abc, Author at Mati News - Page 10 of 580
Tuesday, November 10

Author: abc

এপেক সম্মেলন আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শেনচেন

এপেক সম্মেলন আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শেনচেন

China
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন। এবারের এপেক অর্থনৈতিক নেতাদের সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেন শহর। শনিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ‘সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে এশিয়া-প্যাসিফিক কমিউনিটি গড়ে তোলা’ প্রতিপাদ্যে আগামী ১৮ ও ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে এ সম্মেলন। আন্তর্জাতিক এ আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে শহরজুড়ে চলছে শেষ পর্যায়ে প্রস্তুতি। এতে অংশগ্রহণকারী বিশ্বনেতা ও প্রতিনিধিদের স্বাগত জানাতে অবকাঠামো, পরিবেশ ও আনুষঙ্গিক ব্যবস্থাপনায় নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ। এদিকে ‘চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড’- সিসিপিআইটি জানিয়েছে যে, একই শহরে ২০২৬ সালের এপেক সিইও সম্মেলনে হতে যাচ্ছে ১৭ থেকে ১৮ নভেম্বর। এ সম্মেলন...
উন্নয়নের অধিকার এগিয়ে নিতে চার দফা প্রস্তাব দিল চীন

উন্নয়নের অধিকার এগিয়ে নিতে চার দফা প্রস্তাব দিল চীন

China
উন্নয়নের অধিকার নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছে চীন। একইসঙ্গে বৈশ্বিক বৈষম্য বৃদ্ধি এবং উন্নয়নশীল দেশগুলোর ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক এজেন্ডার কেন্দ্রে উন্নয়নকে রাখার তাগিদ দিয়েছে দেশটি। শুক্রবার জাতিসংঘে উন্নয়নের অধিকারবিষয়ক ঘোষণার ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন জাতিসংঘে চীনের উপস্থায়ী প্রতিনিধি সুন লেই। তিনি বলেন, ‘মানুষের উন্নত জীবনের আকাঙ্ক্ষা পূরণ এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ধারাবাহিক উন্নয়নের বিকল্প নেই। অথচ বর্তমান সময়ে উন্নয়নকে রাজনীতিকরণের মাধ্যমে গুরুত্বহীন করে রাখা হচ্ছে। যখন আন্তর্জাতিক সংহতি সবচেয়ে বেশি প্রয়োজন, তখন বিভাজন ও সংঘাত উসকে দেয়া হচ্ছে।’ উন্নয়নের অধিকার এগিয়ে নিতে চারটি প্রস্তাব তুলে ধরেন সুন লেই। এগুলো হলো—উন্নয়নের অধিকার রক্ষা, উন্নয়ন অংশীদারত্ব পুনরুজ্জীবিত করা, উন্নয়নবান্ধব পরিবেশ তৈরি এবং ...
টেকসই নগর উন্নয়নে জাতিসংঘের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় চীন

টেকসই নগর উন্নয়নে জাতিসংঘের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় চীন

China
টেকসই নগর উন্নয়ন এবং বিশ্বে মানববসতির উন্নয়নে জাতিসংঘ মানববসতি কর্মসূচি (ইউএন-হ্যাবিট্যাট) এর সঙ্গে কৌশলগত সহযোগিতা আরও বাড়াতে চায় চীন। শনিবার পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের রাজধানী ফুচৌতে ইউএন-হ্যাবিট্যাটের নির্বাহী পরিচালক আনাক্লদিয়া রসবাখের সঙ্গে বৈঠকে এ কথা বলেন চীনের উপপ্রধানমন্ত্রী হ্য লিফেং। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য হ্য লিফেং আরও বলেন, আন্তর্জাতিক বিষয়গুলোতে পরামর্শ, যৌথ অবদান ও সুফল ভাগাভাগির বৈশ্বিক শাসনব্যবস্থার ধারণা বাস্তবায়নে চীন কাজ করতে প্রস্তুত। একই সঙ্গে গ্লোবাল সাউথের দেশগুলোর টেকসই নগর উন্নয়নেও সহযোগিতা বাড়াতে আগ্রহী তার দেশ। বৈঠকে জাতিসংঘের আনাক্লদিয়া রসবাখ বলেন, চীনের সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর করতে প্রস্তুত তার সংস্থা। সেইসঙ্গে বিশ্বের পরিবেশের উন্নয়নেও যৌথভাবে কাজ করতে চায় তারা। ২০২৬ সালের বিশ্ব নগর দিবসের বৈশ্বিক উদযাপনে...
ছোটদের মজার গল্প : মহাবিপদে পিপি

ছোটদের মজার গল্প : মহাবিপদে পিপি

Kidz, Stories, Stories for Kids
ধ্রুব নীল পিপির মন খারাপ। মা আজও বকেছে। সে নাকি বসে বসে শুধু চিনি খায় আর ঘুমায়। কিন্তু সে যে মস্ত বড় বিজ্ঞানী এটা কারো মাথাতেই ঢোকে না। সে-ই প্রথম প্রমাণ করলো, শুধু মরার সময়ই পিঁপড়ার পাখা গজায় না, এর আগেই চাইলে পিপড়ারা পাখা লাগিয়ে উড়তে পারে। ইলেকট্রনিক পাখা বানানোর জন্য গত বছর সেরা পিবিজ্ঞানীর পুরস্কার পেয়েছিল সে। আর বিজ্ঞানীরা তো একটু বেশি ঘুমাবেই।টিটিনপুর পাশেই আছে ইয়া বড় এক দালান। সেখানে আবার রেড ইন্ডিয়ান পিপড়াদের কলোনি। অবশ্য এখন পর্যন্ত মিলেমিশে আছে সবাই। লাল পিঁপড়ের দল খাবার খোঁজার সময় ঘাড় উঁচিয়ে টিটিনপুরের দিকে তাকালেও কখনও কিছু বলেনি। ওদের নিয়েই চিন্তায় আছে পিপি। যদি আক্রমণ করে বসে! চিন্তা করা ছাড়া আপাতত কাজও পাচ্ছে না। কারণ অন্যদের মতো লাইন ধরে খাবার খুঁজতে তার ভাল লাগে না। সবাই খাবার জমা করার কাজে ব্যস্ত। সামনে নাকি বর্ষার মৌসুম। কিন্তু পিপি জানে, বর্ষা হলেও তার খাবার ...
এআই বনাম কর্মসংস্থান: চীনের নীতিকৌশল

এআই বনাম কর্মসংস্থান: চীনের নীতিকৌশল

China, Op-ed
ফয়সল আবদুল্লাহ একসময় যে কাজ করতে মানুষের ঘণ্টা পেরিয়ে যেত, এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সেটা করে দিচ্ছে কয়েক সেকেন্ডে। যন্ত্র যদি এভাবে মানুষের কাজ করে দেয়, তাহলে কর্মীর দরকার হবে আর? যদি দশজন কর্মীর কাজ দুজনকে দিয়েই সব কাজ হয়ে যায়, তবে বাকি আটজনের কী হবে? অন্যদিকে, নতুন প্রযুক্তির প্রশিক্ষণ ও উন্নয়নে দরকার হচ্ছে নতুন কাজ জানা কর্মীর। তাই এআই যেমন একদিকে কিছু কাজের চাহিদা কমিয়ে দিচ্ছে, অন্যদিকে নতুন পেশার হাতছানিও আছে। চ্যালেঞ্জটা হলো, এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে সাধারণ মানুষকে কীভাবে প্রস্তুতি নিতে হবে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে বিশ্বের কাজে লাগতে পারে চীনের অভিজ্ঞতা। দেশটি এআই প্রযুক্তির উন্নয়ন ও প্রয়োগ বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের ওপর এর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় নানা ধরনের নীতিগত উদ্যোগ নিচ্ছে। আগের দিনের চাকরি ছিল নির্দিষ্ট পদ কেন্দ্রিক। কেউ হিসাবরক্ষক, কেউ শিক্ষক, কেউ প্রক...
শাংহাইয়ে বিশ্ব বিজ্ঞান ফোরাম আয়োজিত

শাংহাইয়ে বিশ্ব বিজ্ঞান ফোরাম আয়োজিত

China
আজ (শনিবার) বিশ্ব বিজ্ঞান ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান ও মূল অধিবেশন শাংহাইয়ে অনুষ্ঠিত হয়। এবারের ফোরামে নোবেল পুরস্কার, টুরিং পুরস্কার, উলফ পুরস্কার ও ফিল্ডস পদকসহ বিভিন্ন আন্তর্জাতিক শীর্ষস্থানীয় পুরস্কার বিজয়ী ৩২ জন বিজ্ঞানী অংশ নিয়েছেন। এ ছাড়া চীনের দুই একাডেমির ২৩ জন সদস্য, ১৪০ জন প্রবীণ বিজ্ঞানী এবং ৭৮ জন তরুণ বিজ্ঞানীসহ অনেকে এতে অংশগ্রহণ করেন। এবারের ফোরামের প্রতিপাদ্য হলো: ‘বৈজ্ঞানিক দৃষ্টান্তের পরিবর্তন: আগামী দশকের বৈজ্ঞানিক অগ্রগতির নতুন দিগন্ত’। ফোরামের অংশ হিসেবে আছে একটি উদ্বোধনী অনুষ্ঠান ও মূল অধিবেশন, ছয়টি সমান্তরাল ফোরাম, চারটি বিষয়ভিত্তিক কার্যক্রম এবং একটি সমাপনী অনুষ্ঠান। ফোরাম চলাকালে ছয়টি সমান্তরাল ফোরামে, ভবিষ্যতের সেমিকন্ডাক্টর, জীবপ্রযুক্তি ও ওষুধ, মহাকাশ ও আকাশভিত্তিক তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, ভবিষ্যতের জ্বালানি এবং কোয়ান্টাম বিজ্ঞান—এই ছয়টি উদীয়মান ও অত্যাধুনিক ...
জাতিসংঘে চীনের প্রতিনিধিদলের ‘উন্নয়নের অধিকার’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন

জাতিসংঘে চীনের প্রতিনিধিদলের ‘উন্নয়নের অধিকার’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন

China
জাতিসংঘে চীনের প্রতিনিধিদল গতকাল (শুক্রবার), জোট নিরপেক্ষ আন্দোলন এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সঙ্গে যৌথভাবে, ‘উন্নয়নের অধিকার’ শীর্ষক এক পার্শ্ব অনুষ্ঠানের আয়োজন করে। জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-প্রতিনিধি সুন লেই অনুষ্ঠানে বলেন, উন্নয়ন হলো মানবসমাজের এক চিরন্তন বিষয় এবং উন্নয়নের অধিকার একটি অবিচ্ছেদ্য মৌলিক মানবাধিকার। বিশ্বের উন্নয়নের জন্য চীন বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ প্রস্তাব করেছে, যা বৈশ্বিক মানবাধিকার ব্যবস্থাপনার উন্নতির জন্য গভীর অন্তর্দৃষ্টি দেয়। আন্তর্জাতিক সমাজের উচিত, একসাথে উন্নয়ন করা এবং মানবাধিকারের দায়িত্ব ভাগ করে নেওয়া। জাতিসংঘে জোট নিরপেক্ষ আন্দোলনের সভাপতিদেশ উগান্ডার শ্যাজে ডেফেয়ার্স গডফ্রে কোবা, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারী মহাসচিব ক্লডিয়া ফুয়েন্তেস হুলিও, এবং জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের নীতি সমন্বয়বিষয়ক সহকারী মহাসচি...
চীন-সুইজারল্যান্ড মুক্ত বাণিজ্য উন্নতকরণ প্রোটোকল স্বাক্ষরিত

চীন-সুইজারল্যান্ড মুক্ত বাণিজ্য উন্নতকরণ প্রোটোকল স্বাক্ষরিত

China
গতকাল (শুক্রবার) বেইজিংয়ে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং সুইস ফেডারেল প্রেসিডেন্ট গাই পামার-এর উপস্থিতিতে, চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন থাও এবং সুইজ ফেডারেল অর্থনীতি ও শিক্ষ বিভাগের রাজ্য সচিব এবং অর্থনীতি ব্যুরোর মহাপরিচালক বুডলিগার আর্টিয়েডা, চীন-সুইজারল্যান্ড মুক্ত বাণিজ্য উন্নতকরণ প্রোটোকলে স্বাক্ষর করেন। উন্নত প্রোটোকল অনুযায়ী, চীন ও সুইজারল্যান্ড আগের মুক্ত বাণিজ্য প্রোটোকলের ভিত্তিতে, পণ্য, পরিষেবা ও বিনিয়োগ উচ্চ-পর্যায়ের উন্মুক্তকরণের জন্য কাজ করবে এবং বাণিজ্য সহজীকরণ, বাণিজ্যের প্রযুক্তিগত বাধা, ডিজিটাল বাণিজ্য, প্রতিযোগিতা, বাণিজ্য ও টেকসই উন্নয়নের মতো ক্ষেত্রগুলিতে বিধিমালা আরও উন্নত করবে। চীন-সুইজারল্যান্ড মুক্ত বাণিজ্য প্রোটোকলের উন্নতি দ্বিপাক্ষিক অর্থনীতি ও বাণিজ্য সহযোগিতা গভীরতর করবে; দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ উদারীকরণ ও সহজীকরণের জন্য সুদৃঢ় প্রাতিষ্ঠানিক নিশ...
সপ্তম মানববাহী মহাকাশযান একাডেমিক সম্মেলন বেইজিংয়ে শুরু

সপ্তম মানববাহী মহাকাশযান একাডেমিক সম্মেলন বেইজিংয়ে শুরু

China
আজ (শনিবার), সপ্তম মানববাহী মহাকাশযান একাডেমিক সম্মেলন, বেইজিংয়ে উদ্বোধন হয়। মানববাহী মহাকাশযানসংশ্লিষ্ট খাতের ৮০০ জনেরও বেশি বিশেষজ্ঞ, দু’দিনব্যাপী সম্মেলনে, ডিজিটাল বুদ্ধিমান মানববাহী মহাকাশযান শিল্পের উচ্চমানের উন্নয়ন বিষয়ে আলোচনা করছেন। সম্মেলনে মহাকাশ স্টেশন পরিচালনা ও প্রয়োগ, চন্দ্র বিজ্ঞান ও অন্বেষণ, এবং মহাকাশ ক্ষেত্রের ডিজিটালাইজেশনের মতো বিষয়ে, একাডেমিশিয়ান, চীনের সংশ্লিষ্ট ক্ষেত্রের প্রখ্যাত বিশেষজ্ঞগণ, ও মহাকাশচারীদের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেছেন। বর্তমানে, চীনের মহাকাশ স্টেশন কক্ষপথে স্থিতিশীলভাবে পরিচালিত হচ্ছে এবং ভালোভাবে কাজ করছে, যা নিয়মিত কার্যক্রম ও উন্নত মানের পর্যায়ে প্রবেশ করেছে। কক্ষপথে ২০০টিরও বেশি বৈজ্ঞানিক ও ফলিত প্রকল্প স্থাপন ও বাস্তবায়ন করা হয়েছে, যা মহাকাশ জীববিজ্ঞান, মহাকাশ পদার্থবিজ্ঞান, মাইক্রোগ্র্যাভিটি মৌলিক পদার্থবিদ্যা, মাইক্রোগ্র্যাভিটি তরল ও দহন ...
চীনের হুয়াংইয়ান দ্বীপে পিএলএ’র যুদ্ধপ্রস্তুতি টহল

চীনের হুয়াংইয়ান দ্বীপে পিএলএ’র যুদ্ধপ্রস্তুতি টহল

China
হুয়াংইয়ান দ্বীপ ও এর আশপাশের সমুদ্রসীমা ও আকাশসীমায় নৌ ও বিমান ইউনিটের সমন্বয়ে যুদ্ধপ্রস্তুতি টহল পরিচালনা করেছে চীনের গণমুক্তি ফৌজ (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড। শুক্রবার এ টহল পরিচালনা করা হয়। সাউদার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে জানায়, ফিলিপাইনের তথাকথিত অধিকার লঙ্ঘন ও উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ টহল একটি প্রয়োজনীয় পাল্টা পদক্ষেপ। অক্টোবরের শুরু থেকে হুয়াংইয়ান দ্বীপ এবং এর পার্শ্ববর্তী সমুদ্র ও আকাশসীমায় কমান্ডের বাহিনীগুলো যুদ্ধপ্রস্তুতি টহল জোরদার করেছে। এর লক্ষ্য সংশ্লিষ্ট সামুদ্রিক এলাকা ও আকাশসীমায় নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা এবং বিভিন্ন ধরনের অধিকার লঙ্ঘন ও উসকানিমূলক তৎপরতার কার্যকর জবাব দেওয়া। কমান্ড আরও জানায়, চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তাদের বাহিনী দৃঢ় অবস্থানে থাকবে। পাশাপাশি দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে...
প্রথমবার উড়বে চীনের পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান ‘লিহোং-২’

প্রথমবার উড়বে চীনের পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান ‘লিহোং-২’

China
২০২৭ সালের প্রথম ৯ মাসে পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান ‘লিহোং ২’ এর প্রথম পরীক্ষামূলক উড্ডয়নের পরিকল্পনা করেছে চীনের বাণিজ্যিক মহাকাশ সংস্থা ‘সিএএস স্পেস’। এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন কুয়াংচৌভিত্তিক ‘সিএএস স্পেস ফ্রন্টিয়ার ল্যাবস’-এর জ্যেষ্ঠ নির্বাহী ওয়াং ইংছেং। প্রায় ১৮ মিটার লম্বা ও ৩ দশমিক ৩৫ মিটার ব্যাস বিশিষ্ট এই মহাকাশযানের ওজন প্রায় ৬০ টন। এতে একটি বুস্টার রকেট ও পেলোড মডিউল রয়েছে। মহাকাশযানটি একবারে কমপক্ষে ৩ টন পেলোড বা সর্বোচ্চ সাতজন যাত্রী বহন করতে সক্ষম। মহাকাশযান গবেষক ওয়াং ইংছেং বলেন, মহাকাশযানটির নকশার কাজ শেষ হয়েছে এবং প্রোটোটাইপের স্থলভিত্তিক পরীক্ষা সুষ্ঠুভাবে এগোচ্ছে। তিনি আরও জানান, পেলোড মডিউল ও বুস্টার রকেটের উইন্ড টানেল পরীক্ষা এবং জ্বালানি ধরে রাখার পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে ইঞ্জিনের হট ফায়ার পরীক্ষা এবং ক্যাপটিভ ক্যারি পরীক্ষা চলছে। ওয...
উপকূল পুনরুদ্ধার প্রকল্পে আন্তর্জাতিক স্বীকৃতি পেল চীন

উপকূল পুনরুদ্ধার প্রকল্পে আন্তর্জাতিক স্বীকৃতি পেল চীন

China
চীনের সামুদ্রিক পরিবেশ পুনরুদ্ধার কর্মসূচি ‘ব্লু বে পুনরুদ্ধার উদ্যোগ’ জাতিসংঘের ২০২৬ সালের ‘বিশ্ব পুনরুদ্ধার ফ্ল্যাগশিপ’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে জীববৈচিত্র্য বিষয়ক কনভেনশনের ১৭তম সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ও খাদ্য ও কৃষি সংস্থার যৌথ উদ্যোগে দেওয়া এই স্বীকৃতি। চীনের জন্য এটি দ্বিতীয় জাতীয় পর্যায়ের স্বীকৃতি; এর আগে ২০২২ সালে দেশটির শান-শুই উদ্যোগ একই সম্মান পেয়েছিল। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত উপকূলীয় অঞ্চলে ১৯৪টি সামুদ্রিক পুনরুদ্ধার প্রকল্পে প্রায় ৩৬ দশমিক ৬৩ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করা হয়েছে। এর ফলে ১ দশমিক ৫ লাখ হেক্টরের বেশি উপকূলীয় জলাভূমি পুনরুদ্ধার, আক্রমণাত্মক প্রজাতির ঘাস অপসারণসহ ২ হাজার কিলোমিটারের বেশি উপকূল পুনর্বাসন করা হয়েছে। কর্মসূচিটির মাধ্যমে ম্যানগ্রোভ, প্রবালপ্রাচীর, সামুদ্র...
চীনের বিদ্যুৎ গ্রিডে ৯ মাসে বিনিয়োগ ছাড়াল ৬০০ বিলিয়ন ইউয়ান

চীনের বিদ্যুৎ গ্রিডে ৯ মাসে বিনিয়োগ ছাড়াল ৬০০ বিলিয়ন ইউয়ান

China
২০২৬ সালের প্রথম নয় মাসে বিদ্যুৎ গ্রিড খাতে ৬০০ বিলিয়ন ইউয়ানের বেশি বিনিয়োগ করেছে চীন। দেশটির জাতীয় জ্বালানি প্রশাসনের (এনইএ) প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে। শুক্রবার এনইএ ‘র এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে যে, প্রথম তিন প্রান্তিকে বিদ্যুৎ গ্রিড খাতে এই বিনিয়োগ পুরো বছরের সম্ভাব্য বিনিয়োগের প্রায় দুই তৃতীয়াংশ। এ সময়ে জাতীয় গুরুত্বপূর্ণ জ্বালানি প্রকল্পগুলোয় বিনিয়োগের প্রবণতা ছিল আধুনিক, উন্নত ও পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর। নতুন ধরনের বিদ্যুৎ গ্রিড অবকাঠামোতেও বিনিয়োগ বেড়েছে। এনইএ ‘র তথ্যে এসেছে, বিদ্যুৎ গ্রিড, নতুন ধরনের জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা, বৈদ্যুতিক যানবাহনের চার্জিং এবং ব্যাটারি বদলানোর অবকাঠামোতে বিনিয়োগ গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১৫ দশমিক ৩ শতাংশ। হাইড্রোজেন জ্বালানি খাতেও বিনিয়োগ বেড়েছে দ্বিগুণ। এ ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জ্বালানি খাতে বিনিয়োগ ছাড়িয়েছে ১৪৫ বিলিয়ন...
চীনা পরীক্ষাগারে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান বেইজিংয়ের

চীনা পরীক্ষাগারে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান বেইজিংয়ের

China
চীনে অবস্থিত পরীক্ষাগার, টেলিযোগাযোগ সনদ প্রদানকারী সংস্থা এবং স্বীকৃতি প্রদানকারী প্রতিষ্ঠানের ওপর নতুন বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ আহ্বান জানান। এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) চীনসহ তথাকথিত ‘একতরফা বাণিজ্যিক সুবিধাভিত্তিক অর্থনীতির’ দেশগুলোতে অবস্থিত পরীক্ষাগার ও সনদ প্রদানকারী সংস্থাগুলোর স্বীকৃতি বাতিলের সিদ্ধান্ত নেয়। ২০২৮ সালের পহেলা ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা। এতে এসব দেশে এফসিসি সংশ্লিষ্ট পরীক্ষা, সনদ প্রদান ও স্বীকৃতির কার্যক্রম পরিচালনা করা যাবে না। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এ পদক্ষেপে তীব্র অসন্তোষ ও প্রতিবাদ জানিয়ে বলেন, চীনের বারবার আপত্তি উপেক্ষা করেই যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ দুই দেশের রাষ্ট্রপ্রধানদের ...
বেইজিংয়ে প্রকাশিত হলো উজবেক প্রেসিডেন্টের ভাষণ-সংকলন

বেইজিংয়ে প্রকাশিত হলো উজবেক প্রেসিডেন্টের ভাষণ-সংকলন

China
উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের বিভিন্ন ভাষণ নিয়ে প্রকাশিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুক্রবার চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চীন ও উজবেকিস্তানের সরকারি কর্মকর্তা, চীনে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক এবং বিশিষ্ট বিশেষজ্ঞ ও গবেষকরা উপস্থিত ছিলেন। চীনের গণ-প্রকাশনালয় থেকে প্রকাশিত বইটিতে মোট ৫৫টি লেখা রয়েছে। ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উজবেক প্রেসিডেন্টের দেওয়া ভাষণ ও বক্তব্যের পাশাপাশি তার কিছু সাক্ষাৎকার এবং স্বাক্ষরিত নিবন্ধও এতে স্থান পেয়েছে। বইটিকে চীন ও উজবেকিস্তানের মধ্যে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ সমঝোতা বাস্তবায়ন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতেও বইটি ভূমিকা রাখবে...