Cover Story Archives - Page 140 of 222 - Mati News
Sunday, November 29

Cover Story

উষ্ণতায় ভরপুর দুই বান্ধবীর রসায়ন, ভাইরাল হল ভিডিও

উষ্ণতায় ভরপুর দুই বান্ধবীর রসায়ন, ভাইরাল হল ভিডিও

Entertainment, Cover Story
ফের ঝড় উঠল ইন্টারনেটে। অভিনেত্রী ফ্লোরা সাইনি এবং অভনিশি জৈন-এর ঘনিষ্ঠ দৃশ্যের ভিডিও এবার উত্তাপ ছড়াতে শুরু করেছে। অল্ট বালাজির আগামী ওয়েব সিরিজ 'গান্দি বাত টু'-এ ফ্লোরা এবং অভনিশির একটি ঘনিষ্ঠ দৃশ্য ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। আর সেই দৃশ্য নিয়ে আপাতত জোর জল্পনা শুরু হয়েছে বি টাউনের একাংশে। যদিও 'গান্দি বাত টু'-এর এই দৃশ্য কীভাবে ভাইরাল হল, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে এই প্রথম কোনও ঘনিষ্ঠ দৃশ্যে ফ্লোরা অভিনয় করছেন তা নয়, এর আগে অল্ট বালাজি 'এক্সএক্সএক্স' নামে একটি ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা যায় ফ্লোরাকে। এসবের মাঝেই রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের সিনেমা 'স্ত্রী'-তে অভিনয় করেও দর্শকদের মন কাড়েন ফ্লোরা সাইনি। কবে 'গান্দি বাত টু' মুক্তি পাবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। প্রসঙ্গত চলতি বছরের মে মাসে প্রথম প্রকাশ্যে আসে অল্ট বালাজির ওয়েব সিরিজ 'গান্দি বাত'। মুক্তির পর দর্শকদের মধ্যে...
শাহরুখ আমাকে নষ্ট করে দিয়েছে : মাহিরা খান

শাহরুখ আমাকে নষ্ট করে দিয়েছে : মাহিরা খান

Entertainment, Cover Story
'শাহরুখের মধ্যে ম্যাজিক রয়েছে, শাহরুখ জীবনের মতো আমাকে নষ্ট করে দিয়েছে!' এমন অভিযোগ তুলেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান । বলিউড বাদশা শাহরুখের সঙ্গে 'রইস' তার প্রথম ছবি। আর প্রথম ছবিতেই নাকি শাহরুখ তাকে নষ্ট করেছেন! বুধবার পাকিস্তান ছাড়া গোটা বিশ্বে একযোগে মুক্তি পেয়েছে শাহরুখ-মাহিরা অভিনীত 'রইস'। ছবিটি মুক্তির আগেই ঘটে গেছে বেশ কিছু ঘটনা। শিবসেনার হুমকির কারণে শাহরুখ খানের সঙ্গে ভারতে ছবির প্রচারে অংশ নিতে পারেননি মাহিরা। তিনি দুবাইতে 'রইস' প্রচারণা অনুষ্ঠানে ছিলেন একাই। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে 'রইস' শুটিং পর্বের অনেক কথা বলেন মাহিরা। শাহরুখের সঙ্গে বিশেষ কিছু মুহূর্তের কথাও বলেন খোলামেলা। মাহিরা বলেন, ‘শাহরুখের সঙ্গে আমার অনেক কথা হত। অনেক মজা করতাম দুজনে। তার মতো স্টারের সঙ্গে কথা বলাই তো দারুণ ব্যাপার। শুধু ফিল্ম নয়, বাইরের নানা বিষয় নিয়েও কথা হত। আমি তো তার বড় ভক...
খুনের পর পোশাক বদলে খালে ফেলে দেয়, পাকা খুনির মত ‘কাজ সারে’ কলকাতার অদিতি

