সড়ক দুর্ঘটনা কেড়ে নিল ৮টি প্রাণ
সড়ক দুর্ঘটনা কেড়ে নিল ৮টি প্রাণ
রাজশাহীতে আজ শুক্রবার এক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের চার আরোহী নিহত হয়েছেন। আজ দুপুরে রাজশাহীর পুঠিয়া, গোদাগাড়ী ও চারঘাট উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। একই দিন বিকেলে মাদারীপুরের শিবচরে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন এবং টাঙ্গাইলের কালিহাতীতে বাসের চাপায় সিএনজিচালিত একটি অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন।
রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভূঁইয়া জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নজরুল ইসলাম (৫০) ও মিজানুর রহমান নামের এক ব্যক্তি একটি মোটরসাইকেলে করে ঢাকা-রাজশাহী মহাসড়ক দিয়ে পুঠিয়া থেকে রাজশাহী যাচ্ছিলেন। বেলা দেড়টার দিকে উপজেলার বানেশ্বর এলাকায় একটি ট্রাক তাঁদের পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই নজরুল মারা যান। স্থানীয় লোকজন মিজানুর রহমানকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে...














