abc, Author at Mati News - Page 24 of 524
Monday, September 14

Author: abc

বুধবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা জ্বালানি প্রতিমন্ত্রীর

বুধবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা জ্বালানি প্রতিমন্ত্রীর

সারাদেশ
গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আশা প্রকাশ করে বলেন, বুধবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।সংকটের কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছানোয় দুঃখপ্রকাশ করে তিনি বলেন, সামিট টার্মিনালে বৈরী আবহাওয়ার কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খালাস করতে না পারা এবং এক্সিলারেট টার্মিনাল পূর্ণ সক্ষমতায় চালাতে না পারায় পরিস্থিতি জটিল হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দুটি টার্মিনালের মাধ্যমে গ্যাস সরবরাহের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এক্সিলারেট টার্মিনাল বর্তমানে বয়লারজনিত সমস্যার কারণে ৫০ শতাংশ সক্ষমতায় চলছে।মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘‘অবশ্যই, ভোগান্তি চরমে। এ ব্যাপারে কোনো দ্...
চীনের আন্তর্জাতিক জার্নাল ‘ভিটা’-র প্রথম সংস্করণ প্রকাশিত

চীনের আন্তর্জাতিক জার্নাল ‘ভিটা’-র প্রথম সংস্করণ প্রকাশিত

China
আজ (বুধবার) চীনের জীববিজ্ঞান ক্ষেত্রের আন্তর্জাতিক জার্নাল ‘ভিটা’ (Vita)-র প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছে। ‘ভিটা’ শব্দটি ল্যাটিন ভাষা থেকে এসেছে, যার অর্থ ‘জীবন’। জার্নালের উদ্যোক্তা হচ্ছে লাইফ সায়েন্সেস ওপেন অ্যালায়েন্স। এ সংস্থা মূলত চীনের মূল ভূখণ্ড, এবং হংকং ও ম্যাকাওয়ের ১৫টি উচ্চমানের বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এবং ২০২৫ সালের ১২ আগস্ট হংকং-এ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। বর্তমানে এই জোটে মূল ভূখণ্ড ও হংকং-ম্যাকাও-এর মোট ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ও সংস্থা অন্তর্ভুক্ত আছে। জোটটি উচ্চমানের প্রযুক্তি জার্নাল ও আন্তর্জাতিক গবেষণা তথ্যের উন্মুক্ত প্ল্যাটফর্ম নির্মাণের ওপর গুরুত্ব দেয়। ‘ভিটা’ জার্নাল ‘প্রধান জার্নাল + উপ-জার্নাল’ মডেলে পরিচালিত হবে। এর মান আন্তর্জাতিক তিনটি শীর্ষ জার্নাল ও তাদের উপ-জার্নালের সমতুল্য রাখা হবে বলে জানা গেছে। সূত্র: সিএমজি...
চীন-ইন্দোনেশিয়ার যৌথ মহড়ার প্রস্তুতি

চীন-ইন্দোনেশিয়ার যৌথ মহড়ার প্রস্তুতি

China
আগস্টের মাঝামাঝি সময়ে চীনের তাইওয়ান দ্বীপের পূর্বাঞ্চলীয় জলসীমায় যৌথ নৌ নেভিগেশন মহড়া চালাবে চীন ও ইন্দোনেশিয়ার নৌবাহিনী। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই মহড়ায় দু’দেশের নৌবাহিনীর ফ্রিগেটগুলো অংশ নেবে। এ সময় যোগাযোগ ব্যবস্থা ও সমুদ্রে জাহাজে জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহসহ নানা নৌ-অনুশীলন পরিচালনা করা হবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ার মূল লক্ষ্য হলো দু’দেশের নৌবাহিনীর যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানো এবং বাস্তবভিত্তিক সামরিক সহযোগিতা আরও গভীর করা। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেও এ মহড়া ভূমিকা রাখবে বলে আশাবাদী চীন। চীন ও ইন্দোনেশিয়ার নৌবাহিনীর নিয়মিত সামরিক যোগাযোগ ও সহযোগিতার অংশ হিসেবেই এ যৌথ মহড়ার আয়োজন করা হচ্ছে। সূত্র: সিএমজি...
চীনে ভ্রমণের আমন্ত্রণ ইলন মাস্কের

