abc, Author at Mati News - Page 356 of 436
Saturday, March 14

Author: abc

প্রাপ্তবয়স্কদের থ্রিলার গল্প : কেইস স্টাডি থার্টি থ্রি

প্রাপ্তবয়স্কদের থ্রিলার গল্প : কেইস স্টাডি থার্টি থ্রি

Cover Story, Stories
নিলুর হাতে সময় আছে আধ ঘণ্টার মতো। লোকটা তা-ই বলে গেছে। ড্রয়িং রুমে বসে কী যেন কাজ করছে আর মদ গিলছে। নিলু আছে ভেতরের একটা রুমে। এ বাসায় কেউ থাকে না। নিলুর হাতে আছে আধ ঘণ্টা। এর মধ্যে লোকটাকে খুন করার উপায় বের করতে হবে। তা না হলে তাকে ধর্ষণ করে মেরে ফেলবে। লোকটা তাকে এমনটাই বলে গেছে। ঘণ্টা দুয়েক আগে কিডন্যাপ হয়েছে নিলু। কাউকে কিডন্যাপ করা যে পানির মতো সহজ সেটা সে জানতো না। শুক্রবার সন্ধ্যার দিকে হাতিরঝিলের একটা বড় অংশ নির্জন থাকে। হ্যাঁচকা একটা টান। এরপর নিজেকে আবিষ্কার করলো কালো একটা মাইক্রোর পেছনের সিটে। মুখে একটা রুমাল চেপে রাখতেই তন্দ্রার মতো চলে এলো। পুরোপুরি জ্ঞান হারায়নি অবশ্য। তন্দ্রার মধ্যেই বুঝতে পেরেছে তার সঙ্গে কী ঘটতে যাচ্ছে। লোকটার বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশের মতো হবে। নিজেই ড্রাইভ করছে। তন্দ্রা ছুটে যাওয়ার পর নিলু বুঝতে পেরেছে তার হাত-পা শক্ত করে বাঁধা। মুখ বাঁধা ছিল না। তবে চিৎকা...
নিয়োগ : ফায়ার সার্ভিস নেবে ১২৩ জন চালক

নিয়োগ : ফায়ার সার্ভিস নেবে ১২৩ জন চালক

Default
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ১২৩ জন ড্রাইভার নিয়োগ হবে বলে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের নির্ধারিত পূরণকৃত ফরমের সঙ্গে ১০০ টাকা ট্রেজারি চালান কোড নং ১-৭৩৬১-০০০০-২০৩১ এর অনুকূলে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা করে ট্রেজারি চালানের মূল কপি এবং সম্প্রতি তোলা ৫ সে.মি. X ৫ সে.মি. সাইজের ৪ কপি রঙিন সত্যায়িত ছবি পূরণকৃত ফরমের সঙ্গে জাতীয় পরিচয়পত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপিসহ ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের ১৮ নভেম্বর, সকাল আটটায় এবং রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের প্রার্থীদের ১৯ নভেম্বর তারিখ সকাল আটটা শারীরিক যোগ্যতা, ড্রাইভিং টেস্ট, ব্যবহারিক পরীক্ষার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাঠ, পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ (কুড়িল বিশ্বরোড থেকে আনুমানিক ৫ থেকে ৭ কিলোমিটার পূর্ব দিকে ৩০০ ফুট রাস্তাসংলগ্ন, নীলা...
আপনার শিশু বেশি খায় ?

আপনার শিশু বেশি খায় ?

