abc, Author at Mati News - Page 355 of 436
Saturday, March 14

Author: abc

ফিরেই ‘ব্রেকিং নিউজ’ দিলেন সারিকা

ফিরেই ‘ব্রেকিং নিউজ’ দিলেন সারিকা

Entertainment
আবারো ক্যামেরার সামনে দাঁড়ালেন মডেল ও অভিনেত্রী সারিকা । ছয় মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে নাটকের শুটিং করলেন তিনি। লিটু সাখাওয়াত এর রচনায় ও সকাল আহমেদের পরিচালনায় ‘ব্রেকিং নিউজ’ নামে একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। এই নাটকে সারিকার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সজলকে। এর আগে, ২৮ জুলাই অশিল্পী সুলভ আচরণের দায়ে সারিকাকে ছয় মাসের নিষেধাজ্ঞা দেয় টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ১ আগস্ট থেকে সারিকার নিষেধাজ্ঞা কার্যকর শুরু হয়। এরপর সেপ্টেম্বর মাসে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে নিজের অশিল্পীসুলভ আচরণের জন্য ক্ষমা চেয়েছিলেন সারিকা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ১ নভেম্বর থেকে তার ওপরে থাকা নিষেধাজ্ঞা শিথিল করা হয়। এরপর ৩ নভেম্বর থেকে ‘ব্রেকিং নিউজ’ নাটকের কাজ শুরু করেন সারিকা। এখন থেকে ক্যামেরার সামনে নিয়মিত হবে বলেও জানান তিনি।...
মা হচ্ছেন মেহজাবিন ?

মা হচ্ছেন মেহজাবিন ?

Entertainment
কিছুদিন ধরে জোর গুঞ্জন, অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বিয়ের খবর। নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে নাকি গাঁটছড়া বেঁধেছেন তিনি। এদিকে এরপর থেকে শুটিং স্পট, আড্ডায় বেশ শোনা যায় এই লাক্সতারকার বিয়ের ব্যাপারটি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও কেউ কেউ এই নিয়ে লিখছেন। তবে সবটাই অনুমাননির্ভর। এদিকে, সেই গুঞ্জন আরো বেগ পেয়েছে গতমাসে। ওইসময় নাকি তারা দুজন একসঙ্গে দেশের বাইরে থেকে ঘুরে এসেছেন। তাছাড়া আলাদা আলাদা করে ফেসবুকে চেকিং-ও দিয়েছেন। তবে তাদের কাছের মানুষদের দাবি, বর্তমানে দু’জনই একসঙ্গেই থাকছেন। সময় কাটাচ্ছেন। চলতি বছরেই সম্পন্ন হতে পারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। এতে বুঝা যাচ্ছে, বেশ জলঘোলা হয়েছে তাদের বিয়ে নিয়ে। তবে এই দু’জনের কাছের কেউই এই বিয়ের ব্যাপারে কোনো তথ্য বা প্রমাণ দিতে না পারলেও অনেকে পুরো খবরটিকেই ভিত্তিহীন বলে দাবি করেছেন। এদিকে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন আরেকটি খবর...
প্রধানমন্ত্রী দেখার পরই মুক্তি পাবে ‘ দহন ’

প্রধানমন্ত্রী দেখার পরই মুক্তি পাবে ‘ দহন ’

