চীনের নতুন প্রযুক্তির খবর, কৃষি, অর্থনীতি ও রাজনীতির সব খবর
Sunday, November 15

China

চীনের সব খবর পাবেন এই ক্যাটাগরিতে। চীনের সরকারি গণমাধ্যম চায়না মিডিয়া গ্রুপের যাবতীয় সব খবর নিয়মিত আপডেট হচ্ছে মাটিনিউজ-এর এই ক্যাটাগরিতে। চীনের খবর, চীন বিষয়ক খবর এবং চীনের সর্বশেষ প্রযুক্তির খবর পেতে চোখ রাখুন matinews.com এ। চীনের নতুন পণ্য, নতুন প্রযুক্তি, নতুন ডিভাইস, চীনের নতুন ইলেকট্রিক কার, এসব যাবতীয় খবর পাবেন এখানে।

চীন খবর (China News): মাটিনিউজ-এর এই ক্যাটেগরিতে পাবেন চীনের যাবতীয় আপডেট খবর। চায়না মিডিয়া গ্রুপের সকল খবর ছাড়াও চীনের নতুন প্রযুক্তি, নতুন ডিভাইস, ইলেকট্রিক কার (EV) এবং চীনের নতুন সব পণ্যের নিয়মিত তথ্য পেতে চোখ রাখুন matinews.com এ।

Explore comprehensive coverage of China news, official reports from China Media Group, and the latest updates on Chinese technology, gadgets, and electric vehicles (EVs). Visit Matinews for real-time news, innovations, and developments from China.
#chinanews #china #chinatravel

পরমাণু স্তরের উৎপাদনে চীনের অগ্রগতি

পরমাণু স্তরের উৎপাদনে চীনের অগ্রগতি

China
পরমাণু স্তরের উৎপাদন শিল্পের উন্নয়ন দ্রুততর করছে চীন। প্রযুক্তি ও শিল্প উদ্ভাবনের সমন্বয়ে এটি সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দক্ষিণ-পশ্চিম চীনের চোংছিং শহরে অনুষ্ঠিত ২০২৪ ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং ফোরাম-এ এমন ঘোষণা আসে। চার দিনের এই ফোরাম সোমবার শুরু হয়। এতে বুদ্ধিমান, পরিবেশবান্ধব এবং সমন্বিত যন্ত্রপাতির উন্নয়ন নিয়ে আলোচনা হয়। সরকারি কর্মকর্তা, শিল্প বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধি এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো এতে অংশ নেয়। চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা মাও জুনফেং জানান, চীন পরমাণু স্তরের উৎপাদন, কোয়ান্টাম প্রযুক্তি এবং পরিবেশবান্ধব হাইড্রোজেন শিল্পে কৌশলগত অগ্রগতি করছে। পরমাণু স্তরের উৎপাদন বলতে এখানে পরমাণুর মতো ক্ষুদ্র স্তরে প্রক্রিয়াকরণ, যা নির্দিষ্ট কাঠামোগত বৈশিষ্ট্যসহ ডিভাইস এবং পণ্য তৈরির জন্য ব্যবহৃত হবে। এটাকে বল...
চাও লি ইং একটি ফুলের নাম

চাও লি ইং একটি ফুলের নাম

China, Entertainment
লিখেছেন : লি লি, সিএমজি বাংলা, বেইজিং বাংলাদেশের দীপ্ত টিভিতে দারুণ জনপ্রিয়তা পেয়েছে চীনা ধারাবাহিক ‘রহস্যময়ী’। এ সিরিজের প্রাণকেন্দ্রে আছেন চীনা অভিনেতা চাও লি ইং। বাংলা ট্রিবিউনের পাঠকদের জন্য বেইজিং থেকে তাকে নিয়ে লিখেছেন চায়না মিডিয়া গ্রুপের সংবাদকর্মী লি লি। চাও লিইয়িং চীনা পঞ্জিকায় ২০২৪ সালটা হলো ড্রাগনবর্ষ। কিন্তু চীনের বিনোদনের ক্যালেন্ডারে তাকালে মনে হবে, এ বছরটা চাও লি ইংয়েরও। অভিনয়ে ১৮ বছর পর তার ক্যারিয়ারে একের পর এক ফুটতে শুরু করেছে সাফল্যের ফুল। ‘আর্টিকেল ২০’ ও ‘ওয়াইল্ড ব্লুম’ পিরিয়ড ড্রামার মাধ্যমে হান্ড্রেড ফ্লাওয়ার্স অ্যাওয়ার্ডের সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার এবং ফ্লাইং অপসারাস অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ অভিনেত্রী ও চায়না টিভি গোল্ডেন ইগল অ্যাওয়ার্ডের সেরা অভিনেত্রী—তিনটি গুরুত্বপূর্ণ পুরস্কারই জিতেছেন একযোগে। চাও লি ইংয়ের অভিনীত ‘দ্য আন...
চীনের শুল্কমুক্ত সুবিধার প্রশংসা করেছে আফ্রিকা

