Cover Story Archives - Page 132 of 222 - Mati News
Sunday, November 29

Cover Story

বাঁচার আকুতি নিয়ে স্বামীকে ফোন করেন ফ্লোরিডা

বাঁচার আকুতি নিয়ে স্বামীকে ফোন করেন ফ্লোরিডা

Cover Story
https://www.youtube.com/watch?v=ypWYv3BvmXY&feature=youtu.beবৃহস্পতিবার দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত চারবার স্বামীকে ও সন্তানকে ফোন করেন বনানীর আগুনে নিহত ফ্লোরিডা খানম পলির (৪৪)। বারবারই জানিয়েছিলেন বাঁচার আকুতি। কিন্তু স্বামী-সন্তানের কাছে আর ফেরা হয়নি তাঁর। মিরপুরের ৪ নম্বর রোডের শিয়ালবাড়ীর ২ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন ফ্লোরিডা। এফআর টাওয়ারের ১১ তলায় অফিস ছিল তাঁর। কর্মরত ছিলেন শিপিং করপোরেশন প্রতিষ্ঠান ইস্কানোয়েল লজিস্টিক লিমিটেডের ম্যানেজার হিসেবে। ফ্লোরিডার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার লডাঙ্গা চতুরপুরে। বাবা আফজাল হোসেন ও মা আতিমন নেসার তৃতীয় সন্তান তিনি। স্বামী ইউসুফ ওসমান বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। ইউসুফ ওসমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় অফিসে রওনা হন তাঁর স্ত্রী। দুপুর ১টায় ফোন করে নিজেই আগুন লাগার খবর দেন। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ...
আত্মহত্যার চেষ্টায় হাসপাতালে মডেল পি জে হেলেন !

আত্মহত্যার চেষ্টায় হাসপাতালে মডেল পি জে হেলেন !

Cover Story, Entertainment
আত্মহত্যার চেষ্টায় গুরুতর আহত হয়েছেন তরুণ মডেল ও অভিনেত্রী পি জে হেলেন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (২৯ মার্চ) রাত ১১টার দিকে তিনি ফেসবুকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো একটি ছবি দেন। ক্যাপশনে দেন, ‘বাই বাই’! এই ছবি দেখেই ফেসবুকে শোরগোল পড়ে যায়। অনেকেই কমেন্টে হেলেনকে আবেগ নিয়ন্ত্রণে রাখতে অনুরোধ করেন। কিন্তু খানিক পরই খবর পাওয়া গেল হেলেন হাসপাতালে। এর ১৩ মিনিট আগে তিনি একটি স্ট্যাটাসে লেখেন, ‘কিছুক্ষণের মধ্যে লাইভে আসছি। এটাই শেষ। আমাকে ক্ষমা করে দিয়েন কারো মনে কষ্ট দিয়ে থাকলে।’ কেন আত্মহত্যার চেষ্টা করেছিলেন সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে মানসিক হতাশা থেকেই তিনি এই কাজ করে থাকবেন বলে ধারণা করছে শোবিজে তার সহকর্মীরা। প্রায় সময়ই হেলেনকে হতাশাজনক স্ট্যাটাস দিতে দেখা যায়। হেলেনের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অনেকদিন ধরে...
হাঁপানির কষ্ট কমাতে কাজে লাগান এই অব্যর্থ ঘরোয়া টোটকাগুলো

