abc, Author at Mati News - Page 3 of 480
Tuesday, July 21

Author: abc

চীনে ভূতাত্ত্বিক দুর্যোগ ঝুঁকি যাচাই জোরদারে পরিপত্র

চীনে ভূতাত্ত্বিক দুর্যোগ ঝুঁকি যাচাই জোরদারে পরিপত্র

China
তামান্না জেনিফার ভূতাত্ত্বিক দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে চীন ভূতাত্ত্বিক দুর্যোগের ঝুঁকি পর্যবেক্ষণ জোরদার এবং প্রস্তুতি ও জরুরি প্রতিক্রিয়া আরও কার্যকর করতে একটি পরিপত্র জারি করেছে। শুক্রবার জাতীয় দুর্যোগ প্রতিরোধ, হ্রাস ও ত্রাণ কমিশনের কার্যালয়, প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয় এবং জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় যৌথভাবে এ পরিপত্র জারি করে। পরিপত্রে স্থানীয় কর্তৃপক্ষকে ভূতাত্ত্বিক দুর্যোগের ঝুঁকি নিবিড়ভাবে পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে যেসব নিবন্ধিত ঝুঁকিপূর্ণ স্থানের কাঠামোগত স্থিতিশীলতা দুর্বল, যেখানে সাম্প্রতিক অস্থিতিশীলতার সুস্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে, গত দুই বছরে সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি হয়েছে, আবাসন নির্মাণের জন্য ভূমির ঢাল কাটার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা ভারী বৃষ্টিপাতের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে— সেসব ...
তিন দেশে চীনের নতুন তিন রাষ্ট্রদূত, নিয়োগ দিলেন প্রেসিডেন্ট সি

তিন দেশে চীনের নতুন তিন রাষ্ট্রদূত, নিয়োগ দিলেন প্রেসিডেন্ট সি

China
চীনের প্রোসিডেন্ট সি চিন পিং তিনজন নতুন রাষ্ট্রদূতদের নিয়োগ দিয়েছেন। নতুন নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতদের একজন সিয়াং পো। তিনি ইরাকে চীনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন। তাকে ছুই ওয়েই-এর স্থলাভিষিক্ত করা হয়েছে। সাইপ্রাসে লিউ ইয়ানথাও-এর স্থলাভিষিক্ত হয়ে চীনের নতুন রাষ্ট্রদূত হয়েছেন ইয়াং ইয়ুনতোং। এছাড়া পানামায় সু সুয়েইয়ুয়ানের স্থলে নিয়োগ পেয়েছেন চাং সিয়াংইয়ান। চীনের সর্বোচ্চ আইনসভা জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়। সোমবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সিএমজি...
মানুষের মতোই স্পর্শে সংবেদনশীল এআই আলো ছড়াচ্ছে শাংহাইয়ে

মানুষের মতোই স্পর্শে সংবেদনশীল এআই আলো ছড়াচ্ছে শাংহাইয়ে

China
সাকিব সিকান্দার শাংহাইয়ে চলমান ২০২৬ বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলন এবং বৈশ্বিক এআই শাসনবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে মানুষের মতো সংবেদনশীল সেন্সর-সংবলিত বিভিন্ন প্রদর্শনী সবার নজর কেড়েছে। এগুলো দেহধারী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। সম্মেলনে শিল্পক্ষেত্র ও দৈনন্দিন জীবনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম অত্যাধুনিক রোবট প্রদর্শন করা হয়েছে। এ বছর চীনে মানবসদৃশ রোবটের উৎপাদন এক লাখ ইউনিট অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখযোগ্য প্রদর্শনীগুলোর মধ্যে রয়েছে উন্নত দৃষ্টিশক্তি ও স্পর্শ-সংবেদনশীল সেন্সরযুক্ত একটি রোবোটিক বাহু। এটি দৃশ্যগত তথ্য যথেষ্ট না হলেও অত্যন্ত সূক্ষ্ম স্পর্শের মাধ্যমে আসল চিনাবাদাম ও নকল চিনাবাদামের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারে। এছাড়া আরেকটি রোবোটিক বাহু তরল স্থানান্তরের দক্ষতাসম্পন্ন, যা স্পর্শ-সংবেদনশীল সেন্সর...
অশ্বারোহনের রোমাঞ্চে মুখর হ্যপেই

