abc, Author at Mati News - Page 352 of 436
Saturday, March 14

Author: abc

আঞ্চলিক ভাষার উচ্চারণে কুরআন পড়ার বিধান

আঞ্চলিক ভাষার উচ্চারণে কুরআন পড়ার বিধান

Cover Story, Islam
কুরআন মাজিদ নাযির হয়েছে সবচেয়ে বিশুদ্ধ আরবী ভাষায়। আরবী ভাষার বর্ণমালার উচ্চারণ অন্য ভাষায় প্রতিউচ্চারণ সম্ভব নয়। যেমন, আরবী ভাষার হা অক্ষরটি। একটির উচ্চারণ স্বাভাবিক হা’ এর মতো। আরেকটি হা’ এর উচ্চারণ স্বাভাবিক নয়। কণ্ঠনালীর ভিতর থেকে। আর এটি অনুশীলন ছাড়া সম্ভব নয়। এজন্য এর প্রতিবর্ণায়নও সম্ভব নয়। আরবি দ্বাদ-এর উচ্চারণ পৃথিবীর কোনো ভাষায় সম্ভব নয়। আরবি ‘কাফ’ হরফের উচ্চারণ দুই জায়গা থেকে হয়। এজন্য আরবি ছাড়া অন্য ভাষায় কোরআনের সঠিক উচ্চারণ অসম্ভব। তাই কোরআন শরিফকে অন্য ভাষায় লেখা বা পড়া সব যুগের ও সব দেশের উলামায়ে কেরামের ঐকমত্যে নাজায়েজ। এতে কোরআনের শব্দ ও অর্থ বিকৃত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই কোনো আলেমের তত্ত্বাবধানে কোরআন শিখে নিতে হবে। (আল ইতক্বান : ৮৩০-৮৩১, ইমদাদুল আহকাম : ১/২৪০, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ১/৪৩) এমনকি আরবি ভাষা ঠিক রেখেও কোরআন শরিফের বিশেষ রসমূল খত তথা লেখারীতির বি...
বঙ্গোপসাগরের অতল রাজ্য সোয়াচ অব নো গ্রাউন্ড

বঙ্গোপসাগরের অতল রাজ্য সোয়াচ অব নো গ্রাউন্ড

Cover Story, Travel Destinations
বাংলাদেশের দক্ষিণে যেখানে সুন্দরবন শেষ, সেখান থেকেই শুরু সমুদ্রযাত্রা। এ যাত্রায় আরো ১৮৫ কিলোমিটার দক্ষিণে গেলেই দেখা মেলে নীল জলরাশির বিস্তীর্ণ রাজ্য, যার নাম সোয়াচ অব নো গ্রাউন্ড । অর্থাৎ যার কোনো তল নেই। বঙ্গোপসাগরের এক লাখ ৭৩ হাজার ৮০০ হেক্টর এলাকা নিয়ে গঠিত সংরক্ষিত এলাকা ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ বা SONG, যা বিশ্বের ১১টি গভীরতম ক্যানিয়নের মধ্যে অন্যতম, যা এক লাখ ২৫ হাজার বছর আগে তৈরি হয়েছিল। বিজ্ঞানীরা মনে করেন, এটি একটি সামুদ্রিক অভয়ারণ্য। সোয়াচ অব নো গ্রাউন্ড নামকরণ করা হয়েছিল কারণ, যেখান থেকে এ অঞ্চলের শুরু সেখানেই হঠাৎ পানির গভীরতা বেড়ে গেছে। তাই ব্রিটিশদের ধারণা ছিল, সমুদ্রের এই খাদের কোনো তল নেই। সোয়াচ অব নো গ্রাউন্ডকে স্থানীয়রা বলে ‘নাই বাম’। কারণ, তারা সাগরে ফুট কিংবা মিটারে হিসাব না করে বাম, দশ বাম, বিশ বাম, আর ওই জায়গা নাই বাম, মানে এই জায়গাটির কোনো হিসাব নেই, যা...
অনিয়মের পর কীভাবে ফিরবে ফিটনেস রুটিনে?

