাজধানীর ধানমন্ডির ল্যাব এইড হাসপাতাল। সাম্প্রতিক সময়ে হাসপাতালটির নানা অব্যবস্থাপনায় অসন্তুষ্ট রোগী ও স্বজনরা। একাধিকবার এনিয়ে উত্তেজিত স্বজনরা হাসপাতালটিতে ভাঙচুর চালিয়েছেন।
গত ১৬ ফেব্রুয়ারি ব্রিটেন প্রবাসী মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কুরাপাড়া এলাকার রংমেহার গ্রামের মো. নুরুল আমিন ভুঁইয়া (৪৮) গত ৫ ফেব্রুয়ারি মাকে দেখতে বাংলাদেশে আসেন। ওই সময় তিনি হালকা জ্বর ও ঠান্ডা অনুভব করলে স্বজনরা তাকে
ল্যাবএইডে চিকিৎসক ডাঃ আলী হোসেনের তত্বাবধানের ৫৭০/এ কেবিনে ভর্তি করা হয়।
তারপর থার্মোমিটারের মাধ্যমে নুরুল আমিনের জ্বর মেপে দেখেন ১০৩ ডিগ্রি জ্বর। এরপর তার হাতে একের পর এক স্যালাইন ও এন্টিব...