খুনের পর পোশাক বদলে খালে ফেলে দেয়, পাকা খুনির মত ‘কাজ সারে’ কলকাতার অদিতি

Cover Story
পরিকল্পনা করেই দ্বিতীয় স্বামী প্রতুল চক্রবর্তীকে খুন করেছে স্ত্রী অদিতি। অদিতিকে জেরা করে মোটামুটি নিশ্চিত তদন্তকারীরা। পুলিস সূত্রে খবর, খুনের পর প্রমাণ লোপাট করতে নিজের পোশাক পরিবর্তন করে অদিতি। তারপর সেই পোশাক একটি ব্যাগে পুরে খালে ফেলে দেয়। পুলিস সূত্রের খবর, অদিতি জেরায় স্বীকার করেছে প্রতুল চক্রবর্তীর যাবতীয় ডকুমেন্টও খালে ফেলে দেয় সে। এদিকে প্রতুল চক্রবর্তীর কোনও আত্মীয় পরিজন না আসায়, এখনও দেহ সত্কার করা হয়নি। কোনও পরিজন না পাওয়া গেলে শেষ পর্যন্ত আইনি পদ্ধতি মেনে ম্যাজিস্ট্রেটের মাধ্যমেই দেহ সত্কার করা হবে বলে জানিয়েছে পুলিস। খড়দহের প্রৌঢ় প্রতুল চক্রবর্তীর খুনের তদন্তে নেমে কেঁচো খুঁড়তে বেরিয়ে পড়ছে কেউটে! উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনার পর্দাফাঁস করতে ১৪ বছরের আগে ঘটে যাওয়া বারাসতের চার জনের অস্বাভাবিক মৃত্যুরও  নতুন করে তদন্ত শুরু করেছে পুলিস। ২০০৪ সালে অদিতি...
পিরিয়ডের ব্যথা কমায় যে খাবার

পিরিয়ডের ব্যথা কমায় যে খাবার

Cover Story, Health and Lifestyle
অনেক নারীরাই মাসিকের ব্যাপারটি বা পিরিয়ডের ব্যথা লুকাতে চান। যার প্রধান কারণ এ বিষয়ে কথা বলতে নিষেধ করেন প্রাপ্তবয়স্করা। এমন না করে বরং প্রথম পিরিয়ডের সময় সন্তানের যেন সমস্যা না হয় তার জন্য পিতামাতাকে সচেতন থাকতে হবে। অনেকেরই এই সময় প্রচণ্ড পেট ব্যথা ও বমিবমি ভাব হয়। এই পেট ব্যথা ও বমিবমি ভাব কমাতে কুসুম গরম পানি ও আদা চায়ের জুড়ি নেই। পিরিয়ডের ব্যথা কমাতে আদা চা খুবই কার্যকারি। আদা চা কেন খাবেন? পিরিয়ডের ব্যথা, বমিবমি ভাব দূর, পাকস্থলীর কার্যক্রম ভাল করে, শ্বাসতন্ত্রের সমস্যায়, রক্ত চলাচল ভাল করে, ঋতুস্রাবের সমস্যা ও মানসিক চাপ কমায়। এছাড়া আদা চা খাবারকে ভাল ভাবে হজম করতে সাহায্য করে। এই চা তৈরির নিয়মটা ভিন্ন। তাই কীভাবে এই আদা চা তৈরি করবেন জেনে নিন। উপকরণ: দুই কাপের বেশি পানি। ২ ইঞ্চি খোসাসহ আদা। চা পাতা আধা চা-চামচ। স্বাদমতো মধু বা চিনি (ইচ্ছে হলে নাও দিতে পারেন)। পদ্ধতি: পানি ...

বাসমতি চালের ভাত খেলে ক্যান্সারের ঝুঁকি কমে

Cover Story, Health and Lifestyle
বাসমতি চালের ভাত খেলে ক্যান্সারের ঝুঁকি কমে কথাটা শুনতে আবাক লাগলেও সত্যি। বেশ কিছু গবেষণায় দেখা গেছে বাসমতি চালের ভাত খাওয়া শুরু করলে ক্যান্সারের ঝুঁকি ও শরীরে ক্যালরির প্রবেশের মাত্রা কমতে শুরু করে। সেই সঙ্গে এমন অনেক উপকারি উপাদানের মাত্রা বাড়তে শুরু করে, যার প্রভাবে ওজন হ্রাসের প্রক্রিয়া ত্বরান্বিত হয়। ফলে অল্প সময়ই ওজন নিয়ন্ত্রণে চলে আসতে সময় লাগে না। তবে এই বিশেষ ধরনের চাল দিয়ে তৈরি ভাত খাওয়া শুরু করলে যে কেবল ওজনই কমে, এমন নয়। সেই সঙ্গে ক্যান্সারের ঝুঁকি কমায়। এছাড়া বাসমতি চালে উপস্থিত ফাইবার, কার্বোহাইড্রেট, প্রোটিন, মিনারেল এবং নানাবিধ ভিটামিন শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে একাধিক শারীরিক সমস্যা ধারে কাছেও ঘেঁষতে পারে না। এগুলো সম্পর্কে জানিয়েছে জীবনধারা বিষয়ক সাময়িকী বোল্ডস্কাই। যেমন ধরুন... রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার সুযোগই পায় না বাসমতি চালে উপস্থিত ম্যাগনে...
এবার বাজারে আসছে পুরুষদের জন্মনিয়ন্ত্রক জেল!