Health and Lifestyle
‘আমার বাচ্চা কিছু খায় না’—এই অভিযোগের পাশাপাশি আজকাল অন্য রকম সমস্যাও দেখা যাচ্ছে। তা হলো, ‘আমার শিশু বেশি খায় ।’ কোনো কোনো শিশুর খাওয়ার চাহিদা অভিভাবকেরা চাইলেও নিয়ন্ত্রণ করতে পারছেন না। কোনো অনুষ্ঠান নিয়ে গেলে রীতিমতো বিব্রত হতে হয়। শিশুর খাবারের ব্যাপারে ছোটবেলায় অনেক বাবা-মা সন্তানের ইচ্ছা-অনিচ্ছার কোনো মূল্য দেন না। টিভি দেখিয়ে, কার্টুন দেখিয়ে, মুঠোফোনে গেম চালু করে নানাভাবে তাকে খাওয়ান। খিদে পাক আর না পাক, আগের খাবার হজম হোক বা না হোক—দিনের পর দিন এভাবেই অভ্যাস করা হয়। ফলে শিশুর মস্তিষ্কে খিদে ও তৃপ্তির ভারসাম্য ঠিকভাবে গড়ে ওঠেনি। এরাই পরবর্তী সময়ে এমন সমস্যায় পড়ে। কিছু বাবা-মা সন্তানকে মোটাসোটা দেখতে ভালোবাসেন, হালকা-পাতলা মানে স্বাস্থ্য খারাপ বা অসুস্থতার লক্ষণ বলে মনে করেন। কেউ কেউ বিশ্বাস করেন, বেশি করে না খেলে শিশু লেখাপড়ায় ক্রমবর্ধমান চাপ কুলাতে পারবে না এবং প্রত...
সুনামগঞ্জে বিকাশ এজেন্টকে জবাই

সুনামগঞ্জে বিকাশ এজেন্টকে জবাই

Default
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মো. তৌহিদ মিয়া (৩০) নামের এক বিকাশ এজেন্টের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার পূর্ব বাংলাবাজার ইউনিয়নে সড়কের পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। তৌহিদ ইউনিয়নের কলাউড়া গ্রামের অহিদ মিয়ার ছেলে। পুলিশ জানায়, শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের চাচাতো ভাই অলি উল্লাহ জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে তৌহিদ জেলার ছাতক উপজেলায় যান। এরপর রাতে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সকালে পরিবারের লোকজন খবর পান যে, বাংলাবাজার এলাকায় একটি লাশ পাওয়া গেছে। পরে আত্মীয়স্বজন সেখানে গিয়ে তৌহিদের লাশ শনাক্ত করেন। পূর্ব বাংলাবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দিন আহমদ রানা বলেন, তৌহিদ দীর্ঘদিন ধরে কুলাউড়া বাজারে বিকাশের এজেন্ট হিসেব...
এবার নওয়াজুদ্দিনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

এবার নওয়াজুদ্দিনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

Entertainment
ব্যতিক্রমধর্মী চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত নওয়াজুদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে এবার যৌন হেনস্তা ্এর অভিযোগ তুললেন সাবেক মিস ইন্ডিয়া ও ‘মিস লাভলি’ অভিনেত্রী নীহারিকা সিং। বেশ কয়েকদিন স্তিমিত হয়ে এসেছিল হ্যাশট্যাগ মি টু আন্দোলন। নীহারিকার বক্তব্যে ফের উঠল মি টু ঝড়। নওয়াজুদ্দিন সিদ্দিকি অভিযোগকারিণীর সাবেক প্রেমিক ও ‘মিস লাভলি’ চলচ্চিত্রের সহ-অভিনেতা। সম্প্রতি নীহারিকা সিং একটি খোলা চিঠি লিখেছেন, যেখানে তিনি বিনোদন জগতে তাঁর অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন, বলেছেন #মিটু গল্প। বলে রাখা জরুরি, বিখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইন থেকে এর আগে বের হয়েছিল নওয়াজুদ্দিন সিদ্দিকির স্মৃতিকথানির্ভর বই ‘অ্যান অর্ডিনারি লাইফ’। বইয়ে নওয়াজুদ্দিন প্রকাশ করেছিলেন, নীহারিকা সিংয়ের সঙ্গে তাঁর প্রেমময় সম্পর্ক ছিল। তবে পরে নীহারিকা অভিযোগ করেন, তাঁর অনুমতি না নিয়ে বইয়ে প্রেমের কথা ফাঁস করা হয়েছে। কিন্তু এ বিতর্ক তু...
বাংলাদেশের তিন অধিনায়ক যখন রাজনীতিতে