Cover Story, Entertainment
মুক্তির আগেই মম-সিয়াম-পূজা অভিনীত চলচ্চিত্র ‘ দহন ’ দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১০ নভেম্বর হবে এই বিশেষ প্রদর্শনী। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্রটি সংশ্লিষ্ট অনেকেই। ছবিটির নির্মাতা রায়হান রাফী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এটি দেখার জন্য মনস্থির করেছেন, এমন খবরে আমরা সত্যিই খুশি। তবে সময় ও স্থানটি এখনো চূড়ান্ত নয়। তিনি যোগ করে আরো বলেন, এ চলচ্চিত্রটি হলো রাজনৈতিক অস্থিরতা কিংবা আগুন সন্ত্রাসকে নিয়ে। কয়েক বছর আগে আমাদের দেশে এমন ঘটনা অহরহ হয়েছে। তখন মানুষের জীবন হয়ে গিয়েছিল সবচেয়ে অনিরাপদ। ছবিতে এই গল্পটিই তুলে ধরার চেষ্টা করেছি। জানা যায়, সন্ত্রাস ও মাদককে নিরুৎসাহিত করতে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। আর এমন বিষয়ের ছবি হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি দেখার সিদ্ধান্ত নিয়েছেন। ‘দহন’ ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন সিয়াম আহমেদ ও পূজা। সিয়াম এখানে নেশাগ্রস্ত যুবকের চরিত্রে অভ...
সৌদি পতাকাকে সম্মান দেখানোয় বাংলাদেশি কর্মী পুরস্কৃত

সৌদি পতাকাকে সম্মান দেখানোয় বাংলাদেশি কর্মী পুরস্কৃত

Default
সৌদি আরবের দাম্মামে দেশটির পতাকার প্রতি সন্মান দেখানোয় বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী মোহাম্মদ মুলতাজিমকে পুরস্কৃত করেছে পশ্চিমাঞ্চলীয় প্রদেশের মেয়র ফাহাদ বিন মোহাম্মদ আল জুবায়ের। রিয়াদে বাংলাদেশ দূতাবাস গতকাল মঙ্গলবার জানায়, সম্প্রতি প্রচণ্ড ঝড়ে দাম্মামে সৌদিআরবের পতাকা নিচে পড়ে গেলে সেখানে কর্মরত পরিচ্ছন্নতাকর্মী বাংলাদেশি নাগরিক মুলতাজিম কাজ ফেলে ছুটে গিয়ে কালিমা লেখা পতাকাটি কাঁধে জড়িয়ে নেয়। এ দৃশ্য দেখে কোনো এক সৌদি নাগরিক ছবি তোলেন। আর সেই ছবি বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে পড়লে পশ্চিমাঞ্চলীয় প্রদেশের মেয়র পতাকার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য মুলতাজিমকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে ডেপুটি মেয়র সালেহ আল মুলহিম, মেয়রের মিডিয়াবিষয়ক উপদেষ্টা মোহাম্মদ আল সুফিয়ানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেয়র মুলতাজিমের প্রশংসা করে বলেন, তিনি শুধু তার কাজ সততা ও ...
সাইপ্রাসে কী স্বপ্ন পূরণ হচ্ছে নাকি হতাশায় কাটছে?

সাইপ্রাসে কী স্বপ্ন পূরণ হচ্ছে নাকি হতাশায় কাটছে?

Default
ছোট্ট একটি দ্বীপ সাইপ্রাস। গিটার আকৃতির বলা চলে। আয়তন ৯২৫১ বর্গ কিলোমিটার। এই দ্বীপে রয়েছে হাজারও বাংলাদেশির বসবাস। একবুক স্বপ্ন আর আশা নিয়ে দেশটিতে বাংলাদেশিরা পাড়ি জামাচ্ছেন। আসলেই কি স্বপ্ন পূরণ হচ্ছে নাকি হতাশায় কাটছে তাদের? অনেকটা পাল্টে গেছে রূপকথার সেই সাইপ্রাস। প্রবাসী শিক্ষার্থীরা সফল হতে পারছে? নাকি সীমানার বাইরে ঘটছে অন্যকিছু। তবে সাইপ্রাসে এশিয়ানদের মধ্যে বাংলাদেশিরাই সবচেয়ে এগিয়ে রয়েছে। কারণ হিসেবে বাংলাদেশিদের সততা লক্ষ্য করা গেছে। বর্তমানে বাংলাদেশে চাকরির বাজারের অবস্থা ভালো নয়। শতকরা ৭০ ভাগ শিক্ষিত লোক তাদের যোগ্যতা অনুসারে চাকরি পাচ্ছে না। তাই বেশিরভাগ শিক্ষার্থীরা পড়ালেখা শেষ হতে না হতেই কর্মজীবন গড়ার জন্য বেছে নিচ্ছে ইউরোপের দেশগুলো। বাংলাদেশ থেকে ইউরোপ- আমেরিকায় যেসব শিক্ষার্থীরা আসে তাদের বেশিভাগ পছন্দনীয় দেশ হিসেবে ইউরোপের জার্মানি, নরওয়ে, সুইডেন, ইংল্যান্...
ইতালিতে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা

ইতালিতে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা

Default
নৌকা মার্কাকে জয়যুক্ত করতে নির্বচনী প্রচারণা শুরু করেছে ইতালি আওয়ামী লীগ নেতাকর্মীরা। একাদশ জতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে একটি আধুনিক উন্নত বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিতে আহ্বান করেন তারা। ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজধানী রোমের পিয়াচ্ছা ভিত্তোরিওতে গণসংযোগ শুরু করেন। এসময় নেতৃবৃন্দ সর্বসাধারণের মাঝে আওয়ামী লীগের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে জনগণকে নৌকা মার্কায় ভোট দেয়ার কথা বলেন। প্রচারণায় অংশগ্রহণ করেন, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহসভাপতি কে এম লোকমান হোসেন, আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবু সাঈদ খান, আলী আহম্মদ ঢালী, আব্দুর রব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারী, এম,এ, রব মিন্টু, সোয়েব দেওয়ান, সাংগঠনিক সম্পাদক সর্দার লুৎফর রহমান, জামান মোক্তার, দপ্তর সম্পাদক হাবীব মোক...
কেবল সিনেমাই করবেন জ্যোতি

কেবল সিনেমাই করবেন জ্যোতি

Entertainment
এখন থেকে শুধু সিনেমাই করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন জ্যোতিকা জ্যোতি । এমনকি শিগগির নিজের একটি প্রযোজনা প্রতিষ্ঠান চালু করার কথাও ভাবছেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রী শেষ করেছেন তাঁর নতুন চলচ্চিত্রের কাজ। ‘রাজলক্ষ্মী’ নামের ওই ছবির মাধ্যমে কলকাতায় অভিষেক হতে যাচ্ছে ঢাকার মেয়ে জ্যোতির। গত শনিবার বিকেলে জ্যোতিকা জ্যোতি হাজির হন ঢাকা আন্তর্জাতিক সাহিত্য উৎসবে। প্রথমবারের মতো এ উৎসবে উপস্থিত হতে পেরে ভালো লেগেছে তাঁর। বললেন, ‘সেভেন্টি ওয়ান পোয়েম’ শীর্ষক এক অধিবেশনে যোগ দিতে তিনি এসেছেন। গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে প্রকাশনা সংস্থা গল্পকার বাংলা ও ইংরেজিতে প্রকাশ করে ‘পিস অ্যান্ড হারমনি: সেভেন্টিওয়ান পোয়েমস ডেডিকেটেড টু শেখ হাসিনা’ বইটি। ঢাকা আন্তর্জাতিক সাহিত্য উৎসবের শেষ দিনে ‘সেভেন্টি ওয়ান পোয়েম’ অধিবেশনে ছিল বইটি নিয়ে আলোচনা। তাতে অংশ নেন জাতীয় অধ্যাপক রফিকু...
প্রভার বিয়ে!

প্রভার বিয়ে!

