ভিকারুননিসার নাম পরিবর্তন!
দেশের সুনামধন্য ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের নাম পরিবর্তন করার উদ্যোগের খবরটি নিছকই গুজব।
গত রোববার ফেসবুকসহ কিছু মাধ্যমে ভিকারুননিসার নাম পরিবর্তন হচ্ছে বলে গুজব ছড়ানো হয়। এতে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়, ভিকারুননিসার নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনাই হয়নি।
এমনকি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনও সাংবাদিকদের বলেন, আমার কাছে কেউ কেউ জানতে চেয়েছিলেন ভিকারুননিসার নাম পরিবর্তনের কোনও সিদ্ধান্ত হয়েছে কি-না? এমন কোনো উদ্যোগ বা সিদ্ধান্ত মন্ত্রণালয় বা সরকার নেয়নি বলে আমি সাফ জানিয়ে দিয়েছি।
সচিব বলেন, নাম পরিবর্তনের জন্য কোনো মহল থেকে দাবি উঠেছে বলেও আমার জানা নেই। তাই ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের নাম পরিবর্তনে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো উদ্যোগ ন...