অনিয়মের পর কীভাবে ফিরবে ফিটনেস রুটিনে?

Health and Lifestyle, Teen
অনিয়মের পর ফিটনেস রুটিনে ফেরার টিপ্‌স রইল তোমাদের জন্য। শুরুটা করো ধীর গতিতে: প্রথম দিনেই জিমে ফিরে গিয়ে ট্রেনারকে তাক লাগিয়ে দেওয়ার চেষ্টা কোরো না, শুরুটা করো ধীরে৷ প্রথম কয়েকদিন হাঁটো, সাঁতার কাটো৷ তারপর ভারী এক্সারসাইজ়ের দিকে যাবে৷ প্রথম সপ্তাহে টানা একটা ব্যায়াম করো, পরের সপ্তাহে আবার নতুন কিছু যোগ করে নেবে৷ যোগাসন করতে পারলেও খুব ভাল ফল পাবে, বাড়বে ফ্লেক্সিবিলিটি৷ খাদ্যতালিকায় পরিবর্তন আনো: খাবারের তালিকাটা বদলে ফেলো এবার৷ সাদা ভাত খাওয়ার অভ্যেস থাকলে সেটা বদলে ফেলো ব্রাউন রাইসে৷ নুন আর চিনি খাওয়ার পরিমাণও কমাও৷ জল খাও বেশি৷ রাতারাতি পাঁচ লিটার জল খেতে পারবে না, কিন্তু প্রতিদিন এক গ্লাস করে জল খাওয়া বাড়ানো অসম্ভব নয়৷ কার্বোহাইড্রেট একেবারে বাদ দিয়ো না: ‘নো কার্ব’ নয়, বরং ‘লো কার্ব’ ডায়েটই কিন্তু যথাযথ। খাদ্যতালিকা থেকে রাতারাতি ভাত-রুটি ছেঁটে ফেললেই কিন্তু তোমার এন...
8 মিলিয়ন ছাড়িয়ে বিচার হবে জানিসরে মাইয়া (ভিডিও)

8 মিলিয়ন ছাড়িয়ে বিচার হবে জানিসরে মাইয়া (ভিডিও)

Cover Story, Entertainment
সিডি ভিশন মিউজিকের ব্যানারে মুক্তি পাওয়া মিউজিক ভিডিও "বিচার হবে জানিসরে মাইয়া" অতি অল্প সময়ে চার মিলিয়ন ছাড়িয়ে! বর্তমান সময়ের জনপ্রিয় ফোক শিল্পী গামছা পলাশের গাওয়া এই গানটি ইউটিউবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। গানটি সুর করেছেন বর্তমান সময়ের ব্যাস্ততম গীতিকার ও সুরকার মাহফুজ ইমরান।গানটির গীতিকার সজীব শাহরিয়ার এবং কম্পোজার মহিদুল হাসান মন।এতে মডেল হয়েছেন আদর আহমেদ ও শ্রাবন্তী অনন্যা আর ভিডিও নির্মাণ করেছেন বাপ্পী খান। সিডি ভিশনের কর্ণধার জনাব মাহবুব আলম বলেন, শুরু থেকেই গানটি নিয়ে আমরা খুব আশাবাদী ছিলাম এবং আশানুরূপ সাড়া পেয়েছি। অতি অল্প সময়ে দর্শক-শ্রোতা নন্দিত হয়েছে। সত্যি আমি সবার কাছে কৃতজ্ঞ। এই গানের সফলতার রেশ নিয়েই আবার নির্মান করতে যাচ্ছি, মনির হোসেনের কথায়,মাহফুজ ইমরানের সুরে, মহিদুল হাসান মনের কম্পোজে গামছা পলাশের আরো একটি নতুন মিউজিক ভিডিও, "সকাল বেলা বাসলি ভালো বিকাল বেলা রইলি কই"...
আয়কর বিবরণীতে সোনার পরিমাণ দেখানোর পন্থা

