Cover Story Archives - Page 138 of 214 - Mati News
Friday, April 24

Cover Story

সৌদির গুলিতে বাংলাদেশিসহ ২ জন নিহত

সৌদির গুলিতে বাংলাদেশিসহ ২ জন নিহত

Cover Story
সৌদির জিজান প্রদেশের সামতা এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশিসহ দুই বিদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক বাংলাদেশি আহত হয়েছেন। নিহত সেই বাংলাদেশি হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার আওলিয়ার চালার মোশারফ হোসেন। তার পিতার নাম শামসুল হক। অপরজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে। ঘটনায় আহত বাংলাদেশি নাগরিক আহত সুজন মিয়া, কুমিল্লা জেলার মেঘনা উপজেলার সমর আলীর ছেলে। তিনি বর্তমানে জিজানের আল হায়াত হাসপাতালের নিবির পর্যবেক্ষন কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, জিজানের সামতার আব্দুল্লাহ কোম্পানীতে পরিচ্ছন্নতার কর্মীর কাজ করতেন তারা। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও স্থানীয় সময় সকাল ৬টায় কাজে যাওয়ার জন্য ক্যাম্প থেকে বের হয়ে গাড়িতে উঠেন। ওই সময় একজন সৌদির নাগরিক গাড়ীর দরজা খুলতে বললে তারা দরজা...

নায়িকা হিসেবে পরীমনি চাই: ফেরদৌস

Cover Story, Entertainment
আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধের সিনেমা ‘পোস্টমাস্টার ৭১’। চিত্রনায়ক ফেরদৌসের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান নুজহাত ফিল্মের ব্যানারে তৈরি হয়েছে সিনেমাটি। যদিও এখন এটি ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে মুক্তি পাচ্ছে। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন রাশেদ শামীম ও আবির খান। সেখানে পোস্টমাস্টার চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস। প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে ‘পোস্টমাস্টার ৭১’ সিনেমাটি। এত দেরি হওয়ার কারণ কী? সিনেমাটি তৈরির সময়ই ঠিক করা ছিল ২৬ মার্চ কিংবা ১৬ ডিসেম্বর ধরে মুক্তি দেওয়া হবে এটি। মধ্যে তিনবার সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারিত হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি। সে সময় সিনেমাটির প্রযোজনা–পরবর্তী কাজে ঝামেলা হওয়ার কারণে সমস্যাটা হয়েছিল। চূড়ান্ত সম্পাদনার পর ত্রুটি দেখা দিলে আবার সিনেমাটি নতুন করে সম্পাদনা করতে হয়েছে। এ কারণেই বারবার মুক্তি পিছিয়েছে। সিনেমাটি নিয়ে প্রত...
খামোশ বললে জনগণ খামোশ হয়ে যাবে না: শেখ হাসিনা

খামোশ বললে জনগণ খামোশ হয়ে যাবে না: শেখ হাসিনা

Cover Story
গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের উদ্দেশে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খামোশ বললেই কি মানুষের মুখ খামোশ হয়ে যাবে? খামোশ বললে জনগণ খামোশ হয়ে যাবে না, মানুষকে খামোশ রাখা যাবে না। আজ শুক্রবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শেখ হাসিনা এ মন্তব্য করেন। এ আলোচনা সভার আয়োজন করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যারা বিএনপির সঙ্গে হাত মিলিয়েছেন, কামাল হোসেনরা, তাঁরা এই লজ্জাটা কোথায় রাখবেন? আমার এটাই প্রশ্ন।’ তিনি বলেন, ‘তাঁরা লজ্জা পান? নাকি পান না?’ শেখ হাসিনা বলেন, ‘মুক্তিযুদ্ধে যাদের আমরা পরাজিত করলাম, তাদের দোসরদের ধানের শীষ প্রতীক দেওয়া হলো। যারা একসময় আমাদের দলে ছিল, এখন বিএনপি জোটের সঙ্গে চলে গেল, তাঁরা কীভাবে নির্বাচন করবেন...
মুচিপাড়ায় কুকুরদের জীবনে কেয়ামত নেমে আসা সেই সকালের গল্প : লুৎফর রহমান রিটন

