abc, Author at Mati News - Page 4 of 568
Wednesday, October 28

Author: abc

চীনে দুর্নীতিবিরোধী নজরদারি আরও কঠোর করার নির্দেশ

চীনে দুর্নীতিবিরোধী নজরদারি আরও কঠোর করার নির্দেশ

Default
চীনজুড়ে দুর্নীতিবিরোধী নজরদারি আরও কঠোর ও উন্নত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির শীর্ষ দুর্নীতিবিরোধী কর্মকর্তা লি সি। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিকব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং শৃঙ্খলা সংক্রান্ত পরিদর্শন বিষয়ক কেন্দ্রীয় শীর্ষ সমন্বয় দলের প্রধান লি সি সম্প্রতি আয়োজিত জাতীয় শৃঙ্খলা পরিদর্শন সংক্রান্ত এক সভায় এই আহ্বান জানান। উক্ত সম্মেলনের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে ২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির অষ্টম দফার বিশেষ শৃঙ্খলা পরিদর্শনের কার্যক্রম উদ্বোধন ঘোষণা করা হয়। এই দফায় মোট ৩২টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সরকারি দফতরকে পরিদর্শনের আওতায় রাখা হয়েছে। তালিকায় চীনের শিক্ষা মন্ত্রণালয় ছাড়াও দেশটির শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান পিকিং বিশ্ববিদ্যালয় এবং সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের মতো খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে। সম্মেলনে লি সি জোর দিয়ে বলেন...
নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের

নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের

China
নতুন করে একগুচ্ছ ইন্টারনেট স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে চীন। রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনান থেকে ‘লং মার্চ-৮এ’ রকেটের মাধ্যমে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়। চীনের স্থানীয় সময় সকাল ১০টা ৩ মিনিটে হাইনান বাণিজ্যিক মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে রকেটটি যাত্রা শুরু করে। উৎক্ষেপণের পর স্যাটেলাইটগুলো নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। এটি চীনের নিম্নকক্ষপথের ইন্টারনেট স্যাটেলাইটের ২৮তম বহর। সূত্র: সিএমজি...
সিচাংয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আশ্রয়ে পৌঁছাল ৫০০ বিশেষ ঘর

সিচাংয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আশ্রয়ে পৌঁছাল ৫০০ বিশেষ ঘর

China
চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসনে ৫০০টি অস্থায়ী প্রিফ্যাব্রিকেটেড ঘর পৌঁছেছে। শনিবার ভোরে মারু শহরে এসব ঘর পৌঁছানোর পরপরই সেগুলো স্থাপনের কাজ শুরু করেন নির্মাণকর্মীরা। বৃহস্পতিবার রাত ১০টা ৩৩ মিনিটে সিচাংয়ের নাগছু শহরের বাছেন কাউন্টিতে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি মারু শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রেন ও নির্মাণকর্মীদের সমন্বয়ে প্রতিটি অস্থায়ী ঘর মাত্র তিন থেকে পাঁচ মিনিটে স্থাপন করা সম্ভব হচ্ছে। ঘরগুলো অগ্নিরোধী ও পানিরোধী উপকরণে তৈরি। দেয়ালের ভেতরে বিশেষ স্পঞ্জের স্তর থাকায় তাপ নিরোধক সুবিধার পাশাপাশি আগুনের ঝুঁকি কমাতেও সহায়তা করবে। প্রতিটি ঘরে বৈদ্যুতিক আলো ও আগাম সংযুক্ত তারের ব্যবস্থা রয়েছে। বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেই আলো জ্বালানো যাবে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের দ্...
যুক্তরাষ্ট্রের নতুন বিনিয়োগ নিষেধাজ্ঞার সমালোচনা চীনের