হাঁপানির কষ্ট কমাতে কাজে লাগান এই অব্যর্থ ঘরোয়া টোটকাগুলো

Cover Story, Health and Lifestyle
শুধু শীতকাল বা বর্ষাকালেই নয়, আবহাওয়ার পরিবর্তনের ফলে বছরের যে কোনও সময়েই হাঁপানির কষ্ট বাড়তে পারে। এই রোগ বেশিরভাগ ক্ষেত্রেই বংশগত। ইদানীংকালের মাত্রাতিরিক্ত দূষণের ফলে অনেকের মধ্যেই বাড়ছে হাঁপানির সমস্যা। কেন হয় এই হাঁপানির সমস্যা? আমাদের ফুসফুসে অক্সিজেন বহনকারী অজস্র সরু সরু নালী পথ রয়েছে। অ্যালার্জি, ধুলো বা অন্যান্য কারণে শ্বাসনালীর পেশি ফুলে উঠলে অক্সিজেন বহনকারী এই সব নালী পথগুলি সঙ্কুচিত হয়ে পড়ে। ফলে আমাদের শরীরে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না আর তা থেকেই নিঃশ্বাসের কষ্ট-সহ নানা সমস্যা শুরু হয়। আসুন এ বার জেনে নেওয়া যাক হাঁপানির সমস্যার উপসমে কয়েকটি কার্যকরী ঘরোয়া টোটকা... ১) হাঁপানির কষ্ট নিরাময়ের ক্ষেত্রে অন্যতম সেরা টোটকা হল মধু। বিশেষজ্ঞদের মতে, রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ১ চামচ মধুর সঙ্গে সামান্য দারচিনির গুঁড়ো মিশিয়ে নিয়ে খেতে পারলে শ্বাসকষ্ট অনেকটাই কমে যাবে। হাঁপা...
নাটকেও এ বার ‘ ভূতের ’ ছায়া, বন্ধ হল প্রদর্শন

নাটকেও এ বার ‘ ভূতের ’ ছায়া, বন্ধ হল প্রদর্শন

Cover Story, Entertainment
‘ভবিষ্যতের ভূতের ’ ছায়া এ বার নাটকেও। ফের ‘অদৃশ্য’ আঙুলের সৌজন্যে বন্ধ হয়ে গেল দক্ষিণ কলকাতার একটি প্রেক্ষাগৃহে নাটকের প্রদর্শন। অভিযোগ, নাটকটি দেখানো হলে উত্তেজনা ছড়াতে পারে, সেই আশঙ্কায় ভবানীপুর থানার তরফে এক পুলিশকর্মী পরিচালকের কাছে সেটি মঞ্চস্থ না করার অনুরোধ করেছিলেন। পুলিশ আপত্তি তোলায় প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষও বেঁকে বসেন। ফলে বিশ্ব নাট্যদিবসের সন্ধ্যায় নাটক না দেখে ফিরে গেলেন দর্শকেরা। ঘটনাটি গত বুধবারের। বাংলাদেশের এক ব্যক্তির উপাখ্যান নিয়ে রচিত নাটক ভবানীপুরের একটি প্রেক্ষাগৃহে দেখানোর কথা ছিল। নাটকের পরিচালক প্রবীর মণ্ডলের আক্ষেপ, ‘‘শিল্পীর স্বাধীনতার উপরে এই হস্তক্ষেপ অবাঞ্ছিত।’’ ভবানীপুর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রবীরবাবু। কেন নাটকের প্রদর্শন বন্ধ রাখতে বলা হয়েছিল এবং পুলিশের কাছে নাটকটি সম্পর্কে অভিযোগ এসেছে কি না, তা জানতে চেয়েছেন তিনি। ...
তৃতীয় তলার ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন ডিএনসিসি মার্কেট

তৃতীয় তলার ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন ডিএনসিসি মার্কেট

Cover Story
রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আগুন লেগেছে। এতে ওই মার্কেটের তৃতীয় তলা থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। আর ধোঁয়াতে ডিএনসিসি মার্কেট এলাকা প্রায় অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও।   আজ শনিবার ভোর পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা অাতাউর রহমান দৈনিক অামাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৫টা ৪৮ মিনিটে অাগুন লেগেছে। তবে অাগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্ক তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি।...
দুই বিষয়ে নম্বর কম পাওয়ায় ঢাবি ছাত্রের আত্মহত্যা

দুই বিষয়ে নম্বর কম পাওয়ায় ঢাবি ছাত্রের আত্মহত্যা

Education, Cover Story
সবুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের    ( ঢাবি ) ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের কচুয়া গ্রামের মৃত নিরঞ্জন মিত্রের ছেলে। শুক্রবার ভোররাতে নিজ ঘরের পেছনে আমগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ বিষয়ে সবুজের ছোট বোনের স্বামী ঝন্টু দেবনাথ বলেন, সবুজের বড় বোন সাবিত্রী রানী শুক্রবার ভোর ৬টায় ঘুম থেকে উঠে বাথরুমে গেলে আমগাছের সঙ্গে সবুজের ঝুলন্ত লাশ দেখতে পায়। আত্মহত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিডটার্ম পরীক্ষায় সবুজ দুটি বিষয়ের একটিতে ১৫ নম্বরের মধ্যে ১২ নম্বর পেয়েছেন এবং অন্যটিতে ১৫ নম্বরের মধ্যে ৫ নম্বর পেয়েছেন। এ কারণে সবুজ মনের দুঃখে ঢাকা থেকে বৃহস্পতিবার সকালে নিজ গ্রামের বাড়িতে চলে আসে সবুজ। পরে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। গলাচিপা থানার ওসি মো. আখতার মোর্শেদ জানান, এ ঘটনায় থানা...
হিরো আলমের সঙ্গে সংসার করতে চান স্ত্রী সুমি, আদালতে জামিন আবেদন