মুচিপাড়ায় কুকুরদের জীবনে কেয়ামত নেমে আসা সেই সকালের গল্প : লুৎফর রহমান রিটন

Cover Story, Op-ed, Stories
ওয়ারিতে আমাদের বাড়িটা ছিলো হেয়ার স্ট্রিটে। হেয়ার স্ট্রিটের ওটাই ছিলো শেষ বাড়ি। আমাদের বাড়ির সীমানা থেকেই উত্তর মৈশুন্ডি-বনগ্রামের শুরু। আমাদের বাড়িটার ডান ও বাঁ পাশে রবিদাস সম্প্রদায়ের লম্বা ঘন বসতি। এটাকে সবাই চিনতো মুচিপাড়া নামে। রবিদাস সম্প্রদায়ের পুরুষেরা অধিকাংশই জুতো সেলাই ও জুতো সারাইয়ের কাজ করতেন। মুচিপাড়ার বেশিরভাগ ঘরেরই ছিলো মাটির দেয়াল আর টিনের চাল। অল্প ক’টা বাড়ির দেয়াল ছিলো ইটের। অর্থাৎ খুবই গরিব ছিলো ওরা। আমাদের বাড়িটা যখন একতলা ছিলো তখন ছাদে দাঁড়ালে দুপাশে মুচিদের বস্তির টিনের টানা লম্বা ছাদ দেখতে পেতাম। ওদের ঘরগুলো একটার সঙ্গে একটা লাগোয়া ছিলো। আলাদা কোনো ছাদ এবং প্রাইভেসি ওদের একেবারেই ছিলো না। দিনরাত হইচই চিৎকার চ্যাঁচামেচি আর ভয়াবহ সব গালাগালের ডিপো ছিলো মুচিপাড়া। আমাদের বাড়ির একেবারে কাছেই ছিলো মুচিদের জন্যে নির্মিত কলপাড়। এখান থেকেই ওরা নিত্যদিনের...
‘যোগ্য পুরুষ খুঁজে পাইনি’ : জ্যাকুলিন ফার্নান্দেজ (ছবির গ্যালারি)

‘যোগ্য পুরুষ খুঁজে পাইনি’ : জ্যাকুলিন ফার্নান্দেজ (ছবির গ্যালারি)

Cover Story, Entertainment, Glamour
শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ । তিনি ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা মুকুট বিজয়ী। সফলতা ও দর্শকপ্রিয়তায় অল্প সময়ে বেশ এগিয়ে গেছেন তিনি। বর্তমানে তার হাতে রয়েছে কমপক্ষে ৫টি বড় বাজেটের ছবি। বলিউডে এখন চলছে বিয়ের ধূম। একটি সংবাদমাধ্যম থেকে তাকে প্রশ্ন করা হয় আপনার বিয়েটা কবে হচ্ছে? জ্যাকুলিন উত্তরে বলেন, বিয়ের সময় এখনও হয়নি। যখন সময় হবে তখন অবশ্যই সবাইকে জানিয়ে বিয়ে করবো। এরপর তাকে প্রশ্ন করা হয় প্রেম নিয়ে? জ্যাকুলিন হেসে বলেন, প্রেম করার সময় নেই। কাউকে সময় দেয়ার সময় নেই। তাছাড়া প্রেম আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমার যোগ্য পুরুষও আমি খুঁজে পাইনি। সেটা পেতে অনেক সময় লাগবে। কারণ উপযুক্ত পুরুষ তেমন একটা নেই। জ্যাকুলিনের এমন বক্তব্যে বেশ ক্ষেপেছেন সাইবারবাসী। নেটদুনিয়ায় এ বিষয়টি এখন ভাইরাল। অনেকে বলছেন, কোন প্রশ্নের উত্তরে কি বলতে হবে সেটা জানেন না জ্য...
ডায়াবেটিস চিকিৎসায় হোমিওপ্যাথি

