China Archives - Page 33 of 110 - Mati News
Thursday, September 17

China

সাংস্কৃতিক নিদর্শনখাতে ৫ বছরের পরিকল্পনা, বড় আয়োজনে চীন

সাংস্কৃতিক নিদর্শনখাতে ৫ বছরের পরিকল্পনা, বড় আয়োজনে চীন

China
সাকিব সিকান্দার দেশের সাংস্কৃতিক নিদর্শনখাতের অগ্রাধিকারগুলো নির্ধারণ করে আগামী পাঁচ বছরের জন্য ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-২০৩০) প্রকাশ করেছে চীনের সর্বোচ্চ সাংস্কৃতিক ঐতিহ্য কর্তৃপক্ষ। চলতি মাসের শুরুর দিকে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসন প্রকাশিত এ পরিকল্পনাটি বুধবার জনমত গ্রহণের জন্য উন্মুক্ত করা হয়। পরিকল্পনায় ১০টি প্রধান ক্ষেত্রে উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, সাংস্কৃতিক নিদর্শনের নিরাপত্তা, জনসচেতনতা ও শিক্ষা, প্রত্নতত্ত্ব, জাদুঘর উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা। ২০৩০ সালের মধ্যে চীন সাংস্কৃতিক ঐতিহ্য-সংশ্লিষ্ট প্রায় ৭০০টি আইন ও বিধিমালা প্রণয়নের লক্ষ্য নির্ধারণ করেছে, যা বর্তমানে বিদ্যমান সংখ্যার তুলনায় প্রায় ১০০টি বেশি। একই সময়ে দেশটির জাদুঘরগুলোতে বছরে প্রায় ১৬০ কোটি দর্শনার্থী আগমনের এবং প্রতিবছর মোট ১৫ হাজার মৌলিক অস্থা...
অর্থনীতিকে নতুন প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে সময়োপযোগী নীতির প্রস্তুতি নিচ্ছে চীন

অর্থনীতিকে নতুন প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে সময়োপযোগী নীতির প্রস্তুতি নিচ্ছে চীন

China
সাকিব সিকান্দার বৃহস্পতিবার বেইজিংয়ে অনুষ্ঠিত চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব পর্যায়ের বৈঠক স্পষ্ট বার্তা দিয়েছে যে, দেশটির কেন্দ্রীয় কর্তৃপক্ষ অর্থনীতিকে নতুন প্রবৃদ্ধির ধারায় এগিয়ে নিতে সময়োপযোগী অতিরিক্ত নীতি গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। এই নতুন প্রবৃদ্ধির ভিত্তি হবে উন্নত প্রযুক্তি, উদ্ভাবন এবং আরও ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক কাঠামো। চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের (এনডিআরসি) দুই অর্থনীতিবিদ এ মন্তব্য করেন। এনডিআরসি’র ম্যাক্রোইকোনমিক গবেষণা একাডেমির সিদ্ধান্ত পরামর্শ বিভাগের পরিচালক সুন শুয়েকোং এবং এনডিআরসি’র রাষ্ট্রীয় তথ্যকেন্দ্রের উপপরিচালক শেং ল্যই ২০২৬ সালের দ্বিতীয়ার্ধের অর্থনৈতিক কাজ নিয়ে পলিটব্যুরোর বৈঠকের মূল বার্তা সম্পর্কে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সামনে মতামত তুলে ধরেন। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে উচ্চপর্যায়ের ওই বৈঠকে বলা হয়, বহ...
সিপিসি-বহির্ভূত সদস্যদের নিয়ে সিপিসি-আয়োজিত সভায় ভাষণ দিয়েছেন সি চিন পিং

