abc, Author at Mati News - Page 42 of 527
Wednesday, September 16

Author: abc

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সুরক্ষা ও উন্নয়নে নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে চীন

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সুরক্ষা ও উন্নয়নে নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে চীন

China
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও উন্নয়ন আরও জোরদার করতে পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা (২০২৬-২০৩০) মেয়াদে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করেছে চীন। রোববার রাষ্ট্রীয় কাউন্সিল তথ্য অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন চীনের প্রতিবন্ধী ব্যক্তিদের ফেডারেশনের চেয়ারম্যান ছেং খাই। তিনি জানান, নতুন পরিকল্পনার আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন সংশোধন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের উপযোগি অবকাঠামো নির্মাণ-সংক্রান্ত আইন বাস্তবায়নে স্থানীয় বিধিমালা প্রণয়ন এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের শিক্ষা ও প্রাপ্তবয়স্ক অভিভাবকত্ব-সংক্রান্ত আইনি কাঠামো আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। ছেং বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ও সমান সুযোগ নিশ্চিত করাই এ পরিকল্পনার মূল লক্ষ্য। শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা এবং সহজগম্য পরিবেশ তৈরির ক্ষেত...
বছরের প্রথমার্ধে চীনের বড় শিল্পপ্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে ১৮.৭ শতাংশ

বছরের প্রথমার্ধে চীনের বড় শিল্পপ্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে ১৮.৭ শতাংশ

China
চীনের নির্দিষ্ট আকারের চেয়ে বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর মুনাফা ২০২৬ সালের প্রথমার্ধে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে এসব প্রতিষ্ঠানের মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, যেসব শিল্পপ্রতিষ্ঠানের বার্ষিক প্রধান ব্যবসায়িক আয় কমপক্ষে ২ কোটি ইউয়ান (প্রায় ২ দশমিক ৯৫ মিলিয়ন মার্কিন ডলার), তাদের সম্মিলিত মুনাফা প্রথম ছয় মাসে প্রায় ৩ দশমিক ৯৫ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। একই সময়ে, শিল্প উৎপাদনের স্থিতিশীল প্রবৃদ্ধি এবং শিল্পজাত পণ্যের দামের ধারাবাহিক পুনরুদ্ধারের ফলে এসব প্রতিষ্ঠানের মোট আয় গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিকে, বিভিন্ন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত ব্যবহার এবং কম্পিউটিং সক্ষমতার চাহিদা বাড়ার প্রভাবে...
চীন-শ্রীলঙ্কা অংশীদারত্ব: কলম্বো পোর্ট সিটিতে নতুন অর্থনৈতিক আশার আলো

চীন-শ্রীলঙ্কা অংশীদারত্ব: কলম্বো পোর্ট সিটিতে নতুন অর্থনৈতিক আশার আলো

China
চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) আওতায় গড়ে ওঠা কলম্বো পোর্ট সিটি শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখছে। চীনা ভাষা শেখা ২১ বছর বয়সী চিরান গুনেসেকারা এখন এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাজ করছেন। তার মতে, চীনা বিনিয়োগ ও এই প্রকল্পের কারণে দেশটিতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, যা অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে সহায়তা করছে। শ্রীলঙ্কা সরকার এবং চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির যৌথ উদ্যোগে নির্মিত এই পোর্ট সিটি দেশটির আঞ্চলিক আর্থিক ও ব্যবসায়িক কেন্দ্র হয়ে ওঠার অন্যতম প্রতীক। ২০২৬ সালের মে মাসের মধ্যে এখানে ১০টিরও বেশি জমির প্লট বিক্রি হয়েছে এবং ২৫০টির বেশি কোম্পানি বিনিয়োগ করেছে। সম্পূর্ণ চালু হলে এটি প্রায় ২ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং বছরে প্রায় ১৫ বিলিয়ন ডলার অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। ১৯৫২ সালের ঐতিহাসিক রবার-চাল চুক্তি থেকে শুরু হওয়া চীন-শ্রীলঙ্কার ...
চীন ও ব্রাজিলের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আহ্বান সি চিন পিংয়ের

চীন ও ব্রাজিলের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আহ্বান সি চিন পিংয়ের

