এশিয়ায় প্রথম ফস্টারিং এওয়ার্ড পেলেন সিলেটের আফিয়া
টাওয়ার হ্যামলেটসের একজন ফস্টার কেয়ারার, যিনি গত ১৩ বছরে প্রায় ৩০ জন শিশুকে নিজ ঘরে মাতৃস্নেহে প্রতিপালন করার পাশাপাশি শত শত ফস্টার কেয়ারারকে নানাভাবে সাহায্য করেছেন, তিনি পেয়েছেন অত্যন্ত মর্যাদাকর ফস্টারিং নেটওয়ার্ক’স প্রেসিডেন্টস এওয়ার্ড। ফস্টারিং বা প্রতিপালনের ক্ষেত্রে অসাধারণ অবদান রাখায় আফিয়া চৌধুরীকে অত্যন্ত মর্যাদাকর এই সম্মানে ভূষিত করা হয়।
২৪ অক্টোবর বুধবার লন্ডনের ড্রাপারস হলে ইউকে’র শীর্ষস্থানীয় ফস্টারিং চ্যারিটি দ্যা ফস্টারিং নেটওয়ার্ক এর উদ্যোগ্যে আয়োজিত ফস্টারিং এওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে আফিয়া চৌধুরীর হাতে এই এওয়ার্ড তুলে দেন শিশু বিষয়ক মন্ত্রী নাদিম যাহাউই। আফিয়া চৌধুরী পূর্বে এশিয়ার কেই মর্যাদাকর ফস্টারিং নেটওয়ার্ক’স প্রেসিডেন্টস এওয়ার্ড পাননি। আফিয়া চৌধুরীর জš§স্থান দক্ষিন সুনামগঞ্জের দরগা পাশা গ্রামে।
আফিয়া চৌধুরীর স্বামী কামরুজ এবং ৪ ছেলেকে সাথে নিয়ে আফিয়া চৌধুরী গত...