সিপিসি-বহির্ভূত সদস্যদের নিয়ে সিপিসি-আয়োজিত সভায় ভাষণ দিয়েছেন সি চিন পিং

China
সিপিসি-বহির্ভূত সদস্যদের নিয়ে একটি আলোচনাসভার আয়োজন করে সিপিসি কেন্দ্রীয় কমিটি। ২৪ জুলাই বেইজিংয়ে আয়োজিত ওই সভায় বিভিন্ন গণতান্ত্রিক দলের নেতা, সর্ব-চীন শিল্প ও বাণিজ্য ফেডারেশন এবং দল-বহির্ভূত ব্যক্তিত্বদের কাছ থেকে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং বছরের দ্বিতীয়ার্ধের অর্থনৈতিক কর্মসূচী বিষয়ে মতামত ও পরামর্শ আহ্বান করা হয়। সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং আলোচনাসভায় সভাপতিত্ব করেন এবং একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন। সি চিন পিং জোর দিয়ে বলেন, বছরের দ্বিতীয়ার্ধে অর্থনৈতিক কাজে ভালো ফল পেতে হলে স্থিতিশীলতা বজায় রেখে অগ্রগতির সাধারণ নীতি মেনে চলতে হবে। নতুন উন্নয়ন দর্শনকে পূর্ণ ও সঠিকভাবে বাস্তবায়ন করার পাশাপাশি নতুন উন্নয়ন মডেলের নির্মাণ ত্বরান্বিত করার কথাও বলেন তিনি। সি আরও বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিষয়াবলীতে সমন্বয় আরও ভালোভাবে করতে হবে,উন্নয়ন ও নিরাপত্তার ...
পাঁচ বছরে বৈশ্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম চীনের প্রস্তাবিত জিডিআই

পাঁচ বছরে বৈশ্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম চীনের প্রস্তাবিত জিডিআই

China
তামান্না জেনিফার বিশ্বজুড়ে সংরক্ষণবাদ ও ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে চীনের প্রস্তাবিত গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই) পাঁচ বছরে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক উন্নয়ন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। অংশীদারত্বমূলক ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে এই উদ্যোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক সমর্থন অর্জন করেছে এবং বিশ্বের বিভিন্ন দেশে বাস্তব উন্নয়নমূলক ফলাফল বয়ে এনেছে। চীনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৩০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা জিডিআইকে সমর্থন জানিয়েছে এবং সংশ্লিষ্ট সহযোগিতা কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। এই উদ্যোগের আওতায় ১ হাজার ৮০০টি জীবন-জীবিকাভিত্তিক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, ২ লাখ মানুষকে বিভিন্ন পেশায় প্রশিক্ষণ প্রদান এবং ২ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের বেশি তহবিল সংগ্রহ করা হয়েছে। চীন জানিয়েছে, জিডিআই জনকেন্দ্রিক, অন্তর্ভুক্তিমূলক, উদ্ভাবননির্ভর এবং পরিবেশব...
জুলাইয়ে চীনে গ্রীষ্মকালীন ভোগব্যয়ে উর্ধ্বগতি, তথ্যসেবায় শক্তিশালী প্রবৃদ্ধি

জুলাইয়ে চীনে গ্রীষ্মকালীন ভোগব্যয়ে উর্ধ্বগতি, তথ্যসেবায় শক্তিশালী প্রবৃদ্ধি

China
চীনের সরকারি পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) অনুযায়ী, জুলাই মাসে দেশটিতে গ্রীষ্মকালীন ভোগব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে তথ্যসেবা-সংশ্লিষ্ট শিল্পখাতও শক্তিশালী প্রবৃদ্ধি বজায় রেখেছে। শুক্রবার এ তথ্য প্রকাশ করা হয়। চায়না ফেডারেশন অব লজিস্টিকস অ্যান্ড পারচেজিংয়ের (সিএফএলপি) তথ্য অনুযায়ী, গ্রীষ্মকালীন ভ্রমণ ও ভোগব্যয়ের উল্লম্ফনের ফলে বিমান পরিবহন, পর্যটন, আবাসন এবং বিনোদনখাতের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জুলাইয়ে বিমান পরিবহন খাত টানা দুই মাসের নিম্নমুখী প্রবণতা কাটিয়ে ঘুরে দাঁড়ায়। এ খাতের ব্যবসায়িক কার্যক্রম সূচক ৫৩ শতাংশের ওপরে উঠে যায়, যা আগের মাসের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি। একই সময়ে অবকাশ ও বিনোদনমূলক কর্মকাণ্ডে চীনা নাগরিকদের ব্যয় বাড়ায় সংস্কৃতি, ক্রীড়া ও বিনোদন খাতের ব্যবসায়িক কার্যক্রম সূচক ৬০ শতাংশের ওপরে উঠে যায়। পাশাপাশি নতুন অর্ডার সূচকও ৫৫ শতাংশ অতিক্র...
আগস্টে শুরু হচ্ছে চীন-থাইল্যান্ডের বিমান মহড়া ‘ফ্যালকন স্ট্রাইক-২০২৬’