চীনে ভ্রমণের আমন্ত্রণ ইলন মাস্কের

China
টেসলার সিইও ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, ‘চীন খুবই চমৎকার। সবাইকে চীনে ভ্রমণের আমন্ত্রণ জানাই!’ গতকাল (মঙ্গলবার) টেসলার চীনের ব্যবসা-সংক্রান্ত একটি পোস্টে এ মন্তব্য করেন তিনি। ইলন মাস্কের মা মেয়ার মাস্কও ওই পোস্টে মন্তব্য করে বলেন, ‘আমি একমত।’ তিনি লেখেন, চীনের প্রতিটি শহরেরই নিজস্ব বৈশিষ্ট্য ও আকর্ষণ রয়েছে। সেখানে রয়েছে অসংখ্য সাংস্কৃতিক দর্শনীয় স্থান। চীনের স্থাপত্য, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল সড়ক এবং নিরাপদ পরিবেশের প্রশংসা করেন তিনি। তার মতে, চীনের মানুষ ভদ্র, পরিশ্রমী এবং অন্যদের প্রতি শ্রদ্ধাশীল। চীনে ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালিত জরিপে দেখা গেছে, বিদেশি নাগরিকদের মধ্যে চীন সম্পর্কে ইতিবাচক মনোভাব ক্রমেই বাড়ছে। সূত্র: সিএমজি...
যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘চীনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বিজ্ঞপ্তি’র বিরুদ্ধে বেইজিংয়ের দৃঢ় প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘চীনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বিজ্ঞপ্তি’র বিরুদ্ধে বেইজিংয়ের দৃঢ় প্রতিবাদ

China
মার্কিন প্রতিনিধির তথাকথিত ‘চীনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বিজ্ঞপ্তি’ নিয়ে করা মন্তব্যের জোরালো প্রতিবাদ জানিয়েছে চীন। গতকাল (মঙ্গলবার) জেনিভায় নিরস্ত্রীকরণবিষয়ক আলোচনার অধিবেশনে করা ওই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন চীনের নিরস্ত্রীকরণবিষয়ক দূত লি ছি চিয়াং। তিনি জোর দিয়ে বলেন, চীনের যৌক্তিক প্রতিরক্ষামূলক সক্ষমতার আধুনিকায়ন নিয়ে কেউ অযথা সন্দেহ প্রকাশ করতে পারে না। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনা আগাম জানানোর বিষয়ে চীনের সিদ্ধান্তকে ভূরাজনৈতিক স্বার্থের কাছে জিম্মি করা উচিত নয়। লি ছি চিয়াং বলেন, নিরস্ত্রীকরণবিষয়ক আলোচনার অপব্যবহার করে রাজনৈতিক কারসাজির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধেও দৃঢ় প্রতিবাদ জানায় চীন। এদিনের অধিবেশনে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ তথাকথিত ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বিজ্ঞপ্তি’ নিয়ে মন্তব্য করে এবং ভিত্তিহীনভাবে জুলাই মাসে ‘চীনের ব্যালিস্টিক ক্ষে...
চীনের পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন ক্ষমতা ৮০ লাখ মেট্রিক টন তেল সমতুল্য

চীনের পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন ক্ষমতা ৮০ লাখ মেট্রিক টন তেল সমতুল্য