ডায়াবেটিস চিকিৎসায় হোমিওপ্যাথি

Cover Story, Health and Lifestyle
ডায়াবেটিস একটি রোগ, এ রোগ কিভাবে জন্ম হলো এ কথা কেউ সঠিক ভাবে বলতে পারে না। তবে ডায়াবেটিসের ইতিহাস সুপ্রাচীন কালের। সর্বপ্রথম ডায়াবেটিস এর ধারণা পাওয়া যায়, ১৮৬২সালে মিশরের প্রাচীন নগরী থিবসের একটি পিরামিডের ভেতর থেকে খ্রিষ্টপূর্ব ১৫৫০ সালের প্যারিপাস গাছের ছালে একটি রোগ বিবরণী আবিস্কার করেন। এই রোগ বিবরণীতে সর্বপ্রথম বহুমূএ রোগের উল্লেখ দেখতে পাওয়া যায়।চিকিৎসা বিজ্ঞানের জনক প্রাচীন গ্রীসের হিপোক্রেটিস কর্তৃক আবিস্কৃত ইউনানী চিকিৎসা পদ্ধতিতে ডায়াবেটিসের ধারণা ছিল। তখন এটিকে বলা হতো zia beted যার অর্থ হচ্ছে সুমিষ্ট মূএ নিঃসরণ। ডায়াবেটিস কি? আমাদের শরীরে বিলিয়ন বিলিয়ন কোষে প্রতি মুহূর্তে লক্ষ-কোটি কাজ হয়ে চলেছে। এই কাজ সুষ্ঠুভাবে সমাধা হওয়ার জন্য চাই শক্তি। শক্তির সবচেয়ে বড় যোগানদাতা কার্বোহাইড্রেট। এর মধ্যে রয়েছে ভাত, ডাল, আলু, শাকসবজি, গম ভুট্টা প্রভৃতি। জটিল বিক্রিয়া শেষে এগুলো আমাদের ...
‘আমাকে নয় আমার স্যুটকেস দেখে মা চিনেছিলেন’ : সারা আলি

‘আমাকে নয় আমার স্যুটকেস দেখে মা চিনেছিলেন’ : সারা আলি

Cover Story, Entertainment
রুপালী পর্দায় পা রাখার আগে নায়িকা হবার মতো শারীরিক গড়ন ছিলনা সারা আলি খানের। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আক্রান্ত ছিলেন তিনি। যে কারণে তার ওজন হয়েছিল ৯৬ কেজি। অথচ তিনি এখন বলিউড কাঁপাচ্ছেন। নিজের প্রথম ছবিতে অভিনয় দক্ষতা দিয়ে মন জয় করেছেন অসংখ্য দর্শকের। প্রশংসায় পঞ্চমুখ চিত্রসমালোচকরাও। গত ৭ ডিসেম্বর মুক্তি পায় সারার কেদারনাথ ছবি। বক্স অফিসে সারা ফেলেছে ছবিটি। কিভাবে নিজের এমন পরিবর্তন এ বিষয়ে স্পটবয় ডটকমকে এক সাক্ষাৎকার দেন সারা আলি খান। সে সময় তিনি নিজের পরিবর্তনের নানান বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ‘নিয়মমাফিক জীবনযাপন আর বেশ কিছুটা ওয়ার্কআউট। এই সবকিছুর জন্যই আমি তাড়াতাড়ি রোগা হতে পেরেছি।’ নিজের আমুল পরিবর্তন কতটা হয়েছে সে সম্পর্কে সারা জানান, বিমানবন্দরে মা অমৃতা তাকে দেখে চিনতেই পারেন নি যে এটা তার কন্যা। সারা বলেন, আমাকে নয় আমার স্যুটকেস দেখে মা আমাকে চিনতে পেরেছিলে...
বেস্ট যদি কিছু পাই, তবেই সিনেমা করব: তিশা

বেস্ট যদি কিছু পাই, তবেই সিনেমা করব: তিশা

Cover Story, Entertainment, Glamour
নাটক নির্মাণের সংখ্যা প্রতিবছরই বাড়ছে কয়েকশ করে। সেইসাথে নাটক দেখার মাধ্যমও বাড়ছে। টেলিভিশনে নাটক দেখার দর্শক কমে এখন বাড়ছে মুঠোফোনে নাটক দেখার দর্শক। এ বছর ছোটপর্দায় যারা সারাবছর নাটকে ব্যস্ত ছিলেন তাদের মধ্যে অন্যতম তানজিন তিশা। অন্যদিকে গত কয়েকবছরের চেয়ে এবার পেশাদার অভিনেত্রী হিসেবে অভিনয় শুরু করেছেন তিনি। নিজের ব্যস্ততা, ক্যারিয়ার নিয়ে বিনোদন বিভাগে কথা বলেন তিনি। বর্তমান কাজের ব্যস্ততা নিয়ে জানতে চাই... তানজিন তিশা: এখন টানা কাজ করে যাচ্ছি। প্রতিদিনই শুটিং করছি। আগের থেকে এখন অনেক বেশি মনোযোগ দিয়ে কাজ করছি এখন। রেগুলার কাজের বাইরেও বিজয়ের মাস এবং সামনে ভালোবাসা দিবসের কিছু কাজও করেছি। আর নিয়মিত কাজ তো আছেই। এর মধ্যে মাবরুর রশীদ বান্নাহ, কাজল আরেফিন অমি, সাজ্জাদ খান, তপু খান ও শিহাব শাহীন ভাইয়ের কাজ করলাম। মাঝখানে আপনার একটা অল্প সময়ের বিরতি ছিল। এরপর আপনি কাজের প্রতি বেশ মনোযো...
কর্পূরের মতো উবে যাচ্ছে পৃথিবীর ৪ গুণ একটা গ্রহ ! (ভিডিও)