অশ্বারোহনের রোমাঞ্চে মুখর হ্যপেই

China, Travel Destinations
আফরিন মিম উত্তর চীনের হ্যপেই প্রদেশের ফেংনিং মানছু স্বায়ত্তশাসিত জেলায় শুরু হয়েছে ২০২৬ চায়না ইকুয়েস্ট্রিয়ান এন্ডুরেন্স রাইডিং প্রতিযোগিতা। এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পেশাদার ঘোড়সওয়ার ও অশ্বারোহী ক্রীড়াপ্রেমীরা অংশ নিয়েছেন। পাশাপাশি গ্রীষ্মকালীন পর্যটনেও নতুন প্রাণ ফিরেছে। শনিবার পাশাং তৃণভূমির থিয়ানমা ফ্লাইট টাউনে শুরু হওয়া প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অশ্বারোহী ক্লাবের দুই শতাধিক প্রতিযোগী অংশ নেন। তারা ৪০ ও ৮০ কিলোমিটার দীর্ঘ সহনশীলতার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিস্তীর্ণ সবুজ তৃণভূমি এবং গ্রীষ্মেও গড়ে প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে পাশাং অঞ্চল ঘোড়ায় চড়া ও অবকাশযাপনের জন্য জনপ্রিয়। প্রতিযোগিতাকে ঘিরে বিপুলসংখ্যক পর্যটকও সেখানে ভিড় করছেন। সাম্প্রতিক বছরগুলোতে ফেংনিং প্রশাসন ঘোড়দৌড় প্রতিযোগিতার পাশাপাশি তৃণভূমির ঐতিহ্যবাহী খাবার, স্বল্প উচ্চতায় বিমান ভ্রমণসহ নানা প...
চীনের বক্স অফিস আয় ২০ বিলিয়ন ইউয়ান ছাড়াল

চীনের বক্স অফিস আয় ২০ বিলিয়ন ইউয়ান ছাড়াল

China, Entertainment
গ্রীষ্মকালীন সিনেমা মৌসুমে দর্শকদের ব্যাপক সাড়ায় ২০২৬ সালে চীনের বক্স অফিস আয় ২০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। রোববার পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রিসহ মোট আয় দাঁড়িয়েছে ২০ বিলিয়ন ইউয়ানের বেশি। চলতি বছরে বক্স অফিসের শীর্ষ তিন ছবির মধ্যে রয়েছে দেশীয় রেসিং-কমেডি ‘পেগাসাস থ্রি’, পারিবারিক গল্পের ‘ডিয়ার ইউ’ এবং অ্যাকশনধর্মী ‘ব্লেডস অব দ্য গার্ডিয়ানস: উইন্ড রাইজেস ইন দ্য ডেজার্ট’। প্রতি বছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলা গ্রীষ্মকালীন সিনেমা মৌসুমে এবার এখন পর্যন্ত আয় হয়েছে ৪ দশমিক ২ বিলিয়ন ইউয়ানের বেশি। জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে পরিচালক স্টিফেন চৌয়ের ‘কুং ফু সকার’ ইতোমধ্যে ১ দশমিক ৩ বিলিয়ন ইউয়ানের বেশি আয় করেছে। অন্যদিকে লোককাহিনি অবলম্বনে নির্মিত অ্যানিমেশন চলচ্চিত্র ‘অল উইশেস কাম ট্রু’ আয় করেছে ২০০ মিলিয়ন ইউয়ানের বেশি। এবারের গ্রীষ্মকালীন মৌসুমে প্রায় ৯০টি দেশি-বিদেশি চলচ্চিত্র মুক্তি পাওয়ার কথা ...
হাইড্রোলজিক্যাল সেবায় চীনের তিন বছরের কর্মপরিকল্পনা