China
২০২৫ সালের শেষ নাগাদ চীনের মোট পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন সক্ষমতা প্রতি বছর প্রায় ৮০ লাখ মেট্রিক টন তেল সমতুল্যে পৌঁছেছে। দেশটির জাতীয় জ্বালানি প্রশাসন (এনইএ) সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পরিবেশবান্ধব জ্বালানি বলতে গ্রিন মিথানল, গ্রিন সিন্থেটিক অ্যামোনিয়া, টেকসই বিমান জ্বালানি, বায়োফুয়েল ইথানল, বায়োডিজেল এবং বায়ো-ন্যাচারাল গ্যাসের মতো স্বল্প কার্বনযুক্ত বিকল্প জ্বালানিগুলোকে বোঝায়। এনইএর প্রতিবেদনে বলা হয়েছে, শিপিং বা সামুদ্রিক পরিবহন, বিমান চলাচল, সড়ক পরিবহন এবং শিল্পের মতো একাধিক খাতে গ্রিন ফুয়েলের প্রয়োগের ক্ষেত্র প্রসারিত হয়েছে। সূত্র: সিএমজি...
রোমানিয়া ও ক্রোয়েশিয়ায় নতুন রুট চালু করবে এয়ার চায়না

রোমানিয়া ও ক্রোয়েশিয়ায় নতুন রুট চালু করবে এয়ার চায়না

China
ইউরোপের আরও দুই দেশে নতুন বিমান রুট চালু করতে যাচ্ছে চীনের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার চায়না। আগামী ৪ সেপ্টেম্বর থেকে বেইজিং-রোমানিয়া-ক্রোয়েশিয়া রুটে ফ্লাইট চালু হবে। নতুন এই রুটে চীনের বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমানিয়ার রাজধানী বুখারেস্ট হয়ে ক্রোয়েশিয়ার প্রধান শহর জাগরেব পর্যন্ত ফ্লাইট পরিচালনা করা হবে। সপ্তাহে তিন দিন সোমবার, বুধবার ও শুক্রবার এই রুটে ফ্লাইট চলবে। এর আগে জুলাইয়ে বেইজিং থেকে ইতালির ভেনিস রুটে ফ্লাইট চালু করেছে এয়ার চায়না। ইউরোপে নিজেদের বিমান যোগাযোগ ব্যবস্থা আরও বাড়াতে এবং ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করতে এসব নতুন রুট চালু করা হচ্ছে। বর্তমানে এয়ার চায়না ইউরোপের ২৭টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। এসব গন্তব্যে প্রতি সপ্তাহে প্রায় ২৬০টি ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইনটি। সূত্র: সিএমজি...
চীনের নিংসিয়া ও সিঙ্গাপুরের মধ্যে নতুন আন্তর্জাতিক বিমান রুট চালু

চীনের নিংসিয়া ও সিঙ্গাপুরের মধ্যে নতুন আন্তর্জাতিক বিমান রুট চালু

China, Travel Destinations
উত্তরপশ্চিম চীনের নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের ইনছুয়ান এবং দক্ষিণ চীনের কুয়াংচৌ হয়ে সিঙ্গাপুরের মধ্যে নতুন আন্তর্জাতিক রুটে সরাসরি ফ্লাইট চালু হয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে এ রুট চালু করা হয়। এর মাধ্যমে উত্তরপশ্চিম চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বিমান যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রতিদিন পরিচালিত এই রুটটি উত্তরপশ্চিম চীন, কুয়াংতোং-হংকং-মাকাও গ্রেটার বে এরিয়া (জিবিএ) এবং সিঙ্গাপুর—এই তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চলকে সংযুক্ত করেছে। এটি যাত্রী যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক পর্যটনের আদান-প্রদানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে কাজ করবে। সূত্র: সিএমজি...
পরিবেশ সুরক্ষায় নতুন পরিকল্পনা চীনের

