দীপিকার মা হওয়ার গুঞ্জন সত্যি নাকি মিথ্যে!
বলিউডে এখন গুঞ্জন, দীপিকা মা হতে চলেছেন! হ্যাঁ এমনটাই বলছেন অনেকে। সঞ্জয় লীলা বানশালীর 'পদ্মাবত'-এর পর দীপিকা আর কোনও সিনেমার কাজেও হাত দেননি।
বিয়ের পরও দীপিকা এখনও কোনও কাজ শুরু করেননি। যদিও রণবীর কিন্তু সিনেমার শুটিং চালিয়ে যাচ্ছেন। তাই দীপিকার মা হওয়ার গুঞ্জন এসেই পড়েছে। এবার এ বিষয়ে মুখ খুললেন দীপিকা নিজেই।
জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, বিয়ের পর অভিনেত্রীদের মা হওয়ার গুজব খুব সহজেই ছড়িয়ে পড়ে। যদিও সব ক্ষেত্রে এ বিষয়টি সত্যি নয়। কিছুদিন আগে আনুশকা শর্মাও মা হতে চলেছেন বলে একটি খবর ছড়িয়ে পড়েছিল। পড়ে জানা গেল, আনুশকা মা হচ্ছেন না, তিনি অসুস্থ, স্লিপডিস্কের সমস্যায় ভুগছেন। একইভাবে দীপিকার ক্ষেত্রেও তেমনই একটি গুজব ছড়িয়ে পড়ে।
'পিঙ্কভিলা'-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে নিজেই মুখ খোলেন দিপ্পি। তার কথায়, 'আমার মনে হয় না এধরনের বিষয়, বা খবরে সাফাই দেওয়া বা উত্তর দেওয়ার কিছু আছে ব...














