abc, Author at Mati News - Page 25 of 580
Tuesday, November 10

Author: abc

জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার পুরস্কার পেল চীনা প্রতিষ্ঠান

জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার পুরস্কার পেল চীনা প্রতিষ্ঠান

Agriculture Tips, China
ফসল পর্যবেক্ষণে বৈশ্বিক ক্লাউডভিত্তিক প্ল্যাটফর্ম ‘ক্রপওয়াচ’ তৈরির জন্য ২০২৬ সালের জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) অর্জন পুরস্কার পেয়েছে চীনা বিজ্ঞান একাডেমির মহাকাশ তথ্য গবেষণা ইনস্টিটিউট। শুক্রবার ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের সমাপনী অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়। গবেষক উ পিংফাংয়ের নেতৃত্বে তৈরি প্ল্যাটফর্মটি ৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে ফসলের অবস্থা পর্যবেক্ষণ এবং খাদ্যনিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করছে। প্ল্যাটফর্মটির প্রকাশিত কৃষি পর্যবেক্ষণ বুলেটিন এখন পর্যন্ত ১৭৩টি দেশ ও অঞ্চলের ব্যবহারকারীদের কাছে পৌঁছেছে। উ পিংফাং বলেন, তিন দশকেরও বেশি সময়ের গবেষণার স্বীকৃতি এ পুরস্কার। ভবিষ্যতে আরও বেশি দেশের ফসল পর্যবেক্ষণ সক্ষমতা বাড়ানো এবং ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে তাদের দল কাজ চালিয়ে যাবে। সূত্র: সিএমজি...
বাংলাদেশ-চীন যৌথ কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা

বাংলাদেশ-চীন যৌথ কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা

China, Education, শিক্ষা সংবাদ
কারিগরি শিক্ষা খাতের উন্নয়ন, যৌথ কারিগরি শিক্ষা কর্মসূচি চালু, বাংলাদেশ-চীন যৌথ কারিগরি এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ ও চীনের। বৃহস্পতিবার চীনের থিয়েনচিনে দেশটির শিক্ষা উপমন্ত্রী রেন ইউছুয়েনের সঙ্গে বাংলাদেশের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়গুলো উঠে আসে। শুক্রবার বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে বিদ্যমান বাংলাদেশি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য চীনা সরকারের বৃত্তি সম্প্রসারণ এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে কারিগরি শিক্ষার সংযোগ জোরদারে আলোচনা হয়। উভয়পক্ষ এমন উদ্যোগ বাস্তবায়নে দ্রুত পরবর্তী পদক্ষেপ নিতে সম্মত হয়েছে। এর আগে থিয়েনচিনে ২০২৬ সালের বিশ্ব কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়ন সম্মেলনের উদ্বোধনী অধিবেশন...
চীনে কারিগরি শিক্ষা উন্নয়ন সম্মেলনে বাংলাদেশের শিক্ষামন্ত্রীর তিন আহ্বান

চীনে কারিগরি শিক্ষা উন্নয়ন সম্মেলনে বাংলাদেশের শিক্ষামন্ত্রীর তিন আহ্বান

China, Education, শিক্ষা সংবাদ
‘চীন বিশ্ব কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়ন সম্মেলন’-এ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনটি গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছেন। শুক্রবার চীনের থিয়েনচিনে ২০২৬ সালের এ উদ্ভোধনী অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন তিনি। এ সময় মন্ত্রী দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভেট) খাতে জাতীয় রূপকল্প তুলে ধরেন। সম্মেলনে শিক্ষামন্ত্রী বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি তিনটি আহ্বান জানান—উদীয়মান প্রযুক্তি ও পরিবর্তিত কর্মপরিবেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে জাতীয় শিক্ষা ব্যবস্থা আরো অভিযোজনক্ষম ও গতিশীল করা; কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের বৈশ্বিক মানদণ্ড নিজ  নিজ দেশের অর্থনীতি, শ্রমবাজারের বাস্তবতা এবং জাতীয় উন্নয়নের অগ্রাধিকারের আলোকে অভিযোজিত করতে পারা। সবশেষ- সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প খাত, নিয়োগদাতা, আন্তর্জ...
‘হাইব্রিড গাড়ি ইস্যুতে চীন-ইইউ সমঝোতা উভয়ের জন্যই লাভজনক’

‘হাইব্রিড গাড়ি ইস্যুতে চীন-ইইউ সমঝোতা উভয়ের জন্যই লাভজনক’

