abc, Author at Mati News - Page 37 of 527
Wednesday, September 16

Author: abc

চীনের অর্থনীতি ও উন্নয়নে নতুন পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

চীনের অর্থনীতি ও উন্নয়নে নতুন পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

China
চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত স্টেট কাউন্সিলের নির্বাহী বৈঠকে দেশটির অর্থনৈতিক উন্নয়ন জোরদারে নতুন পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে ২০২৬-২০৩০ মেয়াদের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার শুরুতে উদ্ভাবনভিত্তিক, উচ্চমানের ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সরকারের বিদ্যমান নীতিগুলোর কার্যকর ব্যবহার এবং প্রয়োজন অনুযায়ী নতুন সহায়ক নীতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে বড় প্রকল্প বাস্তবায়ন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের ওপর জোর দেওয়া হয়। বৈঠকে পানি নেটওয়ার্ক, নতুন বিদ্যুৎ গ্রিড, কম্পিউটিং নেটওয়ার্ক, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, শহুরে ভূগর্ভস্থ পাইপলাইন ও লজিস্টিকস নেটওয়ার্ক—এই ছয়টি গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যবস্থার উন্নয়ন ত্বরান্বিত করার কথা বলা হয়। চীনের জাতীয় বাজারকে আরও সমন্বিত করা, ব্যবসার পরিবেশ উন্নত করা এবং...
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

China
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার এই সাক্ষাৎ করেন তারা। সাক্ষাৎকালে দুই পক্ষ চীন-বাংলাদেশ সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। আলোচনায় দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করা হয়। সূত্র: সিএমজি...
বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবে চীনের সেনাবাহিনী

বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবে চীনের সেনাবাহিনী

China
আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি বজায় রাখতে এবং বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বের ন্যায়বিচারপন্থী দেশ ও শক্তির সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে চীন। চীনের প্রতিরক্ষামন্ত্রী তং চুন শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা জানান। তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে চীন যৌথভাবে কাজ করতে প্রস্তুত। পাশাপাশি বাস্তব পদক্ষেপের মাধ্যমে একটি দায়িত্বশীল দেশের সামরিক বাহিনী হিসেবে নিজেদের ভূমিকা পালন করবে পিএলএ। তং চুন আরও বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় চীনের সামরিক বাহিনী প্রস্তুত থাকবে। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষায় এবং তাইওয়ানের স্বাধীনতার দাবিতে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড ও বাইরের হস্তক্ষেপ প্রতিহত করতে চীন দৃঢ় অবস্থানে থাকবে। সূত্র: সিএমজি...
শিকাগোতে চীনের ৫ম আন্তর্জাতিক সাপ্লাই চেইন এক্সপোর প্রচারসভা অনুষ্ঠিত

শিকাগোতে চীনের ৫ম আন্তর্জাতিক সাপ্লাই চেইন এক্সপোর প্রচারসভা অনুষ্ঠিত

China
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র-চীন অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা ফোরাম এবং ৫ম চায়না ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এক্সপো (সিআইএসসিই)-এর প্রচারসভা অনুষ্ঠিত হয়েছে। এতে দুই দেশের রাজনৈতিক ও ব্যবসায়িক অঙ্গনের ১৮০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন। বিশ্বের প্রথম জাতীয় পর্যায়ের সরবরাহ শৃঙ্খলভিত্তিক প্রদর্শনী হিসেবে ২০২৩ সালে যাত্রা শুরু করে চায়না ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এক্সপো। আয়োজকদের তথ্য অনুযায়ী, এর পঞ্চম আসর ২০২৭ সালে অনুষ্ঠিত হওয়ার কথা। অনুষ্ঠানে ইলিনয় ইকোনমিক ডেভেলপমেন্ট করপোরেশনের বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগবিষয়ক ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল বেলফ্লিউর বলেন, চীনের বাজার অত্যন্ত বৃহৎ এবং উৎপাদন সক্ষমতার দিক থেকে দেশটি বিশ্ব সেরা। তিনি বলেন, উভয় দেশের অর্থনীতির আকার, প্রতিযোগিতামূলক সক্ষমতা এবং পারস্পরিক তুলনামূলক সুবিধা কাজে লাগাতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স...
হুয়াংইয়ান তাও দ্বীপ নিয়ে ফিলিপাইনকে কড়া হুঁশিয়ারি চীনের