আয়কর বিবরণীতে সোনার পরিমাণ দেখানোর পন্থা

Cover Story, Health and Lifestyle
সোনা সবার কাছেই কম-বেশি থাকে। ৩০ জুন ২০১৮তে একজন করদাতার যে পরিমাণ সোনা থাকবে সেটা তার আয়কর বিবরণীতে উল্লেখ করতে হবে। আয়কর রিটার্নে আয়-ব্যয় উল্লেখ করার পাশাপাশি সম্পদ ও দায়ের বিবরণীও আলাদাভাবে জমা দিতে হয়। তবে এই বিবরণী সবার জন্য বাধ্যতামূলক না। সাধারণত যাদের মোট পরিসম্পদের পরিমাণ ২৫ লাখ টাকার উপরে কেবল তাদেরকেই সম্পদ ও দায় বিবরণী দাখিল করতে হয়। কেউ চাইলে স্ব-প্রণোদিত হয়ে জমা দিতে পারেন। সোনা বিভিন্ন উপায়ে সংগ্রহে থাকতে পারে। যেমন- নিজে কেনা বা প্রিয়জনদের কাছ থেকে উপহার পাওয়া। যে পন্থাতেই সোনার অধিকারী হোন না কেনো রিটার্ন বা আয়কর বিবরণীতে টাকার পরিমাণ কী উল্লেখ করবেন তা নিয়ে একটা জটিলতা দেখা দেয়। সোনা ক্রয় ক্রয়কৃত সোনা দেখানো সহজ। সরাসরি যে পরিমাণ টাকা দিয়ে কিনেছেন তা উল্লেখ করতে হয়। ২০১৭-১৮ অর্থ বছরে যে পরিমাণ সোনা কিনেছেন তার ক্রয়মূল্য এবং গত রিটার্ন দাখিল করার সময় যে ...
রেস্তোরাঁয় খেতে গিয়ে টাকা বাঁচানোর উপায়

রেস্তোরাঁয় খেতে গিয়ে টাকা বাঁচানোর উপায়

Health and Lifestyle
বাইরে উপাদেয় খাবারে ভূরিভোজ মানেই টাকার শ্রাদ্ধ। কিন্তু খাওয়া থেকে কিছু টাকা বাঁচাতে পারলে তা দিয়ে অন্য খরচ মেটানো যায়। একটু মিতব্যয়ী হতে দোষ কি! কোনো কোনো রেস্তোরাঁয় ভালো খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তোলার সময় খুক্কুর খুক কাশি এসে যায়। মনে হতাশা ডানা ঝাপটায়—খাবার তো নয় যেন টাকাই খেলাম! যে টাকায় রেস্তোরাঁয় খেয়েছেন, তা দিয়ে বাজার করে বাড়িতে রান্না করে খেলে অনেক টাকা বেঁচে যেত। কিন্তু যাঁরা রেস্তোরাঁর খাবার খেতে চান, তাঁরা চাইলে কয়েকটি সহজ উপায়ে কিছু টাকা বাঁচাতে পারেন। এ রকম সহজ কয়েকটি উপায় জেনে নিন: ছাড় খোঁজেন: অনেক রেস্তোরাঁয় খাবার খেলে তারপর ফিডব্যাক ফরম দেয়। যা পূরণ করলে পরে বিনা মূল্যে গিয়ে খেতে পারেন। আবার অনেক রেস্তোরাঁয় বিভিন্ন সময় নানা অফার ও ছাড় দেয়। অর্থ বাঁচাতে একটু ঘেঁটে দেখুন কোনো রেস্তোরাঁয় ছাড় চলছে। চাইলে রেস্তোরাঁয় ছাড়ের কোনো বিষয় আছে কি না, তা জেনে নিতে পারেন। এতে আপনার ...
চীনে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঐশী

চীনে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঐশী

Cover Story, Glamour
এবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী । সম্প্রতি চীনের সাংহাই শহরে অনুষ্ঠিত ৬৮তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় ১৫০টি দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিয়েছেন তিনি। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর অফিশিয়াল ফেসবুক পেজে অন্যান্য দেশের প্রতিযোগীদের সঙ্গে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন দেশের এই কন্যা। আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।...
কানে পানি ঢুকেছে? সহজে বের করার উপায়টা জেনে নিন

কানে পানি ঢুকেছে? সহজে বের করার উপায়টা জেনে নিন

Cover Story, Health and Lifestyle
গোসলের সময় সতর্ক থাকলেও অনেক সময়েই শরীরে পানি ঢালার তোড়ে কানে পানি ঢুকে যায়। অল্পস্বল্প জল ঢুকলে অত অসুবিধা হয় না। কিন্তু কানে অনেকটা পানি ঢুকে গেলে সারা দিন থাকে অস্বস্তি। বহু চেষ্টাতেও সেই জল বার করা যায় না। কান বন্ধ হওয়া থেকে কানে যন্ত্রণা তো রয়েইছে, এমনকি কানে পানির পরিমাণ বেশি হলে কান থেকে রক্ত বার হওয়া, পুঁজ ইত্যাদির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। “ কানে পানি ঢুকলে খানিকটা চেষ্টা করে তা না বেরলে অনেকেই সেই শারীরিক অসুবিধা নিয়ে কাটিয়ে দেন দিনের পর দিন। শরীরের নিজস্ব প্রক্রিয়ায় কান থেকে সেই জল বেরিয়ে যাবে ধরে নিয়েই অপেক্ষা করেন। কানে কম পানি ঢুকলে মেনে নেওয়া যায়, কিন্তু পরিমাণে বেশি ঢুকলে তার জন্য কোনও চিকিৎসা বা চেষ্টা না থাকলে বধিরতাও আসতে পারে কিন্তু!’’ —সাবধান করলেন চোখ-কান-গলার বিশেষজ্ঞ চিকিত্সক শীর্ষক দত্ত। তবে সব সময় কি কিছু হলেই চিকিৎসকের কাছে পৌঁছনো সম্ভব হয়? চিকি...
উত্তেজনায় হাত-পায়ের তালু ঘামে? অসুখ নয় তো!

উত্তেজনায় হাত-পায়ের তালু ঘামে? অসুখ নয় তো!

Cover Story, Health and Lifestyle
অল্পেই নার্ভাস হয়ে পড়েন আর তেমনটা হলেই হু হু করে ঘামতে থাকে আপনার হাতের পাতা বা পায়ের তলদেশ? যত ক্ষণ উত্তেজনা তত ক্ষণই সেই ঘাম থেকে যায় হাত-পায়ে। বার বার ঘাম মুছলেও তা সহজে যায় না। আপনিও কি এই একই সমস্যায় জেরবার? অনেকেই একে ‘অসুখ’ ভেবে চিকিৎসকের দ্বারস্থ হন। কেউ কেউ ভয় পান, হয়তো শরীরের আনাচেকানাচে লুকিয়ে রয়েছে কোনও অসুখ, যার প্রকাশমাধ্যম এই ঘাম।কিন্তু এই ঘামকে চিকিৎসকরা কী চোখে দেখছেন, কেনই বা এমনটা হয়, আদৌ কি এই ঘাম কোনও অসুখের সঙ্কেত?  জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সুবর্ণ গোস্বামীর মতে, শরীরে ঘর্মগ্রন্থির সংখ্যা ৪০ থেকে ৫০ লক্ষ। এক্রিন, অ্যাপোএক্রিন, অ্যাপোক্রিন ইত্যাদি। এদের মধ্যে এক্রিনের সংখ্যাই সর্বাধিক। শুধু তাই-ই নয়, হাত ও পায়ের তালুতেই এদের উপস্থিতি সবচেয়ে বেশি। তাঁর মতে, এক জন কোনও নির্দিষ্ট উত্তেজনা, মূলত ভয় পেলে বা হঠাৎই কোনও আনন্দ পেলে শরীরে অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়।...
ইলেকট্রিক বিলে অনেক খরচ হয়ে যাচ্ছে? কৌশলে টাকা বাঁচান সহজেই