চীনের শুল্কমুক্ত সুবিধার প্রশংসা করেছে আফ্রিকা

China
সম্প্রতি স্বল্পোন্নত যে দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, তাদের জন্য ১০০ শতাংশ পণ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে চীন। বৃহৎ উন্নয়নশীল ও প্রধান অর্থনীতির দেশ হিসেবে চীনই প্রথম এমন সিদ্ধান্ত নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ গ্লোবাল সাউথের দেশগুলোর উন্নয়ন চাহিদা পূরণে সহায়ক এবং বিশ্বজুড়ে উন্নয়নের সুযোগ ভাগ করে নেওয়ার ক্ষেত্রে চীনের প্রতিশ্রুতিই তুলে ধরছে। জিম্বাবুয়ের শাসক দল জানু-পিএফ-এর তথ্য ও প্রচার সচিব ক্রিস্টোফার মুৎসাভাংগাওয়া এক সাক্ষাৎকারে জানান, ‘চীন তার বাজার আরও উন্মুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছে এবং এই পদক্ষেপ চীন-আফ্রিকা বাণিজ্যকে উৎসাহিত করবে।’ চীনা ভোক্তাদের মধ্যে আফ্রিকান কৃষি পণ্যের চাহিদা বাড়ছে। জিম্বাবুয়ের কমলা এবং অন্যান্য কৃষি পণ্য চীনের বাজারে প্রবেশ করতে শুরু করেছে। ভবিষ্যতে আফ্রিকার তিলসহ আরও কৃষিপণ্য চীনের বাজারে স্থান পাবে বলে আশা...
চীন-রাশিয়া উচ্চপ্রযুক্তির গ্যাস পাইপলাইন চালু

চীন-রাশিয়া উচ্চপ্রযুক্তির গ্যাস পাইপলাইন চালু

China
চীন ও রাশিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী নতুন উচ্চপ্রযুক্তির একটি গ্যাস পাইপলাইন সোমবার থেকে চালু হয়েছে বলে জানিয়েছে চায়না অয়েল অ্যান্ড গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক কর্পোরেশন (পাইপচায়না)। পাঁচ হাজার কিলোমিটার লম্বা এই পাইপলাইন বছরে ৩৮ বিলিয়ন ঘনমিটার গ্যাস পরিবহন করতে পারবে। এটি নির্মাণে প্রায় এক দশক লেগেছে। এটিই চীনের প্রথম বিশ্বমানের পাইপলাইন। পাইপলাইনটি চীনের উত্তরাঞ্চলের রাশিয়ার সীমান্তঘেঁষা হেইলংচিয়ানের প্রদেশের হেইহ্য শহর থেকে শুরু হয়ে পূর্ব উপকূলের শাংহাই পর্যন্ত বিস্তৃত। ৯টি প্রাদেশিক অঞ্চলের মধ্য দিয়ে গেছে এই পাইপলাইন। এটি চলমান শীত থেকে পরবর্তী বসন্ত পর্যন্ত পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করবে বলে জানিয়েছেন পাইপচায়নার প্রকল্প ব্যবস্থাপনার প্রতিনিধি লি বো। পাইপলাইনটিতে উন্নত স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। এটির মূল অংশগুলোয় নজরদারি করবে রোবট। এটি চীনে...
চীনের আবিষ্কার: ম্যালেরিয়ার ওষুধ আর্টিমিসিনিন