হুয়াংইয়ান তাও দ্বীপ নিয়ে ফিলিপাইনকে কড়া হুঁশিয়ারি চীনের

China
আগস্ট ১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের হুয়াংইয়ান তাও দ্বীপকে ঘিরে ফিলিপাইনের তথাকথিত ‘আঞ্চলিক সমুদ্রের সীমারেখা’ নির্ধারণের পদক্ষেপকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে বেইজিং। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এক বিবৃতি প্রকাশ করে জানায়, ফিলিপাইনের এই পদক্ষেপ চীনের ভূখণ্ডগত সার্বভৌমত্বের ওপর গুরুতর হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিপাইনের এই পদক্ষেপ জাতিসংঘ সনদ এবং জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশন (ইউএনসিএলওএস) সহ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। এটি সম্পূর্ণ অবৈধ, অকার্যকর এবং বাতিলযোগ্য। চীন এটিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে এবং কখনোই মেনে নেবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ফিলিপাইনের ভূখণ্ড একাধিক আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে নির্ধারিত হয়েছে এবং হুয়াংইয়ান তাও কখনোই তার অংশ ছিল না। তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী, হুয়াংইয়ান তাওয়ের ...
হুয়াংইয়ান তাও এলাকায় যৌথ নৌ-আকাশ মহড়া চালিয়েছে চীনের পিএলএ

হুয়াংইয়ান তাও এলাকায় যৌথ নৌ-আকাশ মহড়া চালিয়েছে চীনের পিএলএ

China
চীনের গণমুক্তিফৌজ (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড শনিবার হুয়াংইয়ান তাও এবং এর আশপাশের চীনের দাবি করা আঞ্চলিক সমুদ্র ও আকাশসীমায় যৌথ নৌ ও বিমান মহড়া পরিচালনা করেছে। সাউদার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে জানায়, দক্ষিণ চীন সাগরের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবং অঞ্চলের কিছু দেশের এমন কর্মকাণ্ডের প্রেক্ষাপটে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এ মহড়ার উদ্দেশ্য ছিল বাহিনীর বাস্তব যুদ্ধ সক্ষমতা যাচাই ও উন্নত করা এবং চীনের দাবি করা আঞ্চলিক সার্বভৌমত্ব ও সামুদ্রিক অধিকার এবং স্বার্থ রক্ষার সক্ষমতা জোরদার করা। সূত্র: সিএমজি...
ইরানে অস্ত্র বিক্রির অভিযোগ অস্বীকার করল চীন

ইরানে অস্ত্র বিক্রির অভিযোগ অস্বীকার করল চীন

China
আগস্ট ১, সিএমজি বাংলা ডেস্ক: ইরানের কাছে অস্ত্র বিক্রির অভিযোগ নিয়ে রয়টার্সের প্রকাশিত একটি প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে চীন। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের অভিযোগ সত্য নয় এবং এর কোনো বাস্তব ভিত্তি নেই। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, এ বিষয়ে চীন আগেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তিনি বলেন, চীন সব সময় শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাতের অবসানে কাজ করে। এদিকে, সিজিটিএনের তথ্য-যাচাই প্ল্যাটফর্ম ‘ফ্যাক্ট হান্টার’ জানিয়েছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত দাবিগুলো পর্যালোচনা করেছে। তাদের দাবি, এক্স, ইউটিউব ও ব্লুস্কাইসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া বেশিরভাগ পোস্টের মূল উৎস ছিল রয়টার্সের ওই একটি প্রতিবেদন। সিজিটিএনের মতে, রয়টার্সের প্রতিবেদনটি নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্...
সাংস্কৃতিক নিদর্শনখাতে ৫ বছরের পরিকল্পনা, বড় আয়োজনে চীন