হিরো আলমের সঙ্গে সংসার করতে চান স্ত্রী সুমি, আদালতে জামিন আবেদন

Cover Story, Entertainment
হিরো আলমের সঙ্গে সংসার করতে চান তার স্ত্রী। আর তাই আপোষ করতে চেয়ে আদালতে তার জামিন চেয়ে আবেদন করেন স্ত্রী ও শ্বশুর। তবে সোমবার (২৫ মার্চ) এমন আবেদনে প্রেক্ষিতে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার হিরো আলমের স্ত্রী ও তার শ্বশুরকে ভর্ৎসনা করেছেন। জানা গেছে, হিরো আলম-এর বিরুদ্ধে দায়ের করা মামলার আপোষনামা আদালতে দাখিল করে জামিন আবেদন করেন তার স্ত্রী ও শ্বশুর। পরে তা নাকচ করে আগামী ১৮ এপ্রিল হিরো আলমকে আদালতে হাজির করার নির্দেশ দেন বিচারক। ওই দিন হিরো আলমের উপস্থিতিতে তার জামিন শুনানি হবে মর্মে আদেশ দেন। হিরো আলম-এর আইনজীবী মাসুদার রহমান জানান, মামলার বাদী হিরো আলম-এর শ্বশুর সাইফুল ইসলাম আসামি পক্ষের সাথে মীমাংসা করে মামলা চালাবেন না, এই মর্মে এফিডেভিট আদালতে দাখিল করেন। বাদীর এই আপষনামার ভিত্তিতে সোমবার হিরো আলমের জামিন আবেদন করা হয়। জামিন আবেদন শুনানিকালে মামলার বা...
সবাই যখন সেলফি তুলছে; মেয়েটি এসেছিল পানি-বিস্কুট নিয়ে

সবাই যখন সেলফি তুলছে; মেয়েটি এসেছিল পানি-বিস্কুট নিয়ে

Cover Story
রাজধানীর বনানীতে ভয়াবহ আগুনে ২৫ জনের মৃত্যু হয়েছে। এই আগুন আর উদ্ধার অভিযানের মাঝে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল উৎসুক জনতা। দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, হাজার হাজার মানুষ পথ আটকে অকারণে দাঁড়িয়ে আছে আর মোবাইল বের করে সেলফি তুলছে! তাদের ভিড়ের কারণে অ্যাম্বুলেন্স, দমকলের গাড়ি ঠিক সময়মতো যাতায়াত করতে পারছে না। এতসব বিঘ্ন সৃষ্টিকারীদের মাঝে ব্যতিক্রমী মানুষও ছিল। গতকালের এই আগুনে উদ্ধার অভিযানে প্রশিক্ষিত বাহিনীর সঙ্গে যোগ দিয়েছিল একেবারে সাধারণ মানুষ। তারা যেভাবে পেরেছে সহায়তা করেছে। যেমন এই মেয়েটি। তার পরিচয় জানা এখনও সম্ভব হয়নি। তিনি এসেছিলেন ব্যাগভর্তি পানি আর বিস্কুট নিয়ে! উদ্ধারকারীরা যখন মানুষের প্রাণ বাঁচাতে ব্যস্ত; তখন তাদের প্রাণ রক্ষায় পানি আর বিস্কুট বিতরণ করেন এই তরুণী‍! জীবন-মৃত্যুর খেলার মাঝেও উদ্ধারকারীদের মন ছুঁয়ে যায় এই ঘটনা।   উদ্ধারকারীদের এ...
ও রোজ রাতে ইঞ্জেকশন দিত, তারপর যৌনমিলনে নির্যাতন করতো

