‘কেউ তেল চায়, কেউ সেক্স চায়’ : শ্রীলেখা মিত্র
শ্রীলেখা মিত্র । শুধু টালিগঞ্জের দর্শকদের কাছেই জনপ্রিয় নন তিনি। জনপ্রিয় ঢালিউড দর্শকদের কাছেও। তার আবেদনময়ী অভিনয়ের ভক্ত দুই বাংলাতেই সমান। ব্যক্তিগত ও নানা বিষয়ে খোলামেলা কথা বলে প্রায় খবরের শিরোনাম হন এ অভিনেত্রী। মিডিয়ায় নারীদের পথ চলা নিয়ে নানা সমস্যা নিয়েও ঠোটকাটা কথা বলে থাকেন তিনি। এবার নিজেই লিখলেন কলকাতার আনন্দবাজার প্রত্রিকায় এক লেখা। যাতে নিজের ক্যারিয়ার ও পথ চলার নানা বিষয়ে বললেন।
হ্যাশ ট্যাগ মিটু দেশ জুড়ে প্রবল বিতর্কের সৃষ্টি করেছিল। সৃষ্টি করেছিলই শুধু বলব না। আংশিক ভাবে সেটা কার্যকরীও হয়েছিল। প্রভাব ফেলেছিল বা ফেলেছে বৈকি। তবে এখন এই লেখাটা বিতর্কের খাতিরে লেখা নয় বলে আমি মনে করছি। হ্যাঁ লেখা শুরু করার আগেই। ওই খানিক স্ট্যাটুটরি ওয়ার্নিংয়ের মতো বিষয়টা। পিএস: দায় এড়াবার ভয়ে ভাববেন না যেন। আর ভাবলেই কোটিং অনীক দত্ত, ‘আমার কিছু যায় আসে না।’
শ্রীলেখা মিত্র
আলো...