সাংস্কৃতিক নিদর্শনখাতে ৫ বছরের পরিকল্পনা, বড় আয়োজনে চীন

China
সাকিব সিকান্দার দেশের সাংস্কৃতিক নিদর্শনখাতের অগ্রাধিকারগুলো নির্ধারণ করে আগামী পাঁচ বছরের জন্য ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-২০৩০) প্রকাশ করেছে চীনের সর্বোচ্চ সাংস্কৃতিক ঐতিহ্য কর্তৃপক্ষ। চলতি মাসের শুরুর দিকে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসন প্রকাশিত এ পরিকল্পনাটি বুধবার জনমত গ্রহণের জন্য উন্মুক্ত করা হয়। পরিকল্পনায় ১০টি প্রধান ক্ষেত্রে উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, সাংস্কৃতিক নিদর্শনের নিরাপত্তা, জনসচেতনতা ও শিক্ষা, প্রত্নতত্ত্ব, জাদুঘর উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা। ২০৩০ সালের মধ্যে চীন সাংস্কৃতিক ঐতিহ্য-সংশ্লিষ্ট প্রায় ৭০০টি আইন ও বিধিমালা প্রণয়নের লক্ষ্য নির্ধারণ করেছে, যা বর্তমানে বিদ্যমান সংখ্যার তুলনায় প্রায় ১০০টি বেশি। একই সময়ে দেশটির জাদুঘরগুলোতে বছরে প্রায় ১৬০ কোটি দর্শনার্থী আগমনের এবং প্রতিবছর মোট ১৫ হাজার মৌলিক অস্থা...
অর্থনীতিকে নতুন প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে সময়োপযোগী নীতির প্রস্তুতি নিচ্ছে চীন

অর্থনীতিকে নতুন প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে সময়োপযোগী নীতির প্রস্তুতি নিচ্ছে চীন

China
সাকিব সিকান্দার বৃহস্পতিবার বেইজিংয়ে অনুষ্ঠিত চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব পর্যায়ের বৈঠক স্পষ্ট বার্তা দিয়েছে যে, দেশটির কেন্দ্রীয় কর্তৃপক্ষ অর্থনীতিকে নতুন প্রবৃদ্ধির ধারায় এগিয়ে নিতে সময়োপযোগী অতিরিক্ত নীতি গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। এই নতুন প্রবৃদ্ধির ভিত্তি হবে উন্নত প্রযুক্তি, উদ্ভাবন এবং আরও ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক কাঠামো। চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের (এনডিআরসি) দুই অর্থনীতিবিদ এ মন্তব্য করেন। এনডিআরসি’র ম্যাক্রোইকোনমিক গবেষণা একাডেমির সিদ্ধান্ত পরামর্শ বিভাগের পরিচালক সুন শুয়েকোং এবং এনডিআরসি’র রাষ্ট্রীয় তথ্যকেন্দ্রের উপপরিচালক শেং ল্যই ২০২৬ সালের দ্বিতীয়ার্ধের অর্থনৈতিক কাজ নিয়ে পলিটব্যুরোর বৈঠকের মূল বার্তা সম্পর্কে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সামনে মতামত তুলে ধরেন। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে উচ্চপর্যায়ের ওই বৈঠকে বলা হয়, বহ...
সিপিসি-বহির্ভূত সদস্যদের নিয়ে সিপিসি-আয়োজিত সভায় ভাষণ দিয়েছেন সি চিন পিং