ইলেকট্রিক বিলে অনেক খরচ হয়ে যাচ্ছে? কৌশলে টাকা বাঁচান সহজেই

Cover Story, Tech news
শীত কাল সামনেই বলে আমরা অনেকেই ভেবে নিই ইলেকট্রিক বিলের খরচ কমবে অনেকটাই। কিন্তু ভুলে যাবেন না, পাখা-এসি না চললেও ঘন ঘন গরম জল ও গিজার ব্যবহার বিলের অঙ্ককে খুব বেশি পরিবর্তন করবে না। তাই বিল বাঁচাতে সারা বছরই রপ্ত করুন বিশেষ কিছু অভ্যাস। মাসের শুরু থেকেই যদি সাবধান হওয়া যায়, তা হলে মাসের শেষে এই বিল নিয়ে চিন্তা সহজেই দূর হয়। কেবল মাত্র সময়ে সময়ে আলো-পাখা বন্ধ করাই নয়, বিল কমাতে পারে আরও কিছু বিশেষ অভ্যাস।  বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের সে সব কৌশল জানলে বুকপকেট কিছুটা আরাম পাবে বইকি! আর ইলেকট্রিক বিলের পিছনে অনর্থক অতিরিক্ত অর্থব্যয় রুখে দিলে সারা মাসের সঞ্জয়ও বাড়বে খানিকটা। বিল বাঁচাতে এ বার থেকে এই সব কৌশল অনুসরণ করলে সুফল পাবেন আপনিও। কম বিদ্যুৎ খরচ হয় এমন আধুনিক পদ্ধতির আলো ব্যবহার করলে খরচ কমে অনেকটাই। ছবি: শাটারস্টক। বাল্‌ব বা টিউব মাঝে মধ্যেই পরিষ্কার করুন...
স্ট্রোকে প্রাথমিক ভুল

স্ট্রোকে প্রাথমিক ভুল

Cover Story, Health and Lifestyle
স্ট্রোকে আক্রান্ত রোগীর সেবা ও পরিচর্যায় অজ্ঞতার কারণে অনেক সময়ই জটিলতা আরও বেড়ে যায়। বিশেষ করে রোগীকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরে সঠিক পদ্ধতি অনুসরণ না করা, রোগীর মনোভাব বুঝতে না পারাসহ নানা কারণে এসব জটিলতা তৈরি হতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুসরণ আর সচেতনতা অবলম্বন করলেই এসব জটিলতা সহজে এড়ানো যায়। ১ স্থানান্তর: স্ট্রোকে আক্রান্ত রোগীকে হুইলচেয়ার, বিছানা, কমোডে স্থানান্তরের সময় এবং হাসপাতাল কিংবা চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময় সঠিক পদ্ধতি অবলম্বন না করলে রোগী আরও দুর্বল হয়ে পড়ে, অস্বস্তি ও খুব ব্যথা অনুভব করে, এমনকি শরীরের অস্থিসন্ধি থেকে হাড় ছুটে যেতে পারে। এ ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক পদ্ধতি অনুসরণ করতে হবে এবং কোমর ও কাঁধে পর্যাপ্ত সাপোর্ট দিতে হবে। ২ রোগীর মনোভাব: স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর রোগীর মস্তিষ্ক-মন সুস্থ ও স্বাভাবিক থাকে না। তাই অ...
প্রেম করলে শরীর–মন ভালো থাকে : বললেন জয়া আহসান

