চীন-সিঙ্গাপুর সম্পর্ক জোরদারে আলোচনা
সিঙ্গাপুর পার্লামেন্টের স্পিকার সিয়া কিয়ান পেংয়ের সঙ্গে শুক্রবার বৈঠক সেরেছেন চীনের জাতীয় গণকংগ্রেস (এনপিসি)’র স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচি। রাজধানী বেইজিংয়ে বৈঠকে দু’দেশের রাজনৈতিক আস্থা বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং সহযোগিতা জোরদারে আলোচনা হয়।
চীনের শীর্ষ আইনপ্রণেতা বলেন, গেল বছর চীন ও সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের ৩৫ বছর পূর্তি উদযাপন করেছে। একইসঙ্গে দু’দেশের শীর্ষ নেতাদের বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশনাও দিয়েছে।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি, পরিচ্ছন্ন জ্বালানি ও বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবনের মতো খাতে সহযোগিতা আরও বাড়াতে চায় চীন। এ ছাড়া উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
বৈঠকে সিঙ্গাপুরের স্পিকার সিয়া কিয়ান পেং ‘এক চীন নীতি’র প্রতি ফের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, চীনের...