সিপিসি-বহির্ভূত সদস্যদের নিয়ে সিপিসি-আয়োজিত সভায় ভাষণ দিয়েছেন সি চিন পিং

China
সিপিসি-বহির্ভূত সদস্যদের নিয়ে একটি আলোচনাসভার আয়োজন করে সিপিসি কেন্দ্রীয় কমিটি। ২৪ জুলাই বেইজিংয়ে আয়োজিত ওই সভায় বিভিন্ন গণতান্ত্রিক দলের নেতা, সর্ব-চীন শিল্প ও বাণিজ্য ফেডারেশন এবং দল-বহির্ভূত ব্যক্তিত্বদের কাছ থেকে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং বছরের দ্বিতীয়ার্ধের অর্থনৈতিক কর্মসূচী বিষয়ে মতামত ও পরামর্শ আহ্বান করা হয়। সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং আলোচনাসভায় সভাপতিত্ব করেন এবং একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন। সি চিন পিং জোর দিয়ে বলেন, বছরের দ্বিতীয়ার্ধে অর্থনৈতিক কাজে ভালো ফল পেতে হলে স্থিতিশীলতা বজায় রেখে অগ্রগতির সাধারণ নীতি মেনে চলতে হবে। নতুন উন্নয়ন দর্শনকে পূর্ণ ও সঠিকভাবে বাস্তবায়ন করার পাশাপাশি নতুন উন্নয়ন মডেলের নির্মাণ ত্বরান্বিত করার কথাও বলেন তিনি। সি আরও বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিষয়াবলীতে সমন্বয় আরও ভালোভাবে করতে হবে,উন্নয়ন ও নিরাপত্তার ...
পাঁচ বছরে বৈশ্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম চীনের প্রস্তাবিত জিডিআই

পাঁচ বছরে বৈশ্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম চীনের প্রস্তাবিত জিডিআই

China
তামান্না জেনিফার বিশ্বজুড়ে সংরক্ষণবাদ ও ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে চীনের প্রস্তাবিত গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই) পাঁচ বছরে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক উন্নয়ন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। অংশীদারত্বমূলক ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে এই উদ্যোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক সমর্থন অর্জন করেছে এবং বিশ্বের বিভিন্ন দেশে বাস্তব উন্নয়নমূলক ফলাফল বয়ে এনেছে। চীনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৩০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা জিডিআইকে সমর্থন জানিয়েছে এবং সংশ্লিষ্ট সহযোগিতা কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। এই উদ্যোগের আওতায় ১ হাজার ৮০০টি জীবন-জীবিকাভিত্তিক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, ২ লাখ মানুষকে বিভিন্ন পেশায় প্রশিক্ষণ প্রদান এবং ২ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের বেশি তহবিল সংগ্রহ করা হয়েছে। চীন জানিয়েছে, জিডিআই জনকেন্দ্রিক, অন্তর্ভুক্তিমূলক, উদ্ভাবননির্ভর এবং পরিবেশব...
জুলাইয়ে চীনে গ্রীষ্মকালীন ভোগব্যয়ে উর্ধ্বগতি, তথ্যসেবায় শক্তিশালী প্রবৃদ্ধি

জুলাইয়ে চীনে গ্রীষ্মকালীন ভোগব্যয়ে উর্ধ্বগতি, তথ্যসেবায় শক্তিশালী প্রবৃদ্ধি

China
চীনের সরকারি পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) অনুযায়ী, জুলাই মাসে দেশটিতে গ্রীষ্মকালীন ভোগব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে তথ্যসেবা-সংশ্লিষ্ট শিল্পখাতও শক্তিশালী প্রবৃদ্ধি বজায় রেখেছে। শুক্রবার এ তথ্য প্রকাশ করা হয়। চায়না ফেডারেশন অব লজিস্টিকস অ্যান্ড পারচেজিংয়ের (সিএফএলপি) তথ্য অনুযায়ী, গ্রীষ্মকালীন ভ্রমণ ও ভোগব্যয়ের উল্লম্ফনের ফলে বিমান পরিবহন, পর্যটন, আবাসন এবং বিনোদনখাতের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জুলাইয়ে বিমান পরিবহন খাত টানা দুই মাসের নিম্নমুখী প্রবণতা কাটিয়ে ঘুরে দাঁড়ায়। এ খাতের ব্যবসায়িক কার্যক্রম সূচক ৫৩ শতাংশের ওপরে উঠে যায়, যা আগের মাসের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি। একই সময়ে অবকাশ ও বিনোদনমূলক কর্মকাণ্ডে চীনা নাগরিকদের ব্যয় বাড়ায় সংস্কৃতি, ক্রীড়া ও বিনোদন খাতের ব্যবসায়িক কার্যক্রম সূচক ৬০ শতাংশের ওপরে উঠে যায়। পাশাপাশি নতুন অর্ডার সূচকও ৫৫ শতাংশ অতিক্র...
সি চিন পিংয়ের সভাপতিত্বে সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সভা অনুষ্ঠিত

