Cover Story Archives - Page 120 of 222 - Mati News
Sunday, November 29

Cover Story

পানির নাম মুক্তা সম্পূর্ণরূপে প্রতিবন্ধীদের দ্বারা চলে সরকারি ড্রিংকিং ওয়াটার কারখানা

পানির নাম মুক্তা সম্পূর্ণরূপে প্রতিবন্ধীদের দ্বারা চলে সরকারি ড্রিংকিং ওয়াটার কারখানা

Cover Story
আমরা অনেকেই জানিনা বাংলাদেশের একটি সরকারি ড্রিংকিং ওয়াটার কারখানা আছে। হ্যাঁ এ পানির নাম মুক্তা। এটি গাজীপুরে অবস্থিত, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিচালিত হয়। এর বিশেষত্ব হল এ কারখানা সম্পূর্ণরূপে প্রতিবন্ধীদের দ্বারা চলে, কোন স্বাভাবিক, সুস্থ মানুষকে এখানে কাজ দেওয়া হয় নি। আর এখান থেকে যে লাভ হয় তার পুরো অংশই প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হয়। সরকারি হাই লেভেলের মিটিং ও প্রোগ্রামগুলোতে এ পানি ব্যবহার করা হয়। সহজেই বুঝা যায় এটি কেমন বিশুদ্ধ হতে পারে অথচ দাম একই। কোন বিজ্ঞাপন না থাকার কারণে এর প্রসার ঘটছেনা, সেই সাথে প্রতি জেলায় জেলায় ডিলার দরকার। এক বোতল পানি কিনেও যদি এই পিছিয়ে পড়া মানুষগুলোর উপকার করতে পারি এতে ক্ষতি কী পানি তো আমরা কিনিই। অন্তত এ পানিতে কখনোই শেওলা বা ময়লা পাওয়ার সম্ভাবনা নেই, কেউ কারখানাটি দেখলে অবাক হবে এখানে কীভাবে পানি মাটির নিচ থেকে তোলা হয়, বিশুদ্ধ করা হ...
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান রাখতে তুর্কি বিমানঘাঁটি প্রস্তুত!

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান রাখতে তুর্কি বিমানঘাঁটি প্রস্তুত!

Cover Story
মার্কিন তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ তুরস্ক পাচ্ছে এমন আভাসে এ বিমানটি রাখতে দেশটির একটি বিমানঘাঁটি প্রস্তুত রাখা হয়েছে। দেশটির সেনাবাহিনী এমন তথ্য নিশ্চিত করেছে। তারা বলছে, যেখানে এ যুদ্ধবিমান রাখা হবে, সে জায়গাটি প্রস্তুত রাখা হয়েছে। এফ-৩৫ অত্যাধুনিক যুদ্ধবিমান তুরস্ককে হস্তান্তরে অস্বীকৃতি জানালেও পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে তুর্কি সেনাবাহিনী জানায়, অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সমন্বয় চলছে। বৃহস্পতিবার তুরস্কের সেনাবাহিনীর সূত্র জানায়, তাদের পাইলটরা যুক্তরাষ্ট্রে এফ-৩৫ বিমানের প্রশিক্ষণ নিচ্ছে। তবে তারা এ যুদ্ধবিমান পেতে দেশটির সঙ্গে সমন্বয় চালাচ্ছে। খবর রয়টার্সের। এদিকে ওই সূত্র বিষয়টি নিশ্চিত বলছে, মলতয়া বিমানঘাঁটিতে প্রস্তুতি নিচ্ছে তুরস্ক, যেখানে এফ-৩৫ বিমান স্থাপন করা হবে। তুরস্ক জানিয়েছে, এ কর্মসূচির আওতায় দে...
মহাকাশে রোবট ‘মৌমাছি’ পাঠাচ্ছে নাসা