এবার বাজারে আসছে পুরুষদের জন্মনিয়ন্ত্রক জেল!

Cover Story, Health and Lifestyle
নারীদের জন্য গর্ভনিরোধক ওষুধের পর এবার জন্মনিয়ন্ত্রক জেল আসছে পুরুষদের জন্যেও। অর্থাৎ এই ওষুধ বাজারে আসলেই জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে নারীদের পাশাপাশি পুরুষরাও দায়িত্ব নিতে পারবেন সহজেই। জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে এখনও গবেষণা চলছে। উত্তর ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের গবেষক মাইকেল ও’রান্ড জানাচ্ছেন, এই জেল পুরুষদের বীর্যে থাকা প্রোটিনকে বেঁধে রেখে তার চলাচলের গতিকে স্লথ করে দেবে। কোনো পার্শপ্রতিক্রিয়া ছাড়াই জন্ম নিয়ন্ত্রণে সাহায্য করবে এই জেলটি। পুরুষদের জন্যে জন্মনিয়ন্ত্রক জেলটি কিছুদিনের মধ্যেই এটির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। এই গবেষণার সঙ্গে যুক্ত মার্কিন গবেষকরা জানাচ্ছেন, মোট ৪২০ দম্পতির ওপর এই জেল ব্যবহার করে দেখা হবে তা গর্ভধারণ রোধ করতে ঠিক কতটা কার্যকরী। এই গবেষক দলের অন্যতম সদস্য, ড. ডায়ানা ব্লাইদি জানান, অনেক নারীরাই হরমোনভিত্তিক গর্ভনিরোধক ওষুধ বা জেল ব্য...
মানসিক অশান্তি দূর করার উপায়

মানসিক অশান্তি দূর করার উপায়

Cover Story, Health and Lifestyle
মানসিক চাপে আমরা সবাই কম বেশি ভুগে থাকি। ব্যক্তিগত, সামাজিক হুমকি, চাকরি-বাকরি, ব্যস্ততা, অসুখ-বিসুখ সবকিছু মিলিয়ে এই মানসিক চাপ আমাদের স্বাস্থ্য ও ঘুমের ব্যাঘাত ঘটায়। এর ফলে জীবন হয়ে ওঠে দুর্বিষহ।  চলুন জেনে নেই মানসিক অশান্তি কমানোর কিছু উপায়- ১.মাথা ঠাণ্ডা করার জন্য গ্রিন টি পান করে নিন যখনই মনে হবে আপনি খুব বেশি অশান্তিতে রয়েছেন তখন সোজা রান্নাঘরে চলে যাবেন। ১ কাপ গরম পানিতে সুন্দর করে গ্রিন টি বানিয়ে নিয়ে ছোটো ছোটো চুমুকে পান করে নিন । দেখবেন কাপের গ্রিন টি শেষ হওয়ার সাথে সাথে উদ্বেগও কমে আসবে। ২.বেডরুম থেকে সকল প্রযুক্তিগত জিনিস সরিয়ে ফেলুন টিভি, মোবাইল ফোন, কম্পিউটার সব কিছু শোবারঘর থেকে সরিয়ে ফেলুন। এসব প্রযুক্তিগত জিনিসের প্রভাব আমাদের মানসিকতার ওপর পড়ে। যা আমাদের দুশ্চিন্তা, অশান্তি ও অস্বস্তি  সময়ের মধ্যে কাজ করে। ৩.ইতিবাচক চিন্তা করার চেষ্টা করুন মানসিক অস্বস্তি এবং...
কিডনির সমস্যায় যে ফল ‘নিষিদ্ধ’

কিডনির সমস্যায় যে ফল ‘নিষিদ্ধ’