হাইড্রোলজিক্যাল সেবায় চীনের তিন বছরের কর্মপরিকল্পনা

China
চীনের পানি সম্পদ মন্ত্রণালয় ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছর মেয়াদী একটি কর্মপরিকল্পনা ঘোষণা করেছে। যার লক্ষ্য— বৃষ্টিপাত ও বন্যা পর্যবেক্ষণ, পূর্বাভাস, আগাম সতর্কবার্তা, দেশের সার্বিক হাইড্রোলজিক্যাল বা হাইড্রোলজি এবং পানি বিজ্ঞান সংক্রান্ত সেবা ব্যবস্থার আধুনিকায়নকে ত্বরান্বিত করা। এই কর্মপরিকল্পনায় মূলত পাঁচটি প্রধান ক্ষেত্রের ওপর জোর দেওয়া হয়েছে। সেগুলো হল— জাতীয় হাইড্রোলজিক্যাল স্টেশন নেটওয়ার্কের উন্নয়ন, ত্রি-স্তর বিশিষ্ট বৃষ্টিপাত ও বন্যা পর্যবেক্ষণ এবং পূর্বাভাস ব্যবস্থার উন্নয়ন ও প্রয়োগের গতি বাড়ানো, পানি সম্পদের পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং মূল্যায়ন জোরদার করা, হাইড্রোলজি খাতে বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন ত্বরান্বিত করা এবং খাতটির প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সুশাসন উন্নত করা। পরিকল্পনা অনুযায়ী ২০২৮ সালের মধ্যে বন্যা নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে এমন সব নদী অববাহিকায় ত্রি-স্তর বিশিষ্ট সম...
চীনের গবেষণা: বয়সের সাথে স্মৃতিশক্তি কেন কমে?

চীনের গবেষণা: বয়সের সাথে স্মৃতিশক্তি কেন কমে?

China
বয়স বাড়ার সাথে স্মৃতিশক্তি হ্রাস এবং চিন্তার ক্ষমতা কমে যাওয়া সাধারণ ঘটনা। কিন্তু কেন এমনটি ঘটে, তা নিয়ে দীর্ঘকাল গবেষণার পর এবার নতুন তথ্য সামনে এনেছেন চীনা বিজ্ঞানীরা। চীনের ‘শেনচেন ইনস্টিটিউটস অফ অ্যাডভান্সড টেকনোলজি’র গবেষকরা জানিয়েছেন, বয়সের সাথে মস্তিষ্কের রক্তনালীর পরিবর্তন কীভাবে আমাদের বুদ্ধিবৃত্তিক সক্ষমতাকে প্রভাবিত করে সে বিষয়ে ‘নিউরন’ জার্নালে একটি গবেষণার ফলাফল প্রকাশ হয়েছে। রক্ত-মস্তিষ্ক প্রাচীর বা ‘ব্লাড-ব্রেইন ব্যারিয়ার’ হলো আমাদের মস্তিষ্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরক্ষা স্তর। এটি অনেকটা নিরাপত্তারক্ষীর মতো কাজ করে—প্রয়োজনীয় পুষ্টি মস্তিষ্কে পৌঁছাতে দেয়, কিন্তু রক্তে থাকা ক্ষতিকর পদার্থগুলোকে মস্তিষ্কের কোষের ভেতরে প্রবেশে বাধা দেয়। বিজ্ঞানীদের দীর্ঘদিন ধারণা ছিল, বয়স বাড়ার সাথে এই প্রাচীরের কোষগুলোর মধ্যবর্তী সংযোগস্থলে ফাঁটল তৈরি হয়, যার ফলে প্রাচীরটি দুর্বল হয়ে প...
চীনের রোবটিক্স জগতে নতুন উদ্ভাবনের লড়াই