চীনের আবিষ্কার: ম্যালেরিয়ার ওষুধ আর্টিমিসিনিন

China
পৃথিবীতে যে প্রাণীটার কারণে এখনও সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে সেটি হলো মশা। এর মধ্যে মশাবাহিত সবচেয়ে ভয়াবহ রোগটি হলো ম্যালেরিয়া। যার কারণে পৃথিবীতে প্রতি বছর মারা যাচ্ছে ছয় লাখেরও বেশি মানুষ। তবে সংখ্যাটা আরও অনেক বাড়তো, যদি না আবিষ্কার হতো আর্টিমিসিনিন নামের একটি অব্যর্থ ওষুধ। ১৯৭২ সালের নভেম্বরে যে ওষুধটি তৈরি করেন চীনা চিকিৎসাবিজ্ঞানী থু ইউইউ। সেই থেকে লাখ লাখ মানুষের জীবনে নতুন এক আলো হয়ে দেখা দিয়েছে ওষুধটি। কোটি মানুষের জীবন বাঁচানো সেই আর্টিমিসিনিন পুরোপুরি মেড ইন চায়না। আর্টিমিসিনিনের আবিষ্কারের গল্পটা জানতে আমাদের যেতে হবে ৫৭ বছর পেছনে, ১৯৬৭ সালে। তখন চলছিল ভিয়েতনাম যুদ্ধ। মার্কিন সমর্থিত দক্ষিণ ভিয়েতনামের সঙ্গে যুদ্ধকৌশলে পেরে উঠলেও উত্তর ভিয়েতনামের সেনারা পড়েছিল ভিন্ন এক বিপদে। আর সেই বিপদের নাম ম্যালেরিয়া। যুদ্ধের ময়দানে সেনারা আক্রান্ত হচ্ছিল প্রাণঘাতি...
চীনা বিনিয়োগের উর্বর ভূমি লাতিন আমেরিকা

চীনা বিনিয়োগের উর্বর ভূমি লাতিন আমেরিকা

China
লাতিন আমেরিকার দেশগুলো এখন চীনা কোম্পানিগুলোর কাছে আকর্ষণীয় বাজার ও বিনিয়োগ গন্তব্যে পরিণত হয়েছে। এই দেশগুলোর আছে প্রাণবন্ত একটি ভোক্তা বাজার। আধুনিক অবকাঠামোর চাহিদাও বেড়েছে এখানকার অঞ্চলে। সেইসঙ্গে প্রাকৃতিক সম্পদেও ভরপুর লাতিন আমেরিকা। সম্প্রতি সংশ্লিষ্ট বিশ্লেষকরা জানালেন এসব তথ্য। বেইজিংয়ের চায়না এন্টারপ্রাইজ কনফেডারেশনের সিনিয়র গবেষক লিউ সিনকুও বলেছেন, ব্রাজিল, কলম্বিয়া এবং পেরুসহ অনেক দেশে অর্থনৈতিক সংস্কার এবং অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা চলমান রয়েছে। লাতিন আমেরিকায় চলমান নগরায়ন ও শিল্পায়নের কারণে এই অঞ্চলের প্রতি চীনের আকর্ষণ সামনে আরও বাড়বে। লিউর মতে, লাতিন আমেরিকার অর্থনীতির সামগ্রিক উন্নয়ন এবং আধুনিকীকরণে অবদান রাখতে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের একটি উর্বর ভূমি খুঁজে পেতে পারে চীনা কোম্পানিগুলো। এই বছরের শুরুর দিকে, চীনের তৈরি ছয়টি বৈদ্যুতিক ও প্রচলিত জ্বালা...
‘চীনা ড্রাগন ও ভারতীয় হাতি’র মধ্যে শান্তিপূর্ণ নৃত্য চায় চীন

‘চীনা ড্রাগন ও ভারতীয় হাতি’র মধ্যে শান্তিপূর্ণ নৃত্য চায় চীন

China
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়ান বৃহস্পতিবার বলেছেন, ‘চীনা ড্রাগন ও ভারতীয় হাতির মধ্যে’ শান্তিপূর্ণ নৃত্যের জন্য উন্মুখ চীন। লাওসের ভিয়েনতিয়েনে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং চীনের প্রতিরক্ষা মন্ত্রী তোং চুনের মধ্যে সাম্প্রতিক বৈঠকের পর জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এই মন্তব্য করলেন। বৈঠকে রাজনাথ সিং বলেছিলেন, বিশ্বের দুটি সর্বাধিক জনবহুল দেশ চীন ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিশ্ব শান্তি ও সমৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং দুই দেশের উচিত সংঘর্ষের পরিবর্তে সহযোগিতার দিকে মনোনিবেশ করা। উ ছিয়ান সংবাদ সম্মেলনে বলেন, "২০ নভেম্বর বিকেলে, চীনের প্রতিরক্ষা মন্ত্রী তোং চুন লাওসের ভিয়েনতিয়েনে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে আলোচনা করেন। এই বৈঠকটি ইতিবাচক এবং গঠনমূলক ছিল। উভয় পক্ষ সম্মত হয়েছে যে তাদের নেতাদের দ্বারা উপনীত গ...
মিয়ানমারের রাখাইন রাজ্য সংকট সমাধানে গঠনমূলক ভূমিকা পালনে ইচ্ছুক চীন