বাংলাদেশের তিন অধিনায়ক যখন রাজনীতিতে

Cover Story
উপমহাদেশে ক্রিকেট যেমন জনপ্রিয় খেলা, তেমনই ক্রিকেটাররা তুমুল জনপ্রিয়। মহাতারকারা তো জনতার মনে দেবতার আসনে অধিষ্ঠিত। সুতরাং ক্রিকেটার হিসেবে রাজনীতি তে আসা এবং জিতে যাওয়া অনেকটাই সহজ ব্যাপার। ভারতের আজহারউদ্দিন, সিধু,  মনসুর আলী খান পতৌদি; শ্রীলঙ্কার রানাতুঙ্গা-জয়াসুরিয়াদের মতো বাংলাদেশের ক্রিকেটেও লেগেছে রাজনীতির হাওয়া। রবিবার থেকে শুরু হতে চলা বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ছাপিয়ে এখন আলোচনায় দুই অধিনায়কের রাজনীতিতে প্রবেশ। বছরখানেক ধরেই গুঞ্জন ছিল, জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হয়ে রাজনীতিতে আসছেন। বিষয়টি নিয়ে সাবেক বিসিবি সভাপতি এবং পরিকল্পনামন্ত্রী আহম মোস্তফা কামালের একটি বক্তব্যের পর আলোচনা তুঙ্গে ওঠে। এরপর আওয়ামী লীগের মাঠপর্যায়ের বিভিন্ন সূত্র থেকে তথ্য নিয়ে বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্...
অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারে ৩০ কোটি মানুষ মৃত্যুর ঝুঁকিতে

অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারে ৩০ কোটি মানুষ মৃত্যুর ঝুঁকিতে

Cover Story, Health and Lifestyle
অকারণে এবং অতিরিক্ত ডোজে অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স পাওয়ার তৈরি হওয়ায় ২০৫০ সালনাগাদ বিশ্বের প্রায় ৩০ কোটি লোক মৃত্যুর ঝুঁকিতে থাকবে। আজ ঢাকায় অনুষ্ঠিত এক সেমিনারে স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই আশংকা ব্যক্ত করে বলেন, জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক অতিরিক্ত মাত্রায় মানুষ ও প্রাণী স্বাস্থ্য রক্ষায় এবং প্রাণীখাদ্য ও খামারের উৎপাদন বাড়াতে ব্যবহৃত হয়। তারা বলেন, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ দেশ। এখানে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে গবাদিপশু ও কৃষি পণ্যের উৎপাদন, যা জুনোটিক প্যাথোজেন্স সৃষ্টির প্রধান ক্ষেত্র। এর ফলে এখানে সংক্রামক ব্যধির সৃষ্টি হচ্ছে। যা থেকে মানব স্বাস্থ্য রক্ষায় অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স পাওয়ারের ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ। ওয়ান হেলথ বাংলাদেশ- আইসিডিডিআর,বি, পশুসম্পদ বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর ও আরো কতিপয় সংস্থার সহযোগিতায় আজ সকাল...
নিউইয়র্কে সন্ত্রাসবাদে দোষী সাব্যস্ত বাংলাদেশি আকায়েদ উল্লাহ