China
হাইব্রিড গাড়ি নিয়ে চীন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে হওয়া সমঝোতাকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও উভয়পক্ষের জন্য লাভজনক উল্লেখ করেছে চীন। একই সঙ্গে ইইউর চাপের মুখে বেইজিং ছাড় দিয়েছে—এমন দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ কথা বলেন। এ সময় তিনি জানান, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম মেনে চলা, বাস্তবতাকে সম্মান এবং বৈষম্যহীনতার নীতির ভিত্তিতে দু’পক্ষের সমঝোতা হয়েছে। এ সময় মুখপাত্র আরও বলেন, এ সমঝোতা চীনা প্রতিষ্ঠানগুলোর বাস্তব স্বার্থ সুরক্ষায় কার্যকর ভূমিকা রেখেছে। পাশাপাশি ইইউ’র উদ্বেগ নিরসন এবং চীন-ইইউ বাণিজ্যিক বিরোধ আরও বাড়তে না দেওয়ার ক্ষেত্রেও এটি সহায়ক হয়েছে। তিনি বলেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ে চীন-ইইউ আলোচনার মূল উদ্দেশ্য হলো সংলাপ ও পরামর্শের মাধ্যমে মতপার্থক্য দূর করা। এ ছাড়াও উভয়পক্ষের উদ্বেগের সমাধা...
ওয়াং ই- জোরান মিলানোভিচ বৈঠক: চীনের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ক্রোয়েশিয়া

ওয়াং ই- জোরান মিলানোভিচ বৈঠক: চীনের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ক্রোয়েশিয়া

China
চীন ও ক্রোয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করা এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ। দুই দেশের উন্নয়ন ও জীবনধারার প্রতি পারস্পরিক শ্রদ্ধা এবং সংলাপের মাধ্যমে বোঝাপড়া ও আস্থা জোরদারের ওপরও তিনি গুরুত্ব দিয়েছেন। শুক্রবার ক্রোয়েশিয়া সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠকে এ কথা বলেন মিলানোভিচ। বৈঠকে মিলানোভিচ আরও বলেন, ‘গেল কয়েক দশকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে চীন। দেশটির শান্তিপূর্ণ উন্নয়ন কোন দেশের জন্য হুমকি নয়। আর, এ বিষয়টিকে সবার বস্তুনিষ্ঠ ও যুক্তিসংগত দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত। প্রতিটি দেশের নিজস্ব উন্নয়নপথ ও জীবনধারা রয়েছে। তাই পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ ও যোগাযোগের মাধ্যমে দেশগুলোর মধ্যে আস্থা বাড়ানো প্রয়োজন।’ চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রতি আন্তরিক শুভেচ্ছাও...
কারিগরি শিক্ষা সহযোগিতায় জোর চীনের উপপ্রধানমন্ত্রীর

কারিগরি শিক্ষা সহযোগিতায় জোর চীনের উপপ্রধানমন্ত্রীর

China
বৈশ্বিক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন চীনের উপপ্রধানমন্ত্রী তিং সুয়েসিয়াং। এ লক্ষ্যে নীতিগত যোগাযোগ বাড়ানো, বিভিন্ন দেশের বিধিবিধানের মধ্যে সমন্বয় এবং দক্ষ জনশক্তির আন্তঃসীমান্ত চলাচল সহজ করার ওপর তিনি গুরুত্ব দিয়েছেন। শুক্রবার চীনের থিয়েনচিনে শুরু হওয়া ২০২৬ বিশ্ব কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়ন সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ আহ্বান জানান এ উপপ্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বৃত্তিমূলক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রযুক্তিগত বিপ্লব ও শিল্প খাতের রূপান্তরের ফলে দক্ষ জনশক্তি তৈরির চাহিদাও বাড়ছে। তিং সুয়েসিয়াং বলেন, ডিজিটাল, বুদ্ধিমান এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সঙ্গে বৃত্তিমূলক শিক্ষার সমন্বয় বাড়াতে হবে। পাশাপাশি, স্বল্পোন্নত দেশ ও অঞ্চলগুলোকে সহায়তা এবং দক্ষতা প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে আন্তর্জাতিক সহ...
চীন-আজারবাইজান সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে: আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ওয়াং ই

চীন-আজারবাইজান সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে: আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ওয়াং ই

