ক্যান্টন মেলায় নজর কেড়েছে বুদ্ধিমান ডিজিটাল বোর্ড
ফয়সল আবদুল্লাহ
শ্রেণিকক্ষে ত্রিমাত্রিক ছবি তৈরি, স্বয়ংক্রিয়ভাবে পাঠ্যসামগ্রী প্রস্তুত, এমনকি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রাথমিক মূল্যায়ন—শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার এমন নানা প্রয়োগ দেখা গেছে চীনের এবারের ১৪০তম ক্যান্টন মেলায়।
মেলায় দর্শনার্থীদের আকর্ষণ করছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্মার্ট ইন্টারঅ্যাকটিভ ব্ল্যাকবোর্ড। এর সাহায্যে শিক্ষক সহজেই ত্রিমাত্রিক ঘনক ও আয়তঘন তৈরি করতে পারেন। বিভিন্ন অংশ কেটে বা সরিয়ে শিক্ষার্থীদের জ্যামিতিক কাঠামো বোঝানোর সুযোগও রয়েছে।
প্রযুক্তিটি ১৩টি ভাষায় পাঠদান সমর্থন করে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে পাঠ্যসামগ্রী ও শ্রেণিকক্ষের পরীক্ষা তৈরি করা যায়।
প্রযুক্তি প্রকৌশলী ছাই খাইহং জানালেন, ‘ত্রিমাত্রিক জ্যামিতি মডিউলের সাহায্যে দ্রুত ঘনক ও আয়তঘনের মতো আকৃতি তৈরি করা যায়। এর বিভিন্ন অংশ সরিয়ে শিক্ষার্থীরা সেগুলোর গঠন ভালোভাবে বুঝতে প...