পরিবেশ সুরক্ষায় নতুন পরিকল্পনা চীনের

China
পরিবেশবান্ধব আধুনিকায়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২০২৬-২০৩০ মেয়াদে পরিবেশ সংরক্ষণ জোরদারের কাজ আরও গতিশীল করবে চীন। সম্প্রতি প্রকাশিত একটি যৌথ উন্নয়ন পরিকল্পনায় এই তথ্য জানানো হয়েছে। পরিবেশ ও পরিবেশগত গুরুত্বসম্পন্ন বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রাকৃতিক সম্পদ মন্ত্রনালয়সহ অন্যান্য বিভাগ যৌথভাবে এই পরিকল্পনাটি জারি করেছে। এতে বলা হয়েছে, চীন দেশের ইকোসিস্টেমের মান ধারাবাহিকভাবে উন্নত করা, এর বৈচিত্র্য, স্থিতিস্থাপকতা ও সহনশীলতা বৃদ্ধি এবং দেশের পরিবেশগত নিরাপত্তা আরও ভালোভাবে নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করেছে। পরিকল্পনায় এই মেয়াদের জন্য বেশ কিছু সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—দেশের মোট আয়তনের অন্তত ১৮ শতাংশ সংরক্ষিত এলাকার আওতাভুক্ত রাখা এবং ইকোলজিক্যাল কোয়ালিটি ইনডেক্স বাড়িয়ে ৮৬ দশমিক ৫-এ উন্নীত করা। এছাড়া মাটি ও পানি সংরক্ষণ হার ৭৪ শতাংশের ওপরে উন্নীত করা এব...
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান চীনের

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান চীনের

China
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাত ও সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। চলমান সহিংসতায় বেসামরিক মানুষের প্রাণহানিতেও চীন অত্যন্ত দুঃখিত। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও ফিলিস্তিন ইস্যুকে উপেক্ষা করা যাবে না। আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত সংঘাত ও সহিংসতা বন্ধ, নিরীহ মানুষের জীবন রক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে। ফু ছোং বলেন, পশ্চিম তীর ও গাজায় পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এতে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ আরও বেড়েছে। পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ, ধর্মীয় স্থাপনায় হামলা, শরণার্থী শিবির অবরোধ ও ব্যাপক গ্রেপ্তারের পাশাপাশি বসতি স্থাপনকারীদের সহিংসতাও বাড়ছে ব...
এডেন উপসাগর ও সোমালি জলসীমায় চীনের ৪৯তম নৌবহরের যাত্রা

এডেন উপসাগর ও সোমালি জলসীমায় চীনের ৪৯তম নৌবহরের যাত্রা

China
চীনের গণমুক্তি ফৌজ (পিএলএ) নৌবাহিনীর ৪৯তম নৌ-এসকর্ট বহর এডেন উপসাগর ও সোমালিয়ার জলসীমায় নিরাপত্তা মিশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। বুধবার সকালে দক্ষিণ চীনের হাইনান প্রদেশের সানইয়া থেকে বহরটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। বহরে রয়েছে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার খুনমিং, গাইডেড-মিসাইল ফ্রিগেট ইউয়েয়াং এবং সমন্বিত সরবরাহ জাহাজ লুওমাহু। এছাড়া বহরের সঙ্গে কয়েক ডজন বিশেষ অভিযান পরিচালনাকারী সদস্য ও দুটি হেলিকপ্টার রয়েছে। এটি ডেস্ট্রয়ার কুনমিংয়ের প্রথম এসকর্ট মিশন। বহরটি গত বছরের অক্টোবরে যাত্রা করা চীনের ৪৮তম এসকর্ট বহরের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের আওতায় চীন ২০০৮ সাল থেকে এডেন উপসাগর ও সোমালি জলসীমায় নিয়মিত নৌ-এসকর্ট কার্যক্রম পরিচালনা করে আসছে। আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা, চীনা ও বিদেশি বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দেওয়া এবং বিপদগ্রস্ত...
ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান

ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান

China
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী হয়েছে চীনের মুদ্রা রেনমিনবি বা ইউয়ান। সোমবার চীনের বৈদেশিক মুদ্রা বাণিজ্য ব্যবস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, ডলারের বিপরীতে ইউয়ানের কেন্দ্রীয় সমতা হার ১৮ পিপস শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে ৬.৭৮৮২ ইউয়ানে। চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারের প্রতি কার্যদিবসে ইউয়ানের মূল্য কেন্দ্রীয় মধ্যবর্তী মূল্য থেকে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে। এই কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয় আন্তঃব্যাংক বাজার খোলার আগে বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড়ের ভিত্তিতে। সূত্র: সিএমজি...
প্রথম আন্তর্জাতিক রুটে উড়বে চীনের তৈরি সি৯১৯