চীনের রোবটিক্স জগতে নতুন উদ্ভাবনের লড়াই

China, Tech news
রোবটিক্স প্রযুক্তির উদ্ভাবন ও উৎকর্ষ সাধনের লক্ষ্যে বেইজিংয়ে শুরু হয়েছে ২৫তম ‘চায়না ইউনিভার্সিটি রোবট কম্পিটিশন’। শনিবার থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এ আসরে দেশের নানা প্রান্তের মেধাবী শিক্ষার্থীরা তাদের তৈরি রোবটের দক্ষতা প্রদর্শনে অংশ নিচ্ছেন। এ প্রতিযোগিতার আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরে চীনজুড়ে ১২৬টি বিশ্ববিদ্যালয় এবং ভোকেশনাল কলেজের ৪২৩টি দলের ১ হাজার ৬০০ জনেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক অংশ নিচ্ছেন। বিশেষ করে এবারের আসরে ৩৩টি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান প্রথমবারের মতো যুক্ত হয়েছে, যা এই প্রতিযোগিতার ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রমাণ। চার দিনব্যাপী এই আয়োজনে মোট ২৭৮টি রোবটিক ম্যাচ এবং ৩৫টি প্রদর্শনীর আয়োজন করা হয়। এবারের প্রতিযোগিতায় এমন কিছু ইভেন্ট রাখা হয়েছে যা শিল্পক্ষেত্রের অত্যাধুনিক প্রযুক্তিগুলোকে সামনে নিয়ে এসেছে। এরমধ্যে রয়েছে হিউম্যানয়েড কমব্যাট টুর্নামেন্ট, এমবডিড ইন্টেলিজেন্সের জন্...

বিশ্বে এআই বৈষম্য চায় না চীন: ওয়াং ই

China, Tech news
কৃত্রিম বুদ্ধিমত্তা-এআই উন্নয়নকে সবার জন্য কল্যাণকর পথে এগিয়ে নিতে সমমনা দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। চীনের বন্দর নগরী শাংহাই-এ ইন্দোনেশিয়ার অর্থনৈতিকবিষয়ক সমন্বয়মন্ত্রী এয়ারলাঙ্গা হারতার্তোর সঙ্গে বৈঠকে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ২০২৬ সালের বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে যোগ দিতে চীনে আসা এয়ারলাঙ্গাকে স্বাগত জানান তিনি। ওয়াং ই বলেন, ‘বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থার (ডব্লিউএআইসিও) প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম হিসেবে ইন্দোনেশিয়ার যোগদান এআই সহযোগিতার প্রতি তাদের ইতিবাচক মনোভাবের প্রতিফলন।’ তিনি আরও বলেন,‘নতুন এই আন্তর্জাতিক সংস্থাটি মূলত গ্লোবাল সাউথের দেশের জন্য গড়ে তোলা হয়েছে। বিশ্বে কোন এআই বৈষম্য তৈরি হোক, তা চীন চায় না। প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার অধিকার ও সুযোগ প্রতিটি দেশেরই রয়েছে।’ ওয়াং ই আরও বলেন, ‘আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়...
নাচের ছন্দে মুখর ম্যাকাও

নাচের ছন্দে মুখর ম্যাকাও

China
বিভিন্ন দেশের তরুণ নৃত্যশিল্পীদের প্রাণবন্ত অংশগ্রহণে শুরু হয়েছে ম্যাকাও আন্তর্জাতিক যুব নৃত্য উৎসব ২০২৬। শনিবার ঐতিহাসিক রুইনস অব সেন্ট পলস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এবার ৩৩টি নৃত্যদলের ৮০০-এর বেশি তরুণ নৃত্যশিল্পী অংশ নিয়েছেন। শোভাযাত্রাটি রুইনস অব সেন্ট পলস থেকে শুরু হয়ে সেনাদো স্কয়ার পর্যন্ত এগিয়ে যায়। পথে পথে নৃত্যশিল্পীরা পরিবেশনা করেন এবং স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। ‘ড্যান্সিং ইয়ুথ, রাইজিং ফিউচার’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের উৎসবে রয়েছে ফ্ল্যাশমব পরিবেশনা, শিল্পবিষয়ক কর্মশালা এবং আলোকচিত্র প্রতিযোগিতাসহ নানা আয়োজন। চীনের সিছুয়ান প্রদেশ থেকে অংশ নেওয়া নৃত্যশিল্পী চৌ চিহাও বলেন, এটি তার ম্যাকাও সফরের প্রথম অভিজ্ঞতা। তিনি ছিয়াং জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরতে পেরে আনন্দিত। তার মতে, ...
চীনে তৈরি হল ১ লাখ ২০ হাজার উচ্চমানের ডেটাসেট