ও রোজ রাতে ইঞ্জেকশন দিত, তারপর যৌনমিলনে নির্যাতন করতো

Cover Story
'ইঞ্জেকশন দিয়ে আচ্ছন্ন করে দিয়ে, আমার সঙ্গে অপ্রাকৃতিক যৌনমিলনে আবদ্ধ হয় আমার স্বামী। যখন ঘোর কাটে, তখন ইচ্ছের বিরুদ্ধে এভাবে যৌনতা করার বিরুদ্ধে রুখে দাঁড়াই। ও তখন গায়ে সিগারেটের ছ্যাঁকা দিয়ে আমায় চুপ করিয়ে দেয়।' পুলিশ সুপারের অফিসে জনশুনানিতে গড়গড় করে বলে যাচ্ছিলেন ২৩ বছরের মেয়েটি। যা শুনে রাগ চেপে রাখতে পারেননি উপস্থিত মানুষজন। সঙ্গে সঙ্গে পারিবারিক হিংসার শিকার যুবতীর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভারতের গোয়ালিয়র মহিলা থানার অফিসার ইন-চার্জ অনিতা মিশ্র। জনশুনানিতে ওই তরুণী জানান, ২০১৫ সালের ২৪ জানুয়ারি তাঁর বিয়ে হয় ঢোলকপুরার এক যুবকের সঙ্গে। বিয়ের পর থেকেই পণের দাবিতে তাঁর উপর অত্যাচার শুরু করে দেন তাঁর স্বামী, শ্বাশুড়ি ও ননদ। ওই গৃহবধূকে দেহব্যবসা করতেও জোরাজুরি করতে থাকেন তাঁর স্বামী। তবে, অত্যাচারের এখানেই শেষ হয়নি। জনশুনানিতে অসহায় মেয়েটি চিত্‍‌কার ...
আপনার প্রতিটি মুহূর্ত ইবাদতে পরিণত হবে যেভাবে

আপনার প্রতিটি মুহূর্ত ইবাদতে পরিণত হবে যেভাবে

Islam, Cover Story
ইবাদত করা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তায়ালা বান্দাকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহর নামে যত ভালো কাজ করা হয় তার সবই ইবাদত হিসেবে পরিগণিত। এ ইবাদত বা উপাসনা দু’টি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। প্রথমটি : ইবাদতের প্রতি থাকতে হবে পরম ভালোবাসা। দ্বিতীয়টি : আল্লাহর প্রতি পরম শ্রদ্ধায় নিজেকে বিলীন করে দেয়া। ইবাদতের প্রতি ভালোবাসা মানুষের আগ্রহ বাড়ায় আর শ্রদ্ধা ভয়-ভীতির মাধ্যমে ইবাদাতে নিজেকে বিলীন করে দেয়া যায়। আর ইসলামের পরিভাষায় এটি হলো ইহসান। সুতরাং ইহসান অবলম্বন করেই মানুষকে ইবাদত করতে হবে। কেননা ইহসানের মাধ্যমেই মানুষ তার প্রতিটি মুহূর্তকে ইবাদতে পরিণত করতে সক্ষম হয়। সার্বক্ষণিক যে মনোভাব পোষণ করবে : মানুষ সব সময় এমন মনোভাব পোষণ করবে, যেন সে তাঁকে (আল্লাহকে) দেখছে। বান্দা যখনই আল্লাহকে দেখছে ভেবে যে কোনো কাজে সময় অতিবাহিত করবে তখন তার প্রতিটি মুহূর্তই ইবাদতে পরিণত হবে। কোনো ...
‘যখন তোমরা আগুন লাগতে দেখো, তখন তাকবীর বলো’

‘যখন তোমরা আগুন লাগতে দেখো, তখন তাকবীর বলো’