Cover Story, Entertainment
লন্ডন থেকে আজই দেশে ফিরেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ফেরার আগে তিনি জানতেন বাবা অসুস্থ। অথচ দেশে ফিরে দেখেন তারই বিয়ের আয়োজন করছে সবাই। আর সেটা তিনি জানেনও না। তবে এ আয়োজন বাস্তবে নয় বরং পর্দায়। আর প্রভাবে এভাবে দেখা যাবে ‘আমি যে কে তোমার’ শিরোনামের একটি একক নাটকে। এটিতে প্রভা অভিনয় করেছেন মিথিলা চরিত্রে। তার বিপরীতে রয়েছেন অভিনেতা মনোজ প্রামাণিক। এটি রচনা ও পরিচালনা করেছেন আদর সোহাগ। খুব শিগগির নাটকটি জনপ্রিয় একটি চ্যানেলে প্রচার হবে। http://matinews.com/2018/11/11/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0/ http://matinews.com/2018/11/11/%e0%a6%af%e0%a7%8c%e0%a6%a8-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a...
ফের নেট দুনিয়া তোলপাড়, প্রিয়া প্রকাশকে নিয়ে হুলুস্থুল

ফের নেট দুনিয়া তোলপাড়, প্রিয়া প্রকাশকে নিয়ে হুলুস্থুল

Entertainment, Glamour
চলতি বছরের শুরুতেই চোখের ইশারায় অসংখ্য পুরুষের হৃদয়হরণ করেছিলেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। একটি মালায়লম ছবির দৃশ্য ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কয়েক সেকেন্ডের ওই ভিডিওতে চোখের কায়দায় ঝড় তুলেছিলেন প্রিয়া প্রকাশ। তারপর থেকে কেরালার এই মেয়ে বিখ্যাত হয়ে উঠেছেন। তাঁকে ভারতের 'উইংক গার্ল' বলা হয়। তাঁর চোখের ইশারায় মাত হয়ে যায় প্রায় গোটা দেশ। শুধু চোখের ইশারা বললে ভুল হবে, তাঁর হাসিতেও মজে যায় আট থেকে আশির বছরের মানুষের হৃদয়। বুঝতেই পারছেন, দক্ষিণী-কন্যা প্রিয়া প্রকাশ ওয়ারিয়রের কথাই বলা হচ্ছে। তাঁর জাদু যেন মাত করে দেয় গোটা দেশের হৃদয়। আর এবার সেই প্রিয়া প্রকাশ কি করলেন জানেন? সম্প্রতি নিজের সোশ্যাল সাইটে একটি ছবি শেয়ার করেন দক্ষিণী-কন্যা প্রিয়া প্রকাশ। যেখানে তাঁর দেখা মেলে একেবারে দেশিয় লুকে। একটি অনুষ্ঠানে হাজির হয়ে প্রিয়া যখন তাঁর নিজের ছবি প্রকাশ করেন সোশ্যাল সাইটে, তা নিয়ে এক প...
যৌন হেনস্তা : ‘তিনি আমাকে আচমকাই জড়িয়ে ধরেন’

যৌন হেনস্তা : ‘তিনি আমাকে আচমকাই জড়িয়ে ধরেন’

Entertainment
#মি টু-র জেরে এখনো উত্তাল বলিউড৷ কিংবদন্তি অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তা র অভিযোগ এনে ঝড় তোলেন ‘আশিক বানায়া আপনে’ খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত। তার পথ ধরে একাধিক প্রযোজক, পরিচালক ও নামি ব্যক্তির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন বলিউড অভিনেত্রীরা। আর এবার সেই তালিকায় সাবেক মিস ইন্ডিয়া নিহারিকা সিং। অভিযোগ তোলেন নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে। ভারতীয় গণমাধ্যম জি-নিউজ জানায়, সম্প্রতি নওয়াজউদ্দিন সিদ্দিকি তার লেখা একটি বই প্রকাশ করেন। যেখানে ‘মিস লাভলি’ খ্যাত নিহারিকা সম্পর্কে তিনি বলেন, নিহারিকার সঙ্গে তার বেশ ভাল সম্পর্ক। তবে অনুমতি না নিয়ে এই কথা লেখায় প্রশ্ন তুলেছন সাবেক এই মিস ইন্ডিয়া। তিনি আরও অভিযোগ করেন, মিস লাভলি শুটিংয়ের সময় বন্ধুত্বকে অন্য পর্যায়ে নিয়ে যান নওয়াজ। এছাড়া নওয়াজ তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে জোর করেছেন বার বার। তাছাড়া, বুদ্ধদেব দাসগুপ্তের 'আনওয়ার...
নিউ ইয়র্কে কবর কিনবে দিনাজপুর জেলা সমিতি

