‘নৌকা’র স্লোগানেও ক্রিকেটেই বইঠা মাশরাফির
ম্যাচসেরার পুরস্কার নিয়ে ফিরছেন ড্রেসিংরুমের দিকে, অমনি গ্যালারিতে শুরু হয়ে গেলে ‘নৌকা’, ‘নৌকা’ স্লোগান! ম্যাচে যখন বোলিং করতে এসেছেন তখনো শোনা গেছে স্লোগানটা। গত বৃহস্পতিবার বিকেএসপিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও তাঁকে দেখে এই স্লোগান দিয়েছে দর্শকেরা। স্লোগানটা কার উদ্দেশ্যে বুঝতেই পারছেন।
এত দিন তাঁকে দেখলে দর্শকেরা স্লোগান দিত ‘মাশরাফি’, ‘মাশরাফি’ বলে। এখন সেটি রূপ নিয়েছে নৌকা-নৌকায়। রাজনীতিতে নাম লিখিয়েছেন, আওয়ামী লীগের হয়ে নড়াইল-২ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচন করবেন, মাশরাফি বিন মুর্তজাকে দেখলে ‘নৌকা-নৌকা’ স্লোগান হওয়াটা অস্বাভাবিকও নয়। বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের জন্য অবশ্য এই অভিজ্ঞতা একেবারেই নতুন। তা গ্যালারি থেকে ভেসে আসা এ স্লোগান কীভাবে দেখেন, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন হলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা মাশরাফির, ‘আমার দেখার তো কিছু নেই।’
কঠিন একটা সম...