Cover Story, Health and Lifestyle
দৈনন্দিন জীবনে মানুষকে কত রোগেই না ভুগতে হয়। কিন্তু একটু সচেতনতায় মানুষ এসব রোগ-বালাই থেকে দূরে থাকতে পারে। আজকাল অনেকেই কিডনির সমস্যায় ভোগেন। আর এই কিডনি রোগীদের জন্য একটি বিশেষ ফল খেতে নিষেধ করেছেন বিশেষজ্ঞরা। শুধু কিডনির সমস্যায় নয়, কিডনিকে সার্বিক ভালো রাখতেও এই ফলকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছেন গবেষকরা। জনপ্রিয় এই ফলের নাম কামরাঙা। সম্প্রতি এই ফলকে কিডনির রোগীদের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে ঘোষণা করেছেন ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তবে সাও পাওলো একা নয়, এর আগে চীন ও যুক্তরাষ্ট্রের নানা গবেষকও এই একই কথা বলেছেন। আর তাদের মতকে মেনে চলার কথা জানাচ্ছেন ভারতের কিডনি বিশেষজ্ঞ অভিজিৎ তরফদার। তার মতে,‘শুধু কিডনি রোগীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা নিয়ে কোনো দ্বিমত নেই।  শুধু তা-ই নয়, যাদের কিডনির অসুখ নেই, তাদের ক্ষেত্রেও ভালো থাকতে চাইলে এই ফল যতটা সম্ভব কম খাওয়াই ভালো।’ চিকিৎসকদ...
মডেল চরিত্রে পিয়া বিপাশা

মডেল চরিত্রে পিয়া বিপাশা

Entertainment, Cover Story, Modeling
মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা । সম্প্রতি ‘টার্গেট’ নামের একটি টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। বিদ্যুৎ রায়ের রচনায় এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। এই প্রসঙ্গে পিয়া বিপাশা বলেন, এ টেলিছবিটির কাজ এরইমধ্যে শেষ হয়েছে। একজন মডেলের চরিত্রে আমি অভিনয় করেছি। এতে আমার চরিত্রের নাম থাকছে সাইকা। এখানে চিত্রনায়ক ইমনের বিপরীতে আমাকে দর্শকরা দেখতে পাবেন। কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী। এর গল্প প্রসঙ্গে নির্মাতা মেহেদী হাসান জানান, এতে দেখা যাবে গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সজীব চৌধুরীকে মেরে ফেলতে চায় ঢাকার এক মাফিয়া ডন। অফিসের ছুটিতে ঢাকার বাইরে একটি রিসোর্টে স্ত্রী রেসিকে নিয়ে ঘুরতে যায় সজীব চৌধুরী। সেখানে তাদের সঙ্গে পরিচয় হয় মডেল সাইকার। ঘটতে থাকে নানান ঘটনা। সজীব চৌধুরীর চরিত্রে ইমন, তার স্ত্রীর চরিত্রে তানিয়া বৃষ্টি ও মডেলের চরিত্রে পিয়া বিপাশা দারুণ অভিনয় করেছেন। এটি সামনে যেকোনো বেসরকারি টেল...
হিজাব পরায় ভারতে পরীক্ষা দিতে পারল না ছাত্রী

হিজাব পরায় ভারতে পরীক্ষা দিতে পারল না ছাত্রী

Cover Story
হিজাব পরাই ছিল মেয়েটির অপরাধ। যার কারণে এমবিএর নেট পরীক্ষায় বসতে দিল না সেই ছাত্রীকে। ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লিতে। ছাত্রীর নাম উমাইয়া খান। তিনি জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ছেন। গত সপ্তাহে নেট পরীক্ষা ছিল তার। পরীক্ষার সিট পড়েছিল দিল্লির রোহিণী এলাকায়। নির্ধারিত সময়েই পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছিলেন উমাইয়া। অভিযোগ, যে রুমে সিট পড়েছিল সেই রুমে ঢুকতে যেতেই পরীক্ষকদের বাধার মুখে পড়তে হয় তাকে। উমাইয়া বলেন, পরীক্ষার হলে দায়িত্বে থাকা পুরুষ ও মহিলা পর্যবেক্ষকরা তাকে পরীক্ষায় বসতে বাধা দেন। কেন তাকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন করতেই পর্যবেক্ষকরা সাফ জানিয়ে দেন, হিজাব পরে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। পরীক্ষায় বসতে হলে হিজাব খুলে ফেলতে হবে! ছাত্রীটি বলেন, 'পরীক্ষকদের বার বার বলি এটা আমার ধর্মীয় ব্যাপার। হিজাব খুলতে পারব না। তাদের অনুরোধও করি পরীক্ষায় বসতে দেও...

