রাখিকে তুলে আছাড় মারল কে?
রাখি সাওয়ান্ত আইটেম গার্ল হিসেবে পরিচিত। তবে শুধু ক্যামেরার সামনেই নয়, নানা ধরনের মঞ্চে নাচ করেন তিনি। সম্প্রতি ঝুঁকিপূর্ণ এক মঞ্চে নাচ করতে গিয়ে ভয়াবহ এক অভিজ্ঞতার শিকার হয়েছেন এই বলিউড আইটেম গার্ল। তাঁকে তুলে আছাড় মেরেছেন একজন নারী রেসলার। আহত রাখিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত রোববার ভারতের পঞ্চকুলা শহরের তাউ দেবীলাল স্টেডিয়ামে এক রেসলিং রিংয়ে নাচ করতে গিয়েছিলেন রাখি সাওয়ান্ত। নাচ করার ফাঁকে এক নারী রেসলার এগিয়ে এসে তাঁকে মারপিটের আমন্ত্রণ জানান। রাখি বলেন, ‘আমি একজন নৃত্যশিল্পী, পারলে নাচে আমাকে হারাও।’ এরপর দুজনেই নাচ শুরু করেন। অল্প সময়ের মধ্যে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়ে যায়। একসময় নারী রেসলার রাখিকে দুহাতে ওপরে তুলে মেঝেতে আছাড় দেন। তারপর রাখিকে দুই পায়ের ফাঁকে রেখে নাচতে শুরু করেন ওই রেসলার। ওই সময় রাখি নিস্তব্ধ হয়ে পড়ে ছিলেন।
মারাত্মক আহত রাখি সাওয়ান্তকে জিরাকপুর হ...













