জাতীয় দিবসের ছুটিতে অর্থনীতির প্রাণশক্তি দেখাল চীন
১ অক্টোবর থেকে টানা এক সপ্তাহ ধরে চলছে চীনের জাতীয় দিবসের ছুটি। এ সময় চীনে পর্যটকের আগমন ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। আগের চেয়ে আরও বেশি বিদেশি পর্যটক একটি উন্মুক্ত ও প্রাণবন্ত দেশের সাংস্কৃতিক ও পর্যটন আকর্ষণ এবং উন্নয়নের প্রাণশক্তি অনুভব করতে চীনে আসছেন।
চলতি বছরের প্রথমার্ধে চীনে বিদেশি পর্যটকের সংখ্যা ২ কোটি ২৯ লাখ ১৪ হাজারে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ২০ শতাংশেরও বেশি। তাদের মধ্যে ভিসামুক্ত পর্যটকের সংখ্যা গত বছরের তুলনায় ৩০ দশমিক ৬ শতাংশ বেড়েছে।
বিশ্বব্যাপী সিজিটিএন পরিচালিত জরিপে দেখা গেছে, ৯২ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে চীনা পর্যটন-সম্পর্কিত বিষয়বস্তু চীন সম্পর্কে জানা এবং দেশটিতে ভ্রমণের প্রতি তাদের আগ্রহ ক্রমাগত বাড়িয়ে তুলছে। ৮৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, সরাসরি চীনে ভ্রমণ করলে চীনের সংস্কৃতি, সমাজ ও উন্নয়ন সম্পর্কে আরও ব্যাপক ও বাস্তবসম্মত ধারণা ...