কর্পূরের মতো উবে যাচ্ছে পৃথিবীর ৪ গুণ একটা গ্রহ ! (ভিডিও)

Cover Story, Tech news
বেমালুম উবে যাচ্ছে একটা সুবিশাল, ভারী গ্রহ ! কর্পূরের মতো। অসম্ভব দ্রুত হারে। যে ভাবে ফুটতে ফুটতে কেটলির সব জল উবে যায়, পড়ে থাকে শুধুই তেতে থাকা শূন্য কেটলি, ঠিক সেই ভাবেই উবে যাচ্ছে আমাদের নেপচুনের মতো চেহারার ওই ভারী গ্রহের বায়ুমণ্ডলের সবটুকু। হয়ে পড়ছে সর্বস্বান্ত! ‘সর্বহারা’ই!  আর তা এত দ্রুত হারে হচ্ছে যে, জন্মের পর গত ২০০ কোটি বছরে তার বায়ুমণ্ডলের ৩৫ শতাংশই বেমালুম উবে গিয়েছে। উড়ে গিয়েছে মহাকাশে। উড়ে গিয়েছে তার বায়ুমণ্ডলে থাকা হাইড্রোজেনের অনেকটাই। গবেষকদের অনুমান, গ্রহটি প্রচুর পরিমাণে হারিয়ে ফেলেছে তার বায়ুমণ্ডলের হিলিয়াম গ্যাসও। এমনকি, হয়তো খুইয়ে ফেলেছে তার বায়ুমণ্ডলের অনেক নীচের স্তরে থাকা কার্বনও। নাসার হাব্‌ল স্পেস টেলিস্কোপের নজরে ওই ভিনগ্রহটি ধরা পড়ে বছরছ’য়েক আগে। কিন্তু তখনও জানা যায়নি, তা উবে যাচ্ছে। আর সেটা হচ্ছে অত্যন্ত দ্রুত হারে। উবে যাচ্ছে ‘...
পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু , মিলল জলের হদিশ!

পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু , মিলল জলের হদিশ!

Cover Story, Tech news
গ্রহাণু বা অ্যাস্টারয়েড ‘বেন্নু’-তেও এ বার জল পাওয়া গেল! গ্রহাণুর পিঠ (সারফেস) কী দিয়ে গড়া, তা জানতে ‘ওসিরিস-রেক্স’ নামে একটি মহাকাশযানকে ‘বেন্নু’-তে পাঠিয়েছে নাসা। গত ৩ ডিসেম্বর তা ঢুকে পড়ে বেন্নুর কক্ষপথে। দেড়শো বছর পর এই গ্রহাণুটিই ছুটে এসে পৃথিবীকে ধাক্কা মারতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের। তাই কোনও ভাবে তাকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া যায় কি না বা ঘুরিয়ে দেওয়া যায় কি না তার কক্ষপথ, সেই ভাবনাও রয়েছে বিজ্ঞানীদের। কিন্তু বেন্নুর ‘পাড়া’য় ঢুকে অন্য কিছুর তল্লাশের আগেই দিনদশেকের মধ্যে ‘ওসিরিস-রেক্স’ জানাল, প্রচুর পরিমাণে জল রয়েছে বেন্নুতে। এ বছর উৎক্ষেপণের পর ১৪ লক্ষ মাইল পথ পাড়ি দিয়ে গত ৩ ডিসেম্বর গ্রহাণুটির পিঠ থেকে মাত্র ১২ মাইল উপরে ঢুকে পড়ে ‘ওসিরিস-রেক্স’। সেখান থেকে পাঠানো বিভিন্ন তথ্য ও ছবি বিশ্লেষণ করেই ওই গ্রহাণুতে জলের অস্তিত্বের কথা জানতে পেরেছেন নাসার ব...
এ সব পানীয়তে ওষুধ ছাড়াই দূরে রাখুন সর্দি-কাশি

