চীনের নবম চায়না আন্তর্জাতিক আমদানি মেলার (সিআইআইই) উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন দেশটির উপপ্রধানমন্ত্রী তিং সুয়েসিয়াং। অনুষ্ঠানে যোগ দিয়ে মূল বক্তব্য রাখবেন তিনি। মঙ্গলবার এ বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়াতোং।
তিনি জানান, আগামী ৫ থেকে ১০ নভেম্বর পর্যন্ত চীনের শাংহাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে নবম চায়না আন্তর্জাতিক আমদানি মেলা। উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও এ আয়োজনের সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচিতেও অংশ নিচ্ছেন উপপ্রধানমন্ত্রী তিং সুয়েসিয়াং।
সূত্র: সিএমজি

















