চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডর আঞ্চলিক সংযোগের জন্য নতুন দিগন্ত: বিশেষজ্ঞ
চীন-বাংলাদেশ-মিয়ানমার অর্থনৈতিক সম্ভাব্য করিডর বাস্তবায়নের মাধ্যমে আঞ্চলিক সংযোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি হতে। এমন মন্তব্য করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের সিনিয়র রিসার্চ ফেলো মোহাম্মদ শফিউর রহমান।
রোববার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন সম্পর্ক: আস্থা বৃদ্ধি ও নতুন দিকনির্দেশনা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি বলেন, ‘বাংলাদেশের উচিত ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার পরিবর্তে ভূ-অর্থনীতিকে অগ্রাধিকার দিয়ে প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সংযোগ জোরদার করা।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ভৌগোলিকভাবে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থান করছে। এই অবস্থানকে কাজে লাগিয়ে চীন-বাংলাদেশ-মিয়ানমার অর্থনৈতিক করিডরকে কার্যকর করা গেলে বাংলাদেশ আঞ্চলিক বাণিজ...