এ সব পানীয়তে ওষুধ ছাড়াই দূরে রাখুন সর্দি-কাশি

Cover Story, Health and Lifestyle
শীতকাল মানেই যে সব অসুখের শিকার হওয়ার সম্ভাবনা সবচেয় বেশি বেড়ে যায়, তার মধ্যে ঠান্ডা লাগা, সর্দি-কাশি সবচেয়ে এগিয়ে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে শরীরের খাপ খাওয়াতে বেশ কিছুটা সময় লাগে। তাই এই সময় সামান্য অবহেলা বা অসতর্কতা থেকেই শরীরে বাসা বাঁধে সর্দি-কাশির প্রকোপ। হাঁচি, কাশি সঙ্গে মাথা যন্ত্রণা, চোখ-নাক দিয়ে জল পড়া এ সব শীতে খুব স্বাভাবিক সমস্যা। অসুখ করলে ওষুধ তো প্রয়োজনীয় বটেই, কিন্তু অসুখ হওয়ার আগেই তা রুখে দেওয়া সবচেয়ে ভাল উপায়। এই শীতে এমন অসুখের হাত থেকে বাঁচতে ও সংক্রমণ ঠেকাতে আস্থা রাখুন কিছু ঘরোয়া উপায়ে। জেনে নিন কী কী। দারুচিনি-জল:  দারুচিনি যে কেবল রান্নার স্বাদ বাড়াতেই ব্যবহার করা হয় এমন নয়, ঠান্ডা লাগা প্রতিরোধে এর জুড়ি মেলা ভার। দারুচিনি এমনিতেই প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। অ্যান্টিঅক্সিডেন্টের উৎসও এই দারুচিনি। গরম জলে কয়েক টুকরো দারুচিনি ফেলে তা ফুটিয়ে...
ভিতরে আটকে ১৩ জন, মেঘালয়ে জলে ভরে গেল কয়লা খনি

ভিতরে আটকে ১৩ জন, মেঘালয়ে জলে ভরে গেল কয়লা খনি

Cover Story
দূর থেকে দেখলে মনে হবে একাধিক ইঁদুরের গর্ত। এই গর্ত খুঁড়তে খুঁড়তেই ক্রমশ ভিতরে ঢুকে যান গ্রামবাসীরা। সেখান থেকে কয়লা তুলে আনেন। শুক্রবারও সেই অবৈধ খনি থেকে  কয়লা তুলে আনতে গিয়েছিলেন। কিন্তু আর ফিরতে পারেননি। গর্তের মধ্যে জল ভরে যাওয়ায় ১৩ জনের মৃত্যুর আশঙ্কা করছে পুলিশ। শুক্রবার মেঘালয়ে পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলা এলাকায় একটি অবৈধ কয়লা খনিতে এই দুর্ঘটনা ঘটেছে। খনির পাশ দিয়ে একটি নদী বয়ে গিয়েছে, একেবারে পাশেই নদী থাকায় জলস্তর অনেকটাই উঁচু। ফলে কিছুটা মাটি খুঁড়লেই জল উঠে আসে খনিতে। খনির আকরিক নদীর জলে মিশে যাওয়ায় নদীর জলও দূষিত হয়ে পড়ে। সে কারণে ২০১৪ সাল থেকে জাতীয় পরিবেশ আদালত এই খনি অবৈধ ঘোষণা করে। কিন্তু তা সত্ত্বেও খনন আটকানো যায়নি। গ্রামবাসীরা খনন করার যন্ত্রপাতি নিয়ে এসে নিজেরাই ছোট ছোট মতো গর্ত (র‌্যাট হোল মাইনিং) করে আকরিক তোলেন। এ দিনও কয়েকজন মিলে খনন করতে গিয়েছিলেন।  ...
রণবীরের পাশে মন খারাপ, ঠিক কী ঘটেছিল? জানালেন আলিয়া (ভিডিও)

রণবীরের পাশে মন খারাপ, ঠিক কী ঘটেছিল? জানালেন আলিয়া (ভিডিও)