চীনে তৈরি হল ১ লাখ ২০ হাজার উচ্চমানের ডেটাসেট

China, Tech news
ডিজিটাল অর্থনীতির বিকাশে তথ্য বা ডেটা এখন নতুন যুগের জ্বালানি। এই সত্যকে সামনে রেখে চীন সরকার তাদের তথ্য ভাণ্ডারকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করার পথে বড় সাফল্য অর্জন করেছে। চীনের জাতীয় উপাত্ত প্রশাসনের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত প্রায় ১ লাখ ২০ হাজার উচ্চমানের ডেটাসেট তৈরি করা হয়েছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত গবেষণায় নতুন মাত্রা যোগ করবে। এ বছরের জুন মাসের শেষ নাগাদ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৈজ্ঞানিক গবেষণা, শিল্প উৎপাদন এবং স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে উচ্চমানের ডেটাসেটের মোট পরিমাণ ১ হাজার ৫৬৫ পেটাবাইটের বেশি। প্রথম প্রান্তিকের তুলনায় এই উপাত্তর পরিমাণ ৬০ শতাংশেরও বেশি। এই বিশাল পরিমাণের উপাত্ত কতটা বিশাল, তা বোঝাতে গিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যে, এটি চীনের ন্যাশনাল লাইব্রেরির মোট ডিজিটাল সম্পদের প্রায় ৫৪৭ গুণ। বিশেষজ্ঞরা মনে করছেন, চীনের এই উদ্যোগ কেবল একটি সংখ্যাগত উ...
কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে পিছিয়ে থাকবে না কোন দেশ: ওয়াং ই

কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে পিছিয়ে থাকবে না কোন দেশ: ওয়াং ই

China, Tech news
কৃত্রিম বুদ্ধিমত্তা-এআই উন্নয়নে কোন দেশের পিছিয়ে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শনিবার শাংহাইয়ে লেসোথোর পররাষ্ট্র ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক মন্ত্রী লিম্ফো তাউয়ের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। ওয়াং ই বলেন, এআই উন্নয়নে কোন দেশকে পিছিয়ে রাখা যাবে না। ওয়াং ই জানান, বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে অংশ নিতে এবং লেসোথো সরকারের পক্ষে বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থা-ডব্লিউএআইসিও প্রতিষ্ঠার চুক্তিতে স্বাক্ষর করতে চীনে এসেছেন লিম্ফো তাউ। ডব্লিউএআইসিও প্রতিষ্ঠার উদ্যোগের লক্ষ্য হল বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর সক্ষমতা বৃদ্ধি, এআইয়ের ইতিবাচক বিকাশে সহায়তা এবং মানবজাতির কল্যাণ নিশ্চিত করা। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, লেসোথোতে চীনা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ ও ব্যবসা শুরুর বিষয়ে উৎসাহ দেবে চীন। পাশ...
আন্তর্জাতিক রুটে প্রথমবার উড়বে চীনের নিজস্ব বিমান সি-৯১৯

আন্তর্জাতিক রুটে প্রথমবার উড়বে চীনের নিজস্ব বিমান সি-৯১৯

China
চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বৃহৎ যাত্রীবাহী উড়োজাহাজ সি-৯১৯ আগামী ১২ আগস্ট থেকে প্রথমবার আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। এয়ার চায়না জানিয়েছে যে, নতুন এই রুটে চীনের রাজধানী বেইজিং ও মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরের মধ্যে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালিত হবে। বেইজিংয়ের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৩টায় উড্ডয়ন করে ফ্লাইটটি বিকেল ৫টা ১৫ মিনিটে উলানবাটোরে পৌঁছাবে। ফিরতি ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উলানবাটোর থেকে ছেড়ে রাত ৮টা ৩৫ মিনিটে বেইজিংয়ে নামবে। চীনের বাণিজ্যিক বিমান চলাচল খাতে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত এই বিমানটি আন্তর্জাতিক রুটে যাত্রা দেশের নিজস্ব উড়োজাহাজ নির্মাণ সক্ষমতার অগ্রগতিকে আরও দৃশ্যমান করবে। সূত্র: সিএমজি বাংলা...
২০২৬ বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন: এআই যুগের মেধা-বাস্তুতন্ত্র ও শিল্প রূপান্তরে বিশেষ নজর

