China Archives - Page 58 of 110 - Mati News
Friday, September 18

China

স্বর্ণ আমদানি-রপ্তানি নীতিতে পরিবর্তন আনছে চীন

স্বর্ণ আমদানি-রপ্তানি নীতিতে পরিবর্তন আনছে চীন

China
স্বর্ণ ও স্বর্ণজাত পণ্য আমদানি-রপ্তানির বিদ্যমান বিধিমালা সংশোধন করার প্রস্তাব করেছে চীনের নিয়ন্ত্রক সংস্থা। বাণিজ্যের প্রক্রিয়া সহজ করা, প্রশাসনিক জটিলতা কমানো এবং ব্যক্তিগত পর্যায়ে সীমান্ত দিয়ে স্বর্ণ পরিবহন ব্যবস্থাপনাকে আরও উন্নত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। চীনের কেন্দ্রীয় ব্যাংক ‘পিপলস ব্যাংক অফ চায়না’ জানিয়েছে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমসের সাথে যৌথভাবে এই খসড়া সংশোধনীগুলো তৈরি করা হয়েছে। পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতি, আইনি প্রয়োজনীয়তা এবং বর্তমান নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে বিদ্যমান কাঠামোকে আধুনিকায়ন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, দীর্ঘদিনের পুরোনো নিয়মের পরিবর্তে আধুনিক ও বাস্তবসম্মত নীতিমালার প্রয়োগ বাণিজ্যে গতি আনবে। একইসঙ্গে, স্বর্ণের মতো সংবেদনশীল পণ্য আমদানিতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অবৈধ পাচার বা জালিয়াতি রোধে এই কঠোর আইনি কাঠামো কার্যক...
বিশ্বজুড়ে বাড়ছে চীনের শাসনব্যবস্থা ও আধুনিকায়ন মডেলের গ্রহণযোগ্যতা

বিশ্বজুড়ে বাড়ছে চীনের শাসনব্যবস্থা ও আধুনিকায়ন মডেলের গ্রহণযোগ্যতা

China
চীনের কমিউনিস্ট পার্টির গণতন্ত্র ও মানবাধিকার সম্পর্কিত দৃষ্টিভঙ্গি এবং দেশটির আধুনিকায়ন অর্জনের বিষয়টি বিশ্বজুড়ে ক্রমবর্ধমান স্বীকৃতি পাচ্ছে। সম্প্রতি ‘গ্লোবাল সার্ভে: পার্টি গভর্নেন্স অ্যান্ড মডার্নাইজেশন ইন চায়না’ শীর্ষক এক বৈশ্বিক জরিপ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বেইজিংয়ে অনুষ্ঠিত ‘রাজনৈতিক দল ও বৈশ্বিক শাসন’ শীর্ষক এক সেমিনারে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। পাঁচটি মহাদেশের ৩৮টি দেশের ১৪ হাজারের বেশি মানুষের ওপর এই জরিপটি পরিচালনা করা হয়। বেইজিংয়ে আয়োজিত ‘২০২৬ থিংক ট্যাংক ফোরাম অন ন্যাশনাল গভর্নেন্স ইন ডেভেলপিং কান্ট্রিস’-এর এই সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, উচ্চমানের উন্নয়নে চীনের অভিজ্ঞতা এবং অর্জন গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য একটি কার্যকর রেফারেন্স হিসেবে কাজ করছে। সেমিনারে বিশেষজ্ঞরা বিদ্যমান বিশ্ব শাসন ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়েও আলোচনা করেন। রেনমিন ইউনিভার্সিটির অধ্যাপক ওয়াং ইওয়েই বলে...
দক্ষিণ কোরিয়ার বাজারে চীনা গাড়ির জয়জয়কার

দক্ষিণ কোরিয়ার বাজারে চীনা গাড়ির জয়জয়কার

China
শুভ আনোয়ার উন্নত প্রযুক্তি এবং উদ্ভাবনী কৌশলের কারণে দক্ষিণ কোরিয়ার ভোক্তাদের পছন্দের শীর্ষে উঠে এসেছে চীনের তৈরি গাড়িগুলো। সম্প্রতি কোরিয়া অটোমোবাইল ইম্পোর্টার্স অ্যান্ড ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, প্রথমবারের মতো মাসিক নিবন্ধনের দিক থেকে জাপানি ব্র্যান্ডগুলোকে ছাড়িয়ে শীর্ষ তিন আমদানিকারক দেশের তালিকায় স্থান করে নিয়েছে চীন। এই মাইলফলক অর্জনে মূল ভূমিকা পালন করেছে চীনের শীর্ষস্থানীয় অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। কোরিয়া অটোমোবাইল ইম্পোর্টার্স অ্যান্ড ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে দক্ষিণ কোরিয়ায় ২ হাজার ২৩টি বিওয়াইডি গাড়ি নিবন্ধিত হয়েছে। একই সময়ে জাপানের প্রধান তিন ব্র্যান্ড—লেক্সাস, টয়োটা এবং হোন্ডার মোট নিবন্ধিত গাড়ির সংখ্যা ছিল ১ হাজার ৯৭৪টি। চায়না অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনের নিউ এনার্জি ভেহিকেল বিশেষজ্ঞ চাং হোং জানান, দক্ষিণ কো...
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপগ্রহ নেটওয়ার্ক তৈরি করছে চীন ও মধ্য এশীয় দেশগুলো

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপগ্রহ নেটওয়ার্ক তৈরি করছে চীন ও মধ্য এশীয় দেশগুলো

China
জুন ২৮, সিএমজি বাংলা ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও তথ্য বিনিময়ের লক্ষ্যে যৌথভাবে একটি উপগ্রহ নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা নিয়েছে চীন এবং মধ্য এশিয়ার বেশ কয়েকটি দেশ। সম্প্রতি চীনের সিনচিয়াংয়ের রাজধানী উরুমছিতে অনুষ্ঠিত নবম চীন-ইউরেশিয়া এক্সপোতে এই প্রযুক্তিগত সহযোগিতা চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কাজাখস্তান, উজবেকিস্তান এবং তাজিকিস্তানের বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। ‘থিয়ানউ কনস্টেলেশন’ নামে পরিচিত এই মহাকাশভিত্তিক মনিটরিং নেটওয়ার্কটি প্রাথমিকভাবে পাঁচটি কৃত্রিম উপগ্রহ নিয়ে গঠিত হবে। এটি মূলত ভূমিকম্প, কৃষি ক্ষেত্রে পোকামাকড়ের আক্রমণ এবং হিমবাহ গলে সৃষ্ট বন্যার মতো অভিন্ন প্রাকৃতিক দুর্যোগগুলো মোকাবিলায় কাজ করবে। চীনের বিজ্ঞান একাডেমির রিমোট-সেন্সিং বিশেষজ্ঞ থোং ছিংসি জানান, সিনচিয়াংয়ের ভৌগোলিক পরিবেশ এবং মধ্য এশিয়ার দেশগুলোর ভৌগোলিক গঠন প্রায় একই ধরনের। এর ফলে অঞ্চল...
আবহাওয়া বিজ্ঞানে ‘নোবেল’ খ্যাত আইএমও পুরস্কার পেলেন চীনা বিজ্ঞানী সু চিয়ানমিন

আবহাওয়া বিজ্ঞানে ‘নোবেল’ খ্যাত আইএমও পুরস্কার পেলেন চীনা বিজ্ঞানী সু চিয়ানমিন

China
আন্তর্জাতিক আবহাওয়া বিজ্ঞান সংস্থার (আইএমও) সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার লাভ করেছেন চীনের খ্যাতিমান আবহাওয়াবিজ্ঞানী ও স্যাটেলাইট আবহাওয়া বিশেষজ্ঞ সু চিয়ানমিন। বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজিত এক অনুষ্ঠানে তাকে ৭০তম আইএমও পুরস্কারে ভূষিত করা হয়। চীনের প্রকৌশল একাডেমির সদস্য এবং চীনের আবহাওয়া প্রশাসনের (সিএমএ) শীর্ষস্থানীয় বিজ্ঞানী সু চিয়ানমিনকে তার স্যাটেলাইটভিত্তিক আবহাওয়া পর্যবেক্ষণ ও পূর্বাভাস প্রযুক্তিতে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ। পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) মহাসচিব সেলেস্তে সাউলো সু চিয়ানমিনের দীর্ঘ কর্মজীবনের প্রশংসা করেন। তিনি বলেন, স্যাটেলাইট আবহাওয়াবিজ্ঞানের উন্নয়ন এবং স্যাটেলাইট তথ্যকে আরও নির্ভরযোগ্য, ব্যবহারযোগ্য ও কার্যকর করে তোলার ক্ষেত্রে শুর অবদান অনন্য। সাউলো উল্লেখ করেন, সু চিয়ানমিনের নেতৃত্বে চীনের ফেংইউন (এফওয়াই) আবহাওয়া উ...

বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

China
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের ঐতিহাসিক তিয়াওইউথাই স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারকে সই করেন বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং। বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। দুই রাজনৈতিক দলের মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক সমঝোতা স্মারক, যা ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা, রাজনৈতিক সংলাপ এবং অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। এর আ...
শিল্প ও সরবরাহ শৃঙ্খলার নিরাপত্তা তদন্তে নতুন বিধিমালা চালু করল চীন

শিল্প ও সরবরাহ শৃঙ্খলার নিরাপত্তা তদন্তে নতুন বিধিমালা চালু করল চীন

China
শিল্প ও সরবরাহ শৃঙ্খল নিরাপত্তার প্রতি হুমকি তদন্তের জন্য বিস্তারিত প্রক্রিয়াগত বিধিমালা প্রকাশ করেছে চীন। গত এপ্রিলে রাষ্ট্রীয় পরিষদ এ সংক্রান্ত দেশের প্রথম বিশেষায়িত বিধিমালা অনুমোদনের পর এই নতুন নিয়মাবলী জারি করা হলো। বাণিজ্য মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, শিল্প ও সরবরাহ শৃঙ্খল নিরাপত্তা তদন্ত-বিষয়ক এই বিধিমালা প্রকাশের পর পরই কার্যকর হয়েছে। নতুন বিধিমালায় এমন বিদেশি কর্মকাণ্ড তদন্তের কাঠামো নির্ধারণ করা হয়েছে, যা চীনের সরবরাহ শৃঙ্খল নিরাপত্তার ক্ষতি করতে পারে। পাশাপাশি ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত দেশ, সংস্থা বা ব্যক্তিদের বিরুদ্ধে বাণিজ্যিক ও বিনিয়োগ নিষেধাজ্ঞা এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণের বিধানও রাখা হয়েছে। বিধিমালা অনুযায়ী, কোনো বিদেশি দেশ, অঞ্চল বা সংস্থা যদি চীনের শিল্প ও সরবরাহ শৃঙ্খলের বিরুদ্ধে বৈষম্যমূলক ব্যবস্থা গ্রহণ করে, অথবা বিদেশি কোনো প্রতিষ্ঠান চীনা প...
ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই’র

ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই’র

China
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার নয়াদিল্লিতে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করেছেন। ওয়াং ই বর্তমানে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও উচ্চপর্যায়ের নিরাপত্তা প্রতিনিধিদের ১৬তম বৈঠকে অংশ নিতে ভারত সফর করছেন। বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারত ও চীন দুটি প্রাচীন সভ্যতা, যাদের মধ্যে হাজার বছরের বন্ধুত্বপূর্ণ যোগাযোগ ও আদান-প্রদানের ইতিহাস রয়েছে। দীর্ঘ সময় ধরে দুটি দেশই বিশ্বে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অবস্থান ধরে রেখেছিল। বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে দুই দেশের উচিত ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নেওয়া, উচ্চপর্যায়ের যোগাযোগ বজায় রাখা, বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণ এবং গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোর অভিন্ন স্বার্থ রক্ষায় একসঙ্গে কাজ করা, মন্তব্য করেন তিনি। মোদি আরও জানান, আগামী বছর চীনের ব্রিকসের সভাপতিত্ব গ্রহণকে ভারত সমর্থন করে এবং ব্রিকস সহযোগিতার উন্নয়নে বেইজিংয়ের স...
গ্রামীণ এলাকার আধুনিকায়নে জোর চীনা প্রেসিডেন্টের

গ্রামীণ এলাকার আধুনিকায়নে জোর চীনা প্রেসিডেন্টের

China
কৃষি ও গ্রামীণ এলাকার আধুনিকায়ন এগিয়ে নিতে দৃঢ় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি জোর দিয়ে বলেন, কঠোর পরিশ্রম ও প্রজ্ঞার মাধ্যমে কৃষকদের আরও উন্নত জীবন গড়ে তুলতে উৎসাহিত করতে হবে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালনকারী সি বুধবার পূর্ব চীনের শানতোং প্রদেশের তেছৌ শহর পরিদর্শনের সময় এ কথা বলেন। তিনি বলেন, কৃষি ও গ্রামীণ এলাকার আধুনিকায়ন চীনা ধাঁচের আধুনিকায়নের সামগ্রিক উন্নয়ন ও মানোন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সি বলেন, কৃষি উৎপাদনের সক্ষমতা, গুণগত মান ও দক্ষতা বৃদ্ধি, শস্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কৃষিপণ্যের স্থিতিশীল সরবরাহ নিশ্চিতকরণ এবং স্থানীয় বাস্তবতার ভিত্তিতে বাসযোগ্য, ব্যবসাবান্ধব, সম্প্রীতিপূর্ণ ও সুন্দর গ্রাম গড়ে তোলা অত্যন্ত জরুরি। তেছৌর লিংছে...
প্রধানমন্ত্রীর চীন সফর বাংলাদেশের উন্নয়ন ও বিনিয়োগে নতুন দিগন্ত খুলবে: আল মামুন মৃধা

প্রধানমন্ত্রীর চীন সফর বাংলাদেশের উন্নয়ন ও বিনিয়োগে নতুন দিগন্ত খুলবে: আল মামুন মৃধা

China
বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর দেশের উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সাবেক মহাসচিব আল মামুন মৃধা। তিনি বলেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়নে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আল মামুন মৃধার মতে, এই সফর শুধু দ্বিপক্ষীয় সম্পর্কই জোরদার করবে না, বরং বাংলাদেশে নতুন বিনিয়োগ, শিল্পায়ন, প্রযুক্তি সহযোগিতা এবং অবকাঠামো উন্নয়নের সুযোগও সৃষ্টি করবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে দেশের উন্নয়নের সুফল সমাজের প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে। বিসিসিসিআইয়ের সাবেক এই মহাসচিব আশা প্রকাশ করেন, সফরকালে গৃহীত উদ্যোগ ও সম্ভাব...
রেকর্ড গড়ল ‘ডিয়ার ইউ’, আয় ছাড়াল ১৮০ কোটি ইউয়ান

রেকর্ড গড়ল ‘ডিয়ার ইউ’, আয় ছাড়াল ১৮০ কোটি ইউয়ান

China, Entertainment
তুমুল জনপ্রিয় চীনা চলচ্চিত্র ‘ডিয়ার ইউ’ দেশটির বক্স অফিসে নতুন সাফল্যের নজির গড়েছে। টিকিট বিক্রয় প্ল্যাটফর্ম মায়োনের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত এ সিনেমার আয় ছাড়ালো ১ দশমিক ৮ বিলিয়ন ইউয়ান। গেল ৩০ এপ্রিল মুক্তি পাওয়া স্বল্প বাজেটের এ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে চীনের চাওশান উপভাষায়। তুলনামূলক অপরিচিত অভিনয়শিল্পীদের নিয়ে তৈরি হলেও দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়ার কারণে দ্রুত সফলতা পেয়েছে। এ বছরে চীনের সবচেয়ে সফল চলচ্চিত্রগুলোর একটি হিসেবে জায়গা করে নিয়েছে ডিয়ার ইউ। সমালোচক ও সাধারণ দর্শকের প্রশংসা এ সিনেমার বাণিজ্যিক সাফল্যকে আরও ত্বরান্বিত করেছে। সিএমজি...
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল

চীনের আবিষ্কার: মাছ ধরার রিল

China
ফয়সল আবদুল্লাহ নদী-নালা আর সমুদ্রের কলতান মানব সভ্যতার ইতিহাসের সাথে অবিচ্ছেদ্য সুতোয় বাঁধা। আদিম মানুষ যখন বর্শা বা তীর ফুটিয়ে মাছ শিকার করত, তখন থেকেই জলের নিচের সেই রূপালি সম্পদকে ছোঁয়া ছিল এক পরম রোমাঞ্চ ও বেঁচে থাকার লড়াই। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ যখন সুতো আর বাঁশের ছিপ দিয়ে মাছ ধরাকে কেবল জীবিকা নয়, বরং এক রাজকীয় শিল্প ও বিনোদনে রূপ দিল, তখন একটি বড় সমস্যা দেখা দিল। বড় কোনো মাছ সুতোয় টান দিলে সেই তীব্র গতি আর শক্তির সাথে লড়াই করা সাধারণ হাতের পক্ষে অসম্ভব হয়ে উঠত। সুতো ছিঁড়ে মাছ পালিয়ে যেত গভীর জলে। এই সীমাবদ্ধতাকে জয় করতে আজ থেকে আঠারশ বছর আগে প্রাচ্যের এক প্রাচীন ঘরে জন্ম নিয়েছিল এক জাদুকরী মেকানিক্যাল ডিভাইস—মাছ ধরার রিল। ইংরেজিতে যাকে বলে ফিশিং রিল। এটি কেবল মাছ ধরার যন্ত্র নয়; এটি হলো মানুষের এমন এক বুদ্ধিদীপ্ত আবিষ্কার, যা সুতোর টান আর হাতের আঙুলের ঘূর্ণনকে এক সূক্ষ্ম জ্যাম...
চীনের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস

চীনের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস

China
চীনের বিভিন্ন অঞ্চলে শনিবার ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এএমসি। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল পর্যন্ত কুয়াংতোং, কুয়াংসি, কুইচৌ, ইয়ুননান, ইনার মঙ্গোলিয়ার পাশাপাশি আরও কয়েক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে বলা হয়েছে, কিছু জায়গায় প্রবল বর্ষণ হতে পারে। এ পরিস্থিতিতে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে এনএমসি। সিএমজি...
হাতে-কলমেই সুখের সন্ধান পাচ্ছে চীনা তরুণরা

হাতে-কলমেই সুখের সন্ধান পাচ্ছে চীনা তরুণরা

Career, China
ফয়সল আবদুল্লাহ বেইজিংয়ের সানলিতুন এলাকার একটি গয়না তৈরির স্টুডিওতে তরুণ-তরুণীরা নিজের হাতেই আংটিতে খোদাই করছেন। ফুটিয়ে তুলছেন চীনা রাশিচক্রের চিহ্ন, বিশেষ তারিখ কিংবা ভালোবাসার প্রতীক। শুধু গয়না নয়, মৃৎশিল্প, সুগন্ধি তৈরি, সিলমোহর খোদাইসহ নানা ধরনের হস্তশিল্পের কার্যক্রম এখন চীনের তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। চীনের তরুণরা এখন পণ্যের সঙ্গে অভিজ্ঞতাও চান। এ কারণে তৈরি হয়েছে নতুন এক প্রবণতা, যাকে বলা হচ্ছে ‘অভিজ্ঞতাভিত্তিক ভোগ’। বাজার থেকে তৈরি পণ্য কেনার বদলে নিজের হাতে কিছু তৈরি করার মধ্যেই তারা খুঁজে পাচ্ছেন আনন্দ, সৃজনশীলতা এবং ব্যক্তিগত সংযোগের অনুভূতি। বেইজিংয়ের বাসিন্দা শি ইয়ু বললেন, ‘নিজের হাতে কিছু বানানোর মূল্য দোকান থেকে কেনা জিনিসের চেয়ে বেশি। এতে আবেগ ও আন্তরিকতার ছাপ থাকে।’ তিনি শুধু স্টুডিওতেই নয়, অনলাইনেও ডিআইওয়াই কিট কিনেও বন্ধু ও পরিবারের জন্য উপহার তৈরি করেন। চীনের স...
ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসায় টিসিএম এখন আরও নির্ভুল

ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসায় টিসিএম এখন আরও নির্ভুল

China, Health, Health and Lifestyle
ফয়সল আবদুল্লাহ ২০২৬ সালের মার্চে অনুষ্ঠিত হয়েছে থিয়েনচিন ২০২৬ বৈশ্বিক ব্যবসায়িক নেতাদের গোলটেবিল বৈঠক। সেখানে পাকিস্তানের শিল্পপতি ও এনগ্রো করপোরেশনের চেয়ারম্যান হুসাইন দাউদ থেকে যান ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শের জন্য অবস্থান করেন। তার স্ত্রী দীর্ঘদিন উচ্চ রক্তচাপে ভুগছেন। শতবর্ষী চীনা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তা রেন থাং-এর বিশেষজ্ঞদের কাছ থেকে ব্যক্তিগত চিকিৎসা পরামর্শ নিয়েছিলেন তিনি। দাউদের মতে, রোগের উপসর্গ নয়, বরং মূল কারণ বিশ্লেষণ করে চিকিৎসা দেয় টিসিএম। অন্যদিকে পশ্চিমা চিকিৎসা সাধারণত একই রোগে আক্রান্ত রোগীদের জন্য একই ধরনের ওষুধ প্রয়োগ করে। থিয়েনচিন ফার্মাসিউটিক্যালস তা রেন থাং গ্রুপের চেয়ারম্যান ওয়াং লেই বলেন টিসিএম-এর মূল শক্তি হলো এর ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পদ্ধতি। একই সর্দি-কাশির ক্ষেত্রেও রোগীর শারীরিক গঠন, পরিবেশ ও উপসর্গ অনুযায়ী ভিন্ন ভিন্ন চিকি...