যুক্তরাষ্ট্রের নতুন বিনিয়োগ নিষেধাজ্ঞার সমালোচনা চীনের

China
চীনে মার্কিন বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে বেইজিং। চীনের বাণিজ্য মন্ত্রণালয় শনিবার বলেছে, ওয়াশিংটনের এ উদ্যোগ বৈষম্যমূলক এবং জাতীয় নিরাপত্তার ধারণার অতিরিক্ত প্রয়োগের একটি উদাহরণ। মার্কিন ট্রেজারি বিভাগের বিদেশে বিনিয়োগসংক্রান্ত নিরাপত্তা কর্মসূচির প্রস্তাবিত সংশোধনী নিয়ে গণমতামত আহ্বানের প্রেক্ষাপটে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ প্রতিক্রিয়া জানান। মুখপাত্র বলেন, প্রস্তাবিত বিধিনিষেধ দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্যের পরিপন্থী। এটি চীন ও মার্কিন প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা ব্যাহত করবে এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে। তিনি আরও বলেন, চীনে বিনিয়োগের ওপর মার্কিন বিধিনিষেধ শুধু দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার ক্ষতি করবে না, বরং মার্কিন কোম্পা...
চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’

চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’

China
চোখের চিকিৎসায় চীনে যেতে আগ্রহী বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করতে বিশেষ ‘গ্রিন চ্যানেল’ চালু করা হয়েছে। এর আওতায় চীনে যাওয়ার আগেই চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় নথি পর্যালোচনা, হাসপাতালে অগ্রাধিকারভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট, দোভাষী সহায়তা এবং চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরে ফলোআপের সুযোগ পাবেন রোগীরা। শনিবার চীনের খুনমিংয়ে খুনমিং হুয়াসিয়া আই হাসপাতালে এ সেবার উদ্বোধন করা হয়। খুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল শাহনাজ রানু ‘গ্রিন চ্যানেল’-এর ফলক উন্মোচন করেন। একই দিন তিনি ‘হুয়াসিয়া অপথ্যালমোলজি ইন্টারন্যাশনাল ফোরাম ২০২৬’-এরও উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (বাণিজ্যিক) রিদওয়ানুর রহমান এবং হাসপাতালটির ভাইস প্রেসিডেন্ট চাং চিইয়ং উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে কনসাল জেনারেল শাহনাজ রানু বাংলাদেশের জনস্বাস্থ্য খাতের অগ্রগতি এবং চক্ষু চিকিৎসায় দেশ...
চীনের গাড়ি কারখানা পরিদর্শন করলেন কিম জং উন

চীনের গাড়ি কারখানা পরিদর্শন করলেন কিম জং উন

China
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন শনিবার চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের সীমান্তবর্তী শহর তানতোংয়ে একটি গাড়ি কারখানা পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং। সফরকালে কিম জং উন ও ওয়াং হুনিং কারখানার উৎপাদনকেন্দ্র ঘুরে দেখেন। তারা উৎপাদন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। দিনের কর্মসূচি শেষে তানতোং ত্যাগ করেন কিম জং উন। এ সময় নতুন চীন-উত্তর কোরিয়া ইয়েলো নদীর সেতুতে তাকে বিদায় জানান ওয়াং হুনিং। কিমের এই সফরে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব, রাজনৈতিক আস্থা এবং পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। চীন ও উত্তর কোরিয়ার মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের ওপরও জোর দেওয়া হয়েছে। সূত্র: সিএম...
চীনের সীমান্ত শহর তানতোং সফরে কিম জং উন, সঙ্গে ওয়াং হুনিং

চীনের সীমান্ত শহর তানতোং সফরে কিম জং উন, সঙ্গে ওয়াং হুনিং

China
চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের সীমান্তবর্তী শহর তানতোং সফর করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শনিবার সফরকালে তার সঙ্গে ছিলেন চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং। ওয়াং হুনিং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান। সফরে তিনি চীনের প্রেসিডেন্ট ও সিপিসির সাধারণ সম্পাদক সি চিনপিংয়ের পক্ষ থেকে কিম জং উনকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। শনিবার সকালে তানতোংয়ে যুক্তরাষ্ট্রের আগ্রাসন প্রতিরোধ ও কোরিয়াকে সহায়তা যুদ্ধের স্মৃতিসৌধে কিম জং উনকে স্বাগত জানান ওয়াং হুনিং। পরে তারা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় চীন ও উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বাজানো হয় এবং সামরিক সম্মান প্রদর্শন করা হয়। পুষ্পস্তবকে লেখা ছিল, ‘চীনের গণ স্বেচ্ছাসেবক বাহিনীর (সিপিভি) শহীদদের চিরকাল স্মরণ...
রক্তের বন্ধনে গড়া চীন-উত্তর কোরিয়ার বন্ধুত্ব জোরদারে কিমের তানতোং সফর