China
চীন ও ব্রাজিলের মধ্যে দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় কৌশলগত সমন্বয় আরও জোরদার করার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। সোমবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে এক ফোনালাপে তিনি এ কথা বলেন। ফোনালাপে সি চিন পিং জানান, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ব্রাজিলের অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গঠন এবং দুই দেশের উন্নয়ন কৌশলের সমন্বয় সাধনে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এটি উভয় দেশের উন্নয়নে ও জনগণের কল্যাণ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি পরিবর্তনশীল আন্তর্জাতিক অঙ্গনে মূল্যবান স্থিতিশীলতা জোগাচ্ছে। এ বছর চীনা কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং চীনের ১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হওয়ার কথা উল্লেখ করে সি বলেন, ব্রাজিলও একটি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ রাজনৈতিক এজেন্ডার দিকে এগিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে চীন ব্রাজিলের সঙ্গে কৌশলগত সমন্বয় আরও গভীর...
চীনে ২৫ বছরে ম্যানগ্রোভ বেড়েছে ৪৪ শতাংশ

চীনে ২৫ বছরে ম্যানগ্রোভ বেড়েছে ৪৪ শতাংশ

China
শুভ আনোয়ার বিশ্বব্যাপী যখন ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের মুখে, তখন উল্টো চিত্র দেখা গেছে চীনে। ২০২০ সাল থেকে দেশটিতে প্রায় ২২ হাজার ৫০০ হেক্টর ম্যানগ্রোভ রোপণ ও পুনরুদ্ধার করা হয়েছে, যার মধ্যে ১১ হাজার ৬০০ হেক্টরই নতুন বনায়ন। বলা হচ্ছে, বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের মতো চীনেও বাড়ছে ম্যানগ্রোভ। রোববার ইউনেস্কো ঘোষিত 'আন্তর্জাতিক ম্যানগ্রোভ ব্যবস্থার সংরক্ষণ দিবস' উপলক্ষে চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় বন ও তৃণভূমি প্রশাসন যৌথভাবে এই তথ্য প্রকাশ করে। মন্ত্রণালয়ের ভূমি পরিবেশগত পুনরুদ্ধার বিভাগের কর্মকর্তা লিন ছুনইয়ান জানান, ২০২৫ সালের জাতীয় ভূমি ব্যবহার পরিবর্তন সমীক্ষায় দেখা গেছে চীনের ম্যানগ্রোভ এলাকা এখন ৩১ হাজার ৭০০ হেক্টরে উন্নীত হয়েছে। ২০০০ সালের শুরুর দিকের তুলনায় যা প্রায় ৪৪ শতাংশ বেশি। আয়তন বৃদ্ধির পাশাপাশি এই উপকূলীয় বনভূমির গুণগত মান, স্থিতিশীলতা এবং কার্বন শো...
এআই প্রযুক্তিতে বন্যা মোকাবিলা, চীনের বন্যা নিয়ন্ত্রণে স্মার্ট ব্যবস্থায় নতুন দিগন্ত

এআই প্রযুক্তিতে বন্যা মোকাবিলা, চীনের বন্যা নিয়ন্ত্রণে স্মার্ট ব্যবস্থায় নতুন দিগন্ত

China
জুলাই মাসের শেষ থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত চীনে থাকে বন্যার মৌসুম। এসময় জলস্তর পর্যবেক্ষণ, বন্যার পূর্বাভাস এবং জরুরি প্রতিক্রিয়া আরও কার্যকর করতে দেশটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার ক্রমবর্ধমান হারে বাড়িয়েছে। বেইজিংয়ে এআই ও বিগ-ডেটা প্রতিষ্ঠান রংশিন ডেটাইনফো সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোম্পানি লিমিটেড একটি জরুরি কমান্ড ডেটা এআই এজেন্ট প্ল্যাটফর্ম প্রদর্শন করেছে। এই প্ল্যাটফর্মে বৃষ্টিপাত, নদীর জলস্তর, আবহাওয়ার পূর্বাভাস, চিহ্নিত বন্যা-ঝুঁকিপূর্ণ এলাকা এবং অন্যান্য তথ্য তাৎক্ষণিকভাবে একত্রিত করা হয়। সিস্টেমটি এসব তথ্য বিশ্লেষণ করে বন্যা ঝুঁকির মানচিত্র তৈরি করে এবং আগাম সতর্কতা জারি করে। পাশাপাশি এটি কিছু স্থানীয় জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থার সঙ্গে সংযুক্ত থেকে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পাঠায়, যাতে দ্রুত উদ্ধারকারী দল মোতায়েন করা যায়।...
চীনে গ্রীষ্মকালীন বক্স অফিসে বাজিমাত