মিয়ানমারের রাখাইন রাজ্য সংকট সমাধানে গঠনমূলক ভূমিকা পালনে ইচ্ছুক চীন

China
মায়ানমারের রাখাইন রাজ্য সংকট সমাধানে গঠনমূলক ভূমিকা পালন করতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে ইচ্ছুক চীন। বৃহস্পতিবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং একথা বলেছেন। রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে বলা হলে মাও নিং এই মন্তব্য করেন। এর আগে, বুধবার আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মায়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মঞ্জুর করতে বিচারকদের বলেন। সাংবাদিক সম্মেলনে মাও নিং বলেন, "রাখাইন ইস্যুটির একটি জটিল ঐতিহাসিক, জাতিগত এবং ধর্মীয় পটভূমি রয়েছে, যা বহুমুখী দৃষ্টিভঙ্গিতে  বিচক্ষণতার সাথে সমাধান করা প্রয়োজন৷ মিয়ানমারের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসাবে, চীন রাখাইন রাজ্যের পরিস্থিতির উন্নয়ন ঘনিষ্ঠভাবে অনুসরণ ...
মেড ইন চায়না : নেইল পলিশ

মেড ইন চায়না : নেইল পলিশ

China
নিজেকে সাজাতে কে না ভালোবাসে। নিজেকে একটু আলাদা করে উপস্থাপন করতেই দেখা গেল, সেটা আরেকজনের নজর কাড়ছে। আর এভাবেই তৈরি হয় একটি ট্রেন্ড বা ধারা। আর সেই ধারা যখন দিনে দিনে একটি গোষ্ঠী বা বড় অঞ্চলকে প্রভাবিত করে, তখন তা পরিণত হয় ফ্যাশনে। যুগে যুগে নানা ধরনের প্রসাধনী আবিষ্কার হয়েছে এ প্রক্রিয়াতেই। তবে পাঁচ হাজার বছর আগের একটি প্রসাধনী যে এখনও বহাল তবিয়তে টিকে আছে সেটা জানলে অবাকই হতে হয়। বলছিলাম চীনের আবিষ্কার নেইল পলিশের কথা। নথিপত্রে জানা গেল, খ্রিস্টপূর্ব তিন হাজার সাল, অর্থাৎ আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে চীনের বাসিন্দারা নখে রং লাগাতো। দুই হাজার ছয়শ বছর আগে চৌ রাজবংশের শাসনামলে নখে রং করার সেই ট্রেন্ড বা ধারাটি পরিণত হয় ফ্যাশনে। এখন নেইল পলিশের বাজারে ইউরোপ বা আমেরিকান ব্র্যান্ডগুলো যতই বাজার দাপিয়ে বেড়াক না কেন, নেইল পলিশ কিন্তু পুরোপুরি মেড ইন চায়না। চীনের সবচেয়ে...
চীন-যুক্তরাষ্ট্রের নতুন শিপিং রুট চালু

