জমে উঠছে ডিসি বইমেলা
ওয়াশিংটন ডিসি বইমেলা আমেরিকার ভার্জিনিয়ার আর্লিংটনের পেন্টাগন সিটি শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে শুরু হয়েছে। ২২ জুন আমরা বাঙালি ফাউন্ডেশন আয়োজিত দুই দিনব্যাপী এই মেলা ইতিমধ্যে জমেও উঠেছে।
কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কথাশিল্পী রোকেয়া হায়দার, লেখক হাসান মাহমুদ ও কবি সৈয়দ আল ফারুক যৌথভাবে এই মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী দিনে সকালে ছিল অতিথিদের সঙ্গে আলাপচারিতা, মঙ্গল শোভাযাত্রা ‘কায়মনে বাঙালি হ’। দুপুর ১২টার দিকে হোটেল লবিতে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পরে বইমেলার সূচনা, অতিথিদের বক্তৃতা, প্রধান উপদেষ্টার ভাষণ, বাংলাদেশ দূতাবাসের শুভেচ্ছা বক্তব্য, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বাণী, এই প্রজন্মের কথা, প্রজন্ম পরিবেশনা নিয়ে জমজমাট ছিল মেলা প্রাঙ্গণ।
প্রথম দিনে আসিফ এন্তাজ রবির বই পালিয়ে যাবার পর; শাহাব আহমেদের বই তিথোলসের তানপুরা; মোস্তফা তানিমের বই ভুল স্বর্গসহ বেনজির স...