প্রথম আন্তর্জাতিক রুটে উড়বে চীনের তৈরি সি৯১৯

China
চীনের তৈরি যাত্রীবাহী উড়োজাহাজ সি৯১৯ বুধবার প্রথমবারের মতো আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। চীনের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার চায়না এই ফ্লাইট পরিচালনা করবে। প্রথম আন্তর্জাতিক রুটে সি৯১৯ চীনের রাজধানী বেইজিং থেকে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে যাতায়াত করবে। চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সি৯১৯ এর আগে শুধু দেশের অভ্যন্তরীণ রুটে চলাচল করেছে। এবার আন্তর্জাতিক রুটে যাত্রা শুরু করায় উড়োজাহাজটির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, ১০ আগস্ট পর্যন্ত সি৯১৯ মোট ২৫টি শহরকে যুক্ত করে ৫৭টি রুটে চলাচল করেছে। এ সময় উড়োজাহাজটিতে ৭৫ লাখের বেশি যাত্রী ভ্রমণ করেছেন। সূত্র: সিএমজি...
ভূমিকম্পে কলম্বিয়াকে মানবিক সহায়তা দিতে প্রস্তুত চীন

ভূমিকম্পে কলম্বিয়াকে মানবিক সহায়তা দিতে প্রস্তুত চীন

China
শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়ার বিভিন্ন জায়গায়। ধ্বংসস্তূপ সরানোর পাশাপাশি আটকে পড়াদের উদ্ধারে এক হয়ে লড়ছে দেশটির জরুরি বিভাগ থেকে শুরু করে সাধারণ মানুষ। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা দিতে প্রস্তুত চীন। মঙ্গলবার এ কথা জানান চীন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা-সিআইডিসিএ’র মুখপাত্র থাং ইং। দেশটির ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৮০ জনে। আহত আরও অনেকে। এ অবস্থায় চীনা মুখপাত্র বলেন, সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্পে কলম্বিয়ায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিস্থিতির উপর গভীর নজর রাখছে বেইজিং। কলম্বিয়ার প্রয়োজনের ভিত্তিতে উপযুক্ত উপায়ে দেশটিকে সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করবে চীন। দেশের সক্ষমতার মধ্যে থেকে ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে মানবিক সহায়তা দিতে বেইজিং প্রস্তুত বলেও জানান থাই ইং। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্যোগ মোকাব...
‘একচীন নীতি’ মেনে চলতে পিআইএফকে বেইজিংয়ের আহ্বান

‘একচীন নীতি’ মেনে চলতে পিআইএফকে বেইজিংয়ের আহ্বান

China
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরাম-পিআইএফ সচিবালয়কে ‘একচীন নীতি’ মেনে চলা এবং চীনের তাইওয়ান সংক্রান্ত বিষয়গুলো যথাযথভাবে পরিচালনার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন বলেন, ‘আন্তর্জাতিক সংস্থার কার্যক্রমে তাইওয়ান অঞ্চল নিয়ে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট ও ধারাবাহিক। তা অবশ্যই ‘একচীন নীতি’র ভিত্তিতে পরিচালিত হতে হবে। পিআইএফের এক কর্মকর্তার বরাতে এক সাংবাদিক জানান, আগামী ৩০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পালাউয়ে অনুষ্ঠেয় ফোরামের বার্ষিক নেতাদের বৈঠকে তাইওয়ান অংশ নেবে। এর আগে চীনের প্রতিবাদের পর সলোমন দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত গেল বছরের বৈঠকে তাইওয়ানকে অংশ নিতে দেওয়া হয়নি। এ প্রসঙ্গে কুও চিয়াখুন বলেন, ‘একচীন নীতি’ জাতিসংঘ সাধারণ পরিষদের ২৭৫৮ নম্বর প্রস্তাব এবং আন্তর্জাতিক সম্পর্কের স্বীকৃত মৌলিক নীতি ও বিশ্ব সম্প্রদায়ের ব্যাপক ঐকমত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্...