Default
সাম্প্রতিক বছরগুলোতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের কৌশলগত দিকনির্দেশনায় দুই দেশের সম্পর্ক দ্রুত এগিয়ে চলেছে। চীন-আজারবাইজান সম্পর্ক অভূতপূর্ব অগ্রগতি অর্জন করে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং ভবিষ্যতে আরও উন্নয়নের ব্যাপক সম্ভাবনা তৈরি করেছে। গত বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বায়রামভের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ওয়াং ই বলেন, দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদার হিসেবে চীন আজারবাইজানের উন্নয়ন ও পুনরুজ্জীবনের প্রচেষ্টায় সমর্থন অব্যাহত রাখবে। এশিয়ায় পারস্পরিক যোগাযোগ ও আস্থা বৃদ্ধির পদক্ষেপবিষয়ক সম্মেলন—সিআইসিএ’র সভাপতিত্বকালে আজারবাইজানের ভূমিকারও প্রশংসা করেন তিনি। একই সঙ্গে সিআইসিএ কাঠামো এবং আন্তর্জাতিক বিষয়ে আরও বড় ভূমিকা পালন...
দারিদ্র্য বিমোচনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করবে চীন

দারিদ্র্য বিমোচনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করবে চীন

China
দারিদ্র্য বিমোচনে সহযোগিতা জোরদার এবং এ ক্ষেত্রে অগ্রগতি ত্বরান্বিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করবে চীন। শুক্রবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। ১৭ অক্টোবর আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে এক সাংবাদিক জানতে চান, বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে দারিদ্র্য হ্রাসে চীনের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া, বৈশ্বিক দক্ষিণের দেশগুলোকেও দারিদ্র্য বিমোচনে মূল্যবান অভিজ্ঞতা দিয়েছে চীন। এ বিষয়ে বেইজিংয়ের মন্তব্য কী? জবাবে মাও নিং বলেন, চীন ঐতিহাসিকভাবে চরম দারিদ্র্য দূর করেছে এবং জাতিসংঘের ২০৩০ সালের টেকসই উন্নয়ন কর্মসূচিতে নির্ধারিত দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নির্ধারিত সময়ের ১০ বছর আগেই অর্জন করেছে। এর মধ্য দিয়ে জনগণকে কেন্দ্র করে বাস্তব পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার, ‘একজনও পিছিয়ে থাকবে না’—এই মানবিক দৃষ্টিভঙ্গি এবং নির্ধার...
জাপানের ক্ষমতাসীনদের পরমাণু অস্ত্র অর্জনের উচ্চাকাঙ্ক্ষা বাড়ছে: চীন

জাপানের ক্ষমতাসীনদের পরমাণু অস্ত্র অর্জনের উচ্চাকাঙ্ক্ষা বাড়ছে: চীন

China
জাপানের ক্ষমতাসীন কর্তৃপক্ষের ক্রমবর্ধমান পরমাণু অস্ত্র অর্জনের উচ্চাকাঙ্ক্ষা আবারও প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছে চীন। শুক্রবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। মাও নিং বলেন, জাপানের বর্তমান সরকার পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের দায়বদ্ধতা উপেক্ষা করছে। একই সঙ্গে ধাপে ধাপে পরমাণু অস্ত্রের ওপর বিধিনিষেধ শিথিল করার চেষ্টা করছে এবং মিত্রদেশগুলোর সঙ্গে ‘বর্ধিত প্রতিরোধ’ ব্যবস্থা জোরদারের উদ্যোগ নিচ্ছে। তিনি বলেন, জাপান ‘পারমাণবিক অস্ত্র না রাখার তিনটি নীতি’ পরিত্যাগ করার পরিকল্পনা করছে। পাশাপাশি দেশটি পারমাণবিক সাবমেরিন সংগ্রহের চেষ্টা করছে, এমনকি জাপানের ভূখণ্ডে পরমাণু অস্ত্র মোতায়েনের উদ্যোগও নিচ্ছে। এসব পদক্ষেপ এশিয়া তথা গোটা বিশ্বের শ...
দক্ষিণ চীন সাগরে অস্থিতিশীলতা সৃষ্টির তৎপরতা কঠোরভাবে প্রতিহত করবে চীন: প্রতিরক্ষা মন্ত্রণালয়

দক্ষিণ চীন সাগরে অস্থিতিশীলতা সৃষ্টির তৎপরতা কঠোরভাবে প্রতিহত করবে চীন: প্রতিরক্ষা মন্ত্রণালয়