নিউ ইয়র্কে কবর কিনবে দিনাজপুর জেলা সমিতি

Default
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের লং আইল্যান্ড শহরের মুসলিম কবরস্থানে ১ লাখ ৪২ হাজার ডলার মূল্যের ১০০টি কবর কেনার সিদ্ধান্ত নিয়েছে নিউ ইয়র্কস্থ দিনাজপুর জেলা সমিতি। স্থানীয় সময় গত রবিবার জামাইকার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সভাপতি আনোয়ার সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে প্রধান বিষয়বস্তু ছিল লং আইল্যান্ড শহরের মুসলিম কবরস্থানে ১০০টি কবর কেনার বিষয়। উপস্থিত সদস্যদের মতামত প্রকাশের পর নিউ ইয়র্ক প্রবাসী দিনাজপুরবাসীদের কথা চিন্তা করে আগামীতে পর্যায়ক্রমে ১০০টি কবরের জায়গা কেনার সিদ্ধান্ত গ্রহণ করেন। এতে মোট ১ লাখ ৪২ হাজার ডলার বা কবর প্রতি ১ হাজার ৪’শ ডলার খরচ হবে বলে উল্লেখ করেন বক্তারা। নিউ ইয়র্কের দিনাজপুর জেলা সমিতির সিনিয়র সহ সভাপতি মোশারফ হোসেন জানান, প্রবাস তথা নিউ ইয়র্কে মৃত্যুবরণকারী প্র...
বাংলাদেশে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গাজা’

বাংলাদেশে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গাজা’

Cover Story
গত মাসেই বঙ্গোপসাগর হয়ে ভারত এবং বাংলাদেশের একাংশের ওপর দিয়ে বয়ে গেল ঘুর্ণিঝড় তিতলি। এবার এই পথ দিয়ে আসছে আরেক ঘূর্ণিঝড় ‘গাজা’। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। গভীর নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ফলে দেশের সমুদ্রবন্দর সমূহকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। রোববার (১১ নভেম্বর) আবহাওয়া অধিদফতর বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণিঝড় ‘গাজা’য় পরিণত হয়েছে। এটি রোববার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ২০ কি.মি. দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৪৫ কি.মি. দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৬০ কি.মি. দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘ...
গল্প : নীলার এক সন্ধ্যা

গল্প : নীলার এক সন্ধ্যা

Cover Story, Stories
এফ এম রেডিওতে কি যেন একটা বৃষ্টির গান বাজছে এবং একটু পর পর আরজে তার গলার তেজ বুঝাতে সচেষ্ট। হালকা ঠাণ্ডা ও গরমে বৃষ্টির গান শুনলে যদি শ্রোতাদের একটু মন ভেজে সে চিন্তায় হয়ত রেডিওর এমন আয়োজন। যদিও গরমের দিনে ঠাণ্ডা লাচ্ছি ছাড়া আর অন্য কিছু দিয়ে চিড়া ভেজানো গেলেও কোন মানব সন্তানের মন বা শরীর শীতল করা যায় কি না তা বলা মুশকিল বটে! তবে রেডিওতে কী গান হচ্ছে সেদিকে নীলার খুব একটা আগ্রহ নেই। তার চোখে এখন তেপান্তরের স্বপ্ন। চরম আগ্রহ নিয়ে কোন কিশোরী যে কোন সুদর্শন যুবকের দিকে চেয়ে থাকে নীলার স্বপ্ন তার চেয়েও দৃঢ়। এই ইট কংক্রিটের ঢাকা শহরে তার স্বপ্ন চাপা পড়েনি। মনের কোনে অতি যত্নে লালন করে সেই স্বপ্ন। ছাপোষা পরিবারের মেয়েগুলোর অধিকাংশই এরকম হয়ে থাকে, হিমালয় সমান স্বপ্ন আর সর্ষে দানা পাথেয়। তবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যতটুকু এগিয়েছে তা অবশ্য নীলার স্বপ্নের ওপর ভর করেই। এই ভ্যাপসা গরমে বসেও সে ভাবছে ছোট ...
‘আমার বিয়ে হবে না’ : রাবা খান