২০২৬ বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন: এআই যুগের মেধা-বাস্তুতন্ত্র ও শিল্প রূপান্তরে বিশেষ নজর

China
জুলাই ১৯: আজ (রোববার), "২০২৬ বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন তথা এআই বৈশ্বিক শাসন সংক্রান্ত উচ্চ-স্তরের সম্মেলন" অত্যন্ত সফলভাবে তার তৃতীয় দিনে পদার্পণ করেছে। আজ দিনভর সম্মেলন প্রাঙ্গণে একাধিক গুরুত্বপূর্ণ ফোরাম, সেমিনার এবং নতুন প্রযুক্তি উন্মোচন নিরবচ্ছিন্নভাবে অনুষ্ঠিত হচ্ছে। চলতি এই বিশ্ব সম্মেলনের বিভিন্ন উচ্চ-স্তরের ফোরাম এবং বিশাল প্রদর্শনী হলগুলো থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির "সম্পূর্ণ চেইন উদ্ভাবনী সাফল্য" প্রতিনিয়ত উন্মোচিত হচ্ছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক বৈশ্বিক শিল্প গবেষণা প্রতিবেদন, শিল্প সমন্বয় ও অংশীদারিত্ব সংস্থা, উন্নত ডিজিটাল প্ল্যাটফর্ম, বিভিন্ন বিশেষায়িত খাতের ব্যবহারিক সাফল্য এবং আন্তর্জাতিক এআই মানদণ্ড। এর মাধ্যমে এটি স্পষ্ট যে, কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক সুশাসনের ক্ষেত্রে বিশ্বনেতাদের শীর্ষ স্তরের যে ঐক্যমত, তা আজ মাঠ পর্যায়ে সম্পূর্ণভাবে বাস্তবায়িত হতে ...
শেনচৌ-২৩ ক্রুগণ মহাকাশে প্রায় দুই মাসে সুষ্ঠুভাবে একাধিক বৈজ্ঞানিক পরীক্ষা করেছেন

শেনচৌ-২৩ ক্রুগণ মহাকাশে প্রায় দুই মাসে সুষ্ঠুভাবে একাধিক বৈজ্ঞানিক পরীক্ষা করেছেন

China
জুলাই ১৯: জাতীয় মহাকাশ পরীক্ষাগারে, শেনচৌ-২৩ ক্রুর সদস্য চু ইয়াংচু, জাং জি ইউয়ান ও লাই কা ইং মহাকাশে প্রায় দুই মাস পূর্ণ করতে চলেছেন। তারা মহাকাশ বিজ্ঞান পরীক্ষা, মহাকাশ স্টেশন সমবায় প্ল্যাটফর্মের যত্ন এবং নিজেদের স্বাস্থ্য ব্যবস্থাপনা ক্ষেত্রে পদ্ধতিগতভাবে একাধিক কাজ সম্পন্ন করেছেন। মহাকাশ চিকিত্সা বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে, মহাকাশে মস্তিষ্কের তরঙ্গ পরীক্ষা সংক্রান্ত গবেষণা সফলভাবে করা হচ্ছে। শেনচৌ-২৩ ক্রু মস্তিষ্কের তরঙ্গ সংগ্রহকারী যন্ত্রপাতি ও ভিআর চশমা ব্যবহার করে একাধিক পরীক্ষা চালিয়েছেন। স্থলজ গবেষকরা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী গবেষণা চালাবেন। দীর্ঘমেয়াদী মহাকাশ পরিবেশে ভাইরাস ও শরীরের রোগ প্রতিরোধ-বিপাকের পারস্পরিক সম্পর্ক নিয়ে গবেষণা চলছে। তিন মহাকাশচারী লালা এবং পরিবেশগত পৃষ্ঠের জীবাণুর নমুনা সংগ্রহ করেছেন, যা হিমায়িত করার পর পৃথিবীতে পাঠানো হবে। এ ছাড়া, স্থলজ গবেষকরা সং...