China
দক্ষিণ চীন সাগরে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো তৎপরতা প্রতিহত করতে চীন দৃঢ় সংকল্প ও কার্যকর পদক্ষেপ নেবে। একই সঙ্গে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করবে বেইজিং। শুক্রবার বিকেলে সাম্প্রতিক সামরিক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল ছেন শি। সম্মেলনে সাংবাদিকরা জানান, সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফিলিপাইন সম্প্রতি হুয়াংইয়ান দ্বীপ ও রেন আই রিফ এলাকায় একাধিকবার উসকানিমূলক তৎপরতা চালিয়েছে। দেশটি আরও বলেছে, নিজেদের ‘ভূখণ্ডে’ চীনের নির্দেশ মেনে চলবে না তারা। এ ছাড়া, ফিলিপাইনের সামরিক বাহিনীর দাবি, গত সেপ্টেম্বর মাসে চুং ইয়ে দ্বীপ, শিয়ানবিন রিফসহ সংশ্লিষ্ট সমুদ্র এলাকায় শতাধিক চীনা নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ নিয়মিতভাবে উপস্থিত ছিল। ফিলিপাইনের দাবি, নিজেদের অধিকার রক্ষায় দেশটির সংকল্প দুর্বল করাই চীনের উদ্দেশ্য। এসব বিষয়ে...
১০০ বছরে হুনান বিশ্ববিদ্যালয়: হাজার বছরের জ্ঞানচর্চার ধারা এগিয়ে নেওয়ার আহ্বান প্রেসিডেন্ট সি চিন পিংয়ের

১০০ বছরে হুনান বিশ্ববিদ্যালয়: হাজার বছরের জ্ঞানচর্চার ধারা এগিয়ে নেওয়ার আহ্বান প্রেসিডেন্ট সি চিন পিংয়ের

China
হুনান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তি উপলক্ষে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং আজ। শুক্রবার পাঠানো অভিনন্দনবার্তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং দেশ-বিদেশের সাবেক শিক্ষার্থীদের অভিনন্দন জানান তিনি। বার্তায় সি চিন পিং বলেন, হুনান বিশ্ববিদ্যালয় যেন নতুন যুগে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের আদর্শকে পথনির্দেশক হিসেবে গ্রহণ করে, গৌরবময় বিপ্লবী ঐতিহ্য ধরে রাখে এবং হাজার বছরের শিক্ষাপ্রতিষ্ঠান ইউয়েলু একাডেমির জ্ঞানচর্চার ধারা এগিয়ে নিয়ে যায়। বিশ্ববিদ্যালয়কে ‘বাস্তবতার ভিত্তিতে সত্য অনুসন্ধান’ এবং ‘সবার আগে এগিয়ে যাওয়ার সাহস’—এই চেতনা ধারণ করে শিক্ষার মান ও মানদণ্ড ক্রমাগত উন্নত করার আহ্বান জানান তিনি। দেশের কাজে বা...
দুই-রাষ্ট্রই ফিলিস্তিন সমস্যার সমাধানের সঠিক পথ: ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ওয়াং ই

দুই-রাষ্ট্রই ফিলিস্তিন সমস্যার সমাধানের সঠিক পথ: ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ওয়াং ই

China
১৬ অক্টোবর: মধ্যপ্রাচ্যে শান্তি ও পুনর্মিলন প্রতিষ্ঠা চীনের মধ্যপ্রাচ্য নীতির ভিত্তি। চীন সব সময় মনে করে, ফিলিস্তিন সমস্যা এই শতাব্দীর সবচেয়ে বড় ঐতিহাসিক অবিচার। আর ‘দুই-রাষ্ট্র সমাধান’ই ফিলিস্তিন সমস্যা সমাধানের সঠিক পথ। গত বৃহস্পতিবার আজারবাইজানের বাকুতে এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধিবিষয়ক সম্মেলনের (সিআইসিএ) শীর্ষ সম্মেলনের ফাঁকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে বৈঠকে এ কথা বলেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠকে হারজোগ বলেন, ইহুদি ও চীনা জাতির মধ্যে দীর্ঘদিনের যোগাযোগের ইতিহাস রয়েছে। ফ্যাসিবাদবিরোধী যুদ্ধে দুই পক্ষ একে অপরকে সহায়তা করেছে। দুই দেশের জনগণের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্ব ইতিহাসের স্মরণীয় অধ্যায় হয়ে আছে। তিনি বলেন, ইসরায়েল দৃঢ়ভাবে এক-চীন নীতি অনুসরণ করে এবং চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নি...
গ্লোবাল গভর্নেন্স ফোরাম ২০২৬-এর তারিখ ঘোষণা

