abc, Author at Mati News - Page 7 of 522
Saturday, September 12

Author: abc

ফের ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান

ফের ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান

China
চীনের মুদ্রা রেনমিনপি বা ইউয়ান মার্কিন ডলারের বিপরীতে ২২ পিপস বেড়ে ৬ দশমিক ৭৮০৭-এ দাঁড়িয়েছে। বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে চীনের বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থা। চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারে প্রতিদিন কেন্দ্রীয় মধ্যমূল্যের তুলনায় ইউয়ান সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে। এই কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয় আন্তঃব্যাংক বাজার খোলার আগে বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড়ের ভিত্তিতে। সূত্র: সিএমজি...
বিপর্যয়ের দিনে উদ্ধারকর্মীদের পাশে জিরংয়ের ব্যবসায়ীরা

বিপর্যয়ের দিনে উদ্ধারকর্মীদের পাশে জিরংয়ের ব্যবসায়ীরা

China
চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের শিগাতসে শহরের জিরং কাউন্টিতে ভয়াবহ ভূমিধসের পর উদ্ধারকর্মী ও সম্মুখসারির কর্মীদের বিনামূল্যে প্রয়োজনীয় সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। গত ২৬ আগস্ট সকালে নেপালের অংশে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ ভূমিধস চীন-নেপাল সীমান্তের দুর্গম এলাকায় আঘাত হানে। এতে প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দুর্যোগের পর জিরং কাউন্টির নির্মাণসামগ্রীর দোকানের মালিক চেং ইয়ং তার ব্যবসাপ্রতিষ্ঠান ২৪ ঘণ্টা খোলা রাখেন। উদ্ধার ও পুনরুদ্ধার কাজে নিয়োজিত কর্মীদের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থাও করেন তিনি। চেং ইয়ং বলেন, ‘আমি অন্য কিছু ভাবিনি। শুধু জানতাম, দুর্যোগ মোকাবিলায় নির্মাণসামগ্রী অবশ্যই প্রয়োজন হবে। আমাদের কাছে যা ছিল, তা-ই দিয়েছি এবং সারাদিন দোকান খোলা রেখেছি।’ দুর্যোগের রাতেই চেং ও তার পরিবারের সদস্য এবং দোকানের কর্মীরা মিলে ১৬টি অস্থায়ী শয্যা তৈরি করেন। পাশাপ...
বন্যা-ভূমিধস মোকাবিলায় কিরগিজস্তানের পাশে চীনের স্যাটেলাইট

বন্যা-ভূমিধস মোকাবিলায় কিরগিজস্তানের পাশে চীনের স্যাটেলাইট

China
আবহাওয়া স্যাটেলাইটের ব্যবহার, যৌথ বৈজ্ঞানিক গবেষণা এবং দুর্যোগ মোকাবিলায় জরুরি সহায়তার ক্ষেত্রে কিরগিজস্তানের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করছে চীন। কিরগিজস্তান ও উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলটি থিয়ানশান পর্বতমালা অঞ্চলে অবস্থিত হওয়ায় দুই এলাকার জলবায়ু পরিস্থিতির মধ্যে বেশ কিছু মিল রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ অঞ্চলে চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে। ফলে আবহাওয়াজনিত দুর্যোগ প্রতিরোধ, ক্ষয়ক্ষতি কমানো ও উদ্ধার কার্যক্রমে যৌথ সহযোগিতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চীনের আবহাওয়া প্রশাসনের ‘ফেংইউন-২’ স্যাটেলাইট গ্রহণ ও প্রয়োগব্যবস্থার সহায়তায় কিরগিজস্তান নিয়মিত ও নির্ভরযোগ্য আবহাওয়া পর্যবেক্ষণ তথ্য পাচ্ছে। চলতি বছরের মে মাসে ভারী বৃষ্টিপাতের কারণে কিরগিজস্তানের মানাস শহরে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্থানীয় কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করে। এ সময় চীন দ্রুত ‘...
পান্ডার ভালোবাসায় বাড়ছে চীন-তাইওয়ান সম্প্রীতির বন্ধন

পান্ডার ভালোবাসায় বাড়ছে চীন-তাইওয়ান সম্প্রীতির বন্ধন

China
চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানে উপহার দেওয়া জায়ান্ট পান্ডা ‘ইউয়ান ইউয়ান’-এর ২২তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে চীন। একই সঙ্গে পান্ডার মাধ্যমে দুই পাশের মানুষের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন আরও গভীর হওয়ার আশা প্রকাশ করেছে বেইজিং। বুধবার এক সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান অ্যাফেয়ার্স অফিসের মুখপাত্র চাং হান ইউয়ান ইউয়ানের জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানান। রোববার তাইপেই চিড়িয়াখানায় ইউয়ান ইউয়ানের ২২তম জন্মদিন উদযাপন করা হয়। প্রিয় পান্ডাটিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে বিপুলসংখ্যক দর্শনার্থী চিড়িয়াখানায় ভিড় করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে জন্মদিনের নানা আয়োজন। চাং হান বলেন, দুই পাশের মানুষের কাছেই জায়ান্ট পান্ডা অত্যন্ত জনপ্রিয় এবং এগুলো শান্তি ও বন্ধুত্বের প্রতীক হিসেবে কাজ করে। ২০০৮ সালে চীনের মূল ভূখণ্ড থেকে ‘থুয়ান থুয়ান’ ও ‘ইউয়ান ইউয়ান’কে তাইওয়ানে উপহার হিসেবে...
পূর্ব চীনের উপকূলে তৃতীয়বার আঘাত হেনেছে টাইফুন সাউতেল

পূর্ব চীনের উপকূলে তৃতীয়বার আঘাত হেনেছে টাইফুন সাউতেল

China
পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের উপকূলে বৃহস্পতিবার সকালে তৃতীয়বারের মতো আঘাত হেনেছে চলতি বছরের ১৮তম টাইফুন ‘সাউতেল’। প্রাদেশিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৮৩ কিলোমিটার, যা প্রতি সেকেন্ডে ২৩ মিটার। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ফুচিয়ানের চাংচৌ শহরের চাংপু কাউন্টির উপকূল দিয়ে টাইফুনটি স্থলভাগে প্রবেশ করে। এর আগে গত ২৮ আগস্ট ‘সাউতেল’ পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের উপকূলে দুবার আঘাত হানে। এরপর এটি ফুচিয়ানের দিকে অগ্রসর হয়ে তৃতীয়বারের মতো স্থলভাগে আঘাত হানল। ঘূর্ণিঝড়টির প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি ও দমকা বাতাসের আশঙ্কা রয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র: সিএমজি...
জাম্বিয়ার প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে সি চিন পিংয়ের বিশেষ দূত

জাম্বিয়ার প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে সি চিন পিংয়ের বিশেষ দূত

China
জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমার শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ দূত সিয়ান হুই। মঙ্গলবার রাজধানী লুসাকায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জাম্বিয়া সরকারের আমন্ত্রণে যোগ দেন তিনি। চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শক সম্মেলনের জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান সিয়ান হুই বুধবার জাম্বিয়ার প্রেসিডেন্ট হিচিলেমার সঙ্গে কমিউনিটি হাউসে বৈঠক করেন। বৈঠকে সি চিন পিংয়ের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা পৌঁছে দেন সিয়ান হুই। তিনি বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্যের ভিত্তিতে চীন জাম্বিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত। এর মাধ্যমে ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও এগিয়ে নেওয়া, রাজনৈতিক পারস্পরিক আস্থা গভীর করা এবং বাস্তব সহযোগিতা জোরদার করতে আগ্রহী বেইজিং। সিয়ান হুই আরও বলেন, চীন ও জাম্বিয়া পরস্পরকে দৃঢ়ভাবে সমর্থন, আন্তর্জাতিক পর্যায়ে সমন্বয় জোরদার এবং দুই দেশের বিস্তৃত...
চীন-যুক্তরাষ্ট্রের জনগণের মাঝে আরও যোগাযোগ ও সফরে সমর্থন দেবে বেইজিং

চীন-যুক্তরাষ্ট্রের জনগণের মাঝে আরও যোগাযোগ ও সফরে সমর্থন দেবে বেইজিং

China
চীন ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে আরও বেশি সফর ও পারস্পরিক যোগাযোগে বরাবরের মতোই সমর্থন দেওয়ার কথা জানিয়েছে বেইজিং। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন এ কথা বলেন। নিয়মিত সংবাদ সম্মেলনে কুও চিয়াখুন জানান, সম্প্রতি চীনের আমন্ত্রণে ২৭ বছর পর দেশটি সফর করেছেন মার্কিন নাগরিক রোনাল্ড সাকোলস্কি। সফরকালে সাকোলস্কি ইনার মঙ্গোলিয়া পরিদর্শন করেন। সেখানে তিনি জাতীয় পর্যায়ের মডেল ইয়িন ইউচেনের সঙ্গে সাক্ষাৎ করেন। বহু বছর আগে তার অর্থায়নে গড়ে ওঠা একটি বনও তিনি পুনরায় পরিদর্শন করেন এবং ইয়িন ইউচেনের সঙ্গে সেখানে বন্ধুত্বের প্রতীক হিসেবে একটি গাছ রোপণ করেন। এ ছাড়া সাকোলস্কি হ্যনান প্রদেশের লুওইয়াংয়ের সেই স্কুলেও যান, যেখানে তিনি একসময় শিক্ষকতা করেছিলেন। সেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন। সফরের অংশ হিসেবে তিনি বেইজিংও পরিদর্শন করেন। কুও চিয়াখুন বলেন, পুরো সফরজুড়ে সাক...
যৌথ আলোচনা, নির্মাণ এবং সমন্বিত অর্জন জনগণের ইচ্ছা: চীনা মুখপাত্র

যৌথ আলোচনা, নির্মাণ এবং সমন্বিত অর্জন জনগণের ইচ্ছা: চীনা মুখপাত্র

China
সেপ্টেম্বর ১: আজ (মঙ্গলবার) প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈশ্বিক শাসন উদ্যোগ প্রস্তাবের এক বছর পূর্তি উপলক্ষ্যে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন গত এক বছরে বৈশ্বিক শাসন উদ্যোগের অগ্রগতি ও অর্জনগুলো তুলে ধরেন। এদিন বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র বলেন, গত এক বছরে বৈশ্বিক শাসন উদ্যোগ ক্রমবর্ধমান জনপ্রিয়তা অর্জন করেছে, একটি চীনা সমাধান থেকে আন্তর্জাতিক অনুশীলনে রূপান্তরিত হয়েছে এবং এর শক্তিশালী প্রাণশক্তি, প্রভাব ও আকর্ষণ প্রদর্শন করেছে। বৈশ্বিক শাসন উদ্যোগ একটি ব্যাপক আন্তর্জাতিক ঐকমত্য তৈরি করেছে। এই উদ্যোগটি জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং প্রায় ১৬০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা দ্রুত সমর্থন ও সাড়া দিয়েছে। ৬০টিরও বেশি দেশ সক্রিয়ভাবে ‘ফ্রেন্ডস অফ গ্লোবাল গভর্নেন্স গ্রুপ’-এ যোগদান করেছে এবং অসংখ্য বৈশ্বিক শাসন সংক্রান্ত বিষয়ে নি...
এশিয়ান গেমসে প্রায় ৫৮০ অ্যাথলেট পাঠাবে হংকং

এশিয়ান গেমসে প্রায় ৫৮০ অ্যাথলেট পাঠাবে হংকং

China
  ২০২৬ সালের এশিয়ান গেমসে প্রায় ৫৮০ জন অ্যাথলেট পাঠাবে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং। মঙ্গলবার পতাকা হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছে হংকংয়ের স্পোর্টস ফেডারেশন অ্যান্ড অলিম্পিক কমিটি (এসএফঅ্যান্ডওসি)। জাপানের আইচি-নাগোয়ায় আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের এশিয়ান গেমস। এতে হংকং ৩৮টি খেলায় অংশ নেবে। এশিয়ান গেমসে হংকংয়ের প্রতিনিধি দলে ৮০০ জনের বেশি সদস্য থাকবেন। এর মধ্যে প্রায় ৫৮০ জন অ্যাথলেট বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এসএফঅ্যান্ডওসি’র প্রেসিডেন্ট টিমোথি ফক সুন-থিং বলেন, এবারের এশিয়ান গেমসের বিভিন্ন প্রতিযোগিতা একাধিক শহরে অনুষ্ঠিত হবে। ফলে অ্যাথলেটদের যাতায়াত, সহায়তা ও সমন্বয়ের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ থাকবে। তিনি বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অ্যাথলেটদের সর্বোচ্চ সহায়তা দেবে সংগঠনটি। যাতে তারা অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা না করে শুধু ...
চীনের প্যালাস-১ রকেটের সফল প্রথম উৎক্ষেপণ

চীনের প্যালাস-১ রকেটের সফল প্রথম উৎক্ষেপণ

China
প্রথমবারের মতো সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে চীনের প্যালাস-১ ওয়াই১ ক্যারিয়ার রকেট। মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের তোংফেং বাণিজ্যিক মহাকাশ উদ্ভাবন পাইলট জোন থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। বেইজিং সময় সকাল ১০টায় রকেটটি মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করে। পুরো উড্ডয়ন প্রক্রিয়ায় রকেটটি স্বাভাবিকভাবে কাজ করে এবং নির্ধারিত কক্ষপথে সফলভাবে পে-লোড স্থাপন করে। এটি ছিল গ্যালাক্টিক এনার্জি কোম্পানির নিজস্ব প্রযুক্তিতে তৈরি মাঝারি আকারের দুই ধাপের তরল জ্বালানিচালিত রকেট প্যালাস-১-এর প্রথম উড্ডয়ন। রকেটটির দৈর্ঘ্য ৫২ মিটার এবং মূল ধাপের ব্যাস ৩ দশমিক ৩৫ মিটার। উৎক্ষেপণের সময় এর ওজন প্রায় ২৮৩ টন এবং থ্রাস্ট বা উড্ডয়ন শক্তি প্রায় ৩৫০ টন ছিল। রকেটটি নিম্ন-পৃথিবী কক্ষপথে ৫ থেকে ৭ টন পর্যন্ত পে-লোড বহন করতে পারে। গ্যালাক্টিক এনার্জির এক কর্মকর্তা জানান, বাণিজ্যিক স্যাটেলাইট গ্রাহকদের জন্য দক্ষ ও তুল...
পণ্যভোগে গতি আনতে চীনের নতুন ২০ দফা পরিকল্পনা

পণ্যভোগে গতি আনতে চীনের নতুন ২০ দফা পরিকল্পনা

China
২০২৬-২০৩০ মেয়াদের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পণ্যভোগ বাড়াতে ২০টি পদক্ষেপ ঘোষণা করেছে চীন। সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়সহ সাতটি সরকারি বিভাগ এ সংক্রান্ত বাস্তবায়ন নির্দেশিকা প্রকাশ করে। নির্দেশিকায় গাড়ি কেনাবেচা ও ব্যবহারে অযৌক্তিক বিধিনিষেধ দূর করা, পুরনো গাড়ির বাজার ব্যবস্থাপনা মানসম্মত করা, ব্যবহৃত গৃহস্থালি পণ্য পুনর্ব্যবহার এবং বৈদ্যুতিক গাড়ির চার্জিং অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া দৈনন্দিন পণ্যভোগ বাড়াতে খাদ্য, পানীয়, বস্ত্র ও পোশাকের সরবরাহ উন্নয়ন, কৃষিপণ্য উৎপাদন ও বাজারের মধ্যে সংযোগ জোরদার এবং সাংস্কৃতিক ও ক্রীড়া পণ্যের সরবরাহ বাড়ানোর কথাও বলা হয়েছে। গুরুত্ব দেয়া হয়েছে বয়স্ক ও শিশুদের জন্য উপযোগী পণ্য তৈরির পাশাপাশি ঐতিহ্যবাহী ব্র্যান্ডগুলোর আধুনিকায়নের ওপরও। এ ছাড়া সবুজ, স্মার্ট ও স্বাস্থ্যভিত্তিক পণ্যভোগের বাজার সম্প্রসারণ, নতুন জ্বালানি যান ও সাশ্রয়ী ...
এসসিও সদস্য দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াচ্ছে চীন

এসসিও সদস্য দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াচ্ছে চীন

China
  শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংস্থাটির সদস্য দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করছে চীন। সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন পরিষদ (সিসিপিআইটি) জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এসসিওভুক্ত দেশগুলোর জন্য চীন ৬ লাখ ৬৯ হাজার ৬০০টি পণ্যের উৎপত্তি সনদ দিয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৯ দশমিক ৬২ শতাংশ বেশি। এ সময় ৫৬১টি এটিএ কার্নে ইস্যু করা হয়েছে, যা শুল্ক ও কর ছাড়াই সাময়িকভাবে এক দেশ থেকে অন্য দেশে পণ্য নেওয়ার সুযোগ দেয়। গত বছরের তুলনায় এবার এর সংখ্যা বেড়েছে ৪৫ দশমিক ৭১ শতাংশ। গত ২৭ থেকে ৩০ আগস্ট সিসিপিআইটির চেয়ারম্যান রেন হংবিনের নেতৃত্বে ১০০ জনের বেশি চীনা ব্যবসায়ী কিরগিজস্তান সফর করেন। এবারের এসসিও সম্মেলনের আয়োজক দেশ কিরগিজস্তানে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ছিল অন্যতম বড় চীনা ব্যবসায়ী প্রতিনি...
১ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়েছে চীন-আসিয়ান বাণিজ্য

১ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়েছে চীন-আসিয়ান বাণিজ্য

China
চীন-আসিয়ানের বাণিজ্য গত বছর ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করার পর ২০২৬ সালেও তার দ্রুত সম্প্রসারণের ধারা বজায় রেখেছে। চীনের বাণিজ্য উপমন্ত্রী ইয়ান তোং মঙ্গলবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে বাণিজ্য উপমন্ত্রী বলেন, ’২০২৫ সালে চীন ও আসিয়ানের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের সীমা অতিক্রম করে ১ দশমিক শূন্য ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়, যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ৪ শতাংশ বেশি। এর মাধ্যমে চীন টানা ১৭ বছরের জন্য আসিয়ানের সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার হিসেবে নিজের অবস্থান বজায় রাখল, অন্যদিকে আসিয়ানও টানা ৬ বছরের মতো চীনের বৃহত্তম বাণিজ্য অংশীদার হয়ে রয়েছে।’ চলতি বছরের প্রথম সাত মাসে চীন ও আসিয়ানের মোট বাণিজ্যের পরিমাণ পৌঁছেছে ৭৪৪ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৭ শতাংশ বেশি। ফ...
চীনের বিভিন্ন অঞ্চলে নতুন শিক্ষাবর্ষ শুরু

চীনের বিভিন্ন অঞ্চলে নতুন শিক্ষাবর্ষ শুরু

China, Education
চীনের বিভিন্ন অঞ্চলে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন শুরু হয়েছে। শিক্ষার্থীরা আনন্দ ও উৎসাহের সঙ্গে নতুন সেমিস্টারে ক্লাসে যোগ দিয়েছে। দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হেংচৌ শহরেও সোমবার নতুন সেমিস্টার শুরু হয়। গত জুলাইয়ে টাইফুন মেইসাকের কারণে সেখানে ভয়াবহ বন্যা হয়েছিল। এতে বেশ কয়েকটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়। বন্যার পর ক্ষতিগ্রস্ত স্কুলগুলোতে দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা, মেরামত ও জীবাণুনাশক কার্যক্রম চালানো হয়। কাজ শেষ হওয়ার পর সব ক্ষতিগ্রস্ত স্কুলেই নতুন সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে। প্রথম দিনে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসের পাশাপাশি বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা ও প্রদর্শনীতে অংশ নেয়। কোথাও রোবট প্রদর্শনীও আয়োজন করা হয়। স্কুলের আবাসিক ভবনগুলোও নতুন শিক্ষাবর্ষের আগে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ছোংছিং শহরেও প্রাথমিক ও মাধ্...
অস্ট্রিয়ার পার্লামেন্টের প্রেসিডেন্টের সঙ্গে ওয়াং হুনিংয়ের বৈঠক

অস্ট্রিয়ার পার্লামেন্টের প্রেসিডেন্টের সঙ্গে ওয়াং হুনিংয়ের বৈঠক

China
অস্ট্রিয়ার ন্যাশনাল কাউন্সিলের প্রেসিডেন্ট ওয়াল্টার রোজেনক্রানজের সঙ্গে বৈঠক করেছেন চীনের জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং। সোমবার বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে ওয়াং হুনিং বলেন, ২০১৮ সালে চীন ও অস্ট্রিয়ার দুই রাষ্ট্রপ্রধান যৌথভাবে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। তিনি বলেন, চীন-অস্ট্রিয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকীকে কাজে লাগিয়ে দুই দেশের নেতাদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করা উচিত। একই সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ বাড়ানো, রাজনৈতিক আস্থা আরও শক্তিশালী করা, বাস্তব সহযোগিতা গভীর করা এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। ওয়াং হুনিং বলেন, চীনের সিপিপিসিসি অস্ট্রিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগ...