পূর্ণিমা : ‘অনেক কাজ মেয়ের কারণে করতে পারি না’
চিত্রনায়িকা পূর্ণিমা । দর্শকপ্রিয় এই তারকা দীর্ঘদিন পর চলচ্চিত্রের কাজে ফিরেছেন। গত বছরের ডিসেম্বরে এফডিসিতে ‘জ্যাম’ ছবি দিয়ে কাজে ফিরেন তিনি। ছবিটিতে তার বিপরীতে আরিফিন শুভ অভিনয় করছেন। এ ছবির পর একই নির্মাতার ‘গাঙচিল’ ছবির কিছু অংশের কাজ করেন তিনি। তবে এই ছবির শুটিংয়ে পূর্ণিমা ও ফেরদৌস একটি দৃশ্যে কাজ করতে গিয়ে আহত হন। এরপর আর এখনো নতুন করে কাজ শুরু হয়নি ছবিটির। পূর্ণিমা বলেন, ‘জ্যাম’ ছবির কাজ অনেকদূর এগিয়েছে।
তবে কিছু কাজ বাকি আছে। সেটা সামনে শুরু হবে। ছবিটি নায়ক বা নায়িকা কেন্দ্রিক না। পুরোটা গল্পনির্ভর ছবি। প্রয়াত জনপ্রিয় নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলী কথাচিত্রের ব্যানারে এটি নির্মাণ হচ্ছে। এরইমধ্যে এ ছবির বেশকিছু কাজ শেষ করে নেয়ামূলের পরের ছবি ‘গাঙচিল’ এর কাজ শুরু করেছিলাম। নোয়াখালিতে এ ছবির একটি দৃশ্য করতে গিয়ে বিশেষ করে স্কুটি চালাতে গিয়ে কিছুদিন আগে আহত হয়েছ...