মহাকাশে রোবট ‘মৌমাছি’ পাঠাচ্ছে নাসা

Cover Story, Tech news
মহাকাশে রোবট 'মৌমাছি' পাঠাচ্ছে নাসা   আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে তিনটি রোবট মৌমাছি পাঠাতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মঙ্গলবার সংস্থাটির এক ব্লগ পোস্টে বলা হয়, নভোচারীদের গবেষণায় সহায়তা করার পাশাপাশি, রক্ষণাবেক্ষণ এবং মজুদ পর্যবেক্ষণের কাজ করবে অ্যাস্ট্রোবি নামের এ রোবট। প্রযুক্তি সাইট সিনেটের প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউতে নাসার অ্যামেস রিসার্চ সেন্টারে তৈরি করা হয়েছে আস্ট্রোবি। চলাচলের জন্য পাখা ব্যবহার করে রোবটটি এবং যে কোনো অক্ষ বরাবর ঘুরতে পারে। কাজ করার জন্য অ্যাস্ট্রোবির রয়েছে একটি রোবোটিক বাহু। নেভিগেশনের জন্য ক্যামেরা এবং অন্যান্য সেন্সর ব্যবহার করা হয়েছে এতে। ব্যাটারিচালিত এই উডুক্কু রোবটগুলোর চার্জ ফুরালে তা স্বয়ংক্রিয়ভাবে একটি পাওয়ার স্টেশন থেকে চার্জ নেবে বলে প্রতিবেদনে উলে্লখ করা হয়েছে। নাস...
লন্ডনের লেডিস ডে’র চোখ ধাঁধানো যত ছবি (ভিডিওসহ)

লন্ডনের লেডিস ডে’র চোখ ধাঁধানো যত ছবি (ভিডিওসহ)

Cover Story
১৮০ বছরের ঐতিহ্য লালন করে লন্ডনে পালিত হচ্ছে 'লেডিস ডে'। তিনদিন ব্যাপী 'এইন্ট্রি গ্যান্ড ন্যাশনাল ফেস্টিভাল' এর আজ শুক্রবার দ্বিতীয় দিন। লিভারপুলে গতকাল বৃহস্পতিবার জমকালো উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছে এই উৎসব। এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো আগত অতিথিদের মনোমুগ্ধকর ডিসপ্লে। সেরা দল বা ব্যক্তি পেয়ে থাকেন 'বেস্ট ড্রেসড লেডিস ডে অ্যাওয়ার্ড'। তিন দিনের এই আয়োজনে মোট দেড় লাখের বেশি নারীদের উপস্থিতি থাকে। এই তিন দিনের আয়োজনে কমপক্ষে ২৫ মিলিয়ন ইউরো ব্যয় করা হয়। বাবল তৈরি করা হয় ২০ হাজার বোতলের বেশি। ভিডিওতে দেখুন এই আয়োজনের দুর্দান্ত সব ছবি :...
ওজন কমাতে রোজ খান একটি কলা

ওজন কমাতে রোজ খান একটি কলা

Cover Story, Health and Lifestyle
হঠাৎ করেই বেড়ে গেছে ওজন। এজন কমাতে কত চেষ্টাই করে থাকেন। খাওয়ার রুটিন থেকে শুরু করে সকাল বিকাল ব্যায়াম। তবে আপনি জানেন কি? আপনার হাতের কাছের থাকা পরিচিত একটি ফল যা আপনার ওজন কমাবে। ওজন কমাতে চাইলে খেতে পারেন কলা। কলাতে রয়েছে শর্করা, মিনারেল, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম। কলা খুব দ্রুত শরীরে এনার্জি এনে দেয়। পটাশিয়াম শরীরের এনজাইমকে সক্রিয় রাখে এবং মাংসপেশিকে কোমল ও মসৃণ করে নার্ভকে সতেজ রাখতে সহায়তা করে। কলা সারা বছর এবং সব দেশেই পাওয়া যায়। আমরা যে খাবার খাই তার পুষ্টিগুণের কারণে শরীর ভালো লাগা এবং ভারসাম্য রক্ষার নির্দেশ পায় সরাসরি মস্তিষ্ক থেকে। কলা এ কাজটি করে খুবই দ্রুত। যার ফলে কলা খাওয়ার পর মেজাজ ভালো হতে খুব বেশি সময় লাগে না। এমন অনেক মানুষ আছেন, যাদের ঘুম থেকে ওঠার পর কিছুই খেতে ইচ্ছা করে না, তাদের জন্য কলা খুবই প্রয়োজনীয় একটি খাবার। কলাতে রয়েছে মিনারেল, আয়রন, ভিটামিন ‘...
পুলিশের এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি

পুলিশের এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি

Cover Story
সাব-ইন্সপেক্টর ( এসআই ) (নিরস্ত্র) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদনের সুযোগ পাবেন। প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আবেদন ফরম পূরণ করে ৭ মের মধ্যে নিজ নিজ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে জমা দিতে হবে। আগামী ২৮, ২৯ ও ৩০ এপ্রিল সকাল ৯টায় শারীরিক মাপ ও পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি অনুষ্ঠিত হবে পুলিশের আটটি বিভাগীয় রেঞ্জে। এ সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, নাগরিকত্ব সনদের মূল কপি, সত্যায়িত ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। আবেদনের যোগ্যতা সাব-ইন্সপেক্টর পদে আবেদন করতে হলে আবেদনকারীকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। পাশাপাশি কম্প...
কলায় ভ্যানিলা আইসক্রিমের স্বাদ

কলায় ভ্যানিলা আইসক্রিমের স্বাদ

Cover Story, Health and Lifestyle
সারা বছরই পাওয়া যায় কলা। কলার রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ। কলায় থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, পটাশিয়াম, প্রাকৃতিক তেল ও ভিটামিন। কলাতে রয়েছে শর্করা, মিনারেল, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম। কলা খুব দ্রুত শরীরে এনার্জি এনে দেয়। পটাশিয়াম শরীরের এনজাইমকে সক্রিয় রাখে এবং মাংসপেশিকে কোমল ও মসৃণ করে নার্ভকে সতেজ রাখতে সহায়তা করে। তাই অনেকে দিনের শুরুতেই কলা খান। বিশেষ করে ছাত্রদের বেশ কাজে দেয় কলা। কলাতে রয়েছে মিনারেল, আয়রন, ভিটামিন ‘সি’ ও ‘ই’সহ বেশ কয়েকটি ভিটামিন। এসব কিছুর মিশ্রণ ক্যানসার প্রতিরোধেও সহায়তা করে। কলায় রয়েছে প্রচুর প্রোটিন এবং শরীরের জন্য প্রয়োজনীয় ৮টি অ্যামিনো অ্যাসিড।   অঞ্চলভেদে হরেক রকম কলা পাওয়া যায় বাংলাদেশে। তবে হাওয়াই দ্বীপপুঞ্জে এমন এক কলা আছে যা খেলে মনে হবে ভ্যানিলা আইসক্রিম খাচ্ছেন। এই কলা মুখের ভেতর দিলে একদম গলে যাবে।আর আপনি বিশ্বাস ক...
আমার পায়ের তলায় মাটি নেই: তসলিমা নাসরিন

আমার পায়ের তলায় মাটি নেই: তসলিমা নাসরিন

Cover Story
নিজের পায়ের তলায় মাটি নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের আলোচিত-সমালোচিত লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি। ওই স্ট্যাটাসে তসলিমা নাসরিন লেখেন, আমি কিন্তু মোটেও চালাক চতুর, অথবা বুদ্ধিমতি নই। নিতান্তই বোকা, কিছুটা মূর্খও, আর অনেকটাই উদাসীন। আমার বোকামির জন্য জীবনে ঠকেছি বিস্তর। এখনও ঠকি। এই যে আমি আজ নিঃস্ব, এই যে আমার পায়ের তলায় মাটি নেই, যা অর্জন করেছিলাম, সব যে এক এক করে হারিয়েছি আমি, এই যে আমার আজ কেউ নই, সব কিছুর পেছনে দায়ী কিন্তু আমিই। যা ছিল আমার, আমি তার কিছুই ধরে রাখতে পারিনি। বোকামোর জন্যই পারিনি। হাতের মুঠোয় হীরে ছিল, ফেলে দিয়েছি। না, হীরেকে কাচ ভেবে ভুল করে ফেলে দিইনি, হীরেকে হীরে ভেবেই ফেলে দিয়েছি। আজ সব কিছু হারিয়ে, যশ খ্যাতি প্রতিপত্তি, অনুরাগী, শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধবী--- আমি একা। এ কারণ...
মেসিকে লিখে নিতে চায় বার্সা !

