কিডনির সমস্যায় যে ফল ‘নিষিদ্ধ’
দৈনন্দিন জীবনে মানুষকে কত রোগেই না ভুগতে হয়। কিন্তু একটু সচেতনতায় মানুষ এসব রোগ-বালাই থেকে দূরে থাকতে পারে। আজকাল অনেকেই কিডনির সমস্যায় ভোগেন। আর এই কিডনি রোগীদের জন্য একটি বিশেষ ফল খেতে নিষেধ করেছেন বিশেষজ্ঞরা। শুধু কিডনির সমস্যায় নয়, কিডনিকে সার্বিক ভালো রাখতেও এই ফলকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছেন গবেষকরা।
জনপ্রিয় এই ফলের নাম কামরাঙা। সম্প্রতি এই ফলকে কিডনির রোগীদের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে ঘোষণা করেছেন ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
তবে সাও পাওলো একা নয়, এর আগে চীন ও যুক্তরাষ্ট্রের নানা গবেষকও এই একই কথা বলেছেন। আর তাদের মতকে মেনে চলার কথা জানাচ্ছেন ভারতের কিডনি বিশেষজ্ঞ অভিজিৎ তরফদার। তার মতে,‘শুধু কিডনি রোগীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা নিয়ে কোনো দ্বিমত নেই। শুধু তা-ই নয়, যাদের কিডনির অসুখ নেই, তাদের ক্ষেত্রেও ভালো থাকতে চাইলে এই ফল যতটা সম্ভব কম খাওয়াই ভালো।’
চিকিৎসকদ...













