অনাকাঙ্ক্ষিত গর্ভপাত প্রতিরোধের উপায়
সন্তান হারানো সব সময়ই চরম কষ্টের একটি বিষয় হয়ে দাঁড়ায় । সমস্ত পরিবার, বিশেষ করে পিতা মাতার জন্য বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক হয়ে উঠে। অনেক সময় অনেক পরিস্থিতিতেই ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত গর্ভপাত। অতিরিক্ত পরিশ্রম বা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ফলেও গর্ভপাত হতে পারে। দুর্ঘটনা হয়ত এড়ানো সম্ভব না কিন্তু অন্য সবকিছুর জন্য আছে নানা ধরনের প্রতিকার যা ঠিকভাবে পালন করলে গর্ভপাত অনেকটাই এড়িয়ে চলা সম্ভব।
ডাক্তারের পরামর্শ মতন চিকিৎসা গ্রহণ: অনাকাঙ্ক্ষিত গর্ভপাত থেকে রক্ষা পেতে চাইলে সেবন করতে পারেন ওষুধ বা নিতে পারেন ইনজেকশন, তবে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে ভুলবেন না। যদি গর্ভধারণের প্রথম পর্যায়ে মাসিকের মত পানি বা রক্ত যায় তবে তৎক্ষণাৎ ডাক্তারের সাথে পরামর্শ করুন। সঠিক সময়ে পরামর্শ করলে গর্ভপাত এড়ানো সম্ভব। এছাড়া শারীরিক কোনও হরমোনাল ক্রুটি থাকলে নিতে পারেন হরমোনের জন্য ওষুধ...