মেসিকে লিখে নিতে চায় বার্সা !

Cover Story
মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে চাই বার্সেলোনা। ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিও বার্তামেউ চান, মেসি তার ক্যারিয়ারের ইতি টানুক বার্সেলোনাতেই। ইএসপিএনকে এক বিশেষ সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন তিনি। মেসির সঙ্গে বার্সার চুক্তি আছে ২০২১ সাল পর্যন্ত। কিন্তু দ্রুতই নতুন চুক্তি নিয়ে কথা পাড়বেন বলেও ইঙ্গিত দেন ক্লাব কর্তা। বার্তামেউ বলেন, 'আমরা বার্সেলোনায় তার অনেক লম্বা ক্যারিয়ার চাই। যাতে আমরা তার খেলা দীর্ঘদিন উপভোগ করতে পারি। লিও ফুটবলের সীমানা ভেঙে দিয়েছে। সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। প্রতিপক্ষের ভক্তরাও তার প্রতি আবেগ আপ্লুত।' মেসির বয়স হয়ে গেছে ৩২ বছর। দুই বছরের চুক্তি শেষে তার বয়স হবে ৩৪। কিন্তু বার্সা প্রেসিডেন্টের মতে, মেসি এখনও তরুণ, 'আমাদের চিন্তা হলো তার সঙ্গে চুক্তি নবায়ন করা। সে তরুণ। তার পারফর্ম সেটাই বলে। প্রতিদিন মেসি উন্নতি করছে, মাঠে নতুনত্ব আনছে। আমি বিশ্বাস করি মেসি এখনও অনেক বছর...
মাঠে থাকবেন জয়া আহসান

মাঠে থাকবেন জয়া আহসান

Glamour, Cover Story, Entertainment
২২ এপ্রিল শুরু হচ্ছে বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপ–২০১৯ (অনূর্ধ্ব-১৯)। এই খেলা ঘিরে নানা দিকে হচ্ছে নানান আয়োজন। গান–নাটকের পর এবার বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপের শুভেচ্ছাদূতের নাম জানা গেল। জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এই আয়োজনের দূত। গতকাল কথা হয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে। তিনি জানান, নিজের দায়বদ্ধতার জায়গা থেকে এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। জয়া বলেন, ‘অনূর্ধ্ব ১৯–এ যারা অংশ নিচ্ছে, তারা প্রত্যেকেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নিজেদের চেষ্টা ও মেধার জোরে উঠে এসেছে। মেয়েদের নিয়ে এই আয়োজন নারীর ক্ষমতায়নেরও একটি দারুণ দৃষ্টান্ত। আমি যেমন এতে অংশ নেওয়া খেলোয়াড়দের উৎসাহ দেব, তেমনি তাদের গল্পও আমাকে অনুপ্রেরণা জোগাবে।’ তা ছাড়া এই আয়োজনের সঙ্গে যে নাম, অর্থাৎ বঙ্গমাতা ফজিলাতুন্নেছার নাম জড়িয়ে আছে, সেটাও আমার জন্য গর্বের।’ বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপ ২০১৯–এর বিভিন্ন কার...
হুমকিতে দেশের ২ কোটি শিশুর ভবিষ্যৎ