Islam, Cover Story
ঘরবাড়ি, অফিস আদালত যেখানেই প্রাণবিনাশি অগ্নিকান্ড ঘটে, সেটা সকলের জন্যই ক্ষতিকর হয়ে দাড়ায়। আগুন লাগলে কী করণীয়, সে বিষয়ে একটি হাদীসে এসেছে, হযরত আমর ইবনুল আস রা. থেকে বর্ণিত, যখন তোমরা আগুন লাগতে দেখো, তখন তাকবীর পাঠ করো। কেননা তা আগুনকে নিভিয়ে দেয়। (তাবারানি, দুআ-১/৩০৭, আমালুল ইয়াওম ওয়াল্লাইলা,(২৯৫) ইবনে তাইমিয়া রহ. বলেন, এজন্য নামাজ পড়া, আজান দেয়া, যিকির করা এটাই তাকবীর। এতে আগুন নিভে যায়, যদিও তা ভয়ংকর হয়। ফতুয়া আল-কুবরা ৫/১৮৮ জাদুল মা’দ গ্রন্থে তাইমিয়া রহ. বলেন, অগ্নিকান্ড জাহান্নাম থেকে উদ্ভট, আর তা শয়তানের উপাদান। এখানে শয়তান সহযোগিতা করে এবং বাস্তবায়ন করে। ঘরবাড়িতে অগ্নিকান্ড ঘটায় শয়তান। এই জন্য নবী সা. বলেছেন, যখন তোমরা ঘুমাতে যাবে তখন (আগুনের) বাতিগুলো (তেমনিভাবে দাহ্য পদার্থও ) নিভিয়ে দিয়ো। কারণ শয়তান (ইঁদুর) এর মতো কিছুকে (বাতির) দিকে পথ দেখিয়ে দেয়। ফলে তা তোমাদের জ্বাল...
অন্তর্বাস ছাড়া ফোটোশুটে বাধ্য করেছিলেন পহেলাজ: কঙ্গনা

অন্তর্বাস ছাড়া ফোটোশুটে বাধ্য করেছিলেন পহেলাজ: কঙ্গনা

Entertainment, Cover Story
স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলতে তিনি পছন্দ করেন। সত্যি কথা সপাটে বলার জন্য নাকি বহু কাজও হাতছাড়া হয়েছে তাঁর। তবুও নিজের স্বভাব বদলাতে রাজি নন কঙ্গনা রানাওয়াত। ২০০৬-এ ‘গ্যাংস্টার’-এর মাধ্যমে বলি ডেবিউ করেছেন তিনি। তার পর থেকে কেরিয়ার সাজিয়েছেন নিজের শর্তে। কিন্তু এই জার্নি খুব সহজ ছিল না। বলিউডে অনেকেরই মুখোশ তিনি খুলে দিতে পারেন বলে দাবি করেছেন নায়িকা। সদ্য এক সাক্ষাত্কারে সেন্সর বোর্ডের প্রাক্তন কর্তা পহেলাজ নিহালনির বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন কঙ্গনা। কেরিয়ারের শুরুর দিকে পহেলাজ নাকি কঙ্গনাকে একটি ছবি অফার করেছিলেন। তার জন্য কোনও অন্তর্বাস ছাড়া সিল্কের পোশাক পরে ফোটোশুট করার জন্য জোর করেছিলেন। অপ্রস্তুত হলেও সেই ফোটোশুট করতে নাকি বাধ্য হয়েছিলেন নায়িকা। এক সাক্ষাত্কারে কঙ্গনা দাবি করেছেন, ‘‘আই লভ ইউ বস নামের একটা ছবি করার অফার করেছিলেন পহেলাজ। মধ্যবয়সী বসের সঙ্গে যুবতী একটি মেয়ের সম্...
ভারতের এই টিভি তারকাদের পারিশ্রমিক জানলে চমকে উঠবেন

ভারতের এই টিভি তারকাদের পারিশ্রমিক জানলে চমকে উঠবেন

Cover Story, Entertainment
বলিউড তারকাদের বিলাসবহুল জীবন নিয়ে চর্চা রয়েইছে। হিন্দি টিভি , অর্থাৎ ছোটপর্দার অভিনেতা-অভিনেত্রীরা কিন্তু কম যান না। বলিউডের বেশ কয়েকটি ম্যাগাজিন ও সর্বভারতীয় কয়েকটি দৈনিকে প্রকাশিত খবর বলছে, ছোটপর্দার অভিনেতা-অভিনেত্রীদের বেতনের অঙ্ক চোখ কপালে তোলার মতোই। ‘বড়ে অচ্ছে লাগতে হ্যায়’ ধারাবাহিকের রাম কপূরের পারিশ্রমিক দৈনিক দেড় লক্ষ রুপির কাছাকাছি। দিব্যাঙ্কা ত্রিপাঠীর পারিশ্রমিক দৈনিক ৯০ হাজার টাকা থেকে এক লক্ষ টাকার কাছাকাছি। ‘শক্তি অস্তিত্ব কে এহসাস কি’ ধারাবাহিকের রণিত রায়ের পারিশ্রমিকও সওয়া এক লক্ষ টাকার কাছাকাছি, এমনটাই প্রকাশিত হয়েছে সর্বভারতীয় দৈনিকে। নকুল মেহতা, ইন্ডাস্ট্রির ‘ব্লু আইড বয়’। ‘ইশকবাজ’ ধারাবাহিকের এই অভিনেতার পারিশ্রমিক দৈনিক দেড় লক্ষ টাকা। ‘ইয়ে হ্যায় মহব্বতেঁ’ সিরিয়ালের কর্ণ পটেলের পারিশ্রমিক দৈনিক দেড় লক...
চার বছর পর অঙ্কুশ ও ফারিয়া