সি চিন পিংয়ের সভাপতিত্বে সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সভা অনুষ্ঠিত

Default
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল (বৃহস্পতিবার)। সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় চলতি বছরের অক্টোবরে বেইজিংয়ে সিপিসির ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভার প্রধান আলোচ্যসূচির মধ্যে ছিল রাজনৈতিক ব্যুরোর পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির কাছে কাজের প্রতিবেদন পেশ, পার্টির সর্বাত্মক ও কঠোর শাসন আরও এগিয়ে নেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা, অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ এবং বছরের দ্বিতীয়ার্ধের অর্থনৈতিক কর্মপরিকল্পনা নির্ধারণ। সভায় বলা হয়, সিপিসির ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে পার্টির সর্বাত্মক ও কঠোর শাসনে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে, যা শতবর্ষী দলটির আত্মবিপ্লবে উন্মোচন করেছে নতুন দিগন্ত। তবে আন্তর্জাতিক পরিস্থিতি, জাতীয় বাস্তবতা এবং ...
আগস্টে শুরু হচ্ছে চীন-থাইল্যান্ডের বিমান মহড়া ‘ফ্যালকন স্ট্রাইক-২০২৬’

আগস্টে শুরু হচ্ছে চীন-থাইল্যান্ডের বিমান মহড়া ‘ফ্যালকন স্ট্রাইক-২০২৬’

China
চলতি বছরের আগস্টে থাইল্যান্ডে চীন ও থাইল্যান্ডের যৌথ বিমান মহড়া 'ফ্যালকন স্ট্রাইক-২০২৬’অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন। তিনি জানান, মহড়ায় অংশ নিতে চীন বিভিন্ন ধরনের যুদ্ধবিমান, সংশ্লিষ্ট ইউনিট এবং স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষা বাহিনী পাঠাবে। চিয়াং বিন বলেন, এই যৌথ মহড়ায় দুই দেশের বিমানবাহিনী আকাশ প্রতিরক্ষা, মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ কার্যক্রমভিত্তিক বিভিন্ন অনুশীলন পরিচালনা করবে। তিনি আরও বলেন, চীন ও থাইল্যান্ডের বিমানবাহিনীর মধ্যে এটি নবম যৌথ প্রশিক্ষণ কার্যক্রম। এর মাধ্যমে দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে এবং প্রতিরক্ষা খাতে বাস্তবমুখী সহযোগিতা আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: সিএমজি বাংলা...
কুয়াংতোংকে বৈশ্বিক বুদ্ধিমান কম্পিউটিং কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য চীনের

কুয়াংতোংকে বৈশ্বিক বুদ্ধিমান কম্পিউটিং কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য চীনের

China, Tech news
শক্তিশালী সার্ভার শিল্পভিত্তি ও দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কম্পিউটিং অবকাঠামোর আধুনিকায়ন ত্বরান্বিত করছে চীনের কুয়াংতোং প্রদেশ। এর মাধ্যমে উচ্চতর দক্ষতা, প্রযুক্তিগত স্বনির্ভরতা এবং স্বল্প-কার্বন উন্নয়ন নিশ্চিত করে প্রদেশটিকে একটি প্রধান উৎপাদনকেন্দ্র থেকে বৈশ্বিক বুদ্ধিমান কম্পিউটিং কেন্দ্রে রূপান্তরের লক্ষ্য নেওয়া হয়েছে। কুয়াংতোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্পনগরী তোংকুয়ান সম্প্রতি ‘কম্পিউটিং পাওয়ার ইন্ডাস্ট্রি আইল্যান্ড’ নির্মাণে বৈশ্বিক বিনিয়োগ আহ্বান কর্মসূচি শুরু করেছে। তোংকুয়ান পৌর সরকারের শীর্ষ পর্যায়ের পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে ধাপে ধাপে এ শিল্পদ্বীপের উন্নয়ন ও নির্মাণে ১০০ বিলিয়ন ইউয়ান (প্রায় ১৪ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন তোংকুয়ানের নির্বাহী উপ-মেয়র চেং চিয়ানফেং। সম্প্রতি তোংকুয়ানে আয়োজিত সার্ভার শিল্পে...