‘আমার বিয়ে হবে না’ : রাবা খান

Cover Story, Entertainment
রাবা খান ভিডিও ব্লগার। ফেসবুক, ইউটিউবে লোক হাসানো ভিডিও আপলোড করে তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় তিনি। তবে রাবার মা বলেন, সেগুলো নাকি ভাঁড়ামো। এই ভাঁড়ামো চালিয়ে গেলে নাকি তাঁর বিয়ে হবে না। ঢাকা আন্তর্জাতিক সাহিত্য উৎসবের দ্বিতীয় দিনে এক অধিবেশনে কথা বলেন এই তরুণ কমেডিয়ান। আজ শুক্রবার বাংলা একাডেমিতে ছিল ঢাকা আন্তর্জাতিক সাহিত্য উৎসবের দ্বিতীয় দিন। বিকেলে উৎসবের কসমিক টেন্টে ছিল রাবা খান ও ফারিহা পান্নির অধিবেশন ‘উইমেন অ্যান্ড উইট’। এ অধিবেশনে খালি ছিল না একটি আসনও। এমনকি দাঁড়িয়েও অধিবেশন উপভোগ করেছেন অনেক অংশগ্রহণকারী। রাবা বলেন, ‘সারা পৃথিবীতে কমেডিয়ান হিসেবে পুরুষের পাশাপাশি নারীরাও জায়গা করে নিচ্ছে। রসবোধ এমন একটি ব্যাপার, যেটা নারী-পুরুষ উভয়ের থাকা প্রয়োজন। সব ক্ষেত্রে যেহেতু পুরুষ এগিয়ে গেছে, নারী কেন এই ক্ষেত্রে পিছিয়ে থাকবে। তবে আমাদের দেশে “রসবোধ” বিষয়টিকে ভালোভাবে নেওয়া হয় না। ...
দেড় বছর হয়ে গেল অনুষ্ঠানটি করছি: সাফা কবির

দেড় বছর হয়ে গেল অনুষ্ঠানটি করছি: সাফা কবির

Cover Story, Entertainment
কত দিন ধরে ‘লাভ স্ট্রাক বাই সাফা কবির’ অনুষ্ঠানটি করছেন?  সাফা কবির :  প্রায় দেড় বছর হয়ে গেল অনুষ্ঠানটি করছি। আমি ও আমার ভক্তদের ঘিরে অনুষ্ঠানটি সাজানো। প্রতি মাসে চারটি করে শো হয়। চারটি শো–ই ভক্তদের নিয়ে আলাদাভাবে সাজানো। উপস্থাপনা করতে কেমন লাগে? সাফা কবির :  ভালোই লাগে। তবে সব ধরনের অনুষ্ঠানে না। রেডিওতে যে ধরনের অনুষ্ঠান করি, এ ধরনের ভিন্নতা থাকলে কাজ করতে ভালো লাগে। নাটকের ব্যস্ততা কেমন? সাফা কবির : অনেক ব্যস্ততা। মাসে তো প্রায় ২০ দিনই নাটকের শুটিংয়ে সময় দিতে হয়। তবে ধারাবাহিক নাটকে নয়, এক ঘণ্টার নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ওয়েব সিরিজে কাজ করি। এক ঘণ্টার নাটক, স্বল্পদৈর্ঘ্য ছবি, ওয়েব সিরিজ—কোনটিতে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন? সাফা কবির :  স্বল্পদৈর্ঘ্য ছবি। কারণ, স্বল্পদৈর্ঘ্য ছবি অনলাইনের জন্য করা হয়। এখানে সেন্সরের বিষয় নেই। ফলে অল্প সময়ের মধ্যে গল্পটা ভালো ...