চার বছর পর অঙ্কুশ ও ফারিয়া

Cover Story, Entertainment
২০১৫ সালে বাংলাদেশ–কলকাতা যৌথ প্রযোজনার ‘আশিকী’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন নুসরাত ফারিয়া ও কলকাতার নায়ক অঙ্কুশ। এই ছবি দিয়েই চলচ্চিত্রে অভিষেক ফারিয়ার। মুক্তির পর বেশ আলোচনায়ও আসে ছবিটি। দীর্ঘ চার বছর পর আবার একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন দুই বাংলার এই দুই তারকা। তবে এবার আর যৌথ প্রযোজনার ছবি নয়। দুই দেশের দুটি ছবিতে অভিনয় করবেন এই জুটি। একটির নাম ‘বিবাহ অভিযান’। কলকাতার ভেঙ্কটেশ ফিল্মের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন বিরসা দাশগুপ্ত। আরেকটি ছবির নাম এখনো ঠিক হয়নি। জানা গেছে, বাংলাদেশের শাপলা মিডিয়ার প্রযোজনায় এটি পরিচালনা করবেন কলকাতার পরিচালক বাবা যাদব। ‘বিবাহ অভিযান’ ছবিতে আগে চুক্তিবদ্ধ হলেও গত বুধবার রাতে কলকাতার একটি অভিজাত রেস্তোরাঁয় বাংলাদেশের ছবিটিতে চুক্তি সই করেন ফারিয়া ও অঙ্কুশ। এ সময় উপস্থিত ছিলেন শাপলা মিডিয়ার চেয়ারম্যান ও প্রযোজক সেলিম খান। দুটি ছবিতে চুক্তি সইয়ের বিষয়টি কলক...
পেঁপের বীজ ফেলে দিচ্ছেন? এর আশ্চর্য ওষধিগুণগুলি সম্পর্কে জানেন না বুঝি!

পেঁপের বীজ ফেলে দিচ্ছেন? এর আশ্চর্য ওষধিগুণগুলি সম্পর্কে জানেন না বুঝি!

Cover Story, Health and Lifestyle
শরীরের জন্য ফলের থেকে বেশি উপকারী আর কোনও খাবার হতে পারে কী! শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন অসুখের মোকাবিলা করতেও সাহায্য করে বিভিন্ন ফল। এর মধ্যে পেঁপের কথা না বললেই নয়! কাঁচা অবস্থায় সবজি হিসাবে আর পাকা অবস্থায় ফল হিসাবে পেঁপে আমাদের নানা উপকারে লাগে। জন্ডিস থেকে ডেঙ্গি এমনকি ক্যানসারের মতো মারণ রোগের ক্ষেত্রেও পেঁপে অত্যন্ত উপকারী! হজমের সমস্যার সমাধানে পেঁপে অত্যন্ত কার্যকরী। ত্বকের জন্যেও পেঁপে কতটা উপকারী তা আমরা অনেকেই জানি। ত্বকের ঔজ্জ্বল্য বাড়ানোর সঙ্গে সঙ্গে ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে পেঁপে অত্যন্ত কার্যকরী। ভিটামিন সি আর ভিটামিন ই সমৃদ্ধ পেঁপে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে খুবই কার্যকরী। শুধু পেঁপেই নয়, পেঁপের বীজও খুবই উপকারী আর পুষ্টিগুণে ভরপুর! তাই পেঁপের বীজ ফেলে দেওয়ার আগে একবার দেখে নিন তার অজানা আশ্চর্য সব গুণ... ১) শরীরের মধ্যে প্রোটি...