রক্তের বন্ধনে গড়া চীন-উত্তর কোরিয়ার বন্ধুত্ব জোরদারে কিমের তানতোং সফর

China
চীন ও উত্তর কোরিয়ার ঐতিহাসিক বন্ধুত্ব আরও সুদৃঢ় করা, রাজনৈতিক আস্থা বাড়ানো এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেছেন দুই দেশের নেতারা। শনিবার চীনের সীমান্তবর্তী শহর তানতোং সফরকালে চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিংয়ের সঙ্গে বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং বলেন, কোরীয় যুদ্ধে চীনা গণ-স্বেচ্ছাসেবক বাহিনীর অংশগ্রহণের ৭৬তম বার্ষিকী উপলক্ষে কিমের তানতোং সফর চীন-উত্তর কোরিয়ার রক্তের বন্ধনে গড়ে ওঠা ঐতিহ্যবাহী বন্ধুত্বের প্রতি পিয়ংইয়ংয়ের গুরুত্বের প্রতিফলন। এ সফর দুই দেশের জনগণের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক রাজনৈতিক আস্থা বৃদ্ধি এবং সহযোগিতা সম্প্...
চিকিৎসাসেবা দিতে ঘানায় চীনের হাসপাতাল জাহাজ

চিকিৎসাসেবা দিতে ঘানায় চীনের হাসপাতাল জাহাজ

China
পশ্চিম আফ্রিকার দেশ ঘানার টেমা বন্দরে পৌঁছেছে চীনের নৌবাহিনীর হাসপাতাল জাহাজ ‘অসপিশিয়াস আর্ক’ । শুক্রবার ‘মিশন হারমনি-২০২৬’-এর আওতায় সাত দিনের শুভেচ্ছা সফরে জাহাজটি সেখানে নোঙর করে। জাহাজটিকে স্বাগত জানাতে ঘানার সরকারি ও সামরিক কর্মকর্তা, ঘানায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা এবং দেশটিতে বসবাসরত চীনা নাগরিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় চীন ও ঘানার জাতীয় পতাকা নেড়ে জাহাজটিকে স্বাগত জানানো হয়। পরে অতিথিরা জাহাজটি ঘুরে দেখেন এবং মিশনের সদস্যদের সঙ্গে আলোচনা করেন। সফরকালে জাহাজে স্থানীয় রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে সেবা, স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম ও চিকিৎসা খাতে অভিজ্ঞতা বিনিময় করা হবে। ঘানায় চীনের নৌবাহিনীর হাসপাতাল জাহাজের এটিই প্রথম সফর। সূত্র: সিএমজি...
সমুদ্রের বাতাস থেকে বিদ্যুৎ ও হাইড্রোজেন তৈরির প্ল্যাটফর্ম চালু করল চীন

সমুদ্রের বাতাস থেকে বিদ্যুৎ ও হাইড্রোজেন তৈরির প্ল্যাটফর্ম চালু করল চীন

China
সমুদ্রে বায়ুশক্তি ব্যবহার করে হাইড্রোজেন উৎপাদনে বিশ্বে প্রথম অর্ধনিমজ্জিত প্ল্যাটফর্ম পানিতে ভাসালো চীন। দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ইন্টারন্যাশনাল মেরিন কনটেইনার্স (সিআইএমসি) শুক্রবার এ তথ্য জানিয়েছে। দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের চিয়াংমেনে ‘শেনহাই হাইড্রোজেন এনার্জি নং-১’ নামের প্ল্যাটফর্মটি পানিতে নামানো হয়। সাধারণত সমুদ্রে বায়ুশক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ তারের মাধ্যমে উপকূলে পাঠানো হয়। কিন্তু, এই প্ল্যাটফর্মে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি হাইড্রোজেনে রূপান্তর করা হবে। এতে দূরবর্তীস্থানে বিদ্যুৎ পাঠানোর সময় জ্বালানির অপচয় কমানোর সুযোগ তৈরি হবে। প্ল্যাটফর্মটিতে পানি থেকে হাইড্রোজেন উৎপাদন, মিথানল তৈরি এবং হাইড্রোজেন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এ প্ল্যাটফর্মটির উৎপাদনব্যবস্থার স্থলভিত্তিক পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। শিগগিরই এটিকে দক্ষিণ চীনের হাইনান প্রদেশ...
৪০ দিনের বেশি গভীর সমুদ্র অভিযান, নতুন রেকর্ড চীনের লিয়াওনিংয়ের