চীন-যুক্তরাষ্ট্রের নতুন শিপিং রুট চালু

China
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের সঙ্গে উত্তর চীনের হবেই প্রদেশের সংযোগকারী একটি নতুন এক্সপ্রেস শিপিং রুট চালু হয়েছে। এতে করে বেইজিং-থিয়েনচিন-হবেই অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠানগুলো মার্কিন বাজারে আরও দ্রুত প্রবেশ করতে পারবে। সম্প্রতি অফিসিয়াল তথ্যে আরও জানানো হয়েছে, নতুন শিপিং রুটের ফলে উত্তর চীন থেকে যুক্তরাষ্ট্রে পণ্য ডেলিভারির সময় ১৬ দিনে দাঁড়াবে এবং এটিই হবে এই দুই অঞ্চলের মধ্যে দ্রুততম সামুদ্রিক করিডোর। উপকূলীয় শহর ছাংচৌয়ের হুনাকহুয়া বন্দর থেকে এই রুটে সপ্তাহে একটি করে কার্গো জাহাজ পাঠানোর পরিকল্পনা করেছে এ রুটের অপারেটর হ্যত্য ইন্টারন্যাশনাল শিপিং। প্রশান্ত মহাসাগর পেরিয়ে লস অ্যাঞ্জেলেস বন্দরে সরাসরি সমুদ্রযাত্রা করার আগে জাহাজটি প্রথমে শাংহাই বন্দরে থামবে। নতুন রুটটি পুরোপুরি চালু হলে উল্লেখযোগ্যভাবে পরিবহন খরচ কমবে এবং আন্তঃসীমান্ত ই-কমার্সের গতি বাড়বে বলে জানিয়েছেন স...
মেড ইন চায়না : সয়াবিন তেলের ইতিহাস

মেড ইন চায়না : সয়াবিন তেলের ইতিহাস

China
সকালের নাস্তার ডিম থেকে শুরু করে দুপুরের খাবারে একখানা কুড়মুড়ে ভাজা মাছ, বিকেল হতেই একটুখানি সিঙ্গাড়া বা আলুর চপের মতো মুখরোচক একটা কিছু তো চাই। আবার রাত হলে দামি রেস্তোরাঁর ফ্রায়েড চিকেন বলুন বা নিজের বাসায় বানানো নিতান্তই আলু ভাজা, খাবারটা দামি হোক কিংবা সস্তা, একটা বস্তু কিন্তু সবকিছুতেই হাজির। ওটা ছাড়া এসব খাবারের কথা ভাবাই যাবে না। বলছিলাম, ভোজ্য তেলের কথা। আরও স্পষ্ট করে বলতে গেলে নামটা হলো সয়াবিন তেল। আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে বিশ্বে প্রথম সয়াবিন তেল দিয়ে রান্না হয়েছিল চীনে। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের রান্নাঘরে স্থায়ী আসন তৈরি করে নেওয়া সয়াবিন তেল পুরোপুরি মেড ইন চায়না। কৃষিজাত পণ্য হিসেবে সয়াবিনের ব্যবহার হাজার পাঁচেক বছর আগে হলেও তিন হাজার বছর আগে চীনের শাং রাজবংশের শেষের দিকে আবির্ভাব ঘটে সয়াবিন তেলের। ওই সময়কার চীনা ক্লাসিক কবিতা সংকলন শি চিন-এও ...
চীনের আবিষ্কার রেশম

চীনের আবিষ্কার রেশম

China
মানুষ প্রথম সভ্য হয়েই গায়ে চাপিয়েছিল পোশাক। কিন্তু আজ থেকে সাড়ে আট হাজার বছর আগে প্রাচীন চীনে নতুন প্রস্তর যুগের একটি সমাধি খুঁড়ে যা পাওয়া গিয়েছিল তা দেখে অনেক ইতিহাসবিদের চোখ উঠে গিয়েছিল কপালে। ওই সময়ই চীনে রেশমের ব্যবহার ছিল বলে জানালেন প্রত্নতাত্তিকরা। পরে সেই রেশমের হাত ধরেই সারা বিশ্বের বস্ত্রশিল্পে আসে আধুনিকতা ও বিলাসিতার ছোঁয়া। কয়েক হাজার বছর পেরিয়ে গেলেও রেশম তৈরির পদ্ধতিতে আসেনি কোনো পরিবর্তন। চীনের দেখানো পথে এখনও রেশমগুটি থেকেই তৈরি হচ্ছে দামি এ বস্তুটি। সাড়ে আট হাজার হোক বা পাঁচ হাজার বছর হোক, চীনেই যে রেশমের জন্ম সেটার কথা লিখে গিয়েছিলেন স্বয়ং কনফুসিয়াস। এ ছাড়া আরও কিছু নথিপত্রেও দেখা যায়, পাঁচ হাজার বছর আগে চীনের কিংবদন্তীর হলুদ সম্রাট বা রাজা হুয়াংতির স্ত্রী সি লিং শিকে বলা হয় রেশম বা সিল্কের আবিষ্কর্তা। সম্রাজ্ঞী সি লিং শির আরেক নাম লেইচু। তিন...
প্রথমবারের মতো সি৯১৯ ইঞ্জিন প্রতিস্থাপন সম্পন্ন