হুমকিতে দেশের ২ কোটি শিশুর ভবিষ্যৎ

Cover Story
দুর্যোগপ্রবণ এলাকায় বসবাসরত বাংলাদেশের প্রায় ২ কোটি শিশুর ভবিষ্যৎ হুমকিতে পড়েছে। বন্যা, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার পরিবর্তনসহ অন্যান্য পরিবেশগত বিপর্যয় এই ১ কোটি ৯০ লাখ শিশুর জীবন হুমকিতে পড়ে যাওয়ার কারণ। শুক্রবার (৫ এপ্রিল) প্রকাশিত জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের আবাদযোগ্য জমির লবণাক্ততা, বন্যা ও নদী ভাঙনের কারণে জীবিকার জন্য অনেকেই গ্রাম ছেড়ে শহরে আসছে। ভরণপোষণ চালাতে ব্যর্থ হওয়ায় অনেক মেয়ে শিশুকে অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে পরিবার। জীবিকার তাগিদে প্রতিদিন হাজার হাজার শিশু তাদের পরিবারের সঙ্গে শহরে আসছে। এসব শিশু কাজের জন্য ততোটা শক্তপোক্ত নয়। ইউনিসেফের ঢাকার মুখপাত্র জিন জ্যাকস সাইমন সংবাদমাধ্যম এপিকে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ১ কোটি ৯০ লাখ শিশুর মধ্যে ১ কোটি ২০ লাখ শিশু সবচেয়ে বেশি ক্ষতিগ...
পাপেট শো নিয়ে নওশাবা

পাপেট শো নিয়ে নওশাবা

Cover Story, Entertainment, Glamour
সিসিমপুরের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন অভিনেত্রী নওশাবা আহমেদ। ফলে পাপেটের সঙ্গে তাঁর পুরোনো প্রেম। তাই পুতুলদের নিয়েই সমাজের জন্য কিছু করতে চলেছেন এই অভিনেত্রী। আগামীকাল শনিবার বেলা তিনটায় বাংলা একাডেমি চত্বরে রয়েছে নওশাবাদের সংস্থা টুগেদার উই ক্যানের পাপেট শো ‘মুক্তি আলোয় আলোয়’। ব্রিটিশ কাউন্সিল আয়োজিত উৎসব ‘হোয়াও ঢাকা’ উপলক্ষে এ প্রদর্শনীতে অংশ নেবেন সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) কয়েকজন পক্ষাঘাতগ্রস্ত নারী-পুরুষ। দেড় মাস ধরে তাঁদের এ পাপেট শোয়ের প্রশিক্ষণ দিয়েছে নওশাবার দল। প্রদর্শনীর গল্পটি নেওয়া হয়েছে রত্না নামের একজন পক্ষাঘাতগ্রস্ত বাস্কেটবল খেলোয়াড়ের জীবন থেকে। নওশাবা বলেন, ‘কারও জীবনের সত্যিকারের গল্প থেকে পাপেট শো হয়েছে, সেটা কখনো শুনিনি। রত্নার গল্পটির মাধ্যমে আমরা নারীসমাজকে সচেতন ও অনুপ্রাণিত করতে চেষ্টা করব। সিআরপির শিল্পী ভাই-বোনেরা এ প্রদর্শনীর জন্য...
এই ৫টি নিয়ম মেনে চলুন, দূরে থাকবে কিডনির সমস্যা

এই ৫টি নিয়ম মেনে চলুন, দূরে থাকবে কিডনির সমস্যা

Cover Story, Health and Lifestyle
আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল বৃক্ক বা কিডনি। আমাদের শরীরের রক্ত পরিশোধনকারী অঙ্গ হল কিডনি। শরীরে জমে থাকা নানা রকম বর্জ্য পদার্থ পরিশোধিত হয় কিডনির মাধ্যমে। ভারতে দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন, এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। সংখ্যাটা দিনে দিনে বেড়েই চলছে! জানা গিয়েছে, কিডনির সমস্যায় আক্রান্তদের মধ্যে পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যাটাই বেশি। সাম্প্রতিক একটি সমীক্ষায় জানা গিয়েছে, কিডনির নানা সমস্যায় মহিলাদের আক্রান্ত হওয়ার হার প্রায় ১১.৩৬ শতাংশ। অন্যদিকে, ৯.৪৮ শতাংশ পুরুষদের মধ্যে কিডনির সমস্যা দেখা গিয়েছে। মাত্রাতিরিক্ত শারীরিক-মানসিক চাপ এবং অনিয়মিত খাদ্যাভ্যাসের ফলে কিডনির নানা সমস্যা দিনের পর দিন বেড়েই চলেছে। শরীরের সার্বিক সুস্থতা বজায় রাখতে কিডনির যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। আর কিডনি ভাল রাখতে আমাদের কিছু নিয়ম অবশ্যই মেনে চলা উচিৎ। আসুন জেনে নেওয়া যাক কিডনি সুস্থ র...
নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ইডেন ছাত্রী কে উদ্ধার করল পুলিশ

