হাঁটলে ওজন কমে, কিন্তু কতটা হাঁটলে জানেন?
চটজলদি ওজন কমানোর জন্য কত লোকে কত কী না করে! ডায়েটে নানা পরিবর্তন আনেন, সাত সকালে উঠে শরীরচর্চা করেন, জিমেও ভর্তি হয়ে যান অনেকে, অনেকে আবার দু’বেলা নিয়ম করে হাঁটতেও বের হন। আশা, ওজন কমবে। কিন্তু মাসের পর মাস নানা চেষ্টাতেও তেমন ফল পাওয়া যায় না। ফলে একটা সময়ের পর উত্সাহ হারিয়ে ফেলেন অনেকেই।
ওজন কমানোর জন্য নিয়মিত শরীরচর্চা, খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রণ ইত্যাদি সব কিছুই বেশ কার্যকরী উপায়। জানেন কি, শুধু হাঁটার মাধ্যমেও ওজন কমানো সম্ভব? অনেকেই হয়তো জানেন যে, নিয়মিত হাঁটতে পারলে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শুধু তাই নয়, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো একাধিক রোগ-ব্যাধিকে দূরে সরিয়ে রাখা যায় নিয়মিত হাঁটার মাধ্যমে। কিন্তু এ কথা আমরা অনেকেই জানি না যে, ঠিক কতটা হাঁটা প্রয়োজন!
বিশেষজ্ঞদের মতে, শরীরের অতিরিক্ত ওজন কমাতে প্রতিদিন না হাঁটলেও চলবে। সপ্তাহে মাত্র তিন দিন অন্তত ৩০ মিনিট করে হেঁটেও ওজ...