Cover Story, Entertainment
রণবীরের সঙ্গে আজকাল ভীষণই খোশ মেজাজে রয়েছেন আলিয়া। শ্যুটিং থেকে শুরু করে দিনের বেশিরভাগ সময়ই রণবীরের সঙ্গে কাটাতে দেখা যাচ্ছে আলিয়াকে। রণবীর-আলিয়ার প্রেমের কথা কারোর আর জানতে বাকি নেই। তাঁরা নিজেরাও অবশ্য তাঁদের সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন। তবে সম্প্রতি, তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন আলিয়ার বাবা মহেশ ভাট। টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে আলিয়া-রণবীর প্রেম করছে এটা তো সত্যি কথা। এটা আবার না বোঝার কী আছে! পাশাপাশি মহেশ ভাটের যে হবু জামাই রণবীরকে ভীষণ পছন্দ করেন, সেটাও জানিয়ে দেন। এদিকে আলিয়াকে এপ্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি অবশ্য বেশ লজ্জা পেয়ে যান। পাপারাৎজিরা মজা করে যখন বলেন, ''বাবা মহেশ ভাট তো স্বীকার করে নিয়েছেন, আপনিও স্বীকার করে নিন। তখন আলিয়া হেসে বলেন, না আমি এবিষয়ে বলতে পারব না আমার লজ্জা লাগে। শুধু এটাই বলব আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসি, তিন...
ওজন কমাতে সাহায্য করবে ঘি! জেনে নিন কী ভাবে

ওজন কমাতে সাহায্য করবে ঘি! জেনে নিন কী ভাবে

Cover Story, Health and Lifestyle
একাধিক গবেষণায় এটা প্রমানিত হয়েছে যে, নির্দিষ্ট পরিমাণ ঘি, সঠিক পদ্ধতি মেনে নিয়মিত খেতে পারলে ওজন বাড়বে না, বরং ওজন কমাতে সাহায্য করবে। আমরা অনেকেই মনে করি, ঘি খেলেই বুঝি বেড়ে যাবে ওজন! ঘি খেলে ওজন বেড়ে যেতে পারে, এ ধারণা ভুল নয়। তবে একাধিক গবেষণায় এটা প্রমানিত হয়েছে যে, নির্দিষ্ট পরিমাণ ঘি, সঠিক পদ্ধতি মেনে নিয়মিত খেতে পারলে ওজন বাড়বে না, বরং কমবে। এ ছাড়াও ঘি-এর একাধিক উপকারিতা রয়েছে। আসুন সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক... মস্তিষ্কের সচলতা বজায় রাখতে প্রয়োজন উপকারি ফ্যাটের। ঘি-এ রয়েছে প্রচুর পরিমাণ অ্যাসেনশিয়াল ফ্যাট, যা মস্তিষ্কের কোষের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে। স্মৃতিশক্তির বৃদ্ধিতেও ঘি বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে। খালি পেটে ঘি খেতে পারলে শরীরে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। এই ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড রক্তে উপস্থিত খারাপ কোলেস্টেরলক...
ঘন ঘন মিথ্যা বলার বদভ্যাস আছে শিশুর ? এ সব উপায়ে তাড়ান সমস্যা

ঘন ঘন মিথ্যা বলার বদভ্যাস আছে শিশুর ? এ সব উপায়ে তাড়ান সমস্যা

Cover Story, Health and Lifestyle
শিশুদের বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে তাদের নিয়ে যে সমস্যাগুলি অভিভাবকরা মূলত সম্মুখীন হন, তার মধ্যে সন্তানের মিথ্যা বলাও পড়ে। মনোবিদদের মতে, বকুনির ভয়ে মিথ্যা বলা দিয়েই এই অভ্যাস বাসা বাঁধে শিশুদের স্বভাবে। কোনও কোনও সময় মা-বাবা এই স্বভাবকে অবহেলা করে গেলেও তা পরে বড়সড় আকার ধারণ করে। শুধু তাই-ই নয়, কথায় কথায় মিথ্যা বলার এই স্বভাব শিশুর জীবনেও নানা ক্ষতি করে, ছোট থেকেই তা রুখে না দিলে এই অভ্যাস খুব বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে। এমনিতে রোজনামচায় কখনওসখনও মিথ্যার আশ্রয় নিতে হয়, কিন্তু তা যতটা সম্ভব এড়িয়ে চলাই বাঞ্ছনীয়। শুধু তা-ই নয়, শিশুরা যেহেতু ঘটনার গুরুত্ব বোঝে না, তাই এই সমস্যা নিয়ে প্রথম থেকেই সচেতন না হলে, ছোটবড় সব বিষয়েই তাদের মিথ্যা বলার প্রবণতা বাড়ে।   মনস্তত্ত্ববিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়ের মতে, ‘‘শিশুরা অনেক সময় মনোযোগ আকর্ষণ করতে মিথ্যা বলে, কখনও বা কল্পনার আশ...