নিখোঁজের ৩৮ ঘণ্টা পর ইডেন ছাত্রী কে উদ্ধার করল পুলিশ

Cover Story
৩৮ ঘণ্টা পর ইডেন ছাত্রী নাফিসা নেওয়াজ বিন্দুকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ বিন্দুকে নিয়ে বৃহস্পতিবার দিনব্যাপী দেশের সোশ্যাল মিডিয়া সরগরম ছিল। বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নেওয়াজ বলেন, বিন্দু তার মায়ের সাথে রাগ করে বান্ধবীর বাসায় ছিল। পরে আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে শুক্রবার ভোরে উদ্ধার করেছি। বর্তমানে সে সুস্থ রয়েছে। ওসি বলেন, ঢাকা থেকে গাজীপুরে খালার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয় বিন্দু কিন্তু খালার বাসায় না গিয়ে সেখান থেকে মোবাইল ফোন হারিয়ে ঢাকার মোহাম্মদপুরে তার বান্ধবীর বাসায় চলে আসে। আজ ভোরে সেখান থেকে আমরা তাকে উদ্ধার করে বাসায় পৌঁছে দিয়েছি। জানা বগেছে, বুধবার দুপুরে রাজধানীর উত্তরা খালার বাসায় যাবার উদ্দেশ্যে বাসা থেকে রওনা দেয় ইডেন ছাত্রী নাফিসা। কমলাপুর থেকে রাজশাহীগামী ট্রেনে ওঠ...
বিশ্বের প্রথম ৫জি গ্যালাক্সি এস ১০ দক্ষিণ কোরিয়ার বাজারে অবমুক্ত

বিশ্বের প্রথম ৫জি গ্যালাক্সি এস ১০ দক্ষিণ কোরিয়ার বাজারে অবমুক্ত

Cover Story, Tech news
বিশ্বের প্রথম স্যামসাং ইলেক্ট্রনিকস গ্যালাক্সি এস ১০ ফাইভ জি ফোন অবমুক্ত করেছে। আজ শুক্রবার কোরিয়ায় স্যামসাংয়ের অত্যাধুনিক মডেলের এই স্মার্টফোনটির যাত্রা শুরু করেছে, যাতে রয়েছে ফাইভ জি'র প্রযুক্তিগত সুবিধা। এটাই বিশ্বের প্রথম ফাইভ জি স্মার্টফোন। বিশ্বের প্রথম ৫জি গ্যালাক্সি এস ১০ দক্ষিণ কোরিয়ার বাজারে অবমুক্ত একই সাথে বিশ্বের প্রথম দেশ হিসেবে বুধবার ফাইভ-জি সেবা চালু করে দক্ষিণ কোরিয়া। স্যামসাংয়ের নতুন ফাইভ-জি হ্যান্ডসেট গ্যালাক্সি এস-১০ এর মাধ্যমে সেবাটি আনুষ্ঠানিকভাবে চালু করা হচ্ছে আজ শুক্রবার। চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ফাইভ-জি নিয়ে প্রতিযোগিতায় নেমেছে স্মার্টফোন তৈরিতে বিশ্বের অন্যতম শীর্ষ অবস্থানে থাকা দক্ষিণ কোরিয়া। ফাইভ-জিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে দেশটি। অর্থনৈতিক প্রবৃদ্ধি হঠাৎ ধীর হয়ে পড়া কোরিয়া ফাইভ-জির মাধ্যমে সংকট কাটিয়ে উঠবে বলে আশা করছে। দক্ষিণ কোরিয়ার তিন ...