পরিণীতি চোপড়ার বিয়ের ‘গুজব’

Cover Story, Entertainment
চলতি মাসের শুরুতে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। এরপরই ভারতীয় এক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, প্রিয়াঙ্কার পর এবার বিয়ে করতে চলেছেন তার চাচাতো বোন পরিণীতিচোপড়া। প্রেমিক চরিত দেশাইয়ের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়তে চান তিনি। তবে প্রকাশিত খবরে বেশ চটেছেন পরিণীতিচোপড়া। বললেন, বিয়ের খবরটি পুরোপুরি গুজব। পরিণীতি চোপড়া এ প্রসঙ্গে টুইটারে সম্প্রতি লিখেছেন, আমার বিয়ের খবরটি একেবারেই ভিত্তিহীন ও গুজব। যদি বিয়ে করি তাহলে সকলকে জানিয়েই করবো। কিন্তু ভারতের ওই সংবাদমাধ্যম পরিণীতি চোপড়ার বিয়ের বিষয়ে আরো লিখেছিল, গত বছর থেকে পরিণীতির সঙ্গে চরিত দেশাইয়ের সম্পর্ক। প্রায়ই সময় তাদের একসঙ্গে ডেট করতে দেখা গেছে। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে যখন চোপড়ার ‘ড্রিম ট্যুর’ চলছিল, তখনই স্বপ্নের সঙ্গীকে পেয়ে যান এই বলিউড অভিনেত্রী। ‘অগ্নিপথ’ সিনেমায় সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন...
ট্রায়াল রুমে ভারতীয় তরুণী, খুলে গেল দরজা; অতঃপর

ট্রায়াল রুমে ভারতীয় তরুণী, খুলে গেল দরজা; অতঃপর

Cover Story
বন্ধুদের সঙ্গে পছন্দের জামাকাপড় কিনতে এসেছিলেন এক তরুণী। স্বপ্নেও ভাবতে পারেননি, তার সঙ্গে কী হতে চলেছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ঘটনাটি পুনের। সেখানকার এক নামী জামাকাপড়ের দোকানে বন্ধুদের সঙ্গে এসেছিলেন ওই তরুণী। একটি ড্রেস পছন্দ হওয়ায় ট্রায়াল রুমে যান তিনি। কিন্তু তারপরেই ঘটে বিপত্তি। অভিযোগ, ট্রায়াল রুমে ওই তরুণী যেতেই দোকানের এক কর্মী কোনও রকমে দরজা একটু খুলে উঁকি মারতে থাকে। বিষয়টি ওই তরুণীর নজরে পড়ে যায়। পরে তিনি চিৎকার করতেই বন্ধুরা এসে হাতনাতে ধরে ফেলে দোকানের ওই কর্মীকে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে, ওই কর্মীর নাম জাকির পারভেজ। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে জাকিরকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এবারই প্রথম নয়, এর আগেও বিভিন্ন জায়গায় ট্রায়াল রুমে কখনও লুকানো ক্যামেরা রাখা কিংবা উঁকি মারারও অভিযোগ উঠেছে। এসব ক্ষেত্রে দোকান মালিককে সতর্ক থাকতে বলেছে পুলিশ।...
আবারও আইটেম গানে উত্তাপ ছড়াতে যাচ্ছেন মাহিয়া মাহি

আবারও আইটেম গানে উত্তাপ ছড়াতে যাচ্ছেন মাহিয়া মাহি

Entertainment, Cover Story
আবারও আইটেম গানে উত্তাপ ছড়াতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি । ‘অবতার’ নামে একটি ছবির ‘রঙিলা বেবি’ শিরোনামের আইটেম গানে পারফর্ম করবেন তিনি। শনিবার ও রবিবার এফডিসির চার নম্বর ফ্লোরে আইটেম গানটির শুটিংয়ে অংশ নেন মাহিয়া মাহি । গানটি গল্পেরই একটি অংশ বলে জানিয়েছেন ‘অবতার’ নির্মাতা মাহমুদ হাসান শিকদার। অগ্নি, অগ্নি ২, দবির সাহেবের সংসার, মনে রেখো এসব ছবির আইটেম গানে পারফর্ম করে সাড়া ফেলেছিলেন মাহিয়া মাহি । সর্বশেষ কয়েকমাস আগে ‘অন্ধকার জগত’ ছবির একটি গানে পারফর্ম করে প্রশংসা পান তিনি। এবার অবতার ছবিতে আইটেম গানে উত্তাপ ছড়াতে চলেছেন মাহি। নির্মাতা মাহমুদ হাসান শিকদার আরও জানান, নকল কিংবা কপিপেস্ট নয়। দেশীয়ভাবে বেস্ট আয়োজনে গানটি চিত্রায়িত হচ্ছে। ‘রঙিলা বেবি’ আইটেম গানের কোরিওগ্রাফি করছেন রোহান বিল্লাল। এ গানের কথা লিখেছেন তারেক তুহিন। সুর-সংগীত করেছেন আহমেদ হুমায়ূন এবং গা...
মেয়েদের নিয়ে ভারতের সেনাপ্রধানের কথার জবাবে তসলিমা যা বললেন