নিউইয়র্কে সন্ত্রাসবাদে দোষী সাব্যস্ত বাংলাদেশি আকায়েদ উল্লাহ

Cover Story
বোমা ফাটিয়ে টাইমস স্কোয়ার লাগোয়া পোর্ট অথরিটি বাস টার্মিনালে বহু আমেরিকানকে হত্যা চেষ্টায় লিপ্ত হবার দায়ে বাংলাদেশি আকায়েদ উল্লাহ(২৮)কে দোষী সাব্যস্ত করল নিউইয়র্ক ফেডারেল কোর্টের জুরিরা। গত ৬ নভেম্বর ১২ সদস্যের জুরিবোর্ড সন্ত্রাসী হামলাসহ বিভিন্ন ধরনের ৬ অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করেন। এনআরবি নিউজ। সরকারি আইনজীবী জিয়োফ্রে এস বারমেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেন, গত ১১ ডিসেম্বর সকালে প্রচণ্ড ভিড়ের সময় টাইমস স্কোয়ার পাতাল রেল স্টেশনের সুড়ঙ্গ পথ ধরে পোর্ট অথরিটি বাস টার্মিনালে যাবার সময় বুকে বেঁধে রাখা পাইপ বোমা বিস্ফোরিত হয়। এতে আকায়েদ উল্লাহ ছাড়াও আরও ৩ পথচারি আহত হন। ফেডারেল জুরিবোর্ডের সর্বসম্মত সিদ্ধান্তে এটাই প্রমাণিত হলো যে আমেরিকা ধ্বংসযজ্ঞ অথবা হিংসা-বিদ্বেষের রাজনীতিতে উজ্জীবিত নন। ফেডারেল জজ রিচার্ড সুলিভানের এজলাসে এ রায় ঘোষণা করা হয়। এ সময় এজলাসে থাকা আকায়েদ উল্লাহ ভাবলেশহীন...
যৌন হেনস্তা : ‘কোথায় দেখা করতে হবে, সেই কাণ্ডজ্ঞান নেই?’

যৌন হেনস্তা : ‘কোথায় দেখা করতে হবে, সেই কাণ্ডজ্ঞান নেই?’

Entertainment
গেল বছরের অক্টোবরে হলিউডে হ্যাশট্যাগ মি টু আন্দোলনের সূচনা প্রযোজক হার্ভি ওয়েনস্টিনের বিরুদ্ধে একাধিক নারীর অভিযোগ ঘিরে। অনেক নারীই এ আন্দোলনে যুক্ত হয়েছেন, বলেছেন কীভাবে তাঁরা যৌন হেনস্তা ও অসদাচরণের শিকার হয়েছেন। অথচ সেই হলিউডেরই এক তারকা এ আন্দোলনের বিরুদ্ধে। তিনি আর কেউ নন, নব্বইয়ের দশকের লাস্যময়ী অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। মি টু আন্দোলনকে অনেকে সমর্থন দিলেও তাতে সায় নেই পামেলা অ্যান্ডারসনের। নব্বইয়ের দশকে টিভি শো ‘বেওয়াচ’ দিয়ে জনপ্রিয়তার চূড়ায় উঠেছিলেন পামেলা। জনপ্রিয় ‘প্লে বয়’ ম্যাগাজিনের প্রচ্ছদে একাধিকবার সাহসী ভঙ্গিমায় ধরা দিয়েছেন তিনি। সম্প্রতি এক টক শোতে এ আন্দোলনকে তুলোধুনো করলেন তিনি। পামেলা মনে করেন, যৌন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ হবে, তবে আজকাল একটু বাড়াবাড়িই হচ্ছে, যা পুরুষদের পঙ্গু করে দেওয়ার পক্ষে যথেষ্ট। ‘আমি নিজেও নারীবাদী। কিন্তু এখনকার তৃতীয় তরঙ্গের না...
গুঞ্জন নয়, সত্যি নির্বাচন করছেন শাকিব খান