চীনে গ্রীষ্মকালীন বক্স অফিসে বাজিমাত

China, Entertainment
চীন চলচ্চিত্র ডাটা প্ল্যাটফর্ম মাওইয়ানের তথ্য অনুযায়ী, রোববার বেইজিং সময় সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ বছরে গ্রীষ্মকালীন বক্স অফিসে দেশটির মোট আয় দাঁড়িয়েছে ৫ দশমিক ৫ বিলিয়ন ইউয়ানের বেশি। এর মাধ্যমে চলতি বছরের মোট বক্স অফিস আয় ছাড়িয়েছে ২১ দশমিক ২ বিলিয়ন ইউয়ান। পহেলা জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলা চীনের এই গ্রীষ্মকালীন মৌসুম বছরের অন্যতম লাভজনক চলচ্চিত্র সময়। এ বছর ঐতিহাসিক নাটক, কমেডি, অ্যাকশন, অ্যানিমেশন ও সাইন্স ফিকশনসহ বিভিন্ন ঘরানার ১২০টিরও বেশি দেশি-বিদেশি ছবি মুক্তির তালিকায় রয়েছে। এর মধ্যে ছবিগুলো সবচেয়ে বেশি নজর কাড়ছে স্থানীয় কমেডি। বিশেষ করে, পৌরাণিক গল্প অবলম্বনে তৈরি অ্যানিমেশন ‘অল উইশেস কাম ট্রু’ ইতোমধ্যে আয় করেছে ৬০ কোটি ইউয়ান। অন্যদিকে, সাত বছর পর স্টিফেন ছৌ-এর পরিচালনায় স্পোর্টস কমেডি 'কুংফু সকার'-এর আয় ছাড়িয়েছে ১ দশমিক ৮ বিলিয়ন ইউয়ান। এছাড়া, মহাকাশ গবেষণাভিত্তিক ড্রামা 'দ...
শিক্ষাখাতে চীনের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর চায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

শিক্ষাখাতে চীনের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর চায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

China, Education, শিক্ষা সংবাদ, স্কলারশিপ
শিক্ষা, গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং দক্ষতা উন্নয়নসহ নানা ক্ষেত্রে চীনের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে আগ্রহী বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন গতি ও পারস্পরিক আস্থাকে কাজে লাগিয়ে উচ্চশিক্ষা, প্রযুক্তি বিনিময় এবং মানবসম্পদ উন্নয়নে যৌথ উদ্যোগ সম্প্রসারণের এখনই উপযুক্ত সময়।’ রোববার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন সম্পর্ক: আস্থা বৃদ্ধি ও নতুন দিকনির্দেশনা শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। অধ্যাপক আবদুল হান্নান বলেন, ‘গত পাঁচ দশকে বাংলাদেশ-চীন সম্পর্ক ধারাবাহিকভাবে শক্ত জায়গা পৌঁছেছে এবং প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর দু’দেশের পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হয়েছে।’ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে দু’দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা, প্রযুক্তি বিনিময় এবং শিক্ষার্থী-শিক্ষ...
বেইজিং সেন্ট্রাল অ্যাক্সিসের ইউনেস্কো স্বীকৃতির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

বেইজিং সেন্ট্রাল অ্যাক্সিসের ইউনেস্কো স্বীকৃতির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

China
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় বেইজিং সেন্ট্রাল অ্যাক্সিস অন্তর্ভুক্তির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সোমবার বিশেষ আয়োজন করেছে চীন। এদিন, ঐতিহাসিক এই এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা দর্শনার্থীর জন্য বিনামূল্যে খুলে দেওয়া হবে। পাশাপাশি নতুন কিছু প্রদর্শনীরও আয়োজন করা হবে। বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে প্যালেস মিউজিয়াম, চেংইয়াংমেন গেট এবং সিয়াননংথান মন্দিরসহ কয়েকটি ঐতিহাসিক স্থানে। দর্শনার্থীরা নতুন প্রদর্শনীও ঘুরে দেখতে পারবেন। সংরক্ষণ ও উন্নয়নে চীন নানা পদক্ষেপ নিয়েছে গেল দু’বছরে বেইজিং সেন্ট্রাল অ্যাক্সিস। এর মধ্যে রয়েছে ঐতিহ্য সংরক্ষণে আইন আরও শক্তিশালী করা, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের নির্দেশনা ফলক স্থাপন, আশপাশের পরিবেশ উন্নত করা, ঐতিহাসিক স্থাপনার সৃজনশীল ব্যবহার বাড়ানো এবং আন্তর্জাতিকভাবে এই ঐতিহ্যকে তুলে ধরা। চীনা কর্তৃপক্ষ বলছে, এসব উদ্যোগের ফলে বেইজিং সেন্ট্রাল অ্যা...
কয়লাভিত্তিক উৎপাদনকে ছাড়িয়ে গেল চীনের বায়ু ও সৌর বিদ্যুৎ