গ্লোবাল গভর্নেন্স ফোরাম ২০২৬-এর তারিখ ঘোষণা

China
হ্যবেই প্রদেশের সিয়োংআন নিউ এরিয়ায় অনুষ্ঠিত হবে গ্লোবাল গভর্নেন্স ফোরাম (সিয়োংআন) ২০২৬। ২৩ থেকে ২৫ অক্টোবর এ ফোরাম অনুষ্ঠিত হবে। চীনা জনগণের কূটনৈতিক গবেষণা সমিতির আয়োজনে এবারের ফোরামের প্রতিপাদ্য ‘আস্থা ও সহযোগিতা পুনর্গঠন: শতাব্দীর পরিবর্তন এবং বৈশ্বিক শাসনের সংস্কার ও উন্নয়ন’। ৯০টিরও বেশি দেশের ১৮০ জনেরও বেশি অতিথি অংশ নেবেন ফোরামে। চীনা পক্ষের অংশগ্রহণকারী অতিথি প্রায় ১৮০ জন। ফোরামের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, সাধারণ অধিবেশনে বক্তব্য, ৫টি বিভাগের উপ-ফোরামে ২২টি সেমিনার এবং একাধিক সহযোগী কার্যক্রম। ফোরাম চলাকালে অংশগ্রহণকারী প্রতিনিধি ও গণমাধ্যমের জন্য সিয়োংআন নিউ এরিয়ার প্রতিনিধিত্বমূলক প্রকল্পগুলোতে মাঠ পরিদর্শনের ব্যবস্থা থাকবে। সূত্র: সিএমজি...
আঙ্কারার সঙ্গে কৌশলগত সহযোগিতা নতুন উচ্চতায় নিতে আগ্রহী বেইজিং: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ওয়াং ই

আঙ্কারার সঙ্গে কৌশলগত সহযোগিতা নতুন উচ্চতায় নিতে আগ্রহী বেইজিং: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ওয়াং ই

China
চীন ও তুরস্কের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশের কৌশলগত সহযোগিতা আরও গভীর করা তাদের জনগণের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে, এটি বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারেও অবদান রাখবে। গত বৃহস্পতিবার আজারবাইজানের বাকুতে এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা বিনির্মাণবিষয়ক সম্মেলনের (সিআইসিএ) শীর্ষ সম্মেলনের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠকে এসব কথা বলেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠকে ওয়াং ই আরও বলেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকীকে কাজে লাগিয়ে রাষ্ট্রপ্রধানদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন এবং দ্বিপক্ষীয় কৌশলগত সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে তুরস্কের সঙ্গে কাজ করতে আগ্রহী বেইজিং। ওয়াং ই বলেন, চীনের নিরাপত্তা উদ্বেগের প্রতি গুরুত্ব দেওয়ার বিষয়ে তুরস্কের...
শূন্য শুল্ক ও সবুজ চ্যানেল নীতি-সুবিধা কাজে লাগাতে পারে বতসোয়ানা: দুমা বোকোর সঙ্গে সাক্ষাতে লি ছিয়াং

শূন্য শুল্ক ও সবুজ চ্যানেল নীতি-সুবিধা কাজে লাগাতে পারে বতসোয়ানা: দুমা বোকোর সঙ্গে সাক্ষাতে লি ছিয়াং

China
সাম্প্রতিক বছরগুলোতে উন্নয়নের ধারা বজায় রেখেছে চীন-বতসোয়ানা সম্পর্ক। চীন বতসোয়ানার সঙ্গে উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা গড়ে তুলতে এবং অর্থনৈতিক পারস্পরিক সম্পূরক সুবিধাগুলো আরও ভালোভাবে কাজে লাগাতে আগ্রহী। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক যৌথ কমিটির মাধ্যমে খনন, ডিজিটাল প্রযুক্তি, সবুজ জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীর করতেও ইচ্ছুক চীন। ১৫ অক্টোবর বিকেলে বেইজিংয়ের গণমহাভবনে চীন সফরে আসা বতসোয়ানার প্রেসিডেন্ট দুমা বোকোর সঙ্গে সাক্ষাতে এসব কথা বলেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। লি ছিয়াং জানান, গতকাল প্রেসিডেন্ট সি চিন পিং প্রেসিডেন্টের বোকোর সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই দেশের সম্পর্ক গভীর করার জন্য একটি নতুন পরিকল্পনাও তৈরি করেছেন প্রেসিডেন্ট সি। তিনি আরও বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের কৌশলগত নেতৃত্ব অনুসরণ করে রাজনৈতিক পারস্পরিক বিশ্বাস আরও সুদৃ...