গুঞ্জন নয়, সত্যি নির্বাচন করছেন শাকিব খান

Cover Story, Entertainment
শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে সভাপতি পদে নির্বাচন করছেন, এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমেও একাধিক খবর প্রকাশ করা হয়েছে। শাকিব খান জানালেন তিনি সত্যি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন। আর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করবেন ডি এ তায়েব। এ বিষয়ে শাকিব খান বলেন,‘আমি এর আগে দুবার সভাপতি ছিলাম। তখন সমিতিতে উন্নয়ন করেছি,সাধারণ শিল্পীদের পাশে দাঁড়িয়েছি। আমি মনে করি, শিল্পী সমিতিকে শুধু রং দিয়ে সাজালে হবে না, ছবির সংখ্যা বাড়াতে হবে। এ বিষয়ে আমাদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এ কারণে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’ বাংলাদেশে সিনেমার সংখ্যা কমে গেছে মন্তব্য করে শাকিব বলেন,  ‘দিন দিন ছবির সংখ্যা আরো কমছে। বিভিন্ন শুটিংয়ে অযথা বাধা সৃষ্টি করা হয়। আরে শুটিং না হলে ছবি হবে কেমন করে? আমি মনে করি, এখানেও শিল্পী সমিতির ভূমিকা রাখার জায়গা রয়েছে। আমরা সব কাজ করব শুটিংকে...
দলবাজি অপছন্দ : নিথিয়া মেনেন

দলবাজি অপছন্দ : নিথিয়া মেনেন

Entertainment
জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী নিথিয়া মেনেন বলেছেন, যৌন হেনস্তার বিরুদ্ধে তিনি, কিন্তু তাঁর লড়াইয়ের পথ ভিন্ন। তিনি গ্রুপিং বা দলবাজি পছন্দ করেন না। কারণ তিনি নীরবে লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে। চলতি বছরের ফেব্রুয়ারিতে কোচিতে এক অভিনেত্রী অপহৃত হন। তখন এ কথা ছড়িয়ে পড়ে, এ অপহরণের মূল হোতা মালয়ালাম সুপারস্টার দীলিপ। যাহোক, নিথিয়া ‘আকাশা গোপুরম’, ‘আপোবড়গম’ ও ‘উস্তাদ হোটেল’সহ বেশ কিছু মালয়ালাম ছবিতে কাজ করেছেন। এর আগে এক সাক্ষাৎকারে নিথিয়া বলেছিলেন, তিনি কখনো যৌন হেনস্তার শিকার হননি। মালয়ালাম অভিনেত্রীর কেউ কেউ যখন যৌন হেনস্তার গল্প বলেছেন এবং নারীরা হ্যাশট্যাগ মি টু আন্দোলনে যোগ দিয়েছেন, তখন নিথিয়ার কী ভাবনা? ‘মানুষ যার মুখোমুখি হয়েছে, তার পুরোটাই বুঝতে পারি। এর বিপক্ষে আমি সম্ভাব্য সবকিছুই করতে পারি। কিন্তু আমি একটা কারণে তা করিনি। এর মানে এই নয় যে আমি এসবের বিরুদ্ধে নই, কিন্তু আমার চিন...
সাংবাদিকদের গালিগালাজ করলেন সঞ্জয় দত্ত ! (ভিডিও)

সাংবাদিকদের গালিগালাজ করলেন সঞ্জয় দত্ত ! (ভিডিও)

Entertainment
দীপাবলি উপলক্ষে গত সপ্তাহে বলিউড তারকা সঞ্জয় দত্ত ও তাঁর স্ত্রী মান্যতা দত্ত নিজ বাসভবনে জাঁকজমক পার্টি দেন। এখন সেই পার্টির বাইরের একটি ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাসভবনের নিচে অপেক্ষমাণ সাংবাদিকদের অশ্লীল ভাষায় গালিগালাজ করছেন সঞ্জয়। তাঁদের বলছেন, চলে যেতে। বাসভবনের বাইরে দীপাবলি পার্টিতে আসা তারকাদের ছবি তুলতে ভিড় জমিয়েছিলেন ফটোসাংবাদিকরা। আলোকচিত্রীদের উদ্দেশে সঞ্জয়কে বলতে শোনা যায়, ‘দীপাবলি হচ্ছে... ঘরে যাও না।’ সঞ্জয় সাংবাদিকদের জিজ্ঞেস করেন, তাঁরা কখন তাঁদের পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন করবেন? এক সাংবাদিক দত্তকে বলেন, তাঁর বস তাঁকে কাজের জন্য পাঠিয়েছেন। তখন সঞ্জয় বলেন, ‘তোমার বসের’... অন্তর্জালে এই ভিডিওটি দেখে শোকাহত নেটিজেনরা। এক টুইটার ব্যবহারকারী ভিডিওটি তাঁর অ্যাকাউন্ট থেকে শেয়ার দিয়ে লিখেছেন, ‘কয়েক মাস আগেই এই ভদ্রলোকের জীবনীভিত্তিক ছবি ৩০০ ...
পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের

পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের

Cover Story
সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের সম্পর্কে বিরূপ মন্তব্য করে ফের আলোচনায় এসেছেন লেখিকা তসলিমা নাসরিন। সম্প্রতি তিনি ফেসবুকে লিখেছেন, পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা চাটুকার৷তসলিমার এমন মন্তব্যে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন বুদ্ধিজীবীরা। কেউ কেউ তার এমন মন্তব্যকে সমর্থন জানালেও বিরোধিতা নেমেছেন অনেকেই। ভারতে বহু বছর ধরে বাস করছেন তসলিমা নাসরিন। প্রথমে পশ্চিমবঙ্গে থাকলেও এখন বাস করছেন দিল্লিতে। তসলিমা নাসরিন ফেসবুকে লিখেন, পশ্চিমবঙ্গের সাহিত্যিকদের মধ্যে এথিক্স বলে হয়তো এককালে, তিরিশ বা চল্লিশের দশকে, কিছু ছিল। এখন একেকজন সরকারের চাটুকার বনে যাচ্ছেন সে যে সরকারই হোক। বড় কোনও একাডেমিতে বড় কোনও পদ, নানা রকম সরকারি পুরস্কার, সুযোগ সুবিধে টাকা পয়সা অঢেল পাওয়ার লোভ তাঁদের প্রচন্ড। ফেসবুকে তাঁর সম্পর্কে করা পশ্চিমবঙ্গের অনেক সাহিত্যিকের মন্তব্য পোস্ট করেছেন তসলিমা। সেখানে সুনীল গঙ্গোপাধ্যা...
নতুন কৌতুক : হাসুন, সুস্থ থাকুন

নতুন কৌতুক : হাসুন, সুস্থ থাকুন

Cover Story, Stories
নতুন কৌতুক তিন ভাষায় কথা বলে যে—ত্রিভাষী। দুই ভাষায় কথা বলে যে—দ্বিভাষী। এক ভাষায় কথা বলে যে—আমেরিকান। দুই মাতালের কথোপকথন। —স্ট্র দিয়ে ভোদকা খাচ্ছ কেন? —ডাক্তার আমাকে বলেছেন পানপাত্র থেকে দূরে থাকতে। মিনিট দশেক তাড়া করে গতিবিধি লঙ্ঘন করা এক ড্রাইভারকে থামাল ট্রাফিক পুলিশ, বলল, আমি থামতে বলা সত্ত্বেও কেন আপনি থামেননি? এক মুহূর্ত ভেবে নিয়ে ড্রাইভার বলল, আসলে হয়েছে কি, গত সপ্তাহে আমার স্ত্রী এক ট্রাফিক পুলিশের সঙ্গে পালিয়ে গেছে। তো আপনাকে আমার পেছনে ছুটতে দেখে মনে হলো, আমার স্ত্রীকে ফেরত দিতেই আপনি আমার পিছু নিয়েছেন। ড্রাকুলার সঙ্গে কোনো মেয়ের প্রেম হয় কীভাবে? —প্রথম দংশনেই প্রেম। শিক্ষক জিজ্ঞেস করলেন, কে বলতে পারবে, আমরা কেন আগে বিদ্যুৎ চমকানো দেখি এবং পরে শুনি মেঘের গর্জন? এক বালক উঠে দাঁড়িয়ে উত্তর দিল, কারণ, আমাদের চোখের অবস্থান কানের আগে। এয়ারপোর্টে চেক-ই...