৪০ দিনের বেশি গভীর সমুদ্র অভিযান, নতুন রেকর্ড চীনের লিয়াওনিংয়ের

China
গভীর সমুদ্রে নিজেদের ইতিহাসে দীর্ঘতম ও সবচেয়ে নিবিড় সামরিক মহড়ার বিস্তারিত তথ্য শনিবার প্রকাশ করেছে চীন। রোববার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সিসিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। দেশটির প্রথম বিমানবাহী রণতরী লিয়াওনিংয়ের নেতৃত্বাধীন নৌবহর দক্ষিণ চীন সাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে ৪০ দিনব্যাপী বিভিন্ন যুদ্ধপ্রস্তুতিমূলক মহড়া চালায়। ২০১২ সালের সেপ্টেম্বরে কমিশন লাভের পর এটি রণতরীটির দীর্ঘতম প্রশিক্ষণ অভিযান। দীর্ঘ এই মহড়া অব্যাহত রাখার নেপথ্যে চাবিকাঠি হিসেবে কাজ করেছে ৫০ হাজার টন ওজনের বিশাল রসদবাহী জাহাজ ‘হুলুনহু’। জাহাজটির বিশাল ধারণক্ষমতা এবং বিপুল রসদ সরবরাহের সামর্থ্যই রণতরী বহরটিকে সমুদ্রে টানা টিকে থাকতে সাহায্য করেছে। এটি একসঙ্গে গোলাবারুদ, জ্বালানি, বিশুদ্ধ পানি ও বিমান জ্বালানিসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে। পশ্চিম প্রশান্ত মহাসাগরের জলসীমায় লিয়াওনিং বহরটি একটি উ...
স্বার্থ নয়, মধ্যপ্রাচ্যে শান্তির খোঁজে চীন

স্বার্থ নয়, মধ্যপ্রাচ্যে শান্তির খোঁজে চীন

China, Op-ed
লুৎফর কবির মধ্যপ্রাচ্যে যুদ্ধে ঝড়ছে বহু নিরীহ মানুষের জীবন। লাশ আর বারুদের গন্ধে রীতিমতো হাঁপিয়ে উঠেছে অঞ্চলটি। বাস্তবতাটা হলো মধ্যপ্রাচ্যের সংঘাতের মানচিত্রে যুদ্ধের রেখা যতটা দৃশ্যমান, শান্তির পথ ততটাই অনিশ্চিত। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাযেলের হামলা, গাজায় বিপর্যয়, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অমীমাংসিত প্রশ্ন—সব মিলিয়ে অঞ্চলটির স্থিতিশীলতায় নানা সময় পশ্চিমারা এক টেবিলে বসলেও শান্তির মুখ দেখেনি। এ যখন পরিস্থিতি তখন সামরিক শক্তির প্রতিযোগিতার বাইরে রাজনৈতিক সংলাপকে সামনে রেখে কূটনৈতিক তৎপরতায় আরও মনোযোগ দিয়েছে চীন। ইসরায়েল, ফিলিস্তিন ও বাহরাইনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র ধারাবাহিক বৈঠক সেই প্রচেষ্টারই অংশ। বিশ্লেষকদের দৃষ্টিতে, বেইজিংয়ের এমন তৎপরতার গুরুত্ব কেবল শান্তির আহ্বানেই নয় মধ্যপ্রাচ্যের পরস্পরবিরোধী অবস্থানের...
চীনের কমিউনিস্ট পার্টির বিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন

চীনের কমিউনিস্ট পার্টির বিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন

China
২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চীনের কমিউনিস্ট পার্টির বিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন বেইজিংয়ে আয়োজন করা হবে। এবার অধিবেশনে দীর্ঘস্থায়ী ও সার্বিকভাবে সিপিসিকে কঠোর প্রশাসন নিয়ে ধারাবাহিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। আন্তর্জাতিক সমাজের দৃষ্টিতে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশন চীনের নীতিমালার পর্যবেক্ষণ এবং দেশের উন্নয়নের কৌশল বিশ্লেষণের গুরুত্বপূর্ণ জানালা। চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দল হিসেবে প্রতি ৫ বছর একবার জাতীয় কংগ্রেস আয়োজন করে সিপিসি। তাতে নতুন পর্যায়ের কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হয়, কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশন আয়োজনের মাধ্যমে সিপিসি ও দেশের গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আলোচনা করা এবং সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশন প্রতি বছরে কমপক্ষে একবার আয়োজন করা হয়। ১৯৭৮ সালে চীনের বৈদেশিক উন্মুক্তকরণ ও সংস্কার নীতি চালু করার পর থেকে প্রতি পর্যায়ের...
‘নতুন দীর্ঘ মার্চের পথে চলা’ কীভাবে বিশ্বকে প্রভাবিত করে: সিএমজি সম্পাদকীয়

‘নতুন দীর্ঘ মার্চের পথে চলা’ কীভাবে বিশ্বকে প্রভাবিত করে: সিএমজি সম্পাদকীয়

China
এ বছর চীনা শ্রমিক-কৃষক লাল ফৌজের লাংমার্চের বিজয়ের ৯০তম বার্ষিকী। ২২ তারিখে বেইজিংয়ে অনুষ্ঠিত স্মরণ সম্মেলনে সাধারণ সম্পাদক সি চিন পিং গুরুত্বপূর্ণ ভাষণ দেন, যেখানে ‘চারটি নির্ভরতা’ দিয়ে লাংমার্চের বিজয়ের রহস্য ব্যাখ্যা করেন এবং ‘পাঁচটি অবশ্যই’ দিয়ে মহান লাংমার্চের চেতনা প্রচার ও নতুন লাংমার্চের পথে চলার আহ্বান জানান, যা আন্তর্জাতিকভাবে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। আন্তর্জাতিক সমাজ মূল্যায়ন করেছে: ‘লাল ফৌজের লাংমার্চ চীনা কমিউনিস্ট পার্টির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়’, ‘লাংমার্চের চেতনা চীনের সামাজিক উন্নয়ন ও অগ্রগতিকে অব্যাহত চালিত করছে’, ‘লাংমার্চ আজকের বিশ্বের বড় চ্যালেঞ্জ মোকাবিলায় একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।’ হাঙ্গেরিয়ান ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান তিলমের জিউলো বলেন, লাং মার্চের মহান বিজয় চীনা কমিউনিস্ট পার্টির সঠিক নেতৃত্বে অর্জিত; আজ চীন উচ্চমানের উন্নয়নে কাজ করছে এবং সব দ...
চীন উন্নয়নশীল বিশ্বের আদর্শ, চারটি বৈশ্বিক উদ্যোগই শান্তিময় পৃথিবীর পথপ্রদর্শক: কেনিয়ার স্পিকার

চীন উন্নয়নশীল বিশ্বের আদর্শ, চারটি বৈশ্বিক উদ্যোগই শান্তিময় পৃথিবীর পথপ্রদর্শক: কেনিয়ার স্পিকার

China
সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সাথে এক বিশেষ সাক্ষাৎকারে কেনিয়ার জাতীয় সংসদের স্পিকার মোসেস ওয়েতাঙ্গুলা চীনের বিস্ময়কর অগ্রগতির ভুয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, চীন বিশ্বমঞ্চে ইতোমধ্যে এক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে এবং আফ্রিকা সহ উন্নয়নশীল দেশগুলোর জন্য এই মডেলটি অত্যন্ত অনুসরণীয়। তিনি আরও বলেন, যদি আমরা প্রেসিডেন্ট সি’র চারটি বৈশ্বিক উদ্যোগ ধারণ করি এবং বাস্তবায়ন করি, তাহলে সবাই শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারবে। সাক্ষাৎকারে স্পিকার ওয়েতাঙ্গুলা উল্লেখ করেন, আজকের চীন তিন দশক আগের চীন নয়। আধুনিক সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন, ভারী উৎপাদন খাত, প্রকৌশল প্রযুক্তি এবং জনজীবনের সার্বিক মানোন্নয়নে চীনের অভিজ্ঞতা আফ্রিকার দেশগুলোর জন্য শেখার এক দারুণ সুযোগ। তিনি বলেন, “চীন বর্তমানে আফ্রিকার উদীয়মান অর্থনীতিগুলোর অন্যতম প্রধান ও ঘনিষ্ঠ অংশীদার। আফ্রিকার ...