প্রথমবারের মতো সি৯১৯ ইঞ্জিন প্রতিস্থাপন সম্পন্ন

China
চায়না ইস্টার্ন এয়ারলাইন্স সফলভাবে বিশ্বের প্রথম বিতরণ করা সি৯১৯ বিমানের ইঞ্জিন প্রতিস্থাপন সম্পন্ন করেছে। এতে করে চীনের তৈরি এয়ারলাইনারটির রক্ষণাবেক্ষণ সক্ষমতাও যাচাই হলো। রক্ষণাবেক্ষণ দলটি এর মধ্যে ৬০টি ওয়ার্ক অর্ডার আইটেম এবং ১০টিরও বেশি যাচাই কাজ সম্পন্ন করেছে, যাতে এ এয়ারলাইনের অপারেশনের গুণমান নিশ্চিত করা যায়। গতবছরের ২৮ মে সি৯১৯-এর যাত্রা শুরু হয় চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের হাত ধরে। এরপর থেকে সাতটি সি৯১৯ উড়োজাহাজের কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে এয়ারলাইন্সটি।...
সরাসরি ফ্লাইট বাড়বে চীন-কানাডায়

সরাসরি ফ্লাইট বাড়বে চীন-কানাডায়

China
ভ্রমণ ও বাণিজ্যের চাহিদা মেটাতে সরাসরি ফ্লাইট বাড়াবে চীন ও কানাডা। বুধবার সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএএসি) জানিয়েছে এ তথ্য। সিএএসি’র তথ্যানুসারে, এয়ার কানাডা ৭ ডিসেম্বর থেকে শুরু করে ভ্যাঙ্কুভার থেকে শাংহাই পর্যন্ত সাপ্তাহিক রাউন্ড-ট্রিপ ফ্লাইটের ফ্রিকোয়েন্সি চার থেকে সাতটি করার পরিকল্পনা নিয়েছে। এয়ারলাইনটি আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে ভ্যাঙ্কুভার থেকে বেইজিং পর্যন্ত রুটের কার্যক্রম পুনরায় শুরু করবে। প্রতি সপ্তাহে সাতটি রাউন্ড-ট্রিপ ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনটি। চীনা এয়ারলাইন্সগুলোও অতিরিক্ত ফ্লাইটের জন্য আবেদন প্রক্রিয়ার গতি বাড়িয়েছে। সূত্র: সিএমজি...
থ্রি বডি প্রবলেমের গ্রাফিক নভেল আসছে জানুয়ারিতে

থ্রি বডি প্রবলেমের গ্রাফিক নভেল আসছে জানুয়ারিতে

China
বিশ্বে সাড়া জাগানো চীনা সায়েন্স ফিকশন থ্রি বডি প্রবলেম-এর গ্রাফিক নভেল সংস্করণ আগামী বছরের জানুয়ারিতে বাজারে আনার ঘোষণা দিয়েছে এর প্রকাশনা প্রতিষ্ঠান ইলিন প্রেস। সম্প্রতি শেষ হওয়া ৭৬তম ফ্রাঙ্কফুর্ট বইমেলায় এমনটা জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে প্রাপ্তবয়স্ক পাঠকদের লক্ষ্য করেই প্রকাশ করা হবে লিউ ছিসিনের লেখা তিন পর্বের বইটির গ্রাফিক নভেল। ভিজ্যুয়াল ও বর্ণনায় এতে যুক্ত করা হচ্ছে চীনা শৈলী। ইলিন প্রেসের প্রধান সম্পাদক চাং ইউ বলেছেন, বইটির চিত্রায়নে ঐতিহ্যবাহী চীনা চিত্রকলার সঙ্গে আধুনিকতার মিশেল ঘটিয়েছেন চীনা শিল্পী উ ছিংসং। ফ্রাঙ্কফুর্টের চীনা কনস্যুলেট জেনারেলের কনসাল থাং লিওয়েন বলেছেন, বইটি চীনের প্রকাশনা শিল্পে একটি নতুন মানদণ্ডই স্থাপন করেনি, বিশ্বের কাছে ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি ও গল্পের সেতু হিসেবেও কাজ করছে। থ্রি বডি প্রবলেম গ্রাফিক নভেলের জার্মান ও স্প্যানিশ...