আগস্টে শুরু হচ্ছে চীন-থাইল্যান্ডের বিমান মহড়া ‘ফ্যালকন স্ট্রাইক-২০২৬’

China
চলতি বছরের আগস্টে থাইল্যান্ডে চীন ও থাইল্যান্ডের যৌথ বিমান মহড়া 'ফ্যালকন স্ট্রাইক-২০২৬’অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন। তিনি জানান, মহড়ায় অংশ নিতে চীন বিভিন্ন ধরনের যুদ্ধবিমান, সংশ্লিষ্ট ইউনিট এবং স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষা বাহিনী পাঠাবে। চিয়াং বিন বলেন, এই যৌথ মহড়ায় দুই দেশের বিমানবাহিনী আকাশ প্রতিরক্ষা, মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ কার্যক্রমভিত্তিক বিভিন্ন অনুশীলন পরিচালনা করবে। তিনি আরও বলেন, চীন ও থাইল্যান্ডের বিমানবাহিনীর মধ্যে এটি নবম যৌথ প্রশিক্ষণ কার্যক্রম। এর মাধ্যমে দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে এবং প্রতিরক্ষা খাতে বাস্তবমুখী সহযোগিতা আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: সিএমজি বাংলা...
কুয়াংতোংকে বৈশ্বিক বুদ্ধিমান কম্পিউটিং কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য চীনের

কুয়াংতোংকে বৈশ্বিক বুদ্ধিমান কম্পিউটিং কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য চীনের

China, Tech news
শক্তিশালী সার্ভার শিল্পভিত্তি ও দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কম্পিউটিং অবকাঠামোর আধুনিকায়ন ত্বরান্বিত করছে চীনের কুয়াংতোং প্রদেশ। এর মাধ্যমে উচ্চতর দক্ষতা, প্রযুক্তিগত স্বনির্ভরতা এবং স্বল্প-কার্বন উন্নয়ন নিশ্চিত করে প্রদেশটিকে একটি প্রধান উৎপাদনকেন্দ্র থেকে বৈশ্বিক বুদ্ধিমান কম্পিউটিং কেন্দ্রে রূপান্তরের লক্ষ্য নেওয়া হয়েছে। কুয়াংতোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্পনগরী তোংকুয়ান সম্প্রতি ‘কম্পিউটিং পাওয়ার ইন্ডাস্ট্রি আইল্যান্ড’ নির্মাণে বৈশ্বিক বিনিয়োগ আহ্বান কর্মসূচি শুরু করেছে। তোংকুয়ান পৌর সরকারের শীর্ষ পর্যায়ের পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে ধাপে ধাপে এ শিল্পদ্বীপের উন্নয়ন ও নির্মাণে ১০০ বিলিয়ন ইউয়ান (প্রায় ১৪ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন তোংকুয়ানের নির্বাহী উপ-মেয়র চেং চিয়ানফেং। সম্প্রতি তোংকুয়ানে আয়োজিত সার্ভার শিল্পে...
চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক ভিডিও বৈঠক অনুষ্ঠিত

চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক ভিডিও বৈঠক অনুষ্ঠিত

China
মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট এবং বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ারের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন চীনের উপ-প্রধানমন্ত্রী এবং চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক শীর্ষ প্রতিনিধি হ্য লিফেং। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বৈঠকে বেইজিংয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ সমঝোতা বাস্তবায়ন, স্থিতিশীল অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বজায় রাখা, ব্যবহারিক সহযোগিতা বৃদ্ধি এবং আগামী দিনে একে অপরের উদ্বেগগুলো সঠিকভাবে সমাধানের বিষয়ে উভয় পক্ষ খোলামেলা, গভীর ও গঠনমূলক আলোচনা করে। আলোচনাকালে চীনের পক্ষ থেকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের চাপানো বিভিন্ন অর্থনৈতিক ও বাণিজ্য সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তবে, উভয় পক্ষই এ বিষয়ে সম্মত হয়েছে যে দুই দেশের রাষ্ট্রপ্রধানের কৌশলগত দিকনির্দেশনায় তারা চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য পরামর্শ ব্যবস্থার ভূমিকা আরও জোরালো ক...
হুয়াংইয়ান তাও ও আশপাশে চীনা নৌ ও বিমানবাহিনীর যুদ্ধপ্রস্তুতি টহল

হুয়াংইয়ান তাও ও আশপাশে চীনা নৌ ও বিমানবাহিনীর যুদ্ধপ্রস্তুতি টহল

China
চীনের গণমুক্তি ফৌজের (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড (এসটিসি) বৃহস্পতিবার চীনের হুয়াংইয়ান তাও এবং এর আশপাশের আঞ্চলিক সমুদ্র ও আকাশসীমায় যুদ্ধপ্রস্তুতি টহল পরিচালনা করেছে। এসটিসির এক বিবৃতিতে বলা হয়, হুয়াংইয়ান তাও চীনের অবিচ্ছেদ্য ভূখণ্ডের অংশ। জুলাই মাস থেকে সাউদার্ন থিয়েটার কমান্ডের নৌ ও বিমান ইউনিটগুলো ওই এলাকা এবং এর আশপাশের আকাশ ও সমুদ্রসীমায় নিয়মিত টহল আরও জোরদার করেছে। বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের টহল বিভিন্ন ধরনের সার্বভৌমত্ব লঙ্ঘন ও উসকানিমূলক কর্মকাণ্ডের কার্যকর জবাব হিসেবে পরিচালিত হচ্ছে। একই সঙ্গে এসব অভিযান চীনের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা দৃঢ়ভাবে রক্ষা এবং দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যেই পরিচালিত হচ্ছে। সূত্র: সিএমজি বাংলা...
ইন্দোনেশিয়া সফরে যাচ্ছে চীনের নৌবাহিনীর টাস্ক গ্রুপ

ইন্দোনেশিয়া সফরে যাচ্ছে চীনের নৌবাহিনীর টাস্ক গ্রুপ

China
ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আমন্ত্রণে আগামী আগস্টের শুরুতে দেশটিতে শুভেচ্ছা সফরে যাচ্ছে চীনের গণমুক্তি ফৌজের (পিএলএ) নৌবাহিনীর একটি টাস্ক গ্রুপ। বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন এ তথ্য জানান। তিনি বলেন, টাস্ক গ্রুপে পিএলএ নৌবাহিনীর ছিজিকুয়াং ও খুনলুনশান যুদ্ধজাহাজ থাকবে। সফরের অংশ হিসেবে জাহাজ দুটি আগস্টের শুরুতে ইন্দোনেশিয়ার সুরাবায়া বন্দরে পৌঁছাবে। চিয়াং বিন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ইন্দোনেশিয়ার নৌবাহিনীর মধ্যে যৌথ মহড়া এবং পারস্পরিক যুদ্ধজাহাজ সফর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও গভীর হয়েছে। সূত্র: সিএমজি বাংলা...
চীনে ২০২৬ সালে প্রবীণ পরিচর্যা ভর্তুকি পেয়েছেন ২০ লাখ প্রতিবন্ধী বয়স্ক নাগরিক