মেয়েদের নিয়ে ভারতের সেনাপ্রধানের কথার জবাবে তসলিমা যা বললেন

Op-ed, Cover Story
প্রতিদিন ঘরে বাইরে যুদ্ধ করতে হয় মেয়েদের । যুদ্ধ না করে মেয়েরা বেঁচেই থাকতে পারে না। পরিবেশ যখন নারীবিরোধী, নিয়ন্ত্রক যখন প্রুুষতন্ত্র, তখন জন্ম থেকেই মেয়েরা যুদ্ধক্ষেত্রে। পুরুষ যতটা যুদ্ধ করে বেঁচে থাকে, তার চেয়ে দ্বিগুণ যুদ্ধ করে বেঁচে থাকতে হয় নারীদের। অথচ সবাইকে বিস্মিত করে ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলে দিলেন, ‘এ দেশে যুদ্ধক্ষেত্রটা এখনো মেয়েদের জন্য নয়। যুদ্ধে নামার ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি থেকে শুরু করে নানা অসুবিধা রয়েছে মহিলাদের। শুধু তাই নয়, রণক্ষেত্রে মহিলাদের কম্যান্ডিং অফিসার হিসেবে মেনে নেওয়ার ব্যাপারে জওয়ানরাও ততটা প্রস্তুত নয়।’ জেনারেল বলতে চাইছেন, যুদ্ধক্ষেত্রটা শুধু পুরুষের জন্য, মেয়েদের জন্য নয়, মাতৃত্বকালীন ছুটি দরকার হয় মেয়েদের, সে কারণে রণক্ষেত্রে তাদের কম্যান্ডিং অফিসার না হওয়াটাই ঠিক। অসুখে বিসুখে মানুষের ছুটির দরকার হয়, এতে কোনও অসুবিধে নেই কারোর।...
অভিনয়ের বিনিময়ে তাঁদের যে প্রস্তাব দেয়া হয়!

অভিনয়ের বিনিময়ে তাঁদের যে প্রস্তাব দেয়া হয়!

Cover Story, Entertainment
রাধিকা আপ্তে , শ্রুতি হাসান, পার্বতীর মতো দক্ষিণী অভিনেত্রীরা কাস্টিং কাউচ নিয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তাঁদেরও অভিনয়ের জন্য দেয়া হয়েছিল অনৈতিক প্রস্তাব। সেসবই জানালেন তাঁরা- রাধিকা আপ্তে বলিউডে অভিনয়ে প্রশংসা কুড়িয়েছেন রাধিকা। তাঁর ফিল্ম ক্যারিয়ার শুরু হয়েছিল দক্ষিণী ছবি দিয়ে। এক সাক্ষাৎকারে রাধিকা জানিয়েছিলেন, একজন দক্ষিণী অভিনেতা রাধিকাকে ফোন করে তাঁর ঘরে ডেকেছিলেন। কিন্তু, রাধিকা সেই প্রস্তাব প্রত্যাখান করেন। পরে রাধিকার সঙ্গে এ নিয়ে ওই অভিনেতার বচসাও হয়। শুধু তাই নয়, রাধিকা আরও বলেছিলেন, একব্যক্তির সঙ্গে সহবাসের প্রস্তাব দেওয়া হয়েছিল রাধিকাকে। সে প্রস্তাব মেনে নিলে রাধিকাকে বলিউডে কাজ করার সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছিল। শ্রুতি হাসান এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে এসে শ্রুতি নিজের অভিজ্ঞতার কথা জানান। শ্রুতি বলেন, ১৮ বছর বয়সে এক তামিল প্রযোজকের কাছ থেকে অশ্লীল প্রস্তাব পেতে ...