প্রেম করলে শরীর–মন ভালো থাকে : বললেন জয়া আহসান

Cover Story, Entertainment, Health and Lifestyle
জয়ার ১০ রহস্য সামাজিক যোগাযোগের মাধ্যম সরব জয়া আহসান এর ফিটনেস ও সৌন্দর্যের রহস্য নিয়ে। রসিকতার সাইটগুলো লেখে, মিসির আলী তো কত রহস্যেরই সমাধান করলেন, কিন্তু জয়ার সৌন্দর্যের রহস্য তো স্বয়ং মিসির আলীর কাছেই অমীমাংসিত রয়ে গেল। সে কথা তুলতেই জয়া আহসানের সহাস্য উত্তর, আমি তো খোলা বইয়ের মতো, আমার কোনো গোপন রহস্য নেই। তাই নাকি? তাহলে আমাদের ১০টি জিজ্ঞাসার জবাব দিন। আমরা খুলতে যাচ্ছি ‘এক্সফাইল: জয়া রহস্য’, ডিকোড করতে যাচ্ছি জয়া আহসানের চির সবুজ থাকার গোপন ১০ চাবিকাঠি। সঙ্গে প্রেমের কথাও। জয়া হাসিমুখেই জবাব দিলেন ১০ প্রশ্নের। বছরের পর বছর ধরে প্রেম করার কথাও বলেছেন জয়া ১০ সম্প্রতি দেবী সিনেমার প্রচার চলাকালে কাঁচা মরিচ দিয়ে ভাত খাওয়ার একটি ছবি ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়। সাধারণত যাঁরা ডায়েট করেন, ভাত খাওয়া বাদ দিয়ে দেন। প্রশ্ন হলো, ভাত খান? জয়া: হা হা হা হা। সত্যিই আমি ভাত খাই। শুধু...
নির্বাচনী প্রচারে সমর্থকদের দেশে পাঠাচ্ছে মালয়েশিয়া বিএনপি

নির্বাচনী প্রচারে সমর্থকদের দেশে পাঠাচ্ছে মালয়েশিয়া বিএনপি

Default
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচার চালাতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশিকে দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া বিএনপি। স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় কুয়ালালামপুরের একটি হোটেলে কার্যকরী কমিটির বৈঠকে নেওয়া এ সিদ্ধান্তের কথা জানান মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান। বাদলুর রহমান বলেন, নির্বাচন উপলক্ষে মালয়েশিয়া থেকে কয়েক হাজার প্রবাসী দেশে গিয়ে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেবেন। আসন্ন নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করার জন্য কুয়ালালামপুর, পেনাং, জোহরবারু, কেদাহ, কেমরুং হাইল্যান্ড, মালাক্কা, পাহাংসহ বিভিন্ন প্রদেশ থেকে আগ্রহী প্রবাসীরা এরই মাঝেই বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন বলে জানান বাদলুর। বিএনপির এই নেতা জানান, যে প্রবাসীরা দেশে যাবেন, তাঁদের সবার তালিকা তৈরি করা হচ্ছে। এ প্রচারাভিযান চালাতে উপকমিটি গঠন করা হবে। যাঁরা সশ...
বৃটিশ বাংলাদেশী হুজহু’র এগারোতম প্রকাশনা অনুষ্ঠিত

বৃটিশ বাংলাদেশী হুজহু’র এগারোতম প্রকাশনা অনুষ্ঠিত

Default
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ব্রিটিশ বাংলাদেশী হুজহু’র প্রকাশনা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠানের এগারোতম আসর। ৬ নভেম্বর মঙ্গলবার লন্ডনের অভিজাত ভেন্যু মেরিডিয়ান গ্র্যান্ড হলে অনুষ্ঠিত হয় এবারের আয়োজন। নিজ নিজ পেশায় অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখে এগিয়ে চলছেন, এমন ছয়জন ব্রিটিশ বাংলাদেশিকে এওয়ার্ড দিয়ে সম্মানিত করেছে বৃটিশ বাংলাদেশী হুজহু। বাংলা মিরর গ্রুপের এই প্রকাশনায় এবার সংযুক্ত হয়েছে  ২৬০ জন বৃটিশ বাংলাদেশীর সাফল্যগাঁথার কথা। বৃটিশ বাংলাদেশী হুজহু যুক্তরাজ্যে বসবাসরত বংলাদেশীদের বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য অবদান ও উৎকর্ষের বিবরণ নিয়ে প্রকাশিত হয় প্রতি বছর। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। এবারের প্রকাশনায় সংযুক্ত হয়েছে নতুন নতুন প্রতিভার অবদানের কথা। নতুনত্ব সমৃদ্ধ করেছে এ প্রকাশনাকে। বৃটিশ-বাংলাদেশী তৃতীয় প্রজন্মকে যুক্ত করে হুজহু কলেবরে বৃদ্ধি পেয়েছে, আঙ্গিকেও শোভিত হয়েছে নতুনদের অবদানে। ...