চীনে ২০২৬ সালে প্রবীণ পরিচর্যা ভর্তুকি পেয়েছেন ২০ লাখ প্রতিবন্ধী বয়স্ক নাগরিক

China
চীনে ২০২৬ সালের শুরু থেকে চালু হওয়া প্রবীণ পরিচর্যা সেবা ভর্তুকি কর্মসূচির আওতায় এখন পর্যন্ত প্রায় ২০ লাখ প্রতিবন্ধী প্রবীণ সরকারি সহায়তায় পরিচর্যা সেবা গ্রহণ করেছেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, যেসব প্রবীণের দৈনন্দিন কাজ পরিচালনার সক্ষমতা মাঝারি বা তার চেয়ে বেশি মাত্রায় সীমিত এবং যাদের মানসিক, সংবেদনশীল কিংবা জ্ঞানীয় সক্ষমতায় উল্লেখযোগ্য সমস্যা রয়েছে, মূল্যায়নের ভিত্তিতে তারা এই ভর্তুকি পাওয়ার যোগ্য হন। চীনের সরকার কয়েক মাসের পরীক্ষামূলক বাস্তবায়নের পর চলতি বছরের শুরুতে দেশব্যাপী এ ভর্তুকি কর্মসূচি চালু করে। এর আওতায় প্রবীণরা সরকারি সহায়তায় পরিচর্যা সেবা কিনতে পারছেন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সারা দেশের প্রবীণ পরিচর্যা সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো সরকারি ভর্তুকির মাধ্যমে ৬ দশমিক ৫ বিলিয়ন ইউয়ান মূল্যের সেব...
জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এক ‘লাল রেখা, যা অতিক্রম করা যাবে না: চীন

জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এক ‘লাল রেখা, যা অতিক্রম করা যাবে না: চীন

China
জাপানের সম্ভাব্য পারমাণবিক নীতিগত পরিবর্তন নিয়ে চীন কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছে, জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এমন একটি ‘লাল রেখা’ যা কখনোই অতিক্রম করা উচিত নয়। বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। চিয়াং বিন জাপানের প্রতিরক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যকে ‘অত্যন্ত উস্কানিমূলক ও বিপজ্জনক’ আখ্যা দিয়ে বলেন, এসব মন্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে আবারও জাপানের ভণ্ডামি ও মিথ্যাচারকে উন্মোচিত করেছে। সম্প্রতি জাপানের প্রতিরক্ষামন্ত্রী একাধিকবার বলেছেন, দেশটির পারমাণবিক অস্ত্র সম্পর্কিত নীতি নিয়ে কোনো রাখঢাক না রেখে আলোচনা করা উচিত। এর মধ্যে রয়েছে জাপানের দীর্ঘদিনের তিনটি অপারমাণবিক নীতি। অর্থাৎ, পারমাণবিক অস্ত্র ধারণ ও উৎপাদন না করা এবং দেশের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র প্রবেশের অনুমতি না দেওয়ার নীতি। তিনি আরও বলেন, ‘তিনটি অ...
উন্নয়নের চীনা মানদণ্ড