কয়লাভিত্তিক উৎপাদনকে ছাড়িয়ে গেল চীনের বায়ু ও সৌর বিদ্যুৎ

China
১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদকালে (২০২১-২০২৫) প্রথমবারের মতো তাপবিদ্যুৎকে পেছনে ফেলেছে চীনের বায়ু ও সৌর বিদ্যুতের সম্মিলিত সক্ষমতা। একই সঙ্গে দেশটির পারমাণবিক ও নবায়নযোগ্য জ্বালানি খাতও বিশ্বের শীর্ষসারিতে পৌঁছেছে। সম্প্রতি প্রকাশিত নতুন এক জ্বালানি-শিল্প প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোববার চায়না এন্টারপ্রাইজ রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি কর্তৃক প্রকাশিত এই প্রতিবেদনে জ্বালানির নিরাপদ সরবরাহ নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব ও নিম্ন-কার্বন রূপান্তরের ক্ষেত্রে জোড়া অগ্রগতির চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে চীনের জাতীয় গুরুত্বপূর্ণ জ্বালানি প্রকল্পে বিনিয়োগ প্রথমবারের মতো ৩.৫ ট্রিলিয়ন ইউয়ানের (প্রায় ৫২০ বিলিয়ন মার্কিন ডলার) বেশি ছাড়িয়ে গেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে চীনে বায়ু ও সৌর বিদ্যুতের সক্ষমতা ৫৩ কোটি কিলোওয়া...
‘বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়াচ্ছে চীন’

‘বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়াচ্ছে চীন’

admission, China, Education, স্কলারশিপ
বাংলাদেশের শিক্ষার্থী, তরুণ কর্মশক্তি এবং অর্থনীতির জন্য নতুন সম্ভাবনার বার্তা দিলেন, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের সংস্কৃতি বিষয়ক কাউন্সেলর লি শাও ফেং। তিনি বলেন, ‘চীন বাংলাদেশের সঙ্গে শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, বিনিয়োগ, অবকাঠামো ও আঞ্চলিক সংযোগে সহযোগিতা আরও সম্প্রসারণে প্রস্তুত। এ ছাড়া আরও বাংলাদেশি শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষা, ভাষা শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়ানো হবে। রোববার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন সম্পর্ক: আস্থা বৃদ্ধি ও নতুন দিকনির্দেশনা শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর দু’দেশের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে গেছে। সফরের সময় প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ গড়ে তোলার ঘোষণা দেন, যা দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায...
বছরের ১২তম টাইফুনের কবলে চীন: ৩০০ আশ্রয়কেন্দ্র খোলা

বছরের ১২তম টাইফুনের কবলে চীন: ৩০০ আশ্রয়কেন্দ্র খোলা

China
টাইফুন নউলের প্রভাবে ঝড়ো বাতাস বইছে ও ভারি বৃষ্টি হচ্ছে দক্ষিণ চীনে। রোববার ভোরে চীনের দক্ষিণের কুয়াংতোং প্রদেশের হুইচৌ শহরে আঘাত হানে বছরের ১২তম টাইফুন নউল। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে হুইতোং কাউন্টিতে সরাসরি আঘাত হানে এ টাইফুন। ঝড়ের প্রভাবে শনিবার মধ্যরাত থেকেই হুইতোংয়ে শুরু হয় প্রবল বাতাস ও মুষলধারে বৃষ্টি। উপকূলীয় বন্দর এলাকায় গাছ, ল্যাম্পপোস্ট, বিলবোর্ড ও বাস্কেটবল স্ট্যান্ড উপড়ে পড়ে থাকতে দেখা যায়। টাইফুন মোকাবিলায় শনিবার সকাল ৯টায় সর্বোচ্চ মাত্রার জরুরি সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষ। বন্ধ রয়েছে শিক্ষা, কর্মস্থল, উৎপাদন, পরিবহন ও ব্যবসায়িক কার্যক্রম। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় ৭০ হাজারের বেশি মানুষকে। খোলা হয়েছে তিনশোর বেশি বেশি আশ্রয়কেন্দ্র। এদিকে, পার্শ্ববর্তী চিয়াং শহরের হুইলাই কাউন্টিতেও বইছে প্রবল ঝড়ো বাতাস। এতে উপড়ে গেছে বড় বড় গাছ...
চীনের ছিংহাইয়ে শুরু হল ৪৪তম ইয়ুশু ঘোড়দৌড় উৎসব

চীনের ছিংহাইয়ে শুরু হল ৪৪তম ইয়ুশু ঘোড়দৌড় উৎসব

China
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের ছিংহাই প্রদেশের ইয়ুশু তিব্বতি স্বায়ত্তশাসিত প্রিফেকচারে শুরু হলে ঐতিহ্যবাহী ৪৪তম ইয়ুশু ঘোড়দৌড় উৎসব। শুক্রবার বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ অনুষ্ঠানে দক্ষ অশ্বারোহীরা ঘোড়ার পিঠে নানা কসরত ও ঐতিহ্যবাহী অশ্বচালনার নৈপুণ্য দেখান। রঙিন পোশাক, তিব্বতি সংস্কৃতির পরিবেশনা এবং ঘোড়সওয়ারদের মনোমুগ্ধকর প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে। প্রতি বছর অনুষ্ঠিত এই ঘোড়দৌড় উৎসব তিব্বতি জনগোষ্ঠীর অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজন। এতে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন অঞ্চল থেকে এবং বিদেশ থেকেও অসংখ্য পর্যটক অংশ নেন। আয়োজকরা জানান, এ বছরের উৎসব জুলাইয়ের শেষ থেকে শুরু হয়ে আগস্ট মাসজুড়ে চলবে। উৎসবে ঘোড়দৌড়ের পাশাপাশি ঐতিহ্যবাহী ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লোকজ পরিবেশনারও আয়োজন রয়েছে। সূত্র: সিএমজি বাংলা...
চীনে চালু হলো পরিবেশবান্ধব বিদ্যুৎ সার্টিফিকেট মূল্য সূচক

চীনে চালু হলো পরিবেশবান্ধব বিদ্যুৎ সার্টিফিকেট মূল্য সূচক

China
পরিবেশবান্ধব বিদ্যুৎ বাজারের প্রকৃত চিত্র তুলে ধরতে এবং বাজার ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ করতে নতুন একটি মূল্যসূচক চালু করেছে চীনের ন্যাশনাল এনার্জি অ্যাডমিনিস্ট্রেশন। সম্প্রতি গ্রিন ইলেকট্রিসিটি সার্টিফিকেট এর এই মূল্য সূচকটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। নতুন এই সূচকের ভিত্তি সময়কাল নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের জানুয়ারি মাস, যার সূচক ধরা হয়েছিল ১০০ পয়েন্ট। চলতি বছরের জুন মাসে এই সূচকটি দাঁড়িয়েছে ১৮১ পয়েন্টে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ২ শতাংশ বেশি। বায়ুশক্তি, সৌরশক্তি এবং বায়োমাস পাওয়ারের মতো নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদিত বিদ্যুৎই হলো পরিবেশবান্ধব বিদ্যুৎ, যার মূল্য মূলত পরিষ্কার ও টেকসই জ্বালানি খাতের অগ্রগতির ব্যারোমিটার হিসেবে কাজ করে। সূত্র: সিএমজি বাংলা...
চীনের উপহারের জাহাজ পেল আইভরি কোস্ট

চীনের উপহারের জাহাজ পেল আইভরি কোস্ট

China
সামুদ্রিক নিরাপত্তা জোরদারে চীনের উপহার হিসেবে পাওয়া দুটি টহল জাহাজ আনুষ্ঠানিকভাবে নৌবহরে যুক্ত করেছে পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্ট। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে জাহাজ দুটি নৌবাহিনীর কমিশনে অন্তর্ভুক্ত করা হয়। এ দুই জাহাজের নামকরণ করা হয়েছে দেশটির বিশিষ্ট দুই নৌ কর্মকর্তা ক্যাপ্টেন ব্লামাসি তুরে এবং কমান্ডার ইয়াকুবা সানোগো-এর নামে। আইভরি কোস্টে অবস্থিত চীনা দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাশে ইয়ান লেই বলেন, ‘চীনের উপহার আইভরি কোস্টকে দেওয়া টহল জাহাজ আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর সেবায় যুক্ত হয়েছে এখন।’ দীর্ঘদিন গিনি উপসাগরে জলদস্যুতা দমনে জাতীয় টহল এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছে আইভরি কোস্ট । তবে, জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এ অঞ্চলে জলদস্যুতা এবং সশস্ত্র ডাকাতির ঘটনা বেড়েছে, যা সামুদ্রিক নিরাপত্তার জন্য এখনো বড় হুমকি। আইভরি কোস্ট ...