abc, Author at Mati News - Page 9 of 580
Tuesday, November 10

Author: abc

চীনে বিয়ে হলো সহজ, ফুলেফেঁপে উঠছে ‘রোমান্স অর্থনীতি’

চীনে বিয়ে হলো সহজ, ফুলেফেঁপে উঠছে ‘রোমান্স অর্থনীতি’

China, Health and Lifestyle
সাকিব সিকান্দার ফুটবল মাঠে তখন দর্শকদের উল্লাস। বাইরে অস্থায়ী মঞ্চ, লাল রঙের সাজসজ্জা আর ক্যামেরার ঝলকানি। ম্যাচ দেখতে আসা মানুষের ভিড়ের মধ্যেই হবু স্বামীর হাত ধরে বিয়ের নিবন্ধনের জন্য এগিয়ে যান উয়ু চিংইয়ু। কয়েক মুহূর্তের মধ্যে তারা শপথ নেন, হাতে পান বিয়ের সনদ। পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের উসি শহরে ফুটবল ম্যাচ চলাকালে স্টেডিয়ামের বাইরে এভাবেই বিয়ে নিবন্ধন করেন এই দম্পতি। উয়ুর ভাষায়, ফুটবল দেখার উত্তেজনা আর বিয়ের আনন্দ এক হয়ে গিয়েছিল সেই মুহূর্তে। “এটি সত্যিই অবিস্মরণীয় ছিল। ফুটবল খেলার উচ্ছ্বাসের সঙ্গে বিয়ের রোমান্স মিশে গিয়েছিল,” বলেন তিনি। চীনে বিয়ের নিবন্ধন এখন আর শুধু সরকারি কার্যালয়ের আনুষ্ঠানিক কাজের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। পর্যটনকেন্দ্র, ফুটবল স্টেডিয়াম, সংগীত উৎসব, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিংবা ঐতিহ্যবাহী স্থাপনা—তরুণ দম্পতিরা নিজেদের পছন্দ, ভালোবাসার গল্প ও আগ্রহের সঙ্গে মি...
শীতলক্ষ্যা থেকে গভীর রাতে ডাঙায় উঠে আসত যে রহস্যময় মাছ

শীতলক্ষ্যা থেকে গভীর রাতে ডাঙায় উঠে আসত যে রহস্যময় মাছ

Agriculture Tips, Cover Story
মধ্যরাত। মাথার ওপর তারাভরা আকাশ। চারদিকে নিস্তব্ধতা। নরসিংদীর চরসিন্দুরের চরে নিজের ক্ষীরাখেতের এক পাশে সতর্ক শিকারির মতো বসে আছেন কৃষক বুরুজ মিয়া। সে বছর ক্ষীরার ফলন বেশ ভালো হয়েছে। বাজারে দামও সন্তোষজনক। কিন্তু ফসল ঘরে তুলতে হলে রাতদিন খেত পাহারা দিতে হয়। কারণ, মানুষের পাশাপাশি কিছু বন্য প্রাণীরও নজর পড়ে ফসলের ওপর। বুরুজ মিয়া সেদিন অপেক্ষা করছেন তেমনই এক রহস্যময় আগন্তুকের। রাত দেড়টার দিকে হঠাৎ খেতের ভেতর থেকে ভেসে এল পরিচিত এক শব্দ। এই শব্দের অপেক্ষাতেই ছিলেন তিনি। আর দেরি না করে খেত থেকে বেরিয়ে সোজা হাঁটা ধরলেন শীতলক্ষ্যা নদীর দিকে। এক হাতে শুকনো ছাইভর্তি পাটের ব্যাগ, অন্য হাতে বাঁশের লাঠি। নদীর পাড়ে পৌঁছে টর্চের আলোয় খুঁজতে লাগলেন কিছু একটা। অবশেষে পেয়ে গেলেন কাঙ্ক্ষিত চিহ্ন। প্রাণীটি নদীর দিক থেকে বুকে ভর দিয়ে এ পথেই ক্ষীরাখেতের দিকে এসেছে। বুরুজ মিয়া পথটি ধরে কিছুটা এগিয়ে নির্দ...
কত কোটি টাকার মালিক ঐশ্বরিয়া বচ্চন?

কত কোটি টাকার মালিক ঐশ্বরিয়া বচ্চন?

Entertainment
ক্যারিয়ারের প্রায় তিন দশক বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের। অভিনয়ের পাশাপাশি একাধিক আন্তর্জাতিক সংস্থার হয়ে কাজ করছেন তিনি। এ ছাড়া রয়েছে তার একাধিক বিনিয়োগও। বলা চলে, সব মিলিয়ে বিপুল সম্পত্তির মালিক অভিনেত্রী। Aishwarya rai হিসাব বলছে, ঐশ্বরিয়ার মোট সম্পত্তির পরিমাণ আমেরিকান ডলারে ১০০ মিলিয়ন। ভারতীয় মুদ্রায় যা সাড়ে ৯০০ কোটি রুপি ছাড়িয়ে যায়।এর মধ্যে তার ২৮ বছরের কর্মজীবনের আয়, একাধিক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তি— সবই আছে। সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনের ক্ষেত্রেও অভিনেত্রীর উপস্থিতি বেশ জোরালো।এক প্রথম সারির প্রসাধনী সংস্থার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ঐশ্বরিয়ার। সূত্রের খবর, প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক ওই সংস্থার মুখ হন তিনিই। এই সংস্থাও তার বিশ্বজোড়া খ্যাতির নেপথ্যে কাজ করেছে। এ ছাড়া এক সুইস ঘড়ি তৈরির সংস্থার সঙ্গেও যুক্ত তিনি। ঐশ্বরিয়াকে বড়পর্দায় শ...
একঘেয়ে ঢেঁড়সের স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন মজাদার স্টাফড ঢেঁড়স : ঢেঁড়সের ভাইরাল রেসিপি

একঘেয়ে ঢেঁড়সের স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন মজাদার স্টাফড ঢেঁড়স : ঢেঁড়সের ভাইরাল রেসিপি

Health and Lifestyle, Recipe
প্রতিদিন একইভাবে ঢেঁড়সের তরকারি খেতে খেতে একঘেয়েমি চলে এসেছে? তাহলে স্বাদে আনতে পারেন একটু ভিন্নতা। তৈরি করে ফেলুন মশলাদার স্টাফড ঢেঁড়স। বাদাম, তিল, সুগন্ধি মশলা ও ভাজা বেসনের মিশ্রণে তৈরি বিশেষ পুর ঢেঁড়সের স্বাদকে করে তুলবে আরও আকর্ষণীয়। রুটি, পরোটা কিংবা গরম ভাত—সবকিছুর সঙ্গেই দারুণ মানিয়ে যায় এই পদ। সবচেয়ে ভালো বিষয় হলো, খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই ঘরে তৈরি করা যায় মুখরোচক এই খাবার। উপকরণ পুর তৈরির জন্য: চিনাবাদাম ২ টেবিল চামচ মৌরি ২ চা চামচ জিরা ২ চা চামচ ধনে ২ চা চামচ তিল ২ টেবিল চামচ মরিচের গুঁড়া ১ টেবিল চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ আমচুরের গুঁড়া ১ চা চামচ লবণ ১ চা চামচ রসুন ৩ কোয়া ভাজা বেসন ৩ টেবিল চামচ ঢেঁড়স ২৫টি রান্নার জন্য: তেল ২ টেবিল চামচ জিরা ১ চা চামচ কসুরি মেথি ২ টেবিল চামচ প্রণালি প্রথমে একটি কড়াইয়ে অ...
প্রশান্ত মহাসাগরের তলদেশে চিয়াওলং, রহস্যময় সমুদ্রজীবের ছবি তুললেন গবেষকরা

প্রশান্ত মহাসাগরের তলদেশে চিয়াওলং, রহস্যময় সমুদ্রজীবের ছবি তুললেন গবেষকরা

China
চীনের মানববাহী সাবমার্সিবল 'চিয়াওলং'। পশ্চিম প্রশান্ত মহাসাগরের গভীরে সফলভাবে ৪৭০তম ডাইভ সম্পন্ন করে বিরল সামুদ্রিক স্পঞ্জসহ অজানা সমুদ্রজীবের আলোকচিত্র ধারণ করেছে এটি। এই বৈজ্ঞানিক অনুসন্ধান গভীর সমুদ্রের বিরল জীববৈচিত্র্য, পরিবেশ ও সামুদ্রিক বাস্তুতন্ত্র অনুধাবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন মেরিন গবেষকরা। পৃথিবীর তিন- চতুর্থাংশ জুড়ে থাকা মহাসাগরের অতল গহ্বরে লুকিয়ে রয়েছে অগণিত রহস্য। সেই রহস্যের জট খুলতেই পশ্চিম প্রশান্ত মহাসাগরের গভীরে অভিযানে নেমেছে চীনের আধুনিক ও উন্নত প্রযুক্তি সম্পন্ন মানববাহী সাবমার্সিবল 'চিয়াওলং'। সম্প্রতি সফলভাবে নিজেদের ৪৭০তম ডাইভ সম্পন্ন করে সাবমার্সিবলটি নিয়ে এসেছে গভীর সমুদ্রের রোমাঞ্চকর ও বিস্ময়কর কিছু তথ্য ও চিত্র। গেল ১৫ অক্টোবরের এই অভিযানে চিয়াওলংয়ের পর্যবেক্ষণ জানালা দিয়ে গবেষকদের চোখে ধরা পড়ে এক অনন্য দৃশ্য—সমুদ্রের তলদ...
‘মাচু’ সমুদ্র পূর্বাভাসের সংখ্যাতাত্ত্বিক মডেলের ২.০ সংস্করণ প্রকাশ

‘মাচু’ সমুদ্র পূর্বাভাসের সংখ্যাতাত্ত্বিক মডেলের ২.০ সংস্করণ প্রকাশ

China
আজ (রোববার) চীনের গভীর সমুদ্র ও মেরু অঞ্চলে অনুসন্ধান এবং সমুদ্রপথের নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ চাহিদা পূরণের লক্ষ্যে, প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের জাতীয় সামুদ্রিক পরিবেশ পূর্বাভাস কেন্দ্র, নিজস্ব উদ্যোগে উদ্ভাবিত ‘মাচু’ সমুদ্র পূর্বাভাসের সংখ্যাতাত্ত্বিক মডেলের ২.০ সংস্করণ প্রকাশ করেছে। নতুন এই সংস্করণের বৈশ্বিক পূর্বাভাস ব্যবস্থার রেজল্যুশন আগের সংস্করণের তুলনায় দ্বিগুণ উন্নত হয়ে ৫ কিলোমিটারে পৌঁছেছে। চীনের উপকূলীয় সমুদ্র অঞ্চল ও পশ্চিম প্রশান্ত মহাসাগরসহ গুরুত্বপূর্ণ সমুদ্র অঞ্চলে এই রেজল্যুশন উন্নীত হয়েছে ১ কিলোমিটারে। এর ফলে, গুরুত্বপূর্ণ সমুদ্র অঞ্চলের তলদেশের ভূপ্রকৃতি ও পানির বৈশিষ্ট্য আরও নিখুঁতভাবে বিশ্লেষণ করা সম্ভব হবে। বর্তমানে এই মডেলের সামগ্রিক কার্যক্ষমতা আন্তর্জাতিক অগ্রসর পর্যায়ে পৌঁছেছে। চীনের বিভিন্ন সামুদ্রিক উৎপাদন ও কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি,...
চীন-আফ্রিকা বাণিজ্য বেড়েছে ২২ শতাংশ

চীন-আফ্রিকা বাণিজ্য বেড়েছে ২২ শতাংশ

Default
চলতি বছরের প্রথম নয় মাসে, চীন ও আফ্রিকার মধ্যে বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে, ৩১২.১ বিলিয়ন মার্কিন ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি। চলতি বছরের ১ মে থেকে চীন আফ্রিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন ৫৩টি দেশের সব ধরনের পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্কমুক্ত সুবিধা কার্যকর করেছে। এর ফলে আফ্রিকার বিভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ পণ্য সমুদ্র পেরিয়ে চীনের বাজারে প্রবেশ করছে। চলতি বছরের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত, আফ্রিকা থেকে চিনাবাদাম, হিমায়িত স্ট্রবেরি ও অ্যাভোকাডো আমদানির আর্থিক মূল্য, গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ৪.৪ গুণ, ১১৩ শতাংশ ও ৮২ শতাংশ বেড়েছে। চীন এখন মিশরের হিমায়িত স্ট্রবেরির সবচেয়ে বড় রপ্তানি-বাজার। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার পেকান বাদামের মোট রপ্তানির ৯০ শতাংশই যাচ্ছে চীনে। চীনের হুপেই প্রদেশের এ্য চৌ শহরের হুয়াহু আন্তর্জাতিক বিমানবন্দরে, ইথিওপিয়ার রাজধানী ...
‘সিপিসির কেন্দ্রীয় কমিটির সার্বিক ও কঠোরভাবে পার্টি-শাসন অব্যাহত রাখাসংশ্লিষ্ট কয়েকটি মূল বিষয়ে সিদ্ধান্ত সম্পর্কে ব্যাখ্যা’ প্রকাশিত

‘সিপিসির কেন্দ্রীয় কমিটির সার্বিক ও কঠোরভাবে পার্টি-শাসন অব্যাহত রাখাসংশ্লিষ্ট কয়েকটি মূল বিষয়ে সিদ্ধান্ত সম্পর্কে ব্যাখ্যা’ প্রকাশিত

China
কমরেড সি চিন পিং, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর পক্ষ থেকে, পার্টির বিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনে, ‘চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সার্বিক ও কঠোরভাবে পার্টি-শাসন অব্যাহত রাখাসংশ্লিষ্ট কয়েকটি মূল বিষয়ে সিদ্ধান্ত সম্পর্কে ব্যাখ্যা’ শীর্ষক বক্তব্য দেন। আজ (রোববার) এই বক্তব্য প্রকাশ করেছে চীনের গণমাধ্যম। ব্যাখ্যায় উক্ত সিদ্ধান্তের খসড়ার প্রস্তুতির পটভূমি, বিবেচনার বিষয়সমূহ, খসড়া প্রণয়ন-ক্রিয়া, এবং প্রধান বিষয়বস্তুর কাঠামো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। ব্যাখ্যায় বলা হয়, সিপিসি’র বিকাশ দলটির ভবিষ্যৎ এবং পার্টি ও রাষ্ট্রের উন্নয়নের সাথে সম্পর্কিত। চলতি বছর চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী। কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরো সিদ্ধান্ত নিয়েছে যে, পার্টির বিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন সার্বিক ও কঠোরভাবে পার্টি-শাসন অব্...
সিপিসি-র বিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন নিয়ে আন্তর্জাতিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া

সিপিসি-র বিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন নিয়ে আন্তর্জাতিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া

China
নভেম্বর ১: বিভিন্ন দেশের ব্যক্তিবর্গের মতে, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র বিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন ইতিহাসে লিপিবদ্ধ থাকবে, যা সিপিসি-র সর্বাত্মক ও কঠোর দলীয় স্বশাসনের প্রতি আত্মবিশ্বাস ও সংকল্প প্রতিফলিত করে। পাশাপাশি, সিপিসি আত্মবিপ্লবে সাহসী এবং ক্রমাগত তার শাসনক্ষমতা উন্নত করছে, যা চীনা জনগণের আস্থা ও সমর্থন অর্জন করেছে এবং দেশের ধারাবাহিক উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করেছে। লাও পিপলস রেভোলিউশনারি পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য, কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিশনের সচিব এবং জাতীয় পরিদর্শক সংস্থার মহাপরিচালক ভেংসাই ​​ফলসাভান বলেন, অধিবেশনে ‘সিপিসি-র কেন্দ্রীয় কমিটি কর্তৃক সর্বাত্মক ও কঠোর দলীয় স্বশাসন অব্যাহতভাবে এগিয়ে নেওয়া সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত’ গৃহীত হয়, যা খুব তাত্পর্যপূর্ণ। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে, সিপিসি ক্রমাগত আর...
‘শাংহাই পুরস্কার’ পেল চীনের চিংত্যচেনসহ পাঁচ শহর

‘শাংহাই পুরস্কার’ পেল চীনের চিংত্যচেনসহ পাঁচ শহর

China
বিশ্ব নগর দিবস ২০২৬ উপলক্ষে চীনের পূর্বাঞ্চলীয় ফুচৌ শহরে আয়োজিত আন্তর্জাতিক এক অনুষ্ঠানে টেকসই নগর উন্নয়নে অবদানের জন্য চীনের ‘চীনামাটির রাজধানী’খ্যাত চিংত্যচেনসহ পাঁচটি শহরকে ‘শাংহাই পুরস্কার’-এ ভূষিত করা হয়েছে। শনিবার শুরু হওয়া তিন দিনের এ আয়োজন চলবে ২ নভেম্বর পর্যন্ত। জাতিসংঘের টেকসই নগর উন্নয়নবিষয়ক ‘গ্লোবাল অ্যাওয়ার্ড ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন সিটিজ’ বা শাংহাই পুরস্কারের চতুর্থ পর্বে চিংত্যচেনের পাশাপাশি সম্মাননা পেয়েছে ইথিওপিয়ার আদ্দিস আবাবা, কলম্বিয়ার সান্তিয়াগো দে কালি, তুরস্কের ইস্তাম্বুল এবং পোল্যান্ডের কাটোভিৎসে। অনুষ্ঠানে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেন। নগরায়ণের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময় এবং কার্যকর সমাধান নিয়ে আলোচনা করাই এ আয়োজনের লক্ষ্য। সূত্র: ...
চন্দ্রপৃষ্ঠে মানুষ পাঠানোর লক্ষ্যে দ্রুত এগোচ্ছে চীন

চন্দ্রপৃষ্ঠে মানুষ পাঠানোর লক্ষ্যে দ্রুত এগোচ্ছে চীন

China
চাঁদের বুকে মানুষের পা রাখার ঐতিহাসিক স্বপ্ন বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল চীন। চাঁদে মানুষ পাঠানোর এই মহাযজ্ঞের জন্য একটি বিশেষ প্রযুক্তিগত কাঠামো বেছে নিয়েছে দেশটি। সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত সপ্তম মানববাহী মহাকাশ সিম্পোজিয়ামে চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির উপ-প্রধান ডিজাইনার এবং চন্দ্রাভিযান কর্মসূচির প্রধান ডিজাইনার ওয়াং সিয়াং এই পরিকল্পনা জনসমক্ষে তুলে ধরেন। পরিকল্পনা অনুযায়ী, দুটি পৃথক রকেটের সাহায্যে ‘লানইউ’ চন্দ্র ল্যান্ডার এবং ‘মেংচৌ’ মানববাহী মহাকাশযানকে আলাদাভাবে পৃথিবী থেকে চাঁদমুখী কক্ষপথে পাঠানো হবে। নভোচারীরা মেংচৌ মহাকাশযান থেকে লানইউ ল্যান্ডারে প্রবেশ করে চাঁদের মাটিতে অবতরণ করবেন এবং সেখানে বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করবেন। এখন পর্যন্ত এই কর্মসূচির সার্বিক অগ্রগতি বেশ সন্তোষজনক। একটি সমন্বিত কাঠামোর আওতায় পুরো প্রকল্পের সিস্টেম প্ল্যান, কারিগরি মান এবং গুণগত মান নিশ...
‘বিশ্বজুড়ে রাজনৈতিক দলগুলোর জন্য দিকনির্দেশনা হতে পারে সি চিন পিংয়ের চিন্তাধারা‘

‘বিশ্বজুড়ে রাজনৈতিক দলগুলোর জন্য দিকনির্দেশনা হতে পারে সি চিন পিংয়ের চিন্তাধারা‘

China
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দল গঠনবিষয়ক চিন্তাধারা অন্যান্য দেশের রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং পরিচালন সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হতে পারে বলে মন্তব্য করেছেন তাজিকিস্তানের বিশেষজ্ঞ সুরোব রওফজোদা। রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া। সিনহুয়াকে সম্প্রতি দেয়া সাক্ষাৎকারে তাজিকিস্তানের ক্ষমতাসীন পিপলস ডেমোক্রেটিক পার্টির মুখপত্র ‘পিপলস ট্রিবিউন’-এর প্রধান সম্পাদক সুরোব রওফজোদা বলেন, ‘বর্তমান বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলো নতুন নতুন ঝুঁকি ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ বাস্তবতায় সাংগঠনিক ভিত্তি মজবুত এবং পরিচালন সক্ষমতা বাড়ানো একটি দেশের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কঠোর আত্মশাসন প্রতিষ্ঠার অভিজ্ঞতা অন্য দেশের রাজনৈতিক দলগুলোর জন্য কার্যকর দিকনির্দেশনা হতে পারে...
চীনের তাইওয়ানের জলসীমায় কোস্ট গার্ডের টহল

চীনের তাইওয়ানের জলসীমায় কোস্ট গার্ডের টহল

China
চীনের তাইওয়ান দ্বীপের পূর্বাঞ্চলীয় জলসীমায় নিয়মিত আইন প্রয়োগমূলক টহল পরিচালনা করেছে দেশটির কোস্ট গার্ড (সিসিজি)। শনিবার সিসিজির মুখপাত্র চিয়াং লুয়ে এ তথ্য জানান। চিয়াং লুয়ে বলেন, ‘হুশি’ জাহাজের নেতৃত্বে সিসিজি’র একটি টাস্কগ্রুপ গত অক্টোবর থেকে সংশ্লিষ্ট জলসীমায় নিয়ন্ত্রণ ও নজরদারি জোরদার করেছে। এর উদ্দেশ্য হলো ওই এলাকায় নৌযান চলাচল ও সামুদ্রিক কার্যক্রম সুশৃঙ্খল রাখা। তিনি বলেন, এই পদক্ষেপের মাধ্যমে তাইওয়ান প্রণালির উভয় তীরের চীনা জনগণের বৈধ অধিকার ও স্বার্থ, জীবন এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। সিসিজি’র মুখপাত্র আরও জানান, চীনের এখতিয়ারাধীন জলসীমায় আইন প্রয়োগমূলক টহল ভবিষ্যতেও জোরদার রাখা হবে। একই সঙ্গে দেশটির আঞ্চলিক সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান বজায় রাখা হবে বলে তিনি উল্লেখ করেন। সূত্র: সিএমজি...
বৈশ্বিক নিরাপত্তা, স্থিতিশীলতা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ চায় চীন

বৈশ্বিক নিরাপত্তা, স্থিতিশীলতা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ চায় চীন

China
বিশ্বের নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে জি২০ সদস্যদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় শনিবার অনুষ্ঠিত জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ আহ্বান জানান চীনের উপপররাষ্ট্রমন্ত্রী মা চাওসু। তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতিতে গভীর পরিবর্তন ঘটছে। ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে এবং বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা গুরুতরভাবে পিছিয়ে পড়েছে। এ অবস্থায় জি২০কে তার যথাযথ দায়িত্ব পালন করতে হবে। মা চাওসু বলেন, বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জি২০কে কার্যকর শক্তি হিসেবে ভূমিকা রাখতে হবে। আঞ্চলিক বিভিন্ন সংকটপূর্ণ পরিস্থিতির উত্তেজনা কমাতে, সংঘাতের মূল কারণগুলো মোকাবিলা এবং বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদারে সংগঠনটির উদ্যোগ নেয়া প্রয়োজন। জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিশ্চিতে জি২০ভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও গভীর করার পক্ষে চীনের সমর্থনের ...
চীন–পেরু মুক্ত বাণিজ্য চুক্তির হালনাগাদ প্রটোকল কার্যকর

চীন–পেরু মুক্ত বাণিজ্য চুক্তির হালনাগাদ প্রটোকল কার্যকর

China
চীন ও পেরুর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) হালনাগাদ প্রটোকল রোববার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এর ফলে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে। ২০২৪ সালের ১৪ নভেম্বর স্বাক্ষরিত এ প্রটোকলের লক্ষ্য হলো বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তির বিভিন্ন ধারা আরও কার্যকর ও যুগোপযোগী করা। হালনাগাদ কাঠামোয় বিদ্যমান সাতটি অধ্যায় আরও সুস্পষ্ট করা হয়েছে। এগুলো হলো—পণ্যের উৎস নির্ধারণের বিধিমালা, শুল্কপ্রক্রিয়া ও বাণিজ্য সহজীকরণ, স্বাস্থ্য ও উদ্ভিদ স্বাস্থ্যবিষয়ক ব্যবস্থা, মেধাস্বত্ব অধিকার, সেবা বাণিজ্য, ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যক্তিদের অস্থায়ী প্রবেশ এবং বিনিয়োগ। এ ছাড়া চুক্তিতে নতুন পাঁচটি ক্ষেত্র যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে মানদণ্ড ও সামঞ্জস্য মূল্যায়ন বিষয়ে সহযোগিতা, প্রতিযোগিতা নীতি, ই-কমার্স, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল এবং পরিবেশ ও বাণিজ্য। চীনের বাণিজ্য মন্ত্রণ...