উন্নয়নের চীনা মানদণ্ড

China, Op-ed
ফয়সল আবদুল্লাহ, সাংবাদিক, সিএমজি বাংলা একটি দেশের উন্নয়নে সবার আগে কী দরকার? এ প্রশ্নের সোজাসাপটা উত্তর হলো, মানুষের জীবনমানের উন্নয়ন। দেশের একটি বড় জনগোষ্ঠী যদি মৌলিক চাহিদা পূরণ করতে না পারে সেই রাষ্ট্র কখনই বড় বড় অবকাঠামো বা আমদানি-রপ্তানির পরিসংখ্যানকে উন্নয়নের মাপকাঠি দাবি করতে পারে না। একটি বিপুল জনগোষ্ঠীকে কর্মহীন ও দারিদ্র্যপীড়িত রেখে কক্ষপথে স্যাটেলাইট পাঠালে কি সেই রাষ্ট্র উন্নত হয়ে যায়? মানুষের জীবিকা ও সুস্বাস্থ্য নিশ্চিত না করে স্রেফ মুখরক্ষার জন্য বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেই কি উন্নয়নের দাবি করা যায়? বিশেষ করে দেশটা যদি হয় বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ একটি দেশ? এমন একটি দেশের সত্যিকার উন্নয়নের জন্য কী দরকার? সীমিত সম্পদ দিয়ে কি বাংলাদেশের মতো দেশগুলোর মানুষের জীবনমানের আসলেই উন্নয়ন সম্ভব? চীনের দিকে তাকালেই পাওয়া যাবে এ প্রশ্নের উত্তর। কেবল মাত্র একটি বিষয় নিশ্চিত করেই চীন ...
চীন-স্লোভাকিয়া সম্পর্কে জোর, লি ছিয়াং-পেলেগ্রিনির বৈঠক

চীন-স্লোভাকিয়া সম্পর্কে জোর, লি ছিয়াং-পেলেগ্রিনির বৈঠক

China
চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বুধবার বেইজিংয়ে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দু’দেশের ঐতিহ্যগত বন্ধুত্ব আরও গভীর করা, পারস্পরিক কৌশলগত আস্থা জোরদার এবং অন্যান্য ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা। এ সময় লি ছিয়াং বলেন, চীন ও স্লোভাকিয়ার বন্ধুত্ব সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়েছে। চীন পারস্পরিক স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগের প্রতি সম্মান জানিয়ে সর্বাত্মক সহযোগিতা বাড়াতে আগ্রহী। তিনি বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উদীয়মান খাতে যৌথ উদ্যোগ এবং স্লোভাকিয়ায় চীনা ব্যবসায়ীদের আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বান জানান। চীনা প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত, স্বচ্ছ ও বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার আশা প্রকাশ করেন চীনা প্রধানমন্ত্রী। জবাবে চীনের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ককে গুরুত্ব দিয়ে স্লোভাকিয়ার প্রে...
চীনের সাংস্কৃতিক শিল্পখাতের আয় ৪.৬ শতাংশ বেড়েছে

চীনের সাংস্কৃতিক শিল্পখাতের আয় ৪.৬ শতাংশ বেড়েছে

China, Entertainment
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) বৃহস্পতিবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, নতুন ধরনের ব্যবসায়িক কার্যক্রমের প্রভাবে ২০২৬ সালের প্রথমার্ধে চীনের সাংস্কৃতিক ও সংশ্লিষ্ট শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জন করেছে। দেশজুড়ে ৮২ হাজার বড়মাপের সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর পরিচালিত জরিপ অনুযায়ী, জানুয়ারি-জুন সময়ে যেসব প্রতিষ্ঠানের মূল ব্যবসা থেকে বার্ষিক আয় ২০ মিলিয়ন ইউয়ান বা তার বেশি—তাদের মোট আয় ছিল ৭.২০২৬ ট্রিলিয়ন ইউয়ান (১.০৬১ ট্রিলিয়ন মার্কিন ডলার); যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪.৬ শতাংশ বেশি। ডিজিটাল প্রকাশনা এবং ইন্টারনেটভিত্তিক সাংস্কৃতিক বিনোদন প্ল্যাটফর্মসহ নতুন ও স্বতন্ত্র সাংস্কৃতিক ব্যবসায়িক মডেলের ১৬টি উপখাত থেকে ৩.৫২৩৯ ট্রিলিয়ন ইউয়ান আয় হয়েছে, যা আগের বছরের তুলনায় ৯.৬ শতাংশ বেশি। শিল্পভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সাংস্কৃতিক পণ্য উৎপাদন খাতের আয় সামান্য কমে ০.৪ শতাংশ হ্